কিশওয়ার এর আরেকটি কবিতা

০৯ ই ডিসেম্বর, ২০০৬ রাত ২:৩২

শেয়ারঃ
0 0 0

অকাল প্রয়াত কবি [গাঢ়]কিশওয়ার ইবনে দিলওয়ার[/গাঢ়]'র আরেকটি কবিতা


[গাঢ়]মায়ার ঘর[/গাঢ়]

দেহের বল্কল ছিঁড়ে
নিঃশ্বাস নিলে
সনাতন ছায়ায় ঘুমাই

তার আগে মায়ার ঘর
সাপ যেন পেঁচিয়ে পেঁচিয়ে
আমাকে জড়ায়
মৃত্যুর চেয়ে সুন্দর তৃষ্ণায়।

 

প্রকাশ করা হয়েছে: এই দিন, রাত ও রৌদ্র  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৩৮
অতিথি বলেছেন: স্পষ্ট পরিমিতিবোধ, পরিপূর্ণ প্রকাশ-
আক্ষরিক সুন্দর
২. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:৫১
অতিথি বলেছেন: কিশওয়ারের মৃত্যু সংবাদ জেনেছি আজকের সিলেট প্রতিদিন থেকে।এই ভালো ধুকে ধুকে বেচে থাকার থেকে চলে যাওয়া বেশি ভালো....
৩. ০৯ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:০৮
নজমুল আলবাব বলেছেন: আমি গতকাল একটি পোস্ট দিয়েছিলাম তুমি মনে হয় খেয়াল করনি? @ আরিফ ভাই
৪. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:২৯
অতিথি বলেছেন: কিশওয়ার-এর আরও কিছু কবিতা পোস্ট করবেন আশা করি।
৫. ২৮ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩৮
নজমুল আলবাব বলেছেন: হ্যা, দেব খুব তাড়াতাড়ি। নির্বাচনের কারনে পেশাগত ব্যস্ততা একটু বেড়েছে। সামলে নেই, তারপর।
৬. ৩১ শে মার্চ, ২০০৭ বিকাল ৫:১৯
রাগ ইমন বলেছেন: এই কবিতাটা আরও সুন্দর ।

আর কবিতা কই?

কবিরা কথা রাখে না?
৭. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৬
সান্তনা বলেছেন: হামদ
কিশওয়ার ইবনে দিলওয়ার

প্রেম রোগে ধরেছে যাঁরে
আলোক দেখে অন্ধকারে,
তৌহিদেরই শরাব পানে
মাতাল হলো বারে বারে।

বুকে মুখে আল্লাহ আল্লাহ
চোখে মোখে আল্লাহ আল্লাহ
সুখ অসুখে আল্লাহ আল্লাহ
সুবহানআল্লাহ,সুবহানআল্লাহ।

দমে দমে "রবে"র সিজদা,
বন্ধু যে তার রাসুলুল্লাহ
বাড়তে থাকে নেকীর পাল্লাহ
সাল্লেআ'লা,সাল্লেআ'লা।

তুমিই খোদা একক প্রভু
'তৌহিদেরই মুর্র্শিদ আমার'
দুর করে দাও ও মহা'রব'
সকল প্রকার ঘোর অন্ধকার।

আশা করি কবি কিশওয়ার ভক্তদের ভাল লাগবে,

 

মোট সময় লেগেছে ০.৯০৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি



খুব সাধারন মানুষ
ভুল সময়ের, ভুল মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ