আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা

২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:১৬

শেয়ারঃ
0 0 0


বেশি সময় কারও লাগেনা। বুঝে ফেলে। আমার দৌড়টা তাদের জানা হয়ে যায়। এর জন্য আমি নিজেই আসলে দায়ী। ভাব ধরাটা শিখতে পারলামনা। তাই খুব সহজেই সবাই বুঝে ফেলে আমি মূলত অন্তজ শ্রেনীর মানুষ।

আমি নাকি ঠিক মানানসই নই এই সময়ের জন্য। পরিচিতরা সবাই বলে। এমনকি মাও বলেন, তুই বুঝিসনা দিনদুনিয়া কোন তালে চলে এখন! আমি কোন উত্তর দিতে পারিনা। মাথা চুলকাই।

কাদির মিয়া আমাকে কেন যেন খুব পছন্দ করে। জেলখাটা দাগী আসামী। নামের শেষের মিয়াটা উধাও হয়ে সেখানে ডাকাত শব্দটা ঠেসে ছিল অনেকদিন। কি করে যেন সে আমাদের অফিসে এসে জুটে গেল আর আজব কোন এক কারনে আমার সাথে তার খাতির হয়ে গেল। কাচের মগে লাল চা দিতে দিতে বলত, স্যার আপনার জীবনে কোনদিন দুধ চা খাওয়া হবেনা। আমি অবাক হয়ে বলতাম, মানে? সে বলত, এইত রোজ রোজ লাল চা খাবেন। দুধ কেনার টাকা হবেনা! আমি ঠাঠা মারা হাসি দিয়ে তাকে লাল চার গুনাগুন বুঝাতে চাইলে সে শুধু মিট মিট করে হাসত। সব কথা শেষ হলে মাথা নাড়তে নাড়তে সামনে থেকে বিদায় হত। মাথা নাড়াড় ভঙ্গিটায় স্পস্ট বুঝা যেত তার মনের কথা... আপনেরে দিয়া কিছুই হবেনা টাইপ মাথা নাড়ানো।

অফিসে ওই কাদির মিয়া ছাড়া আর কেউ আমারে পাত্তা দেয়না। এমনকি যারা আমারে পাত্তা না দিলেই নয় তারাও না। সেলসে যারা কাজ করে তাদের প্রতিদিনকার কাজের হিসাব নেয়ার দায়িত্বটা আমার। ওদের লগবুকে আমার সই না থাকলে বেতন হয়না তাদের! সেই অর্থে আমি তাদের কাছে বিশাল মতাবান কিছু একটা হওয়া উচিত। কিসের কি, আমার কাছ থেকে তারা প্রতিদিন এমনভাবে সই নেবে, ভাব দেখে মনে হয় কারো খাতায় যদি আমি সই না দিই তাহলে আমার এমাসের বেতন আটকে দেয়া হবে!

আমাদের অফিসের সবারই প্রায় আরামের জীবন। আমাদের বাড়ির প্রায় সবারই আরামের জীবন। আমি শুধু সেখানে বাগড়া। ফেলনা টাইপের কিছু একটা। কোন কিছুতেই আমার প্রবেশাধিকার নেই। অফিসের আর সবাই মিলে অনেকধরনের ধরনের মজা করে। আমি তাতে কোনদিনই সুজোগ পাইনা। কাদের মিয়া না থাকলে সেসবের খবরই আমি পেতামনা। তবে একবার আমিও গিয়েছিলাম সেরকম এক আয়োজনে। আসলে যেতে বাধ্য হয়েছিলাম। সেদিন পাচটা না বাজতেই অফিসটা প্রায় ফাঁকা হয়ে গেল। আমার আবার রোজ রোজ দেরি হয় অফিস থেকে বেরুতে। প্রায়ই সেলসের ওরা ফিরতে দেরি করে ফেলে। সাড়ে পাচটার দিকে ফোন আসল। মহিউদ্দিন সাহেব ফোন করেছেন।

- কি খবর মোকাম্মেল ভাই, এখনও আপনি অফিসে।

আমি বলি, কাজ শেষ করতে দেরি হয়ে গেল মুহিভাই।

-সেতো আপনার রোজই হয় বলে তিনি কাদির মিয়ার খোজ করেন। আমি বলি ওতো চলে গেছে। আমার রুটিন জানতে চান তিনি। আমি বলি বাসায় চলে যাব মুহি ভাই। মুহিভাই আজব এক কথা বলেন এর পর। তিনি আমাকে তার বাসায় যাওয়ার প্রস্তাব দেন। আমি অবাক হয়ে যাই। ধাতস্ত হয়ে বলি, না ভাই আজ না আরেকদিন। তিনি নাছোড়বান্দা। বলেন, আরে আজই আসেন। ১০ মিনিটের জন্য হলেও আসেন। কি আর করা। রাজি হতে হয়। মুহিভাই তার বাড়ির নাম্বার দিয়ে আমাকে বলেন, একটা কস্ট করতে হবে কিন্তু মুকাম্মেল ভাই, আমার টেবিলের তলায় ছোট একটা বাক্স আছে একটু কস্ট করে ওইটা নিয়া আসতে হবে। আমি বাড়ির পথের উল্টা পথের রিক্সায় চড়ে বসি। প্রায় পাঁচ কেজি ওজনের বাক্সটা হাটুর ওপর শক্ত করে ধরে রাখি।

বাসায়ও এমন অনেককিছু হয় যার পাত্তাই আমি পাইনা! সেসব আমি গায়েও মাখিনা। অভ্যাস হয়ে গেছে। শুধু একবার, রাতে বাসায় ফিরে যখন মা মিস্টির বাটিটা এগিয়ে দিয়ে হাসতে হাসতে বল্লেন নে মিস্টি খা, আমাদের মিনার বিয়ের মিস্টি। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। মা বলেন, আগামী শুক্রবার মিনার বিয়ে। জামাই লন্ডনে থাকে। ছয়মাসের মধ্যে মিনাকে লন্ডন নিয়ে যাবে। আমার মিস্টি খেতে ইচ্ছে হয়না। মন খারাপ করে। আমার বোনটার বিয়ে হবে সেই খবরটাও আমি জানতে পারিনা। চোখটা ভিজে আসতে চায়।

মোসাদ্দেক বেশ বুঝদার ছেলে। আমার দুবছর পরে দুনিয়ায় আসলেও আদতে সে আমার বড়ই হবে। সব কাজেই সে পাক্কা। কন্ট্রাক্টরি করে। সব কন্ট্রাক্টই সে নেয়। সে বাড়ি বানানোই হোক আর কাগজের বাক্স বানানো হোক। একেবারে শুন্য থেকে শুরু করেছে। প্রথম কাজটা পেল বড়ভাইয়ার শালার কাছ থেকে। ইউনানী ঔষধ কোম্পানির বোতল সাপ্লাইয়ের কাজ। বড়ভাইয়া শুনে হেভি ক্ষেপা। কোনদিন করেনি কাজ। কি বুঝে নিল। টাকা ওড়ানোর ফন্দি। মাও তাতে যোগ দিল। মোসাদ্দেক তাদের পাত্তাই দিলনা। সোজা চলে গেল ঢাকা। তিন চারদিন পর ফিরে এল। পনের দিনের মাথায় মিস্টি নিয়ে ঘরে হাজির। বিল পেয়ে মিস্টি কিনেছে!

আমি মোসাদ্দেককে জিজ্ঞেস করি কিভাবে। সে বলে সিস্টেম। এরচেয়ে বেশি কিছু বলেনা। তবে আমি বুঝে যাই তিনমাসের মাথায়। যখন আমাদের অফিসের প্রিন্টিং এর কাজটা ও বাগিয়ে নিল। বড় স্যার আমাকে ডেকে নিয়ে বলেন, আপনার ছোটভাইতো বেশ কাজের ছেলে। আপনার মত নয়। দিন দুনিয়া বুঝে। আমি কিছুই বুঝিনা। দাড়িয়ে থাকি। তিনিই খোলাসা করেন। আরে আজ সে এসেছিল। আপনার পরিচয় দিয়ে বল্ল, কাজ চায়। দিয়ে দিলাম প্রিন্টিং এর কাজটা। আমি বেশ অবাক আর খুশি হই। রাতেই মোসাদ্দেক আমায় বলে, তুমার বসরে আইজ ফিট দিলাম। টেন পার্সেন্ট সাথে তুমি। আমি টেন পার্সেন্ট বুঝি কিন্তু সাথে আমিটা আর বুঝিনা। একবছরের মধ্যে মোসাদ্দেক আমাদের অফিসপাড়ায় পরিচিত একজন হয়ে যায়। আমার ভাইকে দেখি সবাই চিনে।

আমার দিয়া আসলেই কিছু হবেনা... এটা মোসাদ্দেকও বুঝে ফেলে যখন অফসেটে ছাপানোর অর্ডারটা আধাআধি টিকেতে ছাপিয়ে দেয়। আর সেটা আমি আটকে দেই তখন। আমি বুঝিনা কিভাবে তবু তার বিলটা পাস হয়ে যায়। আর মা কেন আমাকে এনিয়ে আমাকে বকা দেয় তাও আমার বুঝে আসেনা। আমার বৌও বলে, তুমি কি? নিজের ভাইয়ের সাথে আইন দেখাও!

মোসাদ্দেক একটা অফিস করেছে। খুব সুন্দর অফিস। লাল নীল কাচ বসানো অফিস। সে অফিসে সারাদিন বাতি জ্বলে। মা কয়েকদিন ধরে আমাকে খুব করে বকছেন। আমার দোষটা যে খুব বড় তা নয়। মোসাদ্দেক বলছিল আমি যেন রোজ তার অফিসে এক ঘন্টা করে সময় দিই। সন্ধার দিকে দিলেই হবে। ওর সারাদিনের হিসাবটা আমি দেখে দিলেই হবে। এটা এমন কোন আব্দার নয়। ওই সময়টায় আমি স্বপনের দোকানে বসে আড্ডা দিই। সময়টা কাজে লাগল। টাকাও নাকী দেবে। আমি যে বেতন পাই তারচেয়ে ডাবল! তবু আমার ভাল লাগেনি। মোসাদ্দেকের ঘাপলা আছে এই কথাটা অন্তত আমি বুঝতে পারি। তার সেই ঘাপলায় যোগ দিতে আমার ভাল লাগেনা। তাই না করে দিয়েছি। তাতেই মা ক্ষেপেছেন। বড়ভাইয়া ক্ষেপেছেন। বাবা থাকলে তিনিও নিশ্চয় ক্ষেপতেন।

আমার বৌও ক্ষেপেছে। কাঁদতে কাঁদতে বলেছে, যে লোক বৌয়ের রিক্সাভাড়া দিতে পারেনা তার আবার এত লম্বা কথা কেন?

 

প্রকাশ করা হয়েছে: গল্পকথা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
অনন্তমৈথুন বলেছেন: আজকে সবার কি হইছে..
সবাই কেমন কেমন লেখা দিচ্ছে!!
৩. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
নজমুল আলবাব বলেছেন: ধন্যবাদ অনন্ত এবং মেন্টাল।
৪. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
সৃজন বলেছেন: প্প্বৃপ্প্ব্রপ্প্মূপ্প্বক্কপ্প্ম প্প্ব্ল ........
৫. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৪১
সৃজন বলেছেন: প্প্বৃপ্প্ব্রপ্প্মূপ্প্বক্কপ্প্ম প্প্ব্ল ........
৬. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
খনড ত বলেছেন: নজমুল ভাই,অসাধারণ লেখা...।ভালো লাগছে।
৭. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৪৫
বকলম বলেছেন: এই কেমন লেখাটা ঠিক আছে।

ব্যপারগুলো আমার সাথেও ঘটে। বাসার এমন সব ঘটনা যা সবাই জানে শুধু আমি ছাড়া। আমি আম্মাকে বলি "কই আমি তো জানি না!" আম্মা বলে " এখনতো জানলা"। ছোট ভাইদের জিজ্ঞেস করি কিরে তুই জানিস? বলে "জানি"। কিভাবে জানিষ? বলে " আম্মা আর আব্বা আলোচনা করার সময় শুনেছি" । আমি কই ছিলাম?!! "কেন! তুমি তো আমার পাশেই বসে বই পড়ছিলা" । তাহলে আমি শুনলাম না কেন?!! "তুমি তো আমার মতো কান পেতে শোনার চেষ্টা করনাই"। আমি বলি "অ..."। এই হলো অবস্থা।
৮. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৫১
বকলম বলেছেন: সততা প্রশ্নে যখন গোঁ ধরে থাকি লোকে বলে ঘাড় ত্যাড়া। আম্মা বলে "তোমার সব ব্যাপারেই অতিরিক্ত"। আমি গোঁ ধরেই থাকি। কাজটা আটকে থাকে না, হয়ে যায়। আমাকে বাদ দিয়েই হয়ে যায়।
৯. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:০১
শোহেইল মতাহির চৌধুরী বলেছেন: অনেকদিন তো নজমুল আলবাব, নজমুল আলবাব খেললেন। এখন উল্টারকম খেলেন।
জীবন একটা রঙ্গমঞ্চ। আমরা পাঠ গাই। ভিলেন জসিমও নায়ক হয়। আপনি ভিলেন হয়ে যান।

বিতর্কে সেই ভালো করে যে পক্ষ ও বিপক্ষেও যুক্তি শোনাতে পারে।

কাদির মিয়ারে ডাক দেন। বলেন দুধ-চা দিতে। মোসাদ্দেকরে বলেন এক ঘন্টায় হবে না। দুই-ঘন্টা করে বসা লাগবে। দশ হাজার টাকা এ্যাডভান্সড লাগবে।
এ্যাডভান্সডের টাকা দিয়া বউরে একটা প্রাইভেট রিক্সা কিনে দেন।
বছর দুয়েক এই চরিত্রে খেলেন। তারপর নতুন সিদ্ধান্ত নেন।
১০. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:০৪
অনন্তমৈথুন বলেছেন: সহমত, শোহেইল মতাহির চৌধুরী ভাইয়ের সাথে।
১২. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:১০
হোসেইন বলেছেন: ৫ দিসিরে ভাই।আপনারা সকলেই একেকটা চিজ।হঠাত হঠাত একটা করে লেখা দিয়া টাসকি খাওয়াইয়া যান।
১৩. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
বকলম বলেছেন: নজমুল ভাই যদি খেলেন তবে খেলার রেজাল্টটা একটু জানাইয়েন।
১৪. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
মাশা বলেছেন: মামু তুমি না কও লিখতে পারসোনা। এত লম্বা আর এত মচতকার লিখা কেমতে লিখলা।
১৫. ২৪ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
সুমন চৌধুরী বলেছেন: জীবন একটা ভ্রান্তধারণা
১৬. ২৪ শে এপ্রিল, ২০০৭ রাত ৯:০১
গৌরীশ রায় বলেছেন: আপনে, ভুল সময়ের ভুল মানুষ ।
১৭. ২৪ শে এপ্রিল, ২০০৭ রাত ৯:০৫
গোপাল ভাঁড় বলেছেন: এই পোস্টটা কি একটু "বাশারের ইনিংস" টাইপের করা যায়?
১৯. ২৪ শে এপ্রিল, ২০০৭ রাত ৯:৫৯
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আপনে পেসিমিস্টিক হইলেন কবে ?
ওইটা আমি প
২০. ২৪ শে এপ্রিল, ২০০৭ রাত ১০:২৭
মাহবুব সুমন বলেছেন: মামু, চোখটা আরেকবার খুইলা দিলেন। আর দিয়েন না। পৃথিবীতে অচল মাল হয়ে যামু। চোখ বন্ধ করে রাখলে অনেক সুবিধা।
তবে , মামু। ধন্যবাদ। ব্লগে আমি শিখতে আসছি। আপনাদের এই সব লেখা পরে চোখ খুলছে, খুলছে মনে দুয়ার। শিখছি অনেক।
২১. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১:২৫
মাশীদ বলেছেন: অপু ভাই,
ভাল লাগল খুব। আগেরগুলোর মতই। মাঝখানের কয়েকটা পড়া হয়নি। পড়ে ফেলব অচিরেই।
ভাল থাকবেন, বস।
২৩. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৫২
নজমুল আলবাব বলেছেন: খন্ডত, সৃজন : ধন্যবাদ।

বকলম : আপনার সাথে মোকাম্মেলর মিল কিছুটা থাকলেও পার্থক্য মনে হয় অনেক!

শোহেইল ভাই : ঠিক আছে ট্রাই করে দেখি! তবে সফল হওয়ার সম্ভাবনা মনে হয় খুব একটা নাই!

জামাল ভাই : হুমম

হোসেইন : তুমিতো পুরা ফর্মে মিয়া।

মাশা : সত্যি মচতকার? না শান্তনা!

হয়ত সুমন ভাই, আপনেই ঠিক।

গৌরীশ : তুই ছাড়া কে আর বুঝে আমাকে?

গোপালদা : কেমনে কী?

চোর ভাই : যাই হোক একটা কিছুতো দিলেন! অনেকেত নিয়া যায়!!

অনুভুতি : পেসিমিস্ট? কেমনে?

মা.সু. ভাই আর মাশু : তোমগরে কিছু কমুনা!
২৫. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৫৭
অনন্তমৈথুন বলেছেন: ভাই, মাশীদের কথার উত্তর দিলেন না যে?
২৭. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ২:০১
আরশাদ রহমান বলেছেন: পুরো ব্যাপারটা নির্ভর করে বিবেক এর উপরে। চোর টাইপের লোক প্রতিদিন যে চুরি করে একবারো ভাবেনা অন্যায় কিনা। যেমন দেখা যায় কেউ একজন যে ঘুস খায় আর অন্যদিকে নামাজ কাজা করেনা! সততার কি অনুভূতি সে জানতেও চায়না। আমি আমার বাবাকে একবার ঠাট্টা করে বলেছিলাম একবার বেশি করে টাকা চুরি করে তারপর হজ করে চলে আসেন। আমার বাবা বলেছিলো আমি সত আমার জন্য অন্যরা কি বলবে সে চিন্তা করে না।
২৮. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ২:০৮
নজমুল আলবাব বলেছেন: প্রশংসায় নতজানু হই আলভী।

আমার বাবার অবশ্য খাওনের কোন চান্সই ছিলনা! আর থাকলেও পাত্তা পেতেন বলে মনে হয়না! এখনও এই জামানায় এসে কত বোকামীযে তিনি করেন! @ আরশাদ ভাই
২৯. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ২:১৬
রাগ ইমন বলেছেন: ১৫ দিলাম ।ভাবীর ৫। দুই পিচচির ১০। আপনি বাদ । বাদীদের বাদ থাকাই ভালো । তারা বড় বিবাদ করে!
৩০. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ২:২২
আরশাদ রহমান বলেছেন: ভাই..খাওয়ার ইচ্ছা যার সে ঠিকি উপায় খুঁজে বের করে নেয়। জিগ্গেস কেরে দেখেন আপানার বাবা চান্স পাইলেও খাইতোনা না পাইলেও খাইতোনা।
৩১. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ২:২৯
নজমুল আলবাব বলেছেন: ইমন : ঠিক আছে। যা বলবেন তাই মাথা পাইতা নেই, তবু বলেন বিবাদ করি!!!

হয়ত আরশাদ। বাপ আমার বাইছা বাইছা ওই ভেজালহীন চাকরী নিছিল! কিছুদিন মাস্টারিও করছেন তিনি।
৩২. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৩৪
শাহেনশাহ বলেছেন: ভামা..........আমি আসলেই লিখতে পারি না!!! ৫
৩৩. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৩৪
অনন্তমৈথুন বলেছেন: ভাই,দেখেন আমি একটা প্রশ্ন করে ছিলাম!!
৩৪. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৩৮
নজমুল আলবাব বলেছেন: শাহেনশাহ, তুমি খারাপ লিখ এইটা কেউ বলছে? আমারতো খারাপ লাগেনাই। তবে মাঝে মাঝে ওঠানামা করে।

মিঠু তর আইকিউ নিয়া আমি চিন্তায় পড়ে গেলাম। তুই আমার লম্বা কমেন্টটা পারলে আবার পড়!
৩৫. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৪১
শাহেনশাহ বলেছেন: থ্যাঙ্কু ভামা। মনে যা আসে তাই লিখি তো......
৩৯. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:০১
রিদম বলেছেন: আপনেরে দিয়া কিছু হইবো না
৪০. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:১১
নজমুল আলবাব বলেছেন: ঠিক কইছেন রিদম। পুরা সত্য কথা।
৪১. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:২৪
হোসেইন বলেছেন: ফর্ম শাটডাউন হইয়া যাচ্ছে।নারী নির্যাতনের বিরুদ্ধে ব্লগে আইন হচ্ছে,ব্লগ মালিক অলরেডি পোস্ট মেরেছে।
(এই দেশে ক্ষমতাবানদের সাথে লাগতে নাই,এটা আমি বুঝি নাই আগে।)
৪৩. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৩৯
খাইছি তরে বলেছেন: এইলোকের সমস্যা কি, দুধ চা নাখাইতে পারলে লাল চা খাউক! চা নিয়া এত্ত বড় পোস্টাইছেন!
৪৪. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৩৯
নজমুল আলবাব বলেছেন: হোসেইন কি কও? কইলেই হইবনাকী? আর নারী অধিকারতো ভালো জিনিস। চিন্তার কী? অপেক্ষা কর, মাথা ঠান্ডা রাখ।
৪৫. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৪১
নজমুল আলবাব বলেছেন: ধন্যবাদ অরুনাভ।

খাইসি তরে : মাপ কইরা দেওন যায়না ভাই? বুঝতে পারিনাই।
৪৬. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৪৪
আপন তারিক বলেছেন: অপু ভাই
আপনার দেখি কষ্টের সীমা নাই!
৪৭. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৩:৫১
নজমুল আলবাব বলেছেন: আপন মানুষ আছিলেন দেইখা বুঝলেন।
৪৮. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:০৮
অনন্তমৈথুন বলেছেন: ভাই কে মানুষ আর কে অমানুষ, এইটা বিচার করার সময় এখন না।
৪৯. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৩৬
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: কাম'ন প্লিজ! হয়ে যাক ৫০ নম্বর কমেন্ট!!
আমি এই ফাঁকে ৫ দিয়ে আসি।
৫০. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৩৭
নজমুল আলবাব বলেছেন: মানুষ বিচারের ভারতো আমি নেইনাই অনন্ত। কাউরে অমানুষ বলছি নাকি আমি?
৫১. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৩৯
নজমুল আলবাব বলেছেন: শিমুল : কমেন্টতো দেখি ৫০ হয়ে গেছে। এখন কী মিস্টি খাওয়বেন?
৫২. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৫৩
অনন্তমৈথুন বলেছেন: ভাই, দুধ চা-ই খাইতে পারেন না আবার মিষ্টির জন্য হাউকাউ!!!
৫৩. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৫৪
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: ওকে, আপনার জন্য হাওয়াই মিঠা বরাদ্দ হোক।
এ--ই!!!! কে আছিস???
নজমুল ভাইকে হাওয়াই মিঠা দিয়ে আয়!
৫৪. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৫৬
নজমুল আলবাব বলেছেন: তাইত @ অনন্ত। ঠিক আছে। তাইলে লাল চা-ই গিলি।
৫৫. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৫৭
নজমুল আলবাব বলেছেন: শিমুল ভাই : মিঠাই বড়ই উপাদেয় হইছে। বিদেশী মালের মজাই আলাদা। থ্যাঙ্কু
৫৭. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:০৯
ফ্রুলিংক্স বলেছেন: আসলে বোকাই তো। না হলে এখন ২/৩ টা রেষ্টুরেন্টের মালিক/কামলা হতেন(লন্ডন প্রবাসী)

৪.৫
৫৯. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:২১
নজমুল আলবাব বলেছেন: ঠিক কইছেন ফ্রু, লগের সবতো সেই পথেরই পথিক।

ধন্যবাদ হুসাইনুজ্জামান ভাই।
৬০. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:২৬
ফ্রুলিংক্স বলেছেন: সময় করতে পারলে একবার দেইখা আইসেন। আমি দেখে ভাগা দিয়েছিলাম। বিশেষ করে যারা রেষ্টুরেন্টের (৮০%) পেছনে কাজ করে।
৬১. ২৫ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৩১
নজমুল আলবাব বলেছেন: ভাবতাছি দেখব এবার। গোছাতে পারলে যাব বারিধারায়। দেখি তেনারা একিন করেন কীনা?
৬২. ২৫ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:২২
হেজাব বলেছেন: অসাধারণ হইছে!! পইড়া খুবই ভাল লাগল। ধন্যবাদ
৬৩. ২৫ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
ফ্রুলিংক্স বলেছেন: যাবার আগে পেপারে একটা এড দিয়ে যাবেন??

স্হানীয় পেপার খুললেই সব আবালদের এই রকম এড দেখা যায়। সবাই সময়ের অভাবে কারো সাথেই যোগাযোগ করতে পারেন নাই। কন্টাক নাম্বার সহ।
৬৪. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:২৬
নজমুল আলবাব বলেছেন: ধন্যবাদ হেজাব।

ফ্রু আমারে কী আবাল মনে হয় আপনার?
৬৫. ২৫ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:৫০
রাগ ইমন বলেছেন: ৬৫ ।

দেন এখন পয়ষঁটি । ঃ)
৬৭. ২৬ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:০৪
ফ্রুলিংক্স বলেছেন: না ভাই। আপনাকে আবাল বলবো কেন? আবাল তো ঐসব শিক্ষিত ছাগলগুলো যারা মনে করে একবার লন্ডন যেতে পারলে বা লন্ডনী বিয়ে করলে মনে হয় সব সমস্যা সমাধান। নিজের চোখে দেখা ২/১ টি কাহিনী লিখার শখ আছে।

ঐদিকে আসলে এইদিকে আইসেন।
৬৮. ২৬ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:২১
দ্রোহী বলেছেন: ৫......

আবারও "!@@!484969, !@@!484970, !@@!484971"-এর স্বাদ পেলাম!
৬৯. ২৬ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৯
তেলাপোকা বলেছেন: ৩.৫ নাই? না থাকলে ৪ ;)
৭০. ২৬ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:১০
নজমুল আলবাব বলেছেন: তা ঠিক ফ্রু। খারাপই লাগে এসব দেখে।

ধন্যবাদ দ্রোহী।

বেশি খারাপ হয়ে গেল নাকী তেলাপোকা?
৭১. ২৬ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:৫৬
ধুসর গোধুলী বলেছেন: দুধ অর্ডার করছি মিল্কভিটা, আইতাছে।
৭৩. ২৬ শে এপ্রিল, ২০০৭ ভোর ৬:১৮
কেমিকেল আলী বলেছেন: শেষ হয়েও হইল না শেষ !
৫/৫।
৭৪. ২৬ শে এপ্রিল, ২০০৭ সকাল ৭:২৪
স্বরহীন বলেছেন: ভাইরে নীতি নিয়া বইয়া থাকলে ভাত নাই রে ভাই...

দেশে এক বছর ঘু্ইরা আমি কোন চাকরী পাই নাই...প্রথম ত সব জায়গায় কাজ করবো না, পরে হলো, যেখানে আমি কাজ করতে চাই, আমারে নিবো না।
৭৫. ২৬ শে এপ্রিল, ২০০৭ সকাল ১০:৩৩
জ্বিনের বাদশা বলেছেন: দুর্দান্ত!! ... এতদিন চোখে পড়েনি ...

উল্টো স্রোতের মাছ মোকাম্মেলকে স্যালুট।

আর একটা ৫ তো আছেই
৭৬. ২৬ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:০৫
নজমুল আলবাব বলেছেন: ধুসর এই নকল নিকে কমেন্টাও কেন মিয়া। বান্দর দেখতে খাইস্টা লাগে। দুধ আসলে খবর দিও।


ধন্যবাদ অমিত।

স্বরহীন দিদি : আসলেই ভাত নাই। তবে ভাতহীনের সংখ্যাটাই মনে হয় বঙ্গদেশে বেশী।


মোকাম্মেল আছে বড় কস্টে। কানকা আর কাম করতাছেনা। উল্টা যাওয়া বড় কস্ট। ধন্যবাদ জ্বীনের বাদশা।
৭৭. ২৬ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১২:৪৯
ঝড়ো হাওয়া বলেছেন: ভাই ... এতো বড় পোষ্ট !!
৭৮. ২৬ শে এপ্রিল, ২০০৭ দুপুর ১:৩২
ফ্রুলিংক্স বলেছেন: ঝড়ো, বড় পোষ্ট ও অনেক সময় বেশ ভাল লাগে। আপনে তো মিয়া ছোট লেখেন। এখন থেকে বড়ো পোষ্ট পড়ার চর্চা শুরু করেন(আমি আবার নির্দিষ্ট ব্লগার ছাড়া বড় পোষ্ট পড়ি না)। যারা যারা ভালো লিখে তাদের কথা একটু বইলেন।

Wikipidia তে ছবিগুলো ভালো হয়েছে। এখন থেকে ফটোগ্রাফি চর্চা ও শুরু করতে পারেন।
৭৯. ২৬ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১৫
নজমুল আলবাব বলেছেন: ঝড়ো : তবুওতো মোকাম্মেলের কথা শেষ হয়নি! কি করা যায় বলেনতো?
৮০. ২৬ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:১৫
নূর-ই-হাফসা বলেছেন: নিজেকে যেভাবে ছোট করে লিখেছেন।লেখার সম্পূর্নটুকু পড়ে তা মনে হয় না।
৮১. ২৬ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:১৮
নাতাশা হুসাইন বলেছেন: অনেক বড় লেখা। তাও পুরোটা পড়লাম। ভাল লেগেছে।
৮২. ২৬ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:১৮
অমিত আহমেদ বলেছেন: আবারও পড়লাম... বড় কিছু লেখার ইচ্ছা ছিল... কিন্তু বেশী ভালো লেখায় আসলে বড় মন্তব্য করার কিছু থাকে না। আপনার কাছে এমন লেখা আরও আশা করছি।
৮৩. ২৬ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৪২
হোসেইন বলেছেন: ফ্রু,কার কার বড়ো লেখা পড়েন,কয়া দেন।আমিও তাদের
লেখা পড়ে দেখব।
এতো লেখকের ভীড়ে সবসময় ভালো লেখকদের খুজে বের করতে পারি না।
৮৪. ২৬ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:৪২
হযবরল বলেছেন: ভাল লেগেছে, দুধে-ভাতে জীবনের গল্প।
৮৫. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৩৯
নজমুল আলবাব বলেছেন: আমারে পাইলেন কই হাফসা? ওইটাতো মেকাম্মেল।

ধন্যবাদ পুনর্বার অমীত।

জীবনের গল্প সবসময়ই ভাললাগার @ হযু
৮৬. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪০
ধুসর গোধূলি বলেছেন: যান, আসল নিকে আরেকবার কমেন্টাইলাম।
কাইলকাতো আপনেরে আর বদ্দারে ডর দেখানের লাইগ্যা ঐ নিকে ঢুকছিলাম।

লেগস আপ!
৮৭. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪১
অরূপ বলেছেন: চমৎকার লেখা। শিরোনাম দেখে এতোদিন পড়িনি। সাধু!
৮৮. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৩
রেজওয়ান বলেছেন: লগিন করলাম জানানোর জন্যে যে পড়েছি।

এইতো জীবন। সে যেমন বিবর্নই হোক ফালুর হাসি থেকে স্মিত।
৮৯. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৯
নজমুল আলবাব বলেছেন: দুলামিয়া ধন্যবাদ। শিরোনামটা বেশি খারাপ নাকী? আপনের ছবি কি ঘন্টায় ঘন্টায় বদলাবেন নাকী?


ধন্যবাদ রেজওয়ান ভাই।


ঠিক আছে ধুসর। হাজার দুয়ার খুলতে এইবার জান বাইরাইয়া গেছে। দুয়ার বেশি শক্ত কইরা ফেলছ মিয়া! লোড কমাও।
৯০. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৫৪
ধুসর গোধূলি বলেছেন: ফন্ট এম্বেডিং উঠাইয়া দিমু নাকি?
৯১. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১:০৬
নজমুল আলবাব বলেছেন: ধুসর : ওই জিনিসটা কি মাল তাতো আমি বুঝিনা!!! তবে লোড কমাইতে হইব অবশ্যই, যদি টার্গেটে বাংলাদেশ থাকে। যা নেটস্পিড আমাদের!!! মাশাল্লা...
৯২. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১:১২
আরিফ জেবতিক বলেছেন: ভয়ংকর ভালো হইসে।
আমার বোধহয় রিটায়ার করার টাইম চলে এলো।
তোদের মতো লিখতে পারছি না।
৯৩. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১:২০
নজমুল আলবাব বলেছেন: ভাই, শরম দেওয়ার নতুন তরিকা নিলেন বুঝি?
৯৪. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৪৭
আরিফ জেবতিক বলেছেন: নাহ্,আসলেই ।
আমার গত কয়েকটা পোস্ট দেখ (আজকেরটা ছাড়া)বুঝতে পারবি।
৯৫. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ১:৫৩
নজমুল আলবাব বলেছেন: সময়রে আমি খুব দাম দেই আরিফ ভাই। আমার সবকাছুতেই দেইখ ওইটারে টেনে আনি। গত দুই দিন যা করছ ব্লগের সময় সেইটাই দাবী করেছে। লেখনিতো খারাপ হয়নি। স্টাইলটাতো খারাপ হয়নি। আমি যতটা বুঝি, একটা বিষয় ধরে বলতে শুরু করলে সেটা ঠিক ঠিক তোমার সুরেই কথা বলবে। অন্যকারো নয়।


* আতলামো হয়ে গেল নাকী?
৯৮. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৩৩
নজমুল আলবাব বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রাগ।

আসলে এসব অনুভুতি প্রকাশ করা যায়না ঠিকঠাক করে। বুঝে নেবেন আশা করি।
৯৯. ২৭ শে এপ্রিল, ২০০৭ রাত ৩:১৭
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: পড়ছি ... খুব ভালো লাগছে ...

আর কি কমু বুঝতে পারতেছি না ... আপনের মত সুন্দর কইরা তো কইবার পারি না :-(
১০০. ২৯ শে এপ্রিল, ২০০৭ সন্ধ্যা ৬:১৫
তাসনিম নুসরাত বলেছেন: বাবার কথা মনে পড়ছে খুব হঠাৎ করে। :(
৫/৫ + আমার প্রিয় পোস্ট
১০১. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:১৩
নজমুল আলবাব বলেছেন: প্রশংসা শুনলে মন ভালো হয়নি বলার মত ভন্ড আমি নই।
ধন্যবাদ কিংকর্তব্য এবং তাসনিম।
১০২. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:২৯
জ্বিনের বাদশা বলেছেন: বস, পূর্বপুরুষের কাছে শুনছি উলটা স্রোতে সাতরাইলে কানকার তেজ বাড়ে ... :)
১০৩. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ১২:৫২
নজমুল আলবাব বলেছেন: সেই জামানাতো আর নাইরে ভাই! থাকলেতো দুধ চাই খাওয়ার কথা! @ জ্বিন
১০৪. ০৭ ই মে, ২০০৭ রাত ৩:৫১
অন্যমনস্ক শরৎ বলেছেন: অপূর্ব। আসলেই অনেকদিন পর কমেন্ট করতে বাধ্য হতে হল। দারুন লিখেছেন।
১০৬. ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:১৬
আবু সালেহ বলেছেন: জব্বর লিখেছেন......

এক কথায় অসাধারন.......৫/৫
১০৭. ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:২৮
নজমুল আলবাব বলেছেন: ধন্যবাদ আবু সালেহ। ভাল থাকবেন।
১০৮. ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:২৮
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো লেখাটা পড়ে। অফিসিয়ালি আমারো কোনদিন দুধ চা খাওয়া হবে না জেনেই বাসায় ভালমত মালাই সহকারে দুধ চা খাই। কারন নিজের বানানো চা'য়ে খবরদারি করার কেউ নেই।

ক'দিন আগে এই পোষ্টে মন্তব্য করার সময় বিদ্যুত বিভ্রাটের কারনে তা করা হয়নি। তাই আজ বাসি মন্তব্যের সাদামাটা রং চা দিলাম। অফিসে দুধ চা খাই না।
১০৯. ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:৩৮
নজমুল আলবাব বলেছেন: ধন্যবাদ কালপুরুষদা। রং চা, সেটা যদি আপনি দেন তাইলেতো না করার কিছু দেখিনা দাদা। তবে মোকাম্মেল কিন্তু কোনখানেই দুধ চা খেতে পারেনা!
১১০. ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:৫২
কালপুরুষ বলেছেন: মোকাম্মেল এদিক থেকে সত্যিই কামেল। আমি ফাজিল তবে মাদ্রাসা পাশ নয়। স্বভাব গুণে।
১১১. ০৭ ই মে, ২০০৭ দুপুর ১:৫৪
অরূপ বলেছেন: কি শুরু কর্লেন আপনেরা দুধচা নিয়া? কফি খান
১১২. ০৭ ই মে, ২০০৭ দুপুর ২:৩০
নজমুল আলবাব বলেছেন: স্বভাবগুনে সকলেই কিছুটা ফাজিল কালপুরুষদা। তবে কামেলের বড় অভাব। তবে আপনেযে মহা কামেল তা সবাই জানে।

দোলামিয়া... কফি টানেন কোন সাহসে? যেখানে লাল চাই জুটেনা! আর আমি যে ভন্ড! চায়ের লাইগা পুতু কইরা কফি খাই এইটা প্রকাশ কইরা আপনে কি বুঝাইতে চাইলেন???
১১৩. ১০ ই জুন, ২০০৭ সকাল ১০:৫১
এস.এম. আজাদ রহমান বলেছেন: এতো মন্তব্যের পরে মন্তব্য নিঃপ্রয়োজন --- !!!!!
১১৫. ২০ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৪১
ক্ষ্যাপা বলেছেন: আহারে এইসব লোকেরা এখন আর এইসব লেখা লেখেনা এই ব্লগে
১১৬. ২০ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৪৮
রাশেদ বলেছেন: ঠিক ই বলছেন...খুব ই দুঃখজনক যে তাদের লেখা আর পাইতেছি না।
১১৭. ২০ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৫৭
ক্ষ্যাপা বলেছেন: বর্তমানে ইহা একটি ছাগুশালা । লাদির গন্ধে ভালো লেখকেরা ভাগছে
১১৮. ২০ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০৪
রাশেদ বলেছেন: আশা করি একদিন তারা ফিরবেন, সচলায়তনে তো রেজি. করতে পারি না। :(
১১৯. ২০ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০৫
ক্ষ্যাপা বলেছেন: আমি ও পারিনা । তয় পড়ি নিয়মিত । এখন মনে লয় রেজি না কইরা ও মন্তব্য করা যায় । আজকেও দেখলাম ঐখানে ভালো লেখা আসছে ।
কপাল হালা আমগোই । খালি ছাগুর লাদির গন্ধ
১২০. ২০ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০৯
রাশেদ বলেছেন: ওদের ইন্টারফেসটা আমার পছন্দ না...টেমপ্লেটটা কেমন যেন ম্যারাম্যারা (No offence to them), ফন্টও মেলা ছোটো, আমিও মাঝে মাঝে পড়ি...কমেন্ট দিতে গেলে তো দেখছি এক্সট্রা কিছু কি মারা লাগে, এইজন্য বিরক্তি লাগে...
দেখা যাক সামনে কি দাঁড়ায়
১২১. ২৪ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:২৭
রাশেদ বলেছেন: এইসব লেখা আবার কবে পাব :(
১২২. ০৭ ই আগস্ট, ২০০৭ ভোর ৫:০২
মাহবুবা আখতার বলেছেন: প্প্ব্বপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ম প্প্ব্ভ্র!!!!!!!!!
১২৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২২
নজমুল আলবাব বলেছেন: এখনও যারা এই গৌন মানুষের লেখাগুলো পড়েন, সময় দেন এইসব হাবিজাবির পেছনে তাদের প্রতি আণত হই। কৃতজ্ঞতা জানাই।
১২৫. ১০ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:২৭
বাকী বিল্লাহ বলেছেন: এতদিন পরে দেখলাম!
১২৬. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৬
প্রশ্নোত্তর বলেছেন: প্রিয় পোষ্টে যোগ করলাম।
১২৭. ১৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৫৫
মুহাম্মদ আলমগীর বলেছেন: অনেকদিন পরে দেখলাম......ভালই লাগলো।
এই রকম লেখা আরো আশা করছি।
১২৮. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
রাশেদ বলেছেন: আরেকবার পড়লাম।
১২৯. ২৫ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
মাহবুব সুমন বলেছেন: মামু, সামহোয়্যার না লেখেন না কেনো আর !! :(
১৩০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৬
েজবীন বলেছেন: আহারে এইসব লোকে এখন আর লেখেনা এই ব্লগে :( ..

দারুন লেখা ++++++
১৩১. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:১২
রাশেদ বলেছেন: আবার পর্লাম।
১৩৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪
বিষাক্ত মানুষ বলেছেন: এরকম লেখা ব্লগে আর আসে না .....
সব ভালো ব্লগার গুলি চলে গেছে ..
এখনকার পোস্টের বিষয় হইলো
"আজকে কেয়া বিউটি সাবান দিয়া ডইলা ডইলা গোসল করলাম"
১৩৬. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৪৫
হাসান মাহবুব বলেছেন: বিমা,ঠেলা দিয়া একটা কামের কাম করসেন।এই লোক কই এখন?
১৩৭. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৩
অভিমানী মেঘ বলেছেন: এটা একটি অসাধারন পোস্ট
১৩৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১০
টুশকি বলেছেন: আসলেই অসাধারণ লেখা
১৪০. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৩
গুহামানব বলেছেন: ভাই ++

আর যাই করেন অন্যায়ের সামনে মাথা নত করবেন না
১৪১. ২১ শে মে, ২০১০ ভোর ৫:৪৭
নির্বাসিত পথিক বলেছেন: আরে এইগুলা কিসু না। আপনার এন্টেনায় প্রবলেম হৈসে। টাইট দেন। ভান করেন যে আপনি সব বুঝেন এবং বেশ extrovert পারসন। ইট মে হেল্প।

 

মোট সময় লেগেছে ১.০৪৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি



খুব সাধারন মানুষ
ভুল সময়ের, ভুল মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ