আমার প্রিয় পোস্ট
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- বিক্ষিপ্ত ভাবনা - আউলা
- মুসলিমদেরকে কোরআনের মত স্মার্ট হতে হবে - একলা একজন
- দুশ্ঠ মডারেঠরের অথ্যাছারে কাগুর যেসপ লিকা তার নিজের পুশ্ঠ আর্কাইবেই জমা পরে নাই - আলিফ দেওয়ান
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- জৈন কারা? - ইমন জুবায়ের
- আত্নসমর্পন অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি বিতর্কঃ ২য় বিশ্ব যুদ্ধের পর এত বড় কোন সৈন্য দল নিয়ে ইতিহাসের সবচেয়ে অপমান জনক পরাজয় বরন করে পাকিস্তান - এ. এস. এম. রাহাত খান
- ৩৫ বছর পরও তোমার মাংস খাওয়া কুকুরেরা রয়ে গেছে, মা জননী! - আবদুর রাজ্জাক শিপন
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম - অণৃণ্য
- মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ০৬ (শেষ পর্ব) - আহমাদ মোস্তফা কামাল
- আমার বস যদি কোন ব্লগের মডারেটর হইতেন! - এস্কিমো
- হুমায়ূন আজাদের কয়েকটি ত্রিকালদর্শী প্রবচন । (উতসর্গঃ বিশ্বের সকল মুক্ত মন কে) - সিহাব চৌধুরী
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- একুশের প্রথম কবিতা - লাইটহাউজ
- জামাতের নেতা সাইদি কোরআন ব্যাখ্যার নামে সমাবেশে মুলত বিদ্বেষ ছড়ায়। - এস্কিমো
- সে প্রথম প্রেম আমার ... - মানুষ
- নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? (অমি রহমান পিয়াল) - রাশেদ
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- পাকমন পেয়ার: আস্তমেয়ের শেঁকড় সন্ধানের অনাদায়ী দেনা সঞ্চিতি! - আনোয়ার সাদাত শিমুল
- বাংলা যখন হিন্দি হলো ... হায় রবীন্দ্রনাথ!! - রাগিব
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আপনার বউ এবং গার্লফ্রেন্ডকে কিভাবে ঝগড়ায় হারাবেন- দশটি উপায় - সালিশদার
- বঙ্গবন্ধুর ক্ষমা, জামাতের রাজনীতির অধিকার এবং অন্যান্য প্রসংগ - - এস্কিমো
- সিমলা চুক্তির কোথাও যুদ্ধাপরাধীদের মুক্তি বা বিচার না করার কোনো কথা নেই - শওকত হোসেন মাসুম
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ :শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- হায়দার মওদুদী - আব্দুল মওদুদীর পোলা বলেন - সালিশদার
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- অ্যাগ্রো-ফুয়েল ও বিশ্ব ক্ষুধা - দিনমজুর
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুর - একটি অহেতুক বিতর্কের জবাব - সু-শান্ত
- পাঞ্জেরি (উচ্চ মাধ্যমিকের কবিতার প্যারোডি) - বহুরূপী মহাজন
- জামাতী চিন্তাধারার দেউলিয়াত্ব: - আড্ডাবাজ
- কবিতা - পরাজয় আমার জন্য নয় - আদনান ফায়সাল
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ফিরে দেখা ১৯৭১ - পূর্ব পাকিস্তান যেখানে আকাশও কাঁদে : স্বাধীনতা পূর্বাপর গুরুত্বপূর্ণ ঘটনার দলিলসমূহ - ১১ - মিরাজ
- শুধু খুলনাতেই শহীদ হইছিল এক লক্ষ বাঙালী - নীতিশ বৈরাগী
- গবেষনা পত্র রেফারেনস ম্যানেজার - এস এম মাহবুব মুর্শেদ
- তাহলে জিয়ার মুখেই শুনুন - অমি রহমান পিয়াল
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- তাজউদ্দিন আহমেদ - নিঃসঙ্গ সারথি ( যারা দেখতে চান: উতসর্গ - "জেনারেল") - এস্কিমো
- ভিনদেশী মানুষ, আমাদের বীরপ্রতিক : : তবু নাগরিক নয় !!! - হাসান মোরশেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- রাজাকাররে জবানবন্দি (চলবে) - মিসকিন
- টয়লেটবধ অকাব্য - হিমু
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- ওদের জ্ঞান দাও প্রভু,ওদের ক্ষমা করো! - ফারহান দাউদ
- সেই সব মা জননীদের আমাদের প্রনাম - ইরতেজা
- বাংলা বই ফ্রি ডাউনলোড করুন - রেজা রহমান
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ছড়া দিলাম ছড়িয়ে - কামভাই
- কবিতা ।। বড়লোকদের সঙ্গে আমি মিশতে চাই (2002) - ব্রাত্য রাইসু
a little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God - Francis Bacon

ধার্মিক দেশপ্রেমিকদের এথিকাল ডিলেমা!!!
১৯ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
মুক্তিযুদ্ধ ব্যাতিরেকে অন্য কোন বিষয়ে আমি সিরিয়াস পোস্ট পছন্দ করিনা। পড়তে ভাল লাগেনা আরকি। কিন্তু মনে হয় আমাদের মত কিছু ব্লগার যারা মাইনকা চিপায় আছে তাদের জন্য এটা লিখতে হচ্ছে।
১.
আমাদের গ্রামের বাড়িতে মাদ্রাসা শিক্ষিতদের ব্যাপক কদর। তবে আলিয়া মাদ্রাসা শিক্ষিতদের না। কওমী মাদ্রাসায় যারা পড়ে তাদের। কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে আমি অসম্ভব ভাল মানুষ দেখেছি আবার চরমতম খারাপ মানুষও দেখেছি। গ্রামে প্রচুর কওমী মাদ্রাসাও আছে। হাইস্কুলের সংখ্যা ৩/৪ টা কিন্তু মাদ্রাসা ১০/১২ টার কম না। সবগুলো মাদ্রাসাই ধার্মিক মানুষের ডোনেশান নিয়ে চলে। উল্লেখ্য আমি নিজেও ৩/৪ মাস মাদ্রাসায় পড়েছিলাম ক্লাস সেভেনে পড়ার সময়। সেটা নিয়ে একটা পোস্ট দেওয়ার ইচ্ছে আছে পরে একসময়। তারপর অনেক নাটক করে পালিয়ে এসেছিলাম। যেহেতু গ্রামে অনেক মাদ্রাসা তাই মানুষগুলার উপর মাদ্রাসার আলেম উলামার ব্যাপক প্রভাব। সবাই বিসমিল্লাহ্কে রক্ষা করার জন্য মরিয়া। দেশ থেকে ইসলাম চলে যাচ্ছে এজন্য তাদের চোখে ঘুম থাকেনা। দেশ ভারতের দালাল হয়ে যাচ্ছে কিনা তাই তারা সবসময় পাহারায় থাকে। শান্তি চুক্তি যে গোলামীর দলিল তা তারা প্রায়ই বলে। কিন্তু বেশির ভাগ লোককেই নামাজে পাওয়া যায়না। এরা এমনই ধার্মিক যারা নামাজ পড়তে যাইনা কিন্তু ইসলাম রক্ষা করার জন্য জান দিয়ে দিবে। তাসলিমা নাসরিনের বিরুদ্ধে মিছিল করার জন্য সবার আগে থাকবে। উল্লেখ্য তাসলিমা নাসরিনের বিরুদ্ধে মিছিলের যে নেতৃত্ব দিয়েছিল সে শিবিরের নেতা এবং পরবর্তীতে চুরি করার অপরাধে অনেক বার ধরা খাইছে।
২.
একইভাবে ব্লগেও দেখি প্রচুর ধার্মিক লোকের আনাগোনা। তারা কোরানের আয়াত কাট-পেস্ট করে বড় বড় পোস্ট দেয়। কিন্তু কয়জন ফজরের নামাজে যায় এ বিষয়ে আমার সন্দেহ আছে। কোরানের আয়াত কপি-পেস্ট করা সহজ কিন্তু ফজরের নামাজ পড়া খুব কঠিন। তাদের কোরানের আয়াত কপি-পেস্টের প্রতিবাদে আবার নাস্তিক ব্লগাররা কোরানের ভুল ব্যাখ্যা দিয়ে পোস্টাই। কেউ কেউ মহানবী (সাঃ) কে অবমাননা করে পোস্ট দেয়। কেউ কোন কোরানের বিশেষ একটা আয়াত বা একটা বিশেষ হাদিস কোট করে ইসলাম কত ভাওতাবাজি সেটা দেখায়। উল্লেখ্য প্রত্যেকটা আয়াত, হাদিসের শানে নুজুল, আগে-পরের আয়াতে কি বলা হয়েছে না জেনে ব্যাখ্যা করা, তরজমা পড়া চরম বোকামী। গুড ফর নাথিং তো বলেই দিছেন হাদিস নাকি ইসলামের কোন পার্ট না। কেউ কেউ ফেইথফ্রিডম থেকে কোট করেন। আমার একসময়ের পছন্দের ব্লগার রাসেল যা পোস্ট দিয়েছিলেন তা পড়তে গেলে বমি আসে। জানিনা মহানবী (সাঃ) এর প্রতি কত জিঘাংসা, ঘৃণা থাকলে এরকম পোস্ট দেওয়া যায়। ইসলামকে অবমাননা করে স্মার্ট হওয়া যায়না এটা কিভাবে যে বুঝায়। সবার ধর্ম পালন করার অধিকার সমান। একইভাবে সবাই আশা করতে পারে যে তার ধর্মীয় অনুভূতিকে কেউ অন্যায়ভাবে আঘাত করবেনা। অন্যের ফিলিংসকে আঘাত করার মধ্যে কোন কৃতিত্ব নেই।
৩.
রাজাকাররা সামহয়ারে বিশেষ সুবিধা ভোগ করে। সামহয়ারে সর্ষের ভিতর ভূত আছে তাতে কোন সন্দেহ নেই। তাই রাজাকারি পোস্ট দিলেও কোন কিছু হয়না। আমাদের স্বাধীনতা, জাতীয় সংগীত কে আঘাত করে তারা বিশ্রীরকমের পোস্ট দিয়ে যাচ্ছে। কিন্তু তাদের কিছুই হয়না। "আমি রাজাকার" নিকের কাছে ক্ষমা চেয়ে তাকে তার নিক ফিরিয়ে দেওয়া হয়। কোন সভ্য দেশে কি সেটা সম্ভব? অবশ্য আরিল বাংলদেশকে হয়ত সভ্য মনে করেনা। একটা থার্ড ওয়ার্লড দেশের আবার জাতীয় চেতনা কি, আর সেখানে আঘাত করলেই বা কি? গরীব দেশের স্বাধীনতাই বা কি আর তার বিরুদ্ধে পোস্ট দিলেই বা কি? আরিল হয়ত এরকমই মনে করেন।
৪.
যারা আমাদের মত সাধারণ (অনেকের কাছেই আমি সাধারণ না, গালিবাজ) ব্লগার তাদের কাছে দেশ, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত যেরকম পবিত্র এবং সেনসিটিভ ইস্যু তেমনি ইসলামও (অথবা অন্য কোন ধর্ম যদি আপনি সে ধর্মের হোন) আমাদের কাছে পবিত্র এবং সেনসিটিভ। দেশের স্বাধীনতাকে আঘাত করে কথা বললে যেমন আমাদের গা জ্বলে যায় তেমনি ধর্মকে আঘাত করে বেইসলেস পোস্ট/কমেন্ট করলেও আমাদের অনুভূতিতে তীব্র আঘাত লাগে। মহানবী (সাঃ) আমাদের অসম্ভব প্রিয় একজন মানুষ। তাঁকে নিয়ে ইসলামের ব্যাপারে অশিক্ষিত, অর্ধশিক্ষিত ব্লগারদের (সাধারনভাবে অশিক্ষিত বলছিনা) পোস্ট/কমেন্ট আমাদেরকে ঘৃনায় হতবিহবল করে দেয়। আহমেদ শরীফ বলেছিলেন বাংলাদেশে খুব শীঘ্রই মানুষ তার অজ্ঞতার জন্য গর্ব করবে। মুসলিম হয়েও ইসলাম সম্পর্কে না জানাটা অজ্ঞতাই। কোন বিষয়ে না জানার মধ্যে গর্বের/স্মার্টনেসের কিছু নেই। তাই আমি অনুরোধ করব ইসলাম, মহানবী (সাঃ) অহেতুক, অযাচিত আক্রমণ করা থেকে বিরত থাকুন। অন্যের ফিলিংসে আঘাত করে কোন লাভ তো হয়না।
৫.
ব্লগে ইসলামের মাহাত্ব্য প্রকাশ করে কোরান হাদিসের পোস্ট দিয়ে কোন কাজ হবে বলে মনে হয়না। যে ইসলাম সম্পর্কে জানতে চাইবে তার জানার জন্য আধুনিক যুগে এত বেশি উপায় আছে যে ব্লগীয় ইসলামী পোস্ট তেমন কেউ পড়ে বলে মনে হয়না। হয়ত মন রক্ষার খাতিরে কমেন্ট/রেটিং দেয়। যদি আপনি মনে করেন এতে আপনি সওয়াবের অধিকারী হচ্ছেন, অথবা দাওয়াত দেওয়ার যে দায়িত্ব আপনার কাঁধে ছিল সেটা থেকে নিস্তার পাবেন তাহলে চরম ভুল করবেন। ব্লগে কোরান/হাদিস কপি-পেস্ট করা কস্টের কিছু না। দু-মিনিটেই যে কেউ সেটা করতে পারে। যদি ইসলামের ভালাই চান, তাহলে আপনার এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষকে দাওয়াত দেন। এটাই একমাত্র কার্যকর উপায়। আপনার এলাকায় ৯০ শতাংশ মানুষই নামাজ পড়েনা। যারা পড়ে তাদের মধ্যে ৯০ শতাংশ নামাজ, সুরা-কিরাত জানেনা। তাদের জন্য তো আপনাকে জবাবদিহি করতে হবে। তাদের জন্য কি করতেছেন? তাই আমি অনুরোধ করব ব্লগে কোরান-হাদিসের কপি-পেস্ট পোস্ট দিয়ে মানুষকে ইসলামের প্রতি আরো বিরক্ত করে তুলবেননা। এর মাধ্যমে কাজের কাজ কিছুই হচ্ছেনা। শুধু আরো পাল্টা ইসলাম-বিরোধী পোস্ট আসতেছে। আচ্ছা বলেনতো, ব্লগে থাকাকালীন সময়ে তো কোরান হাদিসের কপি-পেস্ট হাজার হাজার পোস্ট/কমেন্ট দেখলাম। এর মাধ্যমে কি একজন মানুষও কি বেশী ধার্মিক হয়েছে? আমার তা মনে হয়না। তাহলে কোন লাভ আছে এসব পোস্ট দিয়ে?
৬
আমরা যারা ধার্মিক অথবা অন্তত ইসলামকে শ্রদ্ধার চোখে দেখি একইভাবে মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে পবিত্র মনে করি তাদের জন্য ব্লগটাতে থাকা খুবই কষ্টের হয়ে গিয়েছে। রাজাকাররা আমাদের দেশকে, স্বাধীনতাকে আঘাত করতেছে আর ইসলাম-বিরোধী লোকজন আমাদের ধর্মকে, মহানবী (সাঃ) কে আঘাত করতেছে। আমাদের প্রতি কি আপনারা সদয় হবেন?
লেখক বলেছেন: মাহবুব সুমন ভাই, কমেন্টের জন্য এবং সহমত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
মানুষ বলেছেন:
ভাল কইছো নারুদা, রাজাকার, অতি আস্তিক আর নিদারুন নাস্তিকের যন্ত্রনাতে ব্লগেই আর ঢুকতে ইচ্ছা করে না।
লেখক বলেছেন: মানু, কেমন আছ? তোমার পরবর্তী মাসুদ রানার জন্য অপেক্ষা করতেছি।
মানুষ বলেছেন:
কয়দিন একটু দৌড়ের উপর আছি। সময় পাইতেছি না। তবে খুব শিগগিরই আসতেছে পরে পর্ব @ নারুদা
লেখক বলেছেন: ঠিকাছে। অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। তোমার বিয়ের কথাটা কি ঠিক?
িদদারুল আলম বাননা বলেছেন:
আপনার এই পোষ্টের দ্বারা তারা যদি একটু কন্ট্রোল হন তাহলেই আপনি সাকসেস।
লেখক বলেছেন: বাননা, অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।
লেখক বলেছেন: সাইফুর, ভাল আছ? ধন্যবাদ দিলাম। তোমার কাছিমরে চেন্জ কর, কয়েকদিন হয়ে গেল তো।
আলী আরাফাত শান্ত বলেছেন:
চমৎকার লিখছেন।আমিও আপনার মত সাধারন।আর ভাবি এরা নিজেরা কতটুকু ধর্ম মানে কিংবা বুঝে?
লেখক বলেছেন: শান্তভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: সাইফুর, তুমি তো আমারে ঋণখেলাপী বানায়া দিলা। তোমারে উত্তম ঝাঝা
রাগ ইমন বলেছেন:
নারদ , খুব ভালো লিখেছো । সম্পূর্ণ সহমত ।দেশ , স্বাধীনতা , মুক্তিযুদ্ধ - এই সব বাঙালী জাতির গর্বের ইতিহাস । এইখানে আঘাত অপমান করে আর যাই হোক বাংলাদেশী কোন সাইট চলতে পারে না । চুপ চাপ থেকে চলতে দেওয়া যায় না ।আর ধর্মের ব্যাপারটা ভীষন রকম ব্যক্তিগত বলেই সব সময় মেনে এসেছি ।বাড়িতে দেখেছি , সবাই যে যার মত ধর্ম পালন করছে , কিন্তু কেউ কারো ওপর চাপিয়ে দিচ্ছে না। তাই,নিজের ধর্ম বিশ্বাস নিয়ে ঢোল পিটানোকে সব সময় অপছন্দই করে এসেছি ।
ব্লগে এসে পেলাম কতগুলো রামছাগলকে । নামায পড়ে না, চোরাই ল্যাপ্টপ কেনার পরামর্শ দেয় আর ব্লগে এসে ইসলাম নিয়ে চিল্লায় । মাঝখান থেকে বাধ্য হয়ে এখন আমাদেরকেও চিৎকার করে বুঝিয়ে দিতে হয় , এক্সকিউজ মি । আমরা মুসলমান এবং ইসলাম সম্পর্কে তোমাদের চেয়ে পড়ালেখা কম কেউ করি নাই ।
প্রচন্ড বিরক্ত লাগে এই দুই ইস্যু নিয়ে লোক জনের লাদানো দেখলে । পাতার পর পাতা ভরে আছে । কিন্তু ১ থেকে ১৫, ২০, ৩০ পাতা পর্যন্ত ঘুরেও পড়ার কিছু পাই না ।
ডিসগাস্টিং ।
কয়দিন আগেই না আমরা "বিশাল ঘটা করে প্রতিজ্ঞা করলাম " যে কেউ এই সব ছাগু/ জ্ঞানপাপীদের পোস্ট পড়বো না । কেউ মন্তব্য করবো না, এমন কি মাইনাস দিতেও ঢুকবো না । পুরাপুরি ইগনোর ।
কি হলো সেই প্রতিজ্ঞার ?
দুই সেকেন্ডও ছাগুদের হাগু না চেটে থাকতে পারলো না কেউ কেউ । পোস্ট , পালটা পোস্ট চলছেই ।
সব কিছু দেখে সত্যিই মনে হয় , এটা কি কোন সিম্বায়োটিক প্রেম ?
লেখক বলেছেন: রাগাপু, অনেক ধন্যবাদ। আপনার কমেন্টের সাথে সম্পূর্ণ একমত। ছাগুদের পোস্ট পড়ে পড়ে আমরাও ছাগু হয়ে গেছি। নাহয় ইগনোর করার প্রতিজ্ঞা করেও করতেছিনা কেন?
মানুষ বলেছেন:
নারুদা, আমি এখনও ছোট মানুষ। বিবাহের বয়স হয় নাই। এই সব অপপ্রচারে কান দিও না।
লেখক বলেছেন: হাহাহা...........বাঁচলাম। চিন্তায় ছিলাম আবার তোমার পোস্ট পড়া থেকে বঞিত হব কিনা। নিকাহ(!) করলে বউয়ের জ্বালায় পোস্ট দিতে পারতানা। তয় দেশে যাচ্ছ নাকি?
আপনার ব্লগে এমন কমেন্ট করব ভাবি নি। এই কমেন্টটা পড়ার পরে ডিলিট করে দিতে পারেন, আলোচনা ঘুরে যাবে আমার কমেন্ট এখানে থাকলে তাই বলা, অন্য কিছু না।
পোস্টটা ভালো লেগেছে নর, আপনি ভালো থাকবেন। সত্যি বলতে কি, ব্লগে আসার পরে ইসলাম নিয়ে আমার পড়াশোনা বেড়েছে অনেকগুণ বেশি। রাসেল/অপবাকের সাথে প্রথম দিকে তর্ক হতো অনেক ইসলাম নিয়ে। তখন প্রথম কুরআনের অর্থ সহ আগাগোড়া পড়ার প্রয়োজন বোধ করেছি তীব্র ভাবে। হাদীস নিয়ে ব্লগার চোর সহ আরও অনেকে প্রশ্ন করেছে, এক সময় খুব রেগে যেতাম, তারপরে একেবারেই চুপ করে হাদীস সম্পর্কে প্রচুর পড়াশোনা করলাম। একটা কোর্স পর্যন্ত করে ফেললাম হাদীসের ইতিহাসের উপর, কারণ আমার নিজের কাছে প্রশ্নগুলোর উত্তর দরকার ছিল। এক সময় টের পেলাম, আমি রাসুল (সা) এর জীবন সম্পর্কে যথেষ্ট জানি না, সে নিয়েও বই পড়লাম কয়েকটা। সত্যি বলতে কি, ব্লগে পোস্টগুলো একেবারেই না আসলে, আমার জ্ঞান হয়তো আজকে আরও অনেক কম থাকতো। সবচেয়ে বড় যেই উপকারী উপলব্ধি পোস্টগুলো দিয়েছিল--আমি জানি খুব কম।
তবে, আমার মনে হয় না ইসলাম নিয়ে কেউ লেখা বন্ধ করে দিলেই ওই পোস্টগুলো বন্ধ হবে। মানুষগুলো নাস্তিক না, না-ইসলাম। ব্লগার সু-শান্ত একবার লিংক দিয়েছিল ইসলাম বিরোধী পোস্টের সোর্সের, একটা খ্রীষ্টান মিশনারী ওয়েবসাইট, মুসলিমদের কি করে জবাব দিতে হবে সেই ট্রেইনিং দেয়া। অপবাকের লেখার সোর্স একবার দিয়েছিল, এনসারিং ইসলাম, আরেকটা খ্রীষ্টান মিশনারী ওয়েবসাইট। আইজুদ্দিনেরও একই কান্ড। নাস্তিক মানুষেরা নাস্তিক ওয়েবসাইট ব্যবহার না করে এন্টি ইসলামিক ওয়েব সাইট ব্যবহার করছে--এ থেকে বুঝে নিন। ইসলাম নিয়ে কোন পোস্ট না থাকলেও তাদের ইসলাম সম্পর্কিত এলার্জি থেকে যাবে। কারণ, এক্টিভলি খুজে খুজে এ সম্পর্কে শিখছে।
লেখক বলেছেন: প্রথমেই বলছি আমি কমেন্ট মুছিনা এবং কাউকে ব্লক করিনা। আপনার আদর্শের সাথে আমার আদর্শের যোজন যোজন পার্থক্য। তবে কমেন্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ম স রানা, একমত হওয়া আর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
বড়ভাই, আমিও আপনার সাথে একমত। নমাজ পড়ি তবে ফজর সময়মত পড়তে পারিনা। আমি অধমের জন্য দোয়া করবেন। +++++++++++++লেখক বলেছেন: দোয়া রইল। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যাবসহ সাদরে গৃহীত হল।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
ভাল লেগেছে পোস্ট। ধর্মীয় পোস্টের আলোচনামূলক পোস্ট গুলো ভাল লাগে।
লেখক বলেছেন: আপনার আদর্শের সাথেও আমার আদর্শের যোজন যোজন পার্থক্য। তবে কমেন্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: মুকুলভাই, অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
মিরাজ বলেছেন:
নরাধম এই পোষ্ট প্রমাণ করে আপনার ভিতরে একটা শক্তিশালী লেখক সত্বা আছে। প্লিজ সেটার প্রতি সুবিচার করুন সমানের দিনগুলিতে। আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন।
পোষ্টটা অনেক ভালো লেগেছে ।
লেখক বলেছেন: মিরাজভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি কি বলতে চাচ্ছেন। কথা দিচ্ছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।
মানুষ বলেছেন:
দেশে যাবো সম্ভবত মার্চে বা এপ্রিলে
লেখক বলেছেন: মানু, জোর কদমে এগিয়ে চল। তোমার স্বদেশযাত্রা আনন্দের হোক।
েবহাগ বলেছেন:
জনাব নরাধম। আমি সহমত নই। মাইনাসও অবশ্য দেবনা।আমি ধর্মহীন সমাজ চাই। একটাই ধর্ম পৃথিবীতে থাকবে বলে স্বপ্ন দেখি। মানবধর্ম। তাই যেকোন প্রচলিত ধর্ম, বিশেষ করে যেগুলোর অত্যাচারের ইতিহাস সুদীর্ঘ কালের, তার বিপক্ষে আমি যাব। প্রচারও করব।
খ্রীস্টান ধর্মের বহুকালের বিজ্ঞানীদের উপর নিপিড়নের ইতিহাস, বিজ্ঞান ভুলবেনা। আর কোন ব্রুনোকে দেখতে চাইনা জ্বলন্ত উনুনের উপর।
সতীদাহের ইতিহাসও এ অঞ্চলের মানুষ ভুলবেনা। জাতভেদে নিস্পেষিত হবেনা কোন প্রেমিক প্রেমিকা।
ধর্ষিতাকে দোররা মেরে হত্যা করবেনা কোন হুজুর। বোরখার মত শৃঙ্খলে আবদ্ধ থাকবেনা নারী। শিয়া সুন্নি কুর্দী ওহাবী কাদিয়ানী একে অপরকে খুনের জন্য হন্যে হয়ে থাকবেনা।
৫০ বছর ইসরাইলি নিষ্পেশনে দলিত হবেনা অন্য ধর্মসমাজ।
আমি চাইনা এসব। ধর্ম, জানিনা কত হাজার বছর পিছিয়ে দিয়েছে আমাদের। মানুষ যদি নিজে সৎ, সংবেদনশীল না হয়, তবে কোন ধর্মই কিছু করতে পারবেনা। ১৫০০ বছরতো ইসলামের হতে চলল। কি উন্নতি হয়েছে পৃথিবীর। বরং শয়ে শয়ে নিষ্পাপ মৃত্যুবরন করেছে ধর্মের দোহাইয়ে।
ভাল থাকবেন।
লেখক বলেছেন: বেহাগভাই, আপনার দ্বিমত হওয়ার অধিকার আছেই। কমেন্টের জন্য ধন্যবাদ। তো আপনি আমাকে বলবেন ইসলাম ছাড়া অন্যান্য ধর্মের সমস্যা নিয়ে কয়টা পোস্ট দিয়েছেন? ধর্ম পিছিয়ে দিয়েছে মানলাম, তো আপনি কি মনে করেন ব্লগে ইসলামের বিরুদ্ধে লিখলে আমরা অনেক এগিয়ে যাব? যদি তাই মনে করেন, তাহলে আপনাকে স্বাগতম জানাচ্ছি, লিখে যান ইসলাম এবং অন্যান্য ধর্মের বিরুদ্ধে সমানভাবে। কতটুকু এগুলাম সেটাও জানাবেন।
আর আরেকটা কথা বলি, আমি আপনার লেখার একজন ভক্ত। কমেন্টের জন্য আবারো ধন্যবাদ।
এই পোস্ট যে আপনার সুচেতনাজাত তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।
ভালো লাগলো।
যে কোন প্রকারের একসেসিভনেস ভালো লাগে না।
++++++
আপিন নরাধম নন, নরোত্তম। এই পোস্ট পড়ে আপনাকে জানা হলো।
আমি নরাধম তাই অত্যাচারিত!
লেখক বলেছেন: সারওয়ার চৌধুরী, ধন্যবাদ। যদিও আপনার আমার মতাদর্শ একই না, তবুও এ বিষয়ে একমত হতে পারলাম বলে ধন্যবাদ।
বিকেলবেলার সপ্ন বলেছেন:
আপনি ভালো লিখতে পারেন অবশ্যই। আপনার লেখার সাথে সম্পুর্ন সহমত। এ ব্যাপারে আমিও একটা লেখা দিয়েছিলাম। কারন রাজাকারবিরোধী বিরতির সাফল্যের পর ঐদিন আমি ধর্ম অবমাননাকারী বেশ কয়েকটি পোস্ট দেখি। তাই চুপ করে থাকলে আমার অবস্থান অস্পষ্ট থেকে যাবে, এজন্যই আমার পোস্টটা দিয়েছিলাম।
এখানে আপনার এই কথাটি নিয়ে একটু বলি।
""আচ্ছা বলেনতো, ব্লগে থাকাকালীন সময়ে তো কোরান হাদিসের কপি-পেস্ট হাজার হাজার পোস্ট/কমেন্ট দেখলাম। এর মাধ্যমে কি একজন মানুষও কি বেশী ধার্মিক হয়েছে? আমার তা মনে হয়না। তাহলে কোন লাভ আছে এসব পোস্ট দিয়ে?"""
এখানে আপনার প্রশ্নের সাথে আমার একটা প্রশ্ন যোগ করি --
জামাতিরা কি এই ব্লগে ইসলাম প্রচার কইরা কয়জনরে মুসলমান বানায় ফেলছে?
এখানে যারা ব্লগাইতে আসে তারা অশিক্ষিত/অর্ধশিক্ষিত না যে মসজিদের কয়েকটা ছবি আর কয়েকটা ইসলামী পুষ্ট পইরা নিজের ধর্ম ত্যাগ কইরা মুসলিম হইয়া যাবে।
তাই জামাতিদের ইসলামী পোস্টের বিপরীতে ইসলাম অবমাননাকারী কোন পোস্ট দেওয়ার যু্ক্তি নাই।
জামাতিরা আসলে ইসলামী পোস্ট দেয় ইসলাম প্রচারের জন্য নয়। বরং কিছু লোক যাতে ইসলামের অবমাননা করে পাল্টা পোস্ট দেয় সেজন্য।
লেখক বলেছেন: বিকেলবেলার স্বপ্ন, আপনার সাথে পুরোপুরি একমত। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
সাইফুর বলেছেন:
বেহাগ সাহেবে কে আমি ইসলাম ছাড়া আর কোন ধর্ম নিয়ে লিখতে দেখিনি..অবশ্য আমি ভূলও হতে পারি..তবে আমার চোখে পড়ে নাইলেখক বলেছেন: সাইফুর, আমিও দেখিনি। তাই জিগাইলাম।
েবহাগ বলেছেন:
জনাব নরাধম, এইখানে শুধু ইসলামের কথা আসছেনা। সব ধর্মের কথাই আসছে। আর এই ব্লগে যারা আসেন তাদের বেশিরভাগই মুসলিম, যেহেতু আমাদের দেশের মানুষ। তাই যদি অন্য ধর্ম নিয়ে লিখি, তবে উগ্র ইসলামীরা উৎসাহ পাবেন। আমি সেটা চাইনা।
মুসলমান সমাজ থেকে বড় হয়েছি বলেই আমাদের লেখায় ইসলামের কথা বেশি আসে। শুধু একটা ধর্মকে অবমাননার জন্য না। আপনি বুঝবেন আশা করি।
আমি একা তো আর এগিয়ে নিতে পারবনা। একটা আফগানিস্তান বা পাকিস্তান বা ইসরাইল তৈরি না হলে অবশ্যই পৃথিবী এগিয়ে যেত অনেক। সভ্যতা এগিয়ে নিতে কোপার্নিকাসের ভূমিকা সকল ধার্মিক সমাজের চেয়ে বেশিই মনে করি।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার যুক্তির পাল্ট যুক্তি অনেক আছে। কিন্তু আমি সেদিকে যাচ্ছিনা। তবে আপনি ধর্মবিরোধী পোস্ট দিবেন রাজাকাররা ১০টা দেশবিরোধী পোস্ট দিবে। দুই ক্ষেত্রেই আমাদের মত ব্লগারদের মরণ।
মাহবুব সুমন বলেছেন:
তবে এটা ঠিক, অনেক অতি (!) গ্যানি (?) ব্লগার ধর্ম বলতে ইসলামকেই মনে হয় বোঝেন !! উনারা নাস্তিকতা প্রচার করতে গিয়ে ইসলামকেই আক্রমন করেন!!উনারা ধর্মের সমালোচনা করতে গিয়ে ইসলাম ধর্মকেই আক্রমন করেন নোংরা ভাবে, যেনো পৃথিবীতে অন্য কোন ধর্ম নেই !!
ধর্মের ফাঁক খুঁজতে গিয়ে সব ফাঁক খুঁজে পান ইসলামেই !!
অথচ রেফারেন্স দিয়ে দেন সারা পৃথিবী হতে সংগ্রহ করা ইসলাম বিদ্বেষী রেফারেন্স থেকে !! আজব
লেখক বলেছেন: আপনার সাথে সহমত।
সাইফুর বলেছেন:
মাহবুব ভাইয়ের সাথে আমিও একমত
েবহাগ বলেছেন:
তাহলে কি রাজাকারদের সাথে আপস করব? আমি এগুলা দেবনা, আপনারা এগুলা দিয়েন না। এমনভাবে?
আর আমার মনে হয়না, আমি বন্ধ করলেও ওরা রাজাকারী বন্ধ করবে। আপনার হয়ত হয়। কেন জানিনা।
শুধু ইসলাম ধর্ম নিয়ে লেখা প্রসঙ্গে পরে পোস্ট দেব।
ভাল থাকবেন। বিরক্ত করার জন্য দুঃখিত।
লেখক বলেছেন: বিরক্ত হওয়ার প্রশ্নই আসেনা, বেহাগভাই। আমি বুঝাতে পারিনি মনে হয়। আপসের কথা বলতেছিনা। আমাদের মত ব্লগারদের ফিলিংসের কথা বলতেছিলাম। বাদ দেন। ভাল থাকবেন, খুব ভাল।
লেখক বলেছেন: জেবীন, অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।
লেখক বলেছেন: এস্কিমো, লজ্জা দিলেন। আমি আপনার লেখার ভক্ত। কমেন্টের জন্য ধন্যবাদ।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
"আপনার আদর্শের সাথেও আমার আদর্শের যোজন যোজন পার্থক্য।"চেষ্টা করি উস্কানীর মুখে নিজেকে শক্ত রাখতে। কিন্তু মানুষ বলে আবেগ অনুভূতির উর্দ্ধে নই। প্রতিক্রিয়াশীল মন্তব্য অনেক সময় হয়ে যেতে পারে। সেটা দেখে আমাকে বিচার করবেন না আশা করি।
লেখক বলেছেন: ঠিকাছে। যখন দেখব আপনি ইসলামের বিরুদ্ধে বললে যেরকম মন্তব্য করতেছেন দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বললেও জ্বলে উঠতেছেন তখন আপনার সম্পর্কে আমার ধারণা পরিবর্তন হবে। এখন আমি আপনাকে জামায়াতের প্রতি একটু বিশেষ টান আছে এরকম মনে করি। কমেন্টের জন্য, আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন, খুব ভাল।
মাহমুদউল্লাহ বলেছেন:
খুব গুছিয়ে আমাদের মনের কথাগুলো বলেছেন। অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: কমেন্টের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
নরুর এই পোষ্টটা পইড়া মন্তব্য দিতে লগইন করলাম ।যে সব মহাজ্ঞানীরা ধর্মরে কটাক্ষ কইরা নিজের বড় করতে চায়, এবং দেখা যায় তাগো নাস্তিক্যবাদের আক্রমণের শিকার খালি ইসলাম নামের ধর্ম, তাগো উদ্দেশ্য আমার সাফ কথা, -
"এ-মহা জগৎ আপনেগের মত মহাজ্ঞানীর অভাববোধ কখনও করেনাই! চিরকালই আপনারা আছেন । আপনাগের পূর্বপুরুষরাও ধর্মের দুর্বলতা নিয়া যথেষ্ট গবেষণা এবং প্রচারণা চালায়ছে । তারপরও অতিব সত্য বচন এই যে, এ-জগতে ধর্ম মানা, কিম্বা নিদেন পক্ষে ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা আপনাগের মত মহাজ্ঞানীদের তুলনায় অনেক অনেক অনেকগুণ বেশী এবং নিজেরে মহাজ্ঞানীদের কাতারে সামীল না কইরা বরং ধর্মবিশ্বাসী হইয়াই তারা তুষ্ট । তাই মহাজ্ঞানী নাস্তিকদের প্রতি নিবেদন থাকবে, আপনেগের নাস্তিক্যবাদ নিয়া আপনেরা থাকেন, আমাগের আস্তিক্যবাদ বা বিশ্বাস নিয়া আমাগেরে থাকতে দেন । ভাল থাকেন, ভাল রাখেন।"
লেখক বলেছেন: আরাশি, বস্ খাসা বলেছেন। কমেন্টে বিপ্লব।
বিহংগ বলেছেন:
সবার ধর্ম পালন করার অধিকার সমান। একইভাবে সবাই আশা করতে পারে যে তার ধর্মীয় অনুভূতিকে কেউ অন্যায়ভাবে আঘাত করবেনা। অন্যের ফিলিংসকে আঘাত করার মধ্যে কোন কৃতিত্ব নেই।
খুব সুন্দর পোস্ট দিয়েছেন রে ভাই।
লেখক বলেছেন: বিহংগ, কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।
সোনার বাংলা বলেছেন:
ভালো পোষ্ট.......+
হিংস্র নাস্তিকদের কে ব্লগ থেকে ব্যান করা হোক।
নাস্তিকেরা মানবতা শিখাইতে চায়! মানুষের ধর্ম বিশ্বাসে আঘাত কইরা? যে নিজেদের কে বেশী জ্ঞানী ভাবে তাদের মত বোকার গর্দব
পৃথিবীতে আর একটা ও নাই।
লেখক বলেছেন: আপনাকেও উগ্র মনে হল!
লেখক বলেছেন: সাব্বির মিয়া, লাইন কেরাবেরা হলে ঠিক করে দিবা।
এবিএম গিয়াসউদ্দিন (শামীম) বলেছেন:
ভালো লিখেছো।
লেখক বলেছেন: শামীমভাই, অনেক ধন্যবাদ।
















আমি যা লিখতে চেয়েছিলাম সেটাই আপনি লিখে দিয়েছেন। কৃতগ্যতা প্রকাশ করছি।