somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজের জিনিস - ১ (সফটওয়্যার, অনলাইন সার্ভিস এবং আরো অনেক কিছু)

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Grooveshark:
মোটামুটি ভালো নেট স্পিড থাকলে এমথ্রি গানগুলো নামানো অনেক সহজ হয়ে যায়। কিন্তু বেশি স্পিড পেলে মনে আরো একটা চিন্তা আসা খুব স্বাভাবিক - গান নামানোর কি দরকার... অনলাইনেইতো শোনা যায়। আসলেও তাই। কিন্তু সমস্যা হলো ভালো এমন কোন প্লেয়ার নেটে নেই যেটায় আপনি একের পর এক গান শুনে যেতে পারবেন। আর শুনতে পারলেও বা লিমিটেশন/পয়সার বিষয়াদি থাকে। কপিরাইটজনিত কারণে এমন সার্ভিসের সংখ্যা খুবই কম। তবে ব্যতিক্রম হলো Grooveshark। আমার আফসোস অসাধারণ এই অনলাইন মিউজিক প্লেয়ারটার কথা আমি আগে জানতাম না। এটার ইংলিশ গানের সম্ভার অসাধারণ... হিন্দিও বেশ ভালো... বাংলা খারাপ - তবে সেটা হওয়ারই কথা।



Grooveshark এর সবচেয়ে ভালো দিক হলো এর সিম্প্লিসিটি। খুবই সহজবোধ্য। গান শোনার জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না। তবে রেজিস্ট্রশন করলে যে গানগুলো শুনছেন বা শুনেছেন সেগুলোর প্লে-লিস্ট করে রাখা যায় পরবর্তীতে শোনার জন্য। আপনি চাইলে নিজে থেকে গান আপলোড করতে পারবেন। ফেইসবুক ইন্টগ্রেশনের সুযোগও আছে।

সময় আর একটু ভালো নেটের স্পিড হলে থাকলে ঘুরে আসতে পারেন Grooveshark থেকে।

লিংক: Grooveshark

অনেকেরই হয়তো মনে এই জিজ্ঞাসাটা আছে তাই এই এক্সট্রা প্যারাটা যোগ করছি। জিজ্ঞাসাটা হলো Grooveshark থেকে গান নামানো যায় কিনা। উত্তরটা আশাপ্রদ... হ্যাঁ যায়। Grooveshark থেকে গান ডাউনলোড করতে নিচে লিংক দেয়া সম্পূর্ণ পোর্টেবল (ইন্সটল দেয়া লাগে না এমন) এবং ১ মেগারও কম সাইজের সফটওয়্যার দু'টির যেকোন একটি ব্যবহার করুন। আমি ১নংটা ব্যবহার করি।

১. Groovedown
২. SciLor's Grooveshark.com Downloader

(যাদের Orbit Downloader আছে তাদের Grooveshark থেকে গান নামাতে এই সফটওয়্যার দু'টোর কোনটিই লাগবে না)



Pixlr
বন্ধুর বাসায় ফটোশপ নেই। ছবিতে এডিটিংয়ের মাধ্যমে যে কাজগুলো করতে চাচ্ছেন তা এমন আহামরি কিছুও নয়... হয়তো ক্রপ করা... একটু টেক্সট অ্যাড করা বা নিতান্তই কালার অ্যাডজাস্ট... এমন সমস্যা চিরায়ত। অনেকে অনেক সফটওয়্যারের নাম হয়তো বলবেন... কিন্তু আমি বলি কি... সফটওয়্যারের কি দরকার? আসুন না কোন একটা ওয়েবসাইট দেখি। Pixlr - ঠিক এমন কাজের জন্যই যেন এর জন্ম হয়েছিলো। ফ্ল্যাশ বেইজড একটা অনলাইন ছবি এডিট করার সফটওয়্যার।
লিংক: Pixlr


সবচেয়ে ভালো দিক হলো ফটোশপের সাথে পরিচিত যে কারোরই এতে কাজ করতে কোন সমস্যা হওয়ার কথা না। এমনকি ফটোশপের অধিকাংশ শর্টকাট এবং এফেক্ট এতে আছে এবং কাজ করে। এটাকে তাই নিতান্তই বেসিক এডিটিং টুল বললে হয়তো একটু কম বলা হবে। পিসি থেকে যেমন ছবি খুলে এডিট করতে পারবেন, আবার নেটে থাকা কোন ছবির লিংক দিয়ে দিলেও হবে। এটা ফটোশপের PSD ফাইলও ওপেন করতে পারে। গুগল ক্রোম এবং ফায়ারফক্সের জন্য Pixlr Grabber নাম অ্যাডঅন আছে যেটা ইন্সটল করা থাকলে আপনি ব্রাউজারে ওপেন করেছেন এমন যেকোন ছবিতে শুধু রাইট ক্লিক করেই সেটা Pixlr-এ এডিট করতে পারবেন। নিচে লিংক দেয়া হলো -

১. ফায়ারফক্সের জন্য অ্যাড-অন: Pixlr Grabber
২. ক্রোমের জন্য এক্সটেনশন: Pixlr Grabber

পরের পর্বের লিংক: কাজের জিনিস - ২ (সফটওয়্যার, অনলাইন সার্ভিস এবং আরো অনেক কিছু)
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৭
২৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×