বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করুন
১২ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩৫
আপনি কি আপনার ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করতে চান? এটা করা মোটেই কোন কঠিন ব্যাপার না। শুধু সাধারণ একটা ফোল্ডার তৈরি করে তাকে বিশেষ একটা নামে রিনেম করে দিলেই হবে। মজার ব্যাপার হচ্ছে, এভাবে যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করবেন, তার আইকনে কোন শরর্টকাট অ্যারো থাকবে না। সেটা দেখতে হুবহু মূল ফোল্ডারটার মতোই হবে।
মনে করুন আপনি আপনার ডেস্কটপে কন্ট্রোল প্যানেল তৈরি করতে চাচ্ছেন। তাহলে প্রথমে সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}। কি দেখতে পাচ্ছেন? ডেস্কটপে হুবহু একটা কন্ট্রোল তৈরি হয়ে গেছে - তাই না!
শুধু কন্ট্রোল প্যানেলই না, এই পদ্ধতি অনুসরণ করে আপনি আরো অনেক ফোল্ডার তৈরি করতে পারবেন। নিচে কয়েকটি বিশেষ ফোল্ডারের জন্য কি নাম লিখতে হবে তা দেওয়া হল -
কন্ট্রোল প্যানেল - Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
রিসাইকেল বিন - Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
মাই কম্পিউটার - My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
ইন্টারনেট এক্সপ্লোরার - Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
মাই নেটওয়ার্ক প্লেস - My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
ফোল্ডার অপশনস - Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
প্রিন্টার ও ফ্যাক্স - Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা - Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
টাস্কবার ও স্টার্ট মেনু - Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
সার্চ রেজাল্ট - Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}
তবে এই নামগুলোতে ডট চিহ্নের আগে আপনি যা খুশি লিখতে পারবেন। এমনকি বাংলা নামও!
-সংগৃহীত(লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কম্পিউটার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বৃত্তালপনা বলেছেন:
ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
গিফার বলেছেন:
সহজে ফোল্ডার লক করার কিছু থাকলে দেন....
লেখক বলেছেন: আমার জানা নাই । জানালে ভাল হত ।
কৌশিক_বিশ্বাস বলেছেন:
খুব ভালো পোস্ট দিয়েছেন, ধন্যবাদ।My Pictures আর My Videos ফোল্ডার তৈরী করতে পারছিনা ডেস্কটপে। কারিগরী বিদ্যাটা মনে হয়, ফোল্ডার নামের পাশের ওই সংখ্যাতত্বের মধ্যে, তাইনা?
কৌশিক_বিশ্বাস বলেছেন:
ফোল্ডার লকের অনেক জিনিস আছে, http://www.phazeddl.com/ ওইখানে Folder Lock কিম্বা Folder Locker বা Folder Guard লিখে সার্চ মারেন।
অবিরাম বলেছেন:
+++++++++++++
Neelpoddo বলেছেন:
সিম্পল কিন্তু খুব কাজের একটা পোস্ট।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














