আমার প্রিয় পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

কর্পোরেট ওয়ার্ল্ড আর প্রেমজীবন - যতো মিল B-) ;)

০৩ রা মে, ২০১০ রাত ১০:১২

শেয়ারঃ
0 9 0



১. অর্থ: টাকা ছাড়া কর্পোরেট ওয়ার্ল্ড চলে না, আর কিছু বোঝেও না।

আর টাকা ছাড়া প্রেম? - অন্য পথ দেখুন ভাই!

২. সফটকর্ণার: কর্পোরেট ওয়ার্ল্ডে মানুষের মনের সফটকর্ণারগুলোকে টার্গেট করা হয় মানুষের মনকে আকৃষ্ট করার জন্য। উদাহরণ: বাংলাদেশের প্রায় প্রতিটি মোবাইল ফোন কোম্পানী আর সংবাদপত্রের আমাদের স্বাধীনতা, কৃষ্টি, ঐতিহ্য এসবকে আশ্রয় করে আমাদের মনে ঠাঁই করে নেয়ার প্রচেষ্টা।

আর প্রেম? - তারও শুরুটাইতো ঐ সফট কর্ণার থেকেই।

৩. মিথ্যে সম্পর্ক: কর্পোরেট ওয়ার্ল্ডে প্রায়ই মিথ্যে সম্পর্কের বুনিয়াদ গড়ে উঠতে দেখা যায় যা যতোটা না সম্পর্ক গড়ে তোলার ইচ্ছে থেকে তার থেকেও বেশি সময়ের প্রয়োজনে। যেমন: যমুনা-বসুন্ধরা ইনকর্পোরেশন।



আর শো-অফ প্রেম বা প্রয়োজনের বশে প্রেমের ঘটনা তো ঘটছে হরহামেশাই। যেমন: ইভা রহমান - মাহফুজুর রহমান।



৪. নারী সৌন্দর্য্যের মূল্যায়ন: কর্পোরেট ওয়ার্ল্ডে নারী সৌন্দর্য্যের মূল্যায়ন যথার্থই হয়ে থাকে। উদাহরণ: রুবাবা দৌলা।

আর প্রেমেতো নারী সৌন্দর্য্যটাই আসল! (ছেলেদের Perspective থেকে)

৫. নির্জনতা: প্রেমিক-প্রেমিকারা নির্জন যায়গা খোঁজেন, কর্পোরেট বস আর তার পার্সোনাল সেক্রিটারিও খোঁজেন নির্জন স্থান।

৬. শেষমেষ: কর্পোরেট ওয়ার্ল্ডে কোম্পানী দেউলিয়া হয়ে যায়, আর প্রেমে প্রেমিকরা।

৭. পরিণতি: কর্পোরেট ওয়ার্ল্ডে কারো কাছ থেকে যখন কিছুর প্রয়োজন হয় তখন তাকে আপণ করে নেয়া হয়, they make him feel important. কিন্তু কার্যসিদ্ধি হওয়া মাত্র ছুঁড়ে ফেলে দেয়া হয়।

প্রেমের ক্ষেত্রেও এর খুব একটা ভিন্ন ঘটতে দেখা যায় না। প্রথমে কাছে আসা, একে অপরকে ছাড়া না থাকতে পারার কথা বলা আর কার্য সিদ্ধির পরে ছুঁড়ে ফেলে দেয়া।

----------------------------------------------------------------------------------
* এ লেখাটি আপনার ভালো লেগে থাকলে হয়তো এটিও লাগবে: প্রেম - কত প্রকার ও কি কি - সবিস্তারে বর্ননা (১৮+ পোস্ট) ♥♂♀

 

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মে, ২০১০ রাত ১০:১৭
শূণ্য উপত্যকা বলেছেন: ৫. নির্জনতা: প্রেমিক-প্রেমিকারা নির্জন যায়গা খোঁজেন, কর্পোরেট বস আর তার পার্সোনাল সেক্রিটারিও খোঁজেন নির্জন স্থান। =p~ =p~
সরাসরি ১নং+ ভাইয়া আমি নতুন এসেছি আমার ব্লগটা দেখার জন্য দাওয়াত দিলাম তোমায়
০৩ রা মে, ২০১০ রাত ১০:৩১

লেখক বলেছেন: ওকে! :)

০৩ রা মে, ২০১০ রাত ১০:১৯

লেখক বলেছেন: আপনার নিকটা ভয়াবহ! :)

৩. ০৩ রা মে, ২০১০ রাত ১০:১৯
মঈনউদ্দিন বলেছেন:
হা হা হা হা হা হা হা হা ;) ;) ;) :-B :-B :-B
+++++++++++++++
০৩ রা মে, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: :-B :-B :-B

০৪ ঠা মে, ২০১০ বিকাল ৩:০০

লেখক বলেছেন: হুমম......

৫. ০৩ রা মে, ২০১০ রাত ১০:২১
হা...হা...হা... বলেছেন: ভাল লাগল। যদি কপি পেষ্ট জাতীয় লেখা না হয়ে থাকে তবে প্লাস দেব। জানাবেন কিন্তু।
০৩ রা মে, ২০১০ রাত ১০:২৫

লেখক বলেছেন: ঐ কাজটা আমার নিতান্তই অপছন্দ এবং কখনও করিও না।

৬. ০৩ রা মে, ২০১০ রাত ১০:২১
বড় বিলাই বলেছেন: এটা কি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লেখা?;)
০৩ রা মে, ২০১০ রাত ১০:২৩

লেখক বলেছেন: না। আমার ব্যাক্তিগত প্রেম অভিজ্ঞতায় শুধু ২ নং পয়েন্টটি বাদে এই লেখার আর একটি পয়েন্টও আসবে না। :)

০৪ ঠা মে, ২০১০ বিকাল ৩:০১

লেখক বলেছেন: হয়তো! ;)

৮. ০৩ রা মে, ২০১০ রাত ১০:২৫
সামিউর বলেছেন: জট্টিল একটা পোস্ট নাফিস ভাই।


৫. নির্জনতা: প্রেমিক-প্রেমিকারা নির্জন যায়গা খোঁজেন, কর্পোরেট বস আর তার পার্সোনাল সেক্রিটারিও খোঁজেন নির্জন স্থান।

সত্যি কথা গুলা এভাবে না বললেও কিন্তু চলতো। ;) :P
=p~ =p~ =p~ =p~
০৩ রা মে, ২০১০ রাত ১০:৩০

লেখক বলেছেন: The Invention of Lying ম্যুভিটি দেখুন সত্যি কথাগুলো আসলে কিভাবে বলা উচিৎ তা জানতে! ;)

ডাউনলোড লিংক: http://stagevu.com/video/kljvzlbwoxvw

০৪ ঠা মে, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ধন্যবাদ! :)

১০. ০৩ রা মে, ২০১০ রাত ১০:৩১
নাজমুল হক রাসেল বলেছেন: ভাল লাগল। তারপরেও আগের মত ধার পাওয়া যাচ্ছেনা। আপনি নেটে বাংগালী কি করে এটার আর আপডেট ইস্যু দিলেন না :(
০৩ রা মে, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: ঐ পোস্টটা দিয়ে আসলে তেমন লাভ নেই। আগের ওয়েবসাইটগুলোই ঘুরে-ফিরে! তাও দেখি।

১১. ০৩ রা মে, ২০১০ রাত ১০:৩৭
সায়েম মুন বলেছেন:
বাস্তব এবং অতি গুরুত্বপূর্ণ টেকি পোষ্ট ;)
১২. ০৩ রা মে, ২০১০ রাত ১০:৪১
তামীম বলছি বলেছেন: ২ নং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা হলে তো মনে হচ্ছে আপনি মার্কেটিং এর লোক!
০৩ রা মে, ২০১০ রাত ১০:৪২

লেখক বলেছেন: ভাই, যে কোন প্রেমের শুরুটাই মনের 'সফট কর্ণার' থেকে। এটাতো যারা প্রেম করছেন তাদের সবার ক্ষেত্রেই সত্য! :)

১৩. ০৩ রা মে, ২০১০ রাত ১০:৪৯
রায়হান চৌধুরী বলেছেন: অনেক দিন পর মনে হল একটা জটিল লিখা পরলাম..............দারুণ লাগল
১৪. ০৩ রা মে, ২০১০ রাত ১০:৫০
সার্কিট বলেছেন: সত্যি জটিল একটা বিশ্লেষণ। +++

তবে মাহফুজুর রহমান এর পাশে ভবিষ্যতে ইভা-র পরিবর্তে রুবা-কে দেখলেও অবাক হবো না। এটা হবে একটি চমৎকার কর্পোরেট পরিবর্তনের উদাহরণ। খেয়াল কইরা রুবাবাদৌলা এখন এটিন রেকর্ডস এর হেড অব মার্কেটিং।
১৬. ০৩ রা মে, ২০১০ রাত ১১:২৩
রাহুল বিশ্বাস বলেছেন: বাহ....কামাাাাাল...............josh combination..
১৭. ০৩ রা মে, ২০১০ রাত ১১:৪৩
আমি কুমিল্লার পোলা বলেছেন: নাফিস ভাই মিথ্যা বলবো না যতটা জোস হবে আশা করেছিলাম ততটা হয়নি।
০৩ রা মে, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: সব লেখা জোশ হওয়ার জন্য লেখা হয় না এবং সম্ভবও নয়.......এগুলো নিতান্তই আমার মনের ভাবনার খোরাক।

২০. ০৪ ঠা মে, ২০১০ রাত ১২:২৪
মেঘ বলেছেন: কর্পোরেট ওয়াল্র্ড বিশ্ব না বাংলাদেশ কোন পার্সপেক্টিভে বর্ণনা দিলেন? স্থানীয় উদাহরণ দেখে দেশের উপযোগেই ভাবলাম।
বাংলাদেশে কোন কর্পোরেট নাই, যা আছে তা ভিলেজ পলিটিক্স, কিছু নন-প্রফেশনাল নর-নারীর ভাগাড়, যাদের ভারে প্রকৃত কর্মীরা কখনো হালে পানি পায় না।
কোটি কোটি টাকার মুনাফা, তার বিপরীতে সাধারণ কর্মচারীদের চিপা, বড় বড় চাকরদের অন্যরকম বিনোদনের ব্যবস্থাও করে দিয়ে নীচেরগুলাকে নির্মম শোষণ, ভোক্তাদের ঘাড়ের উপর সব খরচ চাপিয়ে সাঁই সাঁই মুনাফা মালিক পক্ষের।
আপনাকে প্লাস।
২২. ০৪ ঠা মে, ২০১০ রাত ১২:৪০
মাহমূদ হাসান বলেছেন: ভাল চিন্তা-ভাবনা করেছেন। I send u sms few days back, last three digit 750.
২৩. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:০৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পোস্ট পইরা হাসলাম... :D B-) ৫ নাম্বার কমেন্ট পইরা হাসতে হাসতে পইড়া গেলাম। =p~ =p~ =p~
২৭. ০৫ ই মে, ২০১০ রাত ১০:০৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: প্রেমের অভিজ্ঞতা নাই, এমএনসি কর্পোরেটের আছে, তাও আরেকটা বলিঃ

কর্পোরেটে আশা-আশ্বাস অন্তহীন, শ্বাস এর মতই। কার্যে আসলে লবডঙ্কা।
প্রেমেও ও মনে হয় অনেকটাই তাই :) :)


২৮. ০৮ ই মে, ২০১০ রাত ১২:১৬
মেঘ বলেছেন: এটা আমার ব্যক্তিগত জিজ্ঞাসা - আমি histon edge modem এ জিপির সিম দিয় নেট ইউজ করি।
বাংলা লিংক, একটেল, টেলিটক সিম যদি একই মডেমে দেই তাহলে সেটআপে কি কি চেঞ্জ করতে হবে?? যদি জানাতে পারেন তাহলে খুব উপকার হয়।
২৯. ১১ ই মে, ২০১০ সকাল ১১:০২
মোজাম্মেল প্রধান বলেছেন:
নাফিস ভাই, এই পোস্ট টা দেখলো খুব খুশি হবো। আপনাদের খুব মিস করি।
Click This Link
৩০. ১২ ই মে, ২০১০ সকাল ৮:৩৯
আকাশ_পাগলা বলেছেন: নাফিস ভাই, আমি স্টেজভ্যুতে ১-২ সপ্তাহ ঢুকতে পারতেসিনা। কী করব??
হাইডমাইএস দিয়ে ঢুকতে পারি। কিন্তু আইপি চেঞ্জের কারণে রিজুইমেবল ডাউনলোড পায় না। কারণ, আইডিএম ত হাইডমাইএস এর লিংক সেইভ করতেসে তখন।

এখন আমি কী করব???
আমি ত পুরা শেষ।
একটা বুদ্ধি দ্যান।
১২ ই মে, ২০১০ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: স্টেজভ্যুতে আমিতো ঢুকতে পারছি। আপনার আইএসপি কি? তারা কি স্টেজভ্যু ব্লক করেছে নাকি?

সেক্ষেত্রে খুব সমস্যা হয়ে যাবে। ডাউনলোড করাও কষ্টকর হয়ে যাবে।

সরাসরি ফাইলের ডাউনলোড লিংক দিয়েও কি ডাউনলোড শুরু হয় না?

৩২. ১২ ই মে, ২০১০ বিকাল ৩:৪৩
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন: রুবা মনির একটা সুন্দর ছবি দিতে পারলেন না, আপচুস।

১৬ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: ভাই আমি চাই নাই পোস্টটা ১৮+ হোক! :)

৩৩. ১২ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:২৮
আকাশ_পাগলা বলেছেন: সরাসরি ফাইল ডাউনলোডের লিংক নাই। তাই এটা ট্রাই করতে পারিনি।

আইএসপি তে কল দিসিলাম। ওরা বলল, ওরা এমন কিছু ব্লক করেনি। ওরা বলল ক্যাশ আর প্রিফেচ ক্লিয়ার করলে নাকি ঢুকতে পারব। হাবিজাবি বলল আর কি !!

এগুলা ত ক্লিয়ার করছি। কুকিও ক্লিয়ার করসি। সবচেয়ে বড় কথা, আইপি হাইড করে হাইড মাই এস দিয়ে ঢুকতে পারি, কিন্তু এমনিতে পারিনা।

এমনিতে বলে যে,
Connection closed by remote server

You tried to access the address http://stagevu.com/video/, which is currently unavailable. Please make sure that the Web address (URL) is correctly spelled and punctuated, then try reloading the page.
Make sure your Internet connection is active and check whether other applications that rely on the same connection are working.


৩৪. ১২ ই মে, ২০১০ রাত ১১:৫৫
আকাশ_পাগলা বলেছেন: আই পি এস এ কল দিলাম। ওরা বলল এটা লক করা না।
অন্য আইপি থেকে চেক করে দেখল ঢোকা যাচ্ছে।


ইসেট নড ৩২ ব্যবহার করি। একটু পর পর এডওয়্যার আরকে এ এ ধরে আর ডিলিট করে। কিন্তু এটা মাঝে মাঝে আসে। আর ম্যালওয়ার বাইটস ব্যবহার করি।

এগুলা দেখি মাঝে মাঝে নটিফিকেশন দেয়।

এমনকি হতে পারে যে, এগুলার কোন আপডেট স্টেজভুকে ব্লক করে দিচ্ছে ??আইপিএস অয়ালারা এইটার কথা বলল।

আপনি কী বলেন?
কী করতে পারি?
যেভাবে ইলেক্ট্রিসিটি চলে যায়, রিজিউম সাপোর্ট ছাড়া থাকা সম্ভব না। আর, এনিমেশন মুভির বেশিরভাগই স্টেজভু ছাড়া পাওয়া যায় না। আমি এগুলি ছাড়া অন্য কিছু দেখা বাদ দিয়ে দিছি প্রায়।
৩৫. ১৪ ই মে, ২০১০ সকাল ১১:৩৯
আকাশ_পাগলা বলেছেন: ওককে, সমাধান পাইছি।
আপডেটেড ম্যালওয়ার বাইটস প্রবলেম করতেসিল।
অইটারে বন্ধ করে দিলে(শুরুতেই), তাইলে ঢুকতে পারি।
৩৭. ১৫ ই মে, ২০১০ ভোর ৪:০৭
শামীমস বলেছেন: প্রেমে পড়ি নাই........পার্থক্যগুলাও টের পাই নাই। আগে প্রেম কইরা নেই তারপর আবার এই পোস্ট টা পড়বো।

 

মোট সময় লেগেছে ০.৯২৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্ধ-কালো ফুল... ফুরনো পুতুল...
হাওয়া দিক ভুল বারো মাস...
এলানো কাজল... ভাঙা রাজমহল...
বিষের ছোবল ঝরা শ্বাস...

facebook.com/nafis.iftekhar
twitter.com/nafis_iftekhar
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই