:: নাতাশার নানীর গাড়ীতে ::
২৩ শে মে, ২০০৭ দুপুর ২:২০
আহা আলবাব তুমি আর কত বেচাইন হবে!
নাতাশার নানীর গাড়ীতে বসে বসে তুমি
এইসব উকিল মুহরির দৌড় দেখেই আগামী
দিন কাটানোর জন্য প্রস্তুতি নাও...
আহমেদ নূর বেটা চাঁদাবাজ বটে!
তার আছে আরও অনেক জারিজুরি
তুমি তার কত পাশ টানবে?
তোমার আর কতটুকুনই আছে ক্ষেমতা?
নাতাশার নানী এই গাড়ী কিনেছিল বলে,
তার গাড়ির রেজিস্ট্রেশন দরকার বলেই
আজ এই কাচারির উঠানে তুমি আরামে
বসে আছ আর গেজাতে গেজাতে গিলছ
আমের আচার, গোপালের পান।
বিকেলের নীল প্রিজনভ্যানে দাগী অপরাধীর ভিড়ে
ভাঙ্গা পা টানতে টানতে মৌলির বাবা যখন মিশে
যান, তার আগে পত্রিকায় মোড়ানো মিহিদানা মিস্টি
হাতে পেয়ে লোকটার চোখ কেমন জ্বলজ্বল করে উঠে...
আহা আলবাব তুমি আর কত বেচাইন হবে...
এইসব উকিল মুহরির দৌড় দেখেই আগামী
দিন কাটানোর জন্য প্রস্তুতি নাও...
প্রকাশ করা হয়েছে: পদাবলী বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, -০০০১ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মাহবুব সুমন বলেছেন:
মন খারাপ করে দিলেন।
অনন্তমৈথুন বলেছেন:
হুমম..
আরিফ জেবতিক বলেছেন:
তবু তুমি বাইরে থাকো আলবাব,আজকাল নীল প্রিজন ভ্যানের বাইরে থাকাটাই জীবনের বড়ো সংগ্রাম
আমের আচার আর গোপালের পান তো অমৃতসুখ বটে।
নজমুল আলবাব বলেছেন:
মন বলে আর কিছু নেই... এখন শুধুই মন খারাপরে বেলা... @ মা.সু. অ.মৈ.
অনন্তমৈথুন বলেছেন:
ভাই, মনটাকে বানের জলে ভাসায়ে দিয়েন না..
সুমন চৌধুরী বলেছেন:
৫
আরিফ জেবতিক বলেছেন:
হু ইজ ন্যক্সট?এটাই প্রশ্ন।কাফকার সেই ট্রায়াল উপন্যাসটার মতোই মনে হয় এই দেশটাকে আজকাল।আমার বিচার চলছে,কেন চলছে সেটাই আমি জানি না....
অঃরঃপিঃ বলেছেন:
লাস্ট আপডেট কি?
আরিফ জেবতিক বলেছেন:
লাস্ট কোন আপডেট নাই।গতকালের মতোই আজ গেছে,আজকের মতোই আগামীকাল যাবে...
নজমুল আলবাব বলেছেন:
ঝরা পাতা: এই বেচাইন হন বলেই এখানে আসি। তবু কিছু সহযাত্রীতো পাওয়া যায়।পিয়াল ভাই, আরিফ ভাই যা বল্ল তাই আপডেট।
বদ্দারে ধন্যবাদ।
সুমেরু বলেছেন:
মাল থাকলেও এলোমেলো। ৫ দিসি মালের কারণে!
অর্জুন মান্না বলেছেন:
Opu
অমিত আহমেদ বলেছেন:
সাধু
নজমুল আলবাব বলেছেন:
সাধু @ অমিত
রাশেদ বলেছেন:
আপ্নে কবিতাও লেখেন!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















