:: আজকের এই দিনে বুরুঙ্গায় পাক পাহিনীর হাতে শহীদ হন ৭৮ জন ::

২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:১৯

শেয়ারঃ
0 0 0


আজ ২৬ মে। ১৯৭১ সালের এই দিনে সিলেটের বালাগঞ্জে পাক বাহিনী ও তাদের দালালরা মেতে উঠেছিল হত্যাযজ্ঞে।
১৯৭১ সালের ২৫ মে একটি জীপে করে পাকবাহিনী ও রাজকাররা বালাগঞ্জের বুরুঙ্গা বাজারে প্রবেশ করে। লোকজন ভয়ে পালাতে থাকলে বলা হয় ভয়ের কোনো কারন নেই ২৬ মে স্কুল মাঠে কার্ড দেওয়া হবে। আপনারা উপস্থিত থাকবেন। এ আহবানে অনেকেই স্বস্থিবোধ করেন। ১৯৭১ সালের ২৬ মে লোকজন বুরুঙ্গা হাইস্কুল মাঠে জড়ো হতে থাকেন। পাক ক্যাপ্টেন নূর উদ্দিন রাজাকার ছাদ উদ্দিন ও আবদুল খালিকের নেতৃত্বে সকাল ১০ টায় পাকসেনারা স্কুল মাঠে অবস্থান নেয়। তারপর উপস্থিত লোকজনকে ২ ভাগে ভাগ করে গাছের নিচে বসানো হয়।
চারদিক থেকে পাকসেনার সশস্ত্র ভাবে ঘিরে রাখে স্থানটিকে। তারপর ক্যাপ্টেন নূর উদ্দিনের নির্দেশে শুরু হয় বৃষ্টিরমত গুলি বর্ষন। মুহূর্তের মধ্যে শহীদ হন ৭৮ জন। শহীদদের রক্তে লাল হয় স্কুলের সবুজ মাঠ। কয়েক জন চিৎকার দিলে তাদের উপর চলে অমানুষিক নির্যাতন। তারপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিতে একটু ও দ্বিধাবোধ করেনি পাকিরা।
মানুষ পুড়াগন্ধ বালাগঞ্জের আশপাশেও ছড়িয়ে পড়ে। পাকিরা তাদের রাজাকারদের নিয়ে আনন্দে স্থান ত্যাগ করে। পরদিন স্থানীয় লোকজন লাশগুলো বর্তমান স্কুল ভবনের পূর্বদিকে পুঁতে রাখেন। এই স্থানটিকে বালাগঞ্জবাসী ’৭১ এর গণকবর বলে জানেন।


(এটি সাময়িক পোস্ট। পুরুটা দেয়া হবে পরে। আজই দেব, তবে টাইপিংএ স্লো বলে দেরি করছি।)

 

প্রকাশ করা হয়েছে: এই দিন, রাত ও রৌদ্র  বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৭ রাত ১১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:২৯
নজমুল আলবাব বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাস্কর।
৩. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:৩৩
সুমি বলেছেন: যারা একাত্তর দেখেনি, একাত্তরে যাদের জন্ম হয়নি বা একাত্তরে যারা ছিল শিশু, তাদের কাছে আমাদের অঙ্গীকার আছে। আমাদের, আমরা যারা একাত্তরকে প্রত্যক্ষ করেছি সরাসরি, অস্ত্র হাতে লড়েছি ঘরের এবং বাইরের শত্রুর বিরুদ্ধে, আমাদের দায়িত্ব তাদের স্বাধীনতা যুদ্ধের কাহিনী শোনাবার।

একাত্তরের আগস্ট মাস। পাকিস্তানী হানাদার বাহিনী তাদের বাংলাদেশী সহযোগীদের নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে, লুট করছে সম্পদ, অত্যাচার করছে নিষ্ঠুর ভাবে। শত্রু তাদের এই স্থানীয় দোসরদের নিয়ে গঠন করল রাজাকার বাহিনী। কিছু কিছু প্রাণী আছে যাদের হাত, পা, নাক, মুখ, চোখ, কান, মাথা সবই দেখতে মানুষের মতো; কিন্তু এরা মানুষ নয়, এরা পশু।

এরা এই অত্যাচার, হত্যা, লুটতরাজ করত ইসলাম রক্ষার নামে মিথ্যা কথা বলে। ইসলাম শান্তির ধর্ম এবং ইসলাম নাজিল হয়েছে মানুষের ওপর পশুদের ওপর নয়।....

.... একাত্তরের সেই পশুরা অনেকেই আজো আমাদের মধ্যে আছে। দেখতে এখনো ওরা ভালো মানুষ। কিন্তু পশু তো পশুই। এদের নির্মূল করার যুদ্ধে আমরা জিততে পারিনি। এ ব্যর্থতা আমাদের। আমাদের সন্তানরা কিন্তু পরাজিত হতে পারবে না। তাদের জিততেই হবে। শুধু বেঁচে থাকার জন্য নয়, এ দেশ, এ পৃথিবীকে বাসযোগ্য রাখার জন্যও। অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে এ যুদ্ধে হেরে যাবার কোনো অবকাশ নেই। তারা যখন বড় হবে, এই পশুগুলো বেঁচে থাকবে না হয়তো। কিন্তু পরম্পরায় এদের অনুসারী, অনুগামীরা বেঁচে থাকবে। কোনোভাবেই আমাদের সন্তানরা হারতে পারবে না। জিততেই হবে তাদের, কেননা এই যুদ্ধে রানার-আপ নেই, পরাজিত হলে এই পশুরা আমাদের গৌরবময় স্বাধীনতার ইতিহাস কলঙ্কিত করে ফেলবে। যেদিন আমাদের মৃত্যু ঘণ্টা বাজবে, সেদিন আমাদের যেন চোখে পানি নিয়ে চোখ বন্ধ করতে না হয়। আমরা তাকিয়ে আছি সেই অবিমিশ্র দিগন্তের দিকে।

(জনযুদ্ধের গণযোদ্ধা : মেজর কামরুল হাসান ভূঁইয়া; পৃঃ ৫১-৫৩)

৪. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:৩৮
ধুসর গোধূলি বলেছেন: ফিরলে ফিরবো জয়ী হয়ে, নাহলে ফিরবোই না!
৫. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:৪৩
নজমুল আলবাব বলেছেন: ধন্যবাদ সুমি দীর্ঘ কমেন্টের জন্য।
৬. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:৪৫
নজমুল আলবাব বলেছেন: জয়ী না হওয়ার কোন কারণতো দেখিনা ধুসর।
৭. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:৫২
সৃজন বলেছেন: জয়ী না হওয়ার কোন কারণ নাই ... ঠিক আলবাব ভাই
৮. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৪:৫৮
মুনতাসির হাসান বলেছেন: জয়ী না হওয়ার কোন কারণ নেই এটা পুরোপুরি বিশ্বাস করি না, ভাইরাসকে তুচ্ছতাচ্ছিল্য করলে অনেক বেশী ক্ষতি হওয়ার আশংকা থাকে। প্রথমেই পুরাপুরি ধ্বংস করতে হয়।
১১. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৫:০২
নজমুল আলবাব বলেছেন: সৃজন ভাই আপনে এখনও ওইটা নিয়া আছেন! আমার বস্ ওইসব কাইটা গেছে...

মুনতাসির, ঠিক বলেছেন। ধ্বংস করতে হবে। বিনাশ করতে হবে সমুলে।
১২. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৫:০৫
তারেক রহিম বলেছেন: আমরা হারতে শিখি নাই। আমরা হারবো না। কত মেরেছে তারা? আরও অযুত নিযুত আমরা তো রয়ে গেলাম প্রতিশোধ নিতে। একদিন ওই মাঠে আমরা রাজাকার মারব।
১৩. ২৬ শে মে, ২০০৭ বিকাল ৫:৪১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: পাকী আর তাদের এ-দেশীয় দোসরদের জন্য প্রতিদিন, প্রতিমুহূর্তে ঘৃণা,প্রতিদিন তাদের মুখে থু থু দেই- থু.... !
১৪. ২৬ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:২০
গিয়াস আহমেদ বলেছেন: অপু, সময় পাই নারে ব্লগে ঢুকতে। আজ আবার অনেক দিন পর আসলাম। ভালো আছিস?
নূর ভাইয়ের কোনো সংবাদ আছে? খুব মন খারাপ লাগে...!
১৫. ২৬ শে মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
ত্রিভুজ বলেছেন: ধন্যবাদ নজমুল ভাই। ৭১ এর প্রতিটা দিনের ব্যপারে এরকম পোষ্ট পেলে '!@@!793790 !@@!793791' এর ক্যালেন্ডারটা বানাতে আমার খুব সুবিধা হতো। সুতরাং এরকম আরো পোষ্ট চাই।

 

মোট সময় লেগেছে ০.৯৪৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি



খুব সাধারন মানুষ
ভুল সময়ের, ভুল মানুষ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ