আমার প্রিয় পোস্ট

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

টিপাইবাঁধ নিয়ে বাদ-প্রতিবাদ ও ভারত রাষ্ট্রের চরিত্র বিচার (যেখানে আমাদের প্রগতিশীল বুদ্বিজীবীরাও ব্যর্থ) (যেখানে আমাদের প্রগতিশীল বুদ্বিজীবীরাও ব্যর্থ)

২১ শে জুলাই, ২০০৯ রাত ১:৪৮

শেয়ারঃ
0 4 0

আমার এ লেখাটি উৎসর্গ করছি কর্নেল তাহের-কে (আজ ২১ জুলাই তাঁর ফাঁসি দিবস), এবং আহমদ ছফা-কে (আগামী ২৮ জুলাই তাঁর মৃত্যুবার্ষিকী)।

প্রয়াত আহমদ ছফা ১৯৭৩ সালে, সদ্য স্বাধীন বাংলাদেশে, প্রকাশিত তাঁর 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' বইটি শুরু করেছিলেন একটি মোক্ষম বাক্য দিয়ে -- "বুদ্ধিজীবীরা যা বলতেন, শুনলে বাংলাদেশ স্বাধীন হত না।" তাঁর ওই কথাটি আজ আবার স্মরণ করছি। সেই সঙ্গে বাক্যটির আজকের তাৎপর্যটিও বোঝার এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি।

টিপাইবাঁধ এক 'হট' ইস্যু। সকলেই কথা বলছেন। ডানপন্থি, বামপন্থি, মৌলবাদী, জাতীয়তাবাদী -- সবাই। আবার ব্লগে দেখছি, টিপাইবাঁধের পক্ষ-বিপক্ষ নিয়ে পরস্পর কাদা ছোড়াছুড়ি এমন জায়গায় যাচ্ছে যে পড়াই কঠিন।

যে কোনো বিষয়ের পক্ষে থাকি আর বিপক্ষে থাকি, যুক্তির মাধ্যমেই তো আমরা পক্ষ-বিপক্ষ নির্ধারণ করব। টিপাইবাঁধের বিরোধীতা আমরা অনেকেই করছি। কিন্তু কেন? সেটা কি শুধু ভারত টিপাইবাঁধ নির্মাণ করছে বলে? পাকিস্তান বা নেপাল এ ধরনের কিছু করলে কি আমরা তার পক্ষে থাকতাম? কিংবা ভারত যদি আমাদের সাথে দীর্ঘদিনের অমীমাংসিত ছিটমহল সমস্যা নিয়ে আলোচনা করত এবং বাংলাদেশের পাওনা বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিত, কিংবা নেপালের সাথে আমাদের ট্রানজিট সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিত -- তাহলে কি আমরা সেগুলোর বিরোধীতা করতাম? ফলে পাশাপাশি দুটি দেশের মধ্যে চলা যে কোনো বিতর্কের দুটি দিক আছে। এক, এখানে কার কি স্বার্থ হাসিল হবে এবং কার কি সমস্যা হবে। আর দুই, পররাষ্ট্রনীতিগত দিক। দেশ দুটির সম্পর্ক কেমন, কোন দেশটির চরিত্র কেমন, বিগত দিনের ইতিহাস কি বলে -- এসব দিক।

ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী। শুধু প্রতিবেশী হলেও কথা ছিল, দু দেশের মধ্যে আরো অনেক বিষয়ে বন্ধন এবং সম্পর্ক রয়েছে। একদা বাংলাদেশের মানুষ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ আরো কয়েকটি অঞ্চলের মানুষ পরস্পরের সাথে যুক্ত ছিল। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশর মানুষ বাংলা ভাষায় কথা বলে -- এ এক আত্মীক বন্ধন। আবার ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে যা আমাদের সব সময়ই মনে রাখা উচিত। ইত্যাদি নানা বিষয় আছে যা ভারত-বাংলাদেশ সম্পর্ক বিচারে আমাদের চেতনায় কাজ করে।
আবার এর বিপরীতে আরো একটি দিক আছে -- সেটি সাম্প্রদায়িক মনোভাব। ভারত হিন্দুর দেশ। আমরা মুসলমান। হিন্দু মুসলমানের যে বিরোধ ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল তার জের আজো শেষ হয়নি। দেশভাগ, দাঙ্গা ইত্যাদি ঘটনার সাথে যুক্ত হয়েছে ভারতের মাটিতে বাবরি মসজিদ ধ্বংস, গুজরাটের দাঙ্গা। যুক্ত হয়েছে ফারাক্কাবাঁধসহ বিভিন্ন বিষয়ে ভারতের 'দাদাগিরি'-সুলভ মনোভাব।

আমরা যারা মার্কসবাদে বিশ্বাস করি, আমরা এ সবগুলো বিষয়ই বিবেচনায় রাখবো। কিন্তু একটা দেশের (অর্থাৎ রাষ্ট্রের) চরিত্র বিচারে কি এগুলো মুখ্য বিষয়? আবার একটা দেশের বা রাষ্ট্রের চরিত্র বিচার করা ছাড়া তার সাথে কোনো বিষয় কিভাবে ফয়সালা করা হবে? শত্রুতা বলি আর বন্ধুতা বলি, সেটার ভিত্তিই বা কি হবে? অন্তত মার্কসবাদীদের এ প্রশ্নটার ফয়সালা সবার আগে করে নিতে হবে। কিন্তু মজার কথা হল, আমাদের মার্কসবাদী বলে খ্যাত বুদ্ধিজীবী বা বামপন্থি বিভিন্ন সংগঠন এ বিচারের ধারে কাছে না গিয়েই গৎবাঁধা কতগুলো কথা বলে চলেছেন। আর তাদের ভাব-ভঙ্গিতে মনে হচ্ছে যেহেতু টিপাইবাঁধ একটা হট ইস্যু ফলে এ নিয়ে কথা না বললে বোধ হয় পিছিয়ে পড়তে হবে বা জনগণের চোখের আড়ালে চলে যেতে হবে।

উদহারণ হিসাবে বলি, গত ৭ জুলাই গত "সমাজ রূপান্তর অধ্যয়ন কেন্দ্র" এক সংলাপের আয়োজন করে। সেখানে সভাপতিত্ব করেন বিশিষ্ট বামপন্থি বুদ্ধিজীবী ড. সিরাজুল ইসলাম চৌধুরী, পরিচালনা করেন আহমেদ কামাল, ইনিও বামপন্থি এবং বুদ্ধিজীবী। আর সেখানে সূচনা বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। ড. চৌধুরী তাঁর আলোচনার শুরু করলেন এই বলে যে, "ভারত আমাদের মিত্র"। আমি শুরুতেই হোঁচট খেলাম। যদি ভারত আমাদের মিত্রই হয়, তাহলে তো তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমেই টিপাইবাঁধ শুধু নয়, যে কোনো বিষয়েরই ফয়সালা হয়ে যাওয়ার কথা। এ নিয়ে এত হৈচৈ করার কি আছে? আর ড. চৌধুরীদের সংলাপ করারই বা কি আছে? কথাগুলো সেদিন সংলাপে দাঁড়িয়েই বলার খুব লোভ হচ্ছিল, কিন্তু একে আমি বয়সে তরুণ তার ওপর রবাহূত। ফলে সেখানে আর কথা বাড়াইনি।
কিন্তু সম্প্রতি ব্লগে আমাদের এক বন্ধু 'মেঘনাদ' সেদিনের সংলাপে জোনায়েদ সাকী কর্তৃক পঠিত লিখিত বক্তব্যটি তুলে ধরেছেন। এটা দেখার পর প্রশ্নটা আবার নতুন করে জাগল।
Click This Link

এছাড়া 'প্রপদ' (প্রগতির পরিব্রাজক দল) নামের এক বন্ধু বেশ কয়েকটি লেখা দিয়েছেন টিপাইবাঁধ এবং আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে বেশ কয়েকটি লেখা দিয়েছেন।
(১) টিপাইমুখে বাঁধ নির্মাণ: সম্প্রসারণবাদী ভারতীয় ষড়যন্ত্র প্রতিরোধ করতে এগিয়ে আসুন!
Click This Link
(২) ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পঃ বাহ্যিক লাভ-ক্ষতির হিসাব নয়, প্রত্যেকের ভূমিকা এবং স্বার্থকে যথাযথ বিশ্লেষণ করে শত্রু চিহ্নিত করে করণীয় নির্ধারণ করতে বাংলাদেশ সহ দক্ষিন এশিয়ার জনগণকে শিখতে হবে। (ধারাবাহিক)
Click This Link
প্রপদের লেখায় আমি প্রশ্ন করেছিলাম, ভারত রাষ্ট্রের চরিত্র সম্পর্কে তাদের বিশ্লেষণ কি? শত্রুচিহ্নিত করার পথ ও পদ্ধতি কি? উনারা সে বিশ্লষণে যান নি। তবে যেহেতু ভারত সম্পর্কে 'সম্প্রসারণবাদী' বিশেষণ ব্যবহার করেছেন ফলে ধরে নিতে পারি ভারত একটি সম্প্রসারণবাদী রাষ্ট্র। কিন্তু এই 'সম্প্রসারণবাদ' কথাটির ব্যাখ্যা কি?

ড. সিরাজুল ইসলাম চৌধুরীর কথায় পুনরায় ফিরে যাই। তিনি লেনিনের খুব অনুরক্ত, তাঁর একটি বই আছে 'লেনিন কেন জরুরি'। পৃথিবীর যে কোনো মার্কসবাদীর কাছেই লেনিন জরুরি। শুধু জরুরি বললে কম বলা হবে, অত্যন্ত জরুরি। কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর প্রয়াণের পর দুনিয়ার সামনে মার্কসবাদের যথর্থতা দার্শনিক এবং প্রায়োগিকভাবে তুলে ধরার কাজটি তিনি করেছিলেন। কার্ল মার্কস তাঁর জীবদ্দশায় পুঁজিবাদের অবক্ষয় দেখে গিয়েছিলেন, কিন্তু পুঁজিবাদ যে সম্পূর্ণ এক নতুন দশায় উপনীত হয়েছে, যার নাম সাম্রাজ্যবাদ, সে দিকটি দেখে যেতে পারেন নি। ফলে দুনিয়ার সংগ্রামী মানুষের সামনে পরিবর্তনশীল পরিস্থিতিকে ব্যাখ্যা-বিশ্লেষণ এবং করণীয় নির্ধারণ করার ক্ষেত্রে 'সাম্রাজ্যবাদ'কে চিহ্নিত করা এবং তার ভিত্তিতে কর্তব্য নির্ধারণ করার কাজটি করেছিলেন কমরেড লেনিন। বলতে সংকোচ বোধ হচ্ছে, কিন্তু না বলেও পারছিনা যে ড. চৌধুরী 'লেনিন কেন জরুরি' লিখেছেন, কিন্তু লেনিনের কাছ থেকে জরুরি শিক্ষাটুকু নিতে পারেন নি। তার কারণ আজ যে প্রশ্নটি নিয়ে আমাদের বিতর্কের সূত্রপাত, সেই টিপাইবাঁধ এবং মূলত ভারত রাষ্ট্রের চরিত্র বিচারের প্রশ্নটি তিনি এবং তাঁর মতো আরো অনেকেই গোলমাল করে ফেলেছেন। এ কথা মনে হওয়ার আরো কারণ হল, শুনতে পেলাম (শুনতে পেলামই বলতে হল, কারণ আমার হাতে লিখিত কোনো তথ্য-প্রমাণ নেই) ড. চৌধুরীর প্রিয়ভাজন একজন তরুণ বামপন্থি নেতা, যাঁকে ড. চৌধুরী 'বাংলাদেশের লেনিন' আখ্যা দিয়েছেন, তিনি গত ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়েয় অনুষ্ঠিত এক পাঠচক্রে ভারতকে বড় পুঁজিবাদী দেশ বললেও ব্যাখ্যা দিয়েছেন এই বলে যে ভারতকে যত বড় দেখায় ভারত বা ভারতীয় পুঁজি আসলে তত বড় নয়। আসলে মার্কিন পুঁজি পেছন থেকে মদত দেয় বলেই ভারতকে এত বড় লাগে!

যাই হোক, আমি আমার এ লেখায় ভারত রাষ্ট্রের চরিত্র বিচার করার চেষ্টা করব। কিন্তু বিনয়ের সাথে বলে রাখি, এটি আমার নিজস্ব বা মৌলিক কোনো লেখা নয়। আমি কলকাতা থেকে প্রকাশিত পাক্ষিক অন্যচোখে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মুখপত্র ভ্যানগার্ডের বিভিন্ন সংখ্যা, ১৯৯৬ সালে বাসদ প্রকাশিত "ট্রানজিট-হাইওয়ে বিতর্ক; পানি চুক্তি ও বাংলাদেশ-ভারত সম্পর্ক" পুস্তিকা, আহমদ ছফা রচনাবলীর বিভিন্ন খণ্ড-সহ আরো দু'একটি বই-পুস্তিকা-পত্রপত্রিকার সহযোগিতা নিয়েছি। আজ-কালকের মধ্যেই পরের কিস্তি দিতে পারব বলে আশা করি।

পরের পর্ব
Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টিপাইবাঁধ ;
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ সকাল ৮:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২১ শে জুলাই, ২০০৯ রাত ২:২১
আবু নাঈম বলেছেন: ধন্যবাদ নির্ঝর নৈঃশব্দ-২। কিন্তু মূল লেখার আগেই + দিয়ে দিলেন?
৩. ২১ শে জুলাই, ২০০৯ রাত ২:৩১
আলী আরাফাত শান্ত বলেছেন: সিরাজুল ইসলাম চৌধুরী আমার খুবই প্রিয় লেখক।তার প্রব্ন্ধ পড়ে বারবার মুগ্ধ হই।জীবনের অনেক ভাবনা তার লেখা থেকে পাওয়া!

কিন্তু সমাজ রুপান্তর কেন্দ্রের ঐ সেমিনারে যাবার কথা ছিলো যাই নি!সত্যই যদি সিরাজুল ইসলাম এমন কথা বলে তাহলে হতাশ হওয়া ছাড়া কিবা করার আছে।ইনারা যদি এমন কথা বলে তাহলে আস্থা বিশ্বাস রাখবো কাদের উপর?

+++++
২১ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: এখনই শুধু শুধু প্লাস দিচ্ছেন?
ড. চৌধুরীর বক্তব্য ওনার বিশ্লেষণেরই প্রতিফলন। বিষয়টি সেভাবেই দেখা উচিত। আমি আমার অবস্থান থেকে ওনার এবং ওনাদের বিশ্লেষণের ভ্রান্তিটি তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো বিশ্লেষণটি পড়বেন। হয়ত একটু বড়ই হবে।

৪. ২১ শে জুলাই, ২০০৯ রাত ২:৫২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: কারণ আমি নাঈম ভাইরে ভালোমতোই চিনি।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: নির্ঝর নৈঃশব্দ, নির্ঝর নৈঃশব্দ-২ ... অচেনা কেউ যখন আমাকে চিনে ফেলে তখন আমার খুব চিন্তা হয় ! খুব দুঃশ্চিন্তায় আছি ভাই।

৫. ২১ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৮
মনজুরুল হক বলেছেন:

আপনার লেখাটি বেশ আগ্রহভরে পড়তে শুরু করেছিলাম। কয়েক বার হোঁচট খাবার পর ভাবলাম পরের পর্ব আসুক।

ভারত রাষ্ট্রের রাষ্ট্রীয় চরিত্র বিশ্লেষণ জরুরী, তবে এতটা নয় যে তাতেই টিপাইমুখ বাঁধের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার হবে।

প্রায় একই ধরণের মতাদর্শীক হলেও ড.চৌধুরী, জুনায়েদ সাকি আর ড.আ.কামাল তিন জনই ভিন্ন ঘারানার। সেখানে কনফ্লিক্ট থাকবেই। ভারত সম্পর্কে সাকিদের বর্তমান অবস্থান রিতিমত কৌতুহলদ্দীপক! ভীতিকরও বটে।

পরে পোস্টে আরো কিছু বলার আশা রাখি।

গ্রুপে কমেন্ট না করে এখানে করলাম।
ধন্যবাদ লেখাটির জন্য।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: মনজুরুল হক : ভারত রাষ্ট্রের রাষ্ট্রীয় চরিত্র বিশ্লেষণ জরুরী, তবে এতটা নয় যে তাতেই টিপাইমুখ বাঁধের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার হবে।
বিষয়টা ভারতের অবস্থান পরিস্কার করার জন্য যতটা জরুরি তার চেয়ে জরুরি যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদের জন্য।
তবে শত্রু সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে মিত্র চিনতেও ভুল হতে পারে।

৬. ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৩৩
রাসেল ( ........) বলেছেন: চালায়া যাও। পড়তেছি।
ইন্ট্রো ভালো হইছে।
২২ শে জুলাই, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ । কিন্তু আপনে কে ভাইজান? আমি তো জানতাম ব্লগে আমার পরিচিত মানুষ ৮/১০ জনের বেশি না। আপনার ভাব দেখে মনে হচ্ছে আপনিও আমারে চেনেন! বড় দুঃশ্চিন্তায় ফেলাইলেন।

৭. ২২ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৪৫
কখনও মানব কখনও দানব বলেছেন: দুশ্চিন্তার কিছু নাই নাঈম ভাই, আপ্নের এই নতুন বন্ধু দুয়ারে দুয়ারে টিপাইমুখের দালালী কৈরা বেরাইতেছে।
৮. ২৩ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আমি চট্টগ্রাম। রতনভাইরে চেনেন? আমারে মনে হয় ওনি চেনেন।
৯. ২৩ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
প্রণব আচার্য্য বলেছেন: রাজেকুজ্জামান?@নির্ঝর








=================
মুল লেখার অপেক্ষায় আছি।
২৮ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩১

লেখক বলেছেন: আমি মেহেদী হাসান তমালের কাছ থেকে নির্ঝর নৈশব্দ সম্পর্কে জানতে পেরেছি।

১২. ৩১ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৯
নিকো৮১২৩ বলেছেন: ইন্ট্রো নিয়ে একটাই বলার আছে তোমার লেখা আরও ভালো হয়....কিছু জায়গায় তাল কাটছে বলে মনে হয়েছে........তাতে বক্তব্যর কোন সমস্যা হয়েছে বলে আমার মনে হয়নি কিন্তু স্মুথনেস এর একটা ঘাটতি লেগেছে। তাল কাটছে বলতে আসলে এটাই বলতে চেয়েছি। পরের গুলো পড়তে থাকি......
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: নিকো, ধন্যবাদ। এটাই স্বাভাবিক। কম্পিউটারের সামনে বসে একটানে লেখায় লয়-তাল একটু গড়বড় হবেই। মহাক্ষমতাধর লেখক হলে অবশ্য কথা ছিল না।

১৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭
চিন্তা শিল্পী বলেছেন: সিরিজটা ভাল্লাগ্লো!পড়া শুরু করলাম!+

 

মোট সময় লেগেছে ১.০১১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
'আগুনের ছবি দেখতে আগুনের মতো দেখালেও পোড়াবার ক্ষমতা থাকে না' _ আহমদ ছফা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই