রচনা : শহীদ শহীদুল্লাহ কায়সার
সুর : শহীদ আলতাফ মাহমুদ
আমি মানুষের ভাই স্পার্টাকাস
আমি পুবে পশ্চিমে, আকাশে বিদ্যুতে
উত্তরে দক্ষিণে হাসিতে
নদীর কলতানে আমরা
সাগরের গর্জনে চলি অবিরাম
অগ্নি আখরে লিখি মোদেরই নাম।।
আমরা দেশে দেশে যুগে যুগে
কালে কালে অন্যায়ের আঘাত হানি
আমরা যে জীবন মানি।।
আমরা যে পেয়েছি রক্ত-দ্বীপের নিশানা
আমরা মেনেছি সূর্যের ঠিকানা
আমরা চলি অবিরাম
অগ্নি আখরে লিখি মোদেরই নাম।।
* গানটি রচিত এবং গাওয়া হয়েছিল ১৯৬৭ সালে, মহান রুশ বিপ্লবের ৫০ বছর পূর্তি উপলক্ষে পল্টনে অনুষ্ঠিত দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমাদের প্রজন্মের কেউ-ই এ গানটি শোনেনি, কারণ এখন আর কাউকেই গানটি গাইতে শুনি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

