somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুদন্ডকে সমর্থন করি না

২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সাথে অনেকেই একমত হবেন না। আমি অপরাধের জন্য মৃত্যুদন্ড সমর্থন করি না। মত্যুদন্ড দেয়ার বিধান মধ্যযুগীয় পদ্ধতি। অপরাধ দমনে মৃত্যুদন্ড কতটুকু কার্যকর তা ভেবে দেখার বিষয়। পৃথিবীর বিভিন্ন দেশে এই বিধান কার্যকর থাকলেও সেখানে অপরাধ দমন সঠিক ভাবে হচ্ছে তা বলা যায় না। অথবা মৃত্যুদন্ডের ভয়ে কোন অপরাধী তার অপরাধী কর্মকান্ড থেকে বিরত থাকছে এমনটি জোর দিয়ে বলা যায় না। যদি তাই হতো তবে প্রতিদিন দেশে দেশে এতো অপরাধী কর্মকান্ড সংঘঠিত হতো না।

অপরাধকে দমন করতে হলে দরকার নৈতিক শিক্ষা, আর এই শিক্ষা কেবল মাত্র ধর্মীয় অনুশাসন প্রতিপালনের মাধ্যমেই সম্ভব। অন্য কোন পদ্ধতি কার্যকর হবে না। মানবিকতাবোধ, ধর্মীয়মূল্যবোধ যতদিন আমাদের মনে গ্রথিত না হবে ততদিন চোরপুলিশ খেলা চলতেই থাকবে।

একজন অপরাধী অপরাধ করার আগে তার বিবেকের কাছে দায়বদ্ধতার কথা ভুলে যায়। একজন অপরাধীর শাস্তির ব্যবস্থা থাকার পরেও সে অপরাধ করে চলছে। আমাদের সমাজ ব্যবস্থা অপরাধীর জন্ম দেয়। এখানে সে অপরাধ করতে অনুকূল পরিবেশ পেয়ে থাকে। আর্থ-সামাজিক কারণেই বেশীরভাগ অপরাধ সংঘঠিত হয়ে থাকে।

ভেবে দেখুন, একজন মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী একটি পরিবারের সদস্য। তারও বাবা মা আত্নীয় পরিজন আছে। তাকে ফাঁসিতে না ঝুলিয়ে যদি আজীবন কারাদন্ড দেয়া হয় তবে সে মরণ যন্ত্রণা সারা জীবন ভোগ করবে। অন্যদিকে একবার মৃত্যুদন্ড দিলে সে পরপারে গিয়ে হয় শাস্তি ভোগ করবে নয়তো স্বর্গে বসবাস করবে। তাহলে এক্ষেত্রে আজীবন শাস্তিভোগ করাটাই তো যুক্তিযুক্ত।

অন্যদিকে, মৃত্যুদন্ড কার্যকর হয় নিভৃতে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। সাধারণ মানুষ সেগুলো দেখতে পায় না। অপরাধীরা এতে সতর্ক হবেন এমনটি ভাবার কারণ নেই।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:১৬
১৭টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×