আমার প্রিয় পোস্ট

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

রমজানের আগেই বাজারে আগুনঃ আপনার করণীয়

০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮

শেয়ারঃ
0 0 0

সামনে রমজান মাস। ইতিমধ্যেই বাজারে নাকি আগুন লেগেছে। জনগুরুত্বপূর্ণ মনে করে আপনাদের কয়েকটি কায়দা কানুন বাতলে দিচ্ছি। আশা করি কাজে দেবে।

প্রতিবার রমজান মাস এলেই কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের হু হু করে বেড়ে যায়। যেমনঃ পিঁয়াজ, তেল, মরিচ, ভোজ্যতেল মশলা জাতীয় পণ্যের মূল্য। আমার মতো ছা পোষা কেরাণীর হাতের নাগালের বাইরে চলে যায়। বাজার থেকে হা হুতাশ করে বাড়ি ফিরতে হয়। চারিদিকে শোনা যায় বাজারে আগুন লেগেছে। কিন্তু কেউই ফায়ার ব্রিগেডকে খবর দেয় না। B-) বরাবরের মতো এবারও শোনা যাচ্ছে নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে। যদিও এখনও রমজান মাস আসতে প্রায় ২ সপ্তাহ বাকি আছে। তাতে কি? মজুদদার, কালোবাজারী আর ব্যবসায়ীদের সারা বছরের ব্যবসা এই একমাসে করে নেয়ার সুযোগ হাত ছাড়া করার দরকার কি? :((

বাজারে যাবেন ব্যাগ হাতে। রোজায় প্রচন্ড কষ্ট হচ্ছে :((মুখটা এমন করে রাখবেন। বাজারে প্রয়োজনীয় জিনিসের দাম জিজ্ঞাসা না করে দু একটি কিনে বাড়ি ফিরবেন, গিন্নি রেগে আগুন হবে। তাতে সমস্যা নেই। গিন্নিকে বলবেন বাজারে আগুন লেগেছে। ফায়ার ব্রিগেডকে খবর দেয়া হয়নি। সব জিনিস ঠিক মতো কিনতে পারিনি। পরে কিনে দিব। আজকে কোন রকম চালিয়ে নাও। তাতে আপনার আজকের খরচটা অর্ধেকে নেমে আসবে। :)

বেগুন ছাড়া বেগুনী হয় না। বেগুনী খাওয়ার দরকার নেই। ইফতারে বেগুন খেলে এলার্জি সমস্যা হতে পারে এবং সেটি হতে পারে মারাত্নক। এতে পরিবারের কেউ বেগুনী খেতে চাইবে না। /:)বেঁচে গেল বেগুন কেনার টাকা।

পিঁয়াজ ছাড়া চলে না, পিঁয়াজের দাম এখনই ৪০ টাকা কেজি। রমজানে আরও বাড়বে। বলুন, পিঁয়াজ না খেলে কি হয়! দেশের প্রধানমন্ত্রী যদি এটা বলে দেশবাসীকে আশ্বস্ত করতে পারেন, তবে আপনি পরিবারের কর্তা হয়ে কেন তাদের বুঝাতে পারবেন না। চেষ্টা করুন অবশ্যই পারবেন। :|

হাল ছাড়বেন না, হতাশও হবেন না। কারণ রমজান মাস কিন্তু চিরদিনের জন্য থাকবে না। ৩০দিনের ধৈর্য্যরে পরীায় আশা করি সবাই কৃতিত্বের সাথে পাস করে যাব ইনশাল্লাহ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মজারু ;
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২০
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। আরে ভাই ডিজিটাল বাজার তো গরম হইবই! :)
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: আপ্নে কি আমাগোরে মধ্যযুগে ফিরা যাইতে কন?

২. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৩
লড়াকু বলেছেন: রমজান মাসে বাঙালি সংযমী হয় না। তাই সংযমী হতে বাধ্য করেন আমাদের মহানুভব ব্যবসায়ীরা।
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: রমজান ছাড়া অন্য মাসেও তো আমরা অসংযমী হই।

৩. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৭
পুরাতন বলেছেন: লড়াকু বলেছেন: রমজান মাসে বাঙালি সংযমী হয় না। তাই সংযমী হতে বাধ্য করেন আমাদের মহানুভব ব্যবসায়ীরা।

হা হা হা ভালো বলেছেন
০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: হুম

৪. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৯
kazibondhu বলেছেন: ভাই, আমি শুরু করেছি রমজান এর সংযম নিয়ে লেখালেখি, আমি নুতন, আপনার দু একটা আইডিয়া এক হয়ে যেতে পারে, আপনার লেখা টা ভালো লেগেছে, পিলাচ পিলাচ। আমার টা এখানে Click This Link
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ে এলাম।

৫. ০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৩
ধীবর বলেছেন: ভাই, সিধা আঙ্গুলে ঘি উঠবে না। তাই, বেছে বেছে গণ পিটুনির ব্যাবস্থা করলে, বাপ বাপ করে মুনাফাগিরি বন্ধ হয়ে যাবে।
০৭ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: গণপিটুনী আইন সম্মত কাজ নয়। আপনার ক্ষোভের কারণ বুঝতে পারছি।

৬. ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
তাজা কলম বলেছেন:
ধন্যবাদ আপনার লেখার জন্য।
কথা হচ্ছে আমরা বাংগালী মুসলমানরা মূলত: ভন্ড। রোমজান যদি হয় সংযমের মাস তাহলে এমাসে ইফতার, সেহরী, ইফতার পার্টি ইত্যাদির নামে এত ভোগ করি কেন? আমাদের রোজা রাখার মূল উদ্দেশ্য কি পূর্ণ হচ্ছে? ধর্মের নামে এ ভন্ডামী আমরা বন্ধ না করলে ব্যবসায়ীরা তো সুযোগ নিবেই।

আমার ব্লগে আমন্ত্রণ -

http://www.somewhereinblog.net/blog/TajaKalam
৭. ১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৮
অলস ছেলে বলেছেন: করণীয় হৈলো সাধারণত যা খাওয়া হয় তার তিনৃ ভাগের এক ভাগ খাওয়া।

 

মোট সময় লেগেছে ০.৯৮৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী;-
পথে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই