somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাঝে মাঝে ভাবতে ভালোই লাগে এই দেশে এমন সাহসী ব্যক্তিরাও আছেন! B-)

২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিজয় একুশের ওয়েবসাইটে গিয়ে লেখাটা পেলাম। এখানে অভ্রের বিরুদ্ধে মোস্তফা জব্বার তার অভিযোগগুলো সুস্পষ্ট করে তুলে ধরেছেন। লিংক: View this link

এই লেআউটটিতে টিলডে বোতামে ঘঔ নামক যে বোতামটি রয়েছে সেটি নতুন। বাংলা লেখার জন্য এর কোন প্রয়োজন নেই। অভ্র ইউনিকোড নামক পদ্ধতিতে বাংলা লেখার জন্য তথাকথিত এই বোতামটি যুক্ত করেছে। আমরা বিজয়-এ সেটি ছাড়াই বাংলা লিখতে পারি। ফলে এটি কোন পার্থক্য নয়। বাংলা কীবোর্ডের সাথে এই বোতামের কোন সম্পর্ক নেই। একেবারে ওপরের সংখ্যার সারিতে দুই সংখ্যা বোতামের শিফটে চন্দ্রবিন্দু আছে। বিজয়-এ এটি আছে একই সারির সংখ্যা ৭-এর শিফটে। অভ্রতে কপিরাইট এড়িয়ে যাবার জন্য চন্দ্রবিন্দুর বদলে ৭-এর শিফটে নেয়া হয়েছে খ- ত। বাংলা ভাষায় চন্দ্রবিন্দু বা খ- ত-এর ব্যবহার প্রায় নেই বললেই চলে। ত বর্ণের সাথে হসন্ত দিয়ে ৎ লেখা যায়। ফলে এটি কীবোর্ডে না থাকলেও কোন সমস্যা হয়না। ফলে এটিও কোন পার্থক্য নয়। অভ্রতে ৬-এর শিফটে আছে বিসর্গ। বাংলায় বিসর্গের ব্যবহার যে কতোটা সেটিও আমরা জানি। কদাচিৎ এর ব্যবহার হয়। অভ্রতে বিজয়-এ ব্যাক স্লাশ নামক যে বোতামটিতে খ- ত ও বিসর্গ ছিলো সেখানে পেট কাটা ব ও র রাখা হয়েছে। এই দুটি বর্ণ এখন অসমিয়াতে ব্যবহৃত হয়-বাংলায় প্রচলিত নয়। এর বাইরে ইংরেজী এক্স বোতামে ও এবং ৗ চিহ্নের বদলে াে ও ৗে বসানো হয়েছে। এটি একেবারেই অদল বদল নয়। কারণ অভ্রতে ও কার ও ঔ কার লেখার জন্য এটি ব্যবহার করা হয়। লক্ষ্য করুন, এছাড়া ইংরেজী অ থেকে ত পর্যন্ত কোন বোতামে কোন পরিবর্তন নেই। তবুও হিসাবের জন্য যদি অদল বদল ধরা হয় তবে ২, ৬, ৭ ও ব্যাক স্ল্যাশ বোতামের ৫টি পজিশনে তা করা হয়েছে। এগুলো বোতাম নয়-পজিশন। কম্পিউটারের প্রতিটি কীবোর্ডে ১২টি ফাংশন কী ছাড়াও নর্মাল-শিফট, জিআর-শিফট জিআর (অপশন বা শিফট অপশন) এরকম দুই শতাধিক পজিশন আছে। এজন্যই ইলেকশন কমিশন অভ্র সফটওয়্যার দিয়ে বিজয় কীবোর্ড লেআউট ব্যবহার করতে পেরেছে। তারা তাদের ল্যাপটপে ইউএসবি পোর্ট দিয়ে ডেস্কটপ কম্পিউটারের বিজয় কীবোর্ড লেআউট মুদ্রিত কীবোর্ড যুক্ত করে এই কাজটি সম্পন্ন করেছে।

মোস্তফা জব্বার আসলে এ যুগের সুনীতিকুমার বা বিদ্যাসাগর সমতূল। উনি আমাদের শিখাচ্ছেন কি করে বাংলা লিখতে হয়। উনার মতে - "বাংলা ভাষায় চন্দ্রবিন্দু বা খ- ত-এর ব্যবহার প্রায় নেই বললেই চলে। ত বর্ণের সাথে হসন্ত দিয়ে ৎ লেখা যায়। ফলে এটি কীবোর্ডে না থাকলেও কোন সমস্যা হয়না।"

আপনারই বলুন না, খ, ত আর এর এর ব্যবহার যদি নাই থাকতো তবে কি আমি জব্বারকে নিচের বাক্যটি বলিতে পারিতাম? :-*

"বাংলা লেন পদ্ধতি নিয়ে নোংরামীপূর্ণ আচরণের জন্য মোস্তফা জব্বারের মাফ চেয়ে নাকে খত দেয়া উচি

চন্দ্রবিন্দু এর ব্যবহার যদি নাই থাকতো তবে কি আমি বলিতে পারিতাম -

"বাংলা লেখন পদ্ধতি নিয়ে নোংরামীপূর্ণ আচরণের জন্য মোস্ত[ফা জব্বারকে আইক্কা বাঁশ .......[থাক আর বললাম না] :((

আসলে উপরের বাক্য দু'টি পর্যালোচনা করলে আমরা দেখতে পারি কি করে "সব সম্ভবের দেশ বাংলাদেশ" বাক্যটি সার্থকতা পায়। আমরা আরো বুঝতে পারি কি করে আদার ব্যবসায়ীরা জাহাজের খবর নেন। :D

বাচ্চারা ক্লাস শেষ এখন ঘুমাতে যাও। B-)

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৫
৪৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×