আমার প্রিয় পোস্ট

একটি বালক ও তিনটি প্রশ্ন?

০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

শেয়ার করুন:                   Facebook

অনেক বছর আগে,তাবেয়ীনদের সময়ে(সাহাবীদের পরের সময়ে)। সেই সময়ে বাগদাদ ছিল ইসলামের এক বিখ্যাত শহর। ইসলামিক সাম্রাজ্যের রাজধানী। কারণ বিখ্যাত সব আলেম এখানে বসবাস করতেন। এটি ছিল ইসলামিক জ্ঞানের কেন্দ্র।

একদিন রোমের রাজা একজন দূতকে মুসলিমদের উদ্দ্যেশে তিনটি প্রশ্নসহ পাঠালেন। দূত শহরে এসে খলিফাকে জানালেন যে সে রোমের রাজার কাছ থেকে তিনটি প্রশ্ন এনেছেন মুসলিমদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তার উত্তর দেওয়ার জন্য।

খলিফা সকল আলেমদের একত্র হতে বললেন এবং রোমান দূত একটি উচু স্থানে দাড়ালেন এবং বললেন,আমি এসেছি তিনটি প্রশ্ন নিয়ে যদি আপনারা এর উত্তর দিতে পারেন আমি এ স্থান ত্যাগ করব প্রচুর সম্পদ রেখে যা আমাকে রোমের রাজা সংগে দিয়ে দিয়েছেন। প্রশ্নগুলো হল,আল্লাহর আগে কি ছিল? আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? এই মুহুর্তে আল্লাহ কোন কাজে নিয়োজিত আছেন?

সবাই চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এর মধ্যে এক আলেমের পুত্র তার বাবাকে বলল, বাবা আমি এ প্রশ্নগুলোর জবাব দিতে পারব। ছেলেটি খলিফার কাছে এ প্রশ্নগুলির উত্তর দেবার জন্য অনুমতি চাইল। খলিফা তাকে অনুমতি দিলেন।

প্রথম প্রশ্নের জবাবে ছেলেটি দূতকে জিজ্ঞেস করল,আপনি কি গুণতে জানেন? সে বলল,হ্যা। তাহলে ১০ থেকে উল্টো দিকে গুনুন। রোমান গুনছে,১০,৯,৮,....১পর্যন্ত গিয়ে সে গুনা থামাল।ছেলেটি জিজ্ঞেস করল,১-এর আগে কি? ১-এর আগে তো কিছুই নেই,জবাবে বলল রোমান। ঠিক আছে গাণিতিক একের আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করেন কি থাকবে এই 'এক'-এর আগে যা নিশ্চিত সত্য,শাশ্বত,চিরস্থায়ী,সুস্পষ্ট।

ছেলেটির স্পষ্ট উত্তরে লোকটি হতবিম্বল হয়ে গেল কিছু অস্বীকার করতে পারল না। এরপর সে জিজ্ঞেস করল,তাহলে এখন বল, আল্লাহ কোন দিকে মুখ করে আছেন? বালকটি বলল,একটা মোমবাতি আনেন তাতে আগুন জ্বালান। মোমবাতি জ্বালানো হল। বালকটি দূতকে জিজ্ঞেস করল, এখন বলুন আগুনের শিখা কোন দিকে মুখ করে আছে? সে বলল এটাতো চতুর্দিকেই আলো ছড়াচ্ছে। এটা কোন এক দিকে নির্দিষ্ট নেই। তখন ছেলেটি বলল, যদি এই বস্তু চতুর্দিকেই আলো ছড়াতে পারে। তাহলে আপনি কিভাবে এরকম অনুমান করতে পারেন আল্লাহ সম্পর্কে যিনি আকাশ ও পৃথিবীর অধিপতি। সকল আলোর আলো। আল্লাহ সকল দিকে যেকোন সময় মুখ করে থাকেন।

রোমান দূত বোকা বনে গেল। তিনি অবাক বিস্ময়ে অভিভূত হলেন এতটুকু একটি বালক তার সব প্রশ্নের এত সাবলীলভাবে উত্তর দিচ্ছে যে তার যুক্তি-প্রমাণের কাছে সে কোনরুপ দ্বিমত পোষণ করতে পারছে না। তাই সে বেপরোয়াভাবে তার শেষ প্রশ্নটি করতে উদ্বত হল। কিন্তু প্রশ্ন করার আগে বালকটি বলল,থামুন এখানে একমাত্র আপনি শুধু প্রশ্ন করছেন আর একমাত্র আমি সে প্রশ্নের জবাব দিচ্ছি। এটা তখনই স্বচ্ছ হবে যদি আপনি উপর থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসবেন আর আমি আপনার জায়গায় যাই যাতে উত্তরগুলো প্রশ্নগুলোর মত সবাই স্পষ্ট শুনতে পারে। এ আহবান রোমান দুতের যুক্তিসন্মত মনে হল। তাই সে উপর থেকে নীচে নেমে এল বালকটি উচু স্থানে দাড়াল। তখন দূত কয়েকবার জোরে জোরে তার শেষ প্রশ্নটি করল, বল এখন আল্লাহ কি করছেন?

বালকটি বলল,এই মুহুর্তে যখন আল্লাহ কোন উচু জায়গায় এক মিথ্যাবাদী খুজে পান, তখন তিনি তাকে নীচে নামিয়ে আনেন। এবং যে আল্লাহর একত্ব বিশ্বাস করে তিনি তাকে উপরে উঠান ও সত্যের উপর প্রতিষ্ঠিত করেন। প্রতিক্ষণ তিনি মহাবিশ্বময় শক্তির অনুশীলন করেন।(আল কুরআন-৫৫;২৯) রোমান দুতের আর কিছু বলার থাকল না সেই স্থান ত্যাগ করা ছাড়া।

এই বালকটি পরবর্তীতে বড় হয়ে ইসলামের এক মহান জ্ঞানী পন্ডিত হিসেবে আবির্ভূত হন। তার নাম ইমাম আবু হানিফা। আল্লাহ তার সহায় হোন।

ধন্যবাদান্তে: রনি

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রশ্নউত্তরনবীইমামআবুহানিফা ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে ।

 

  • ১৮ টি মন্তব্য
  • ১৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৮
comment by: নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন: চমৎকার লেগেছে। (+)

জানি এই ব্লগের অনেকের কাছেই ভালো লাগবে না, তাতে সমস্যা নাই। সবার সব কিছু ভালো লাগতে হবে, এমনওতো কথা নেই।

লিখতে থাকুন, আরো পড়ার প্রত্যাশা রইলো।
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩৪
comment by: দ্রগবা বলেছেন: এমন সুন্দর সাবলিল বর্ণনার লেখাটা পড়ে মনটা ভরে গেলো। আপনাকে অনেক ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

৩. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫৩
comment by: কিরিটি রায় বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।....
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০১

লেখক বলেছেন: আল্লাহ আপনারও মঙ্গল করুন।

৪. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৯
comment by: নতুন বলেছেন: >>>>তাহলে ১০ থেকে উল্টো দিকে গুনুন। রোমান গুনছে,১০,৯,৮,....১পর্যন্ত গিয়ে সে গুনা থামাল।ছেলেটি জিজ্ঞেস করল,১-এর আগে কি? ১-এর আগে তো কিছুই নেই,জবাবে বলল রোমান। ঠিক আছে গাণিতিক একের আগে যদি কিছুই না থাকে তাহলে আপনি কিভাবে আশা করেন>>>


( ০ )শুন্য কে কি এক এর আগের অবস্থান বলা যায়?? ১ অথ` কোন কিছুর শুরু তার আগের অবস্থা হবে সেই জিনিসটা নাই... তাহল কি আমরা (০) শুন্য কে এক এর আগে ধরতে পারি??


>>>>এখন বলুন আগুনের শিখা কোন দিকে মুখ করে আছে? সে বলল এটাতো চতুর্দিকেই আলো ছড়াচ্ছে। এটা কোন এক দিকে নির্দিষ্ট নেই।>>>

মোমের আলো কি সত্যই সব দিকে যায়??? যেই জায়গায় মোমটা দাড়িয়ে থাকবে সেই খানে কি আলো পৌছাবে???

গল্পের জন্য ধন্যবাদ... ( +)
৫. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৩
comment by: জুবাইর রেযা বলেছেন: ধন্যবাদ .খুব সুন্দর একটি গল্প পোষ্ট করার জন্য.আপনি লিখে যান.
আপনার জন্য শুভ কামনা রইল ।
৬. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৯:৪৫
comment by: জুবাইর রেযা বলেছেন: +
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪০
comment by: শিমু নুমান বলেছেন: ভাইস্তা কি খবর। ভাইর স্বাস্থ ভালো তো
নতুন নম্বর ০১৫৫৬৪৩২৭৭১
৮. ০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪২
comment by: শিমু নুমান বলেছেন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে পড়
০৬ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: ঠিক বুঝলাম না কাকে প্রশ্ন করলেন। আমি তো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ি না।

৯. ০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২১
comment by: শিমু নুমান বলেছেন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়ি না।
চানদু নাইম জুবায়ের। বাঢ়ী নেত্রকোনা।
পি এস এ
১০. ০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২২
comment by: শিমু নুমান বলেছেন: তুমি নাকি চাকরী কর। প্রেস সেক্রেটারী
১১. ০৬ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: শিমু নুমান বলেছেন: আমার ব্লগে দাওয়াত
১২. ০৯ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
comment by: মোহম্মদ নিজাম উদ্দিন বলেছেন: এই ফাজিল তুই কি মাদ্রাসায় পড়সছ
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: মাদ্রাসায় না পড়লে কি জানা যায় না?

 



 


সর্বমোট হিট

 ২৩৮৯৯