আমার প্রিয় পোস্ট
- জাতীয় সম্পদ রক্ষার লং মার্চে (আমরা আছি, থাকবো) - পারভেজ আলম
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব সাকুল্য - কথক পলাশ
- ১৯৭১ নিয়ে তৈরী হওয়া ৮৩টি ডকুমেন্টারীর সমন্বয়ে একটা পোষ্ট - নষ্ট কবি
- আদিবাসী সুর, আদিবাসী গান - ভাঙ্গা পেন্সিল
- সৈয়দ মুজতবা আলীর কয়েকটি গল্প আজ আবার পড়লাম প্রতিবারের মতো পেটে হাত দিয়ে হাসলাম। - কাক ফ্রাই
- এই ১৫ টি সুন্দরীর ............... - রাজামশাই
- শেয়ার করার মত চমৎকার কিছু ছবি -৩৬ [সুন্দর কিছু ফুড আর্ট-২ -- ১৮+ মনে করলেই ১৮+ ] - কুঁড়ের বাদশা
- আসেন একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি
- কুঁড়ের বাদশা
- গাছ : সত্যি আশ্চর্যজনক - চাররঙা রঙিন-কষ্ট
- কিছু মজার ছবি -১ - সিরাজ
- ফুল বিচিত্রা - িনরুপমা.কম
- রুশদেশের সত্যিকথা ১৩ - তিমুর
- মজার কিছু সূত্র ঠিক যেমনটি ঘটে - অহেতুক অকারণ
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ ) - আবদুর রাজ্জাক শিপন
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪১ ( যে শহরে আমি নেই আমি থাকবো না--আবিদ আজাদ )] - আবদুর রাজ্জাক শিপন
- চিম্বুক, নীলগীরি, বগা লেক - নীল ভোমরা
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- ডাউনলোড করুন লেটেস্ট সব মুভি ১৫০-২৫০ মেগাবাইটে, রেজিউমে সাপোর্ট সহ!! - পাপী
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ১ম পর্ব - রাগ ইমন
- জন হেনরীর হাতুড়ি: "আমি মেশিনের হবো প্রতিদ্বন্দ্বী" - নাস্তিকের ধর্মকথা
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (১) - পি মুন্সী
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- ডাঃ জাকির নায়েককে খোলা চিঠি। - ফারুক৫৫
- পেশাগত নৈতিকতা কি? ঃ মুনতাজা আল-জাইদি কেন জুতা নিক্ষেপ করেছিলেন? - ভিন্ন চিন্তা
- জেল থেকে মুক্তি পাওয়ার পর ইরাকী বীর জায়েদীর ভাষনের ভাষান্তর। - সত্যান্বেষী
- অনলাইনে সিনেমা দেখার অসাধারণ তিনটি সাইট - ত্রিকাল
- কমেডী ভিডিওগুলো। হা হা চে থে প গে
- শূন্য আরণ্যক
- আমার প্রিয় তিন স্প্যানিশ গায়িকা - আনোয়ারুল আলম
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- রিভার্স - লুতফুল বারি পান্না
- মৌলবাদীদের বিজ্ঞানপ্রীতি এবং বিজ্ঞানবিদ্বেষ প্রসংগে - ২য় পর্ব - দস্যু বনহুর
- সেক্সি মৌলিক সংখ্যা - ম্যাভেরিক
- প্রথম আলোর নসিহত 'বদলে যাও বদলে দাও': জনগণের নৈতিকতা নিয়ে বুর্জোয়া শ্রেণীর ভাববাদী নষ্টামী - দিনমজুর
- রবীন্দ্রবন্দনা: রবীন্দ্রনাথের বিরুদ্ধে - রিফাত হাসান
- রূপকথা নিয়ে কিছু কথা হতে পারে! - খারেজি
- গাছের বাঁকলে রৌদ্রের ছায়া - ক-খ-গ
- অর্থনীতির সহজ পাঠঃ বিষয়- বিদেশী বিনিয়োগ - অনুপম সৈকত শান্ত
- পুরান আর রূপকথা নিয়ে আরও কিছু কথা... - খারেজি
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- বঙ্গদেশের ফটু রঙ্গ - ১ - কাঙাল মামা
- বিবর্তন বাদঃ প্রজাতির জন্ম? - উৎস
- কিভাবে পেনড্রাইভ ভাইরাস প্রতিহত করবেন - আফরোজ_জাহান
- মসজিদ নির্মাণে একটি সরকারি নীতিমালা থাকা অত্যাবশ্যক - জাহিদুর রহমান মাসুদ
- ডিম্বের সন্ধানে - নাস্তিকের ধর্মকথা
- গ্রিসে কেন দার্শনিক আর আরবে কেন পয়গম্বর? - খারেজি
- ভারত-যুক্তরাষ্ট্র অসামরিক পারমাণবিক চুক্তি এবং বিশ্বরাজনীতি - অনুপম সৈকত শান্ত
- নাস্তিকের ধর্মকথার আস্তিকতা-নাস্তিকতার দার্শনিক বিচার ও কিছু প্রসঙ্গ - খারেজি
- ধর্মগ্রন্থের মতো রবীন্দ্রনাথের জঠর থেকে বিজ্ঞান বের না করলে চলে না? - অনিশ্চিত
- নিশুতি রাতের কাব্য - মে ঘ দূ ত
- কোরানের সংকলনের ইতিহাসের প্রারম্ভিকা - অপ বাক
- ক্যাচালের আল-কোরান বিষয়ে সাতটি প্রশ্ন - সুশীল সমাজ
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- বিজ্ঞান-অবিজ্ঞান কিম্বা কুবিজ্ঞানের তর্ক - জামাল ভাস্কর
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- একটি বিদ্রোহ পরবর্তী বিশ্লেষন শ্রেণী সংঘাতই কি বিডিআর বিদ্রোহের মূল কারন? - জামাল ভাস্কর
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- ভাসান - তনুজা
"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

টিপাইবাঁধ নিয়ে বাদ-প্রতিবাদ ও ভারত রাষ্ট্রের চরিত্র বিচার -৪
৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৬
আগের পর্ব
Click This Link
উপনিবেশের অভ্যন্তরে অভাবনীয় ঘটনা
দুনিয়া জুড়ে তখন অনেক উপনিবেশ। কিন্তু কোনো উপনিবেশেই শিল্পপুঁজি বা ব্যাংক পুঁজির জন্মের ঘটনা ঘটেনি, যা ভারতের বুকে ঘটেছে। ঘটনা কিন্তু সেখানেই থেমে থাকল না। এরা ইনসিওরেন্স কোম্পানিও গড়ে তুলল। যেমন বিড়লারা গড়ে তুলল হিন্দুস্তান ইনসিওরেন্স কোম্পানি।
এখানে ব্যাংক ও ইনসিওরেন্সের কাজ সম্পর্কে একটা ধারণা দেওয়া দরকার। এদের কাজ হল পুঁজি সঞ্চয় করা। দেশে ছড়িয়ে থাকা ক্ষুদে পুঁজিগুলোকে তারা একত্রিত করে শিল্পপতি বা উদ্যোক্তাদের জন্য পুঁজির যোগান দেয়। আর এ প্রক্রিয়া চলতে চলতেই শিল্পপুঁজি আর ব্যাংক পুঁজির মিলন ঘটে। জন্ম নেয় লগ্নীপুঁজি (Finance capital)।
এ সময়ে, অর্থাৎ ১৯৩০-এর সময়টাতে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী ব্যবস্থা মহামন্দার কবলে পতিত হয়। এ ঘটনা ভারতীয় পুঁজিপতিদের জন্য অভাবনীয় সুযোগ এনে দেয়। ভারতের বুকে শিল্পপুঁজি আর ব্যাংক পুঁজির মিলনের মধ্য দিয়ে আবির্ভাব ঘটে লগ্নীপুঁজির। এ ঘটনা, নিঃসন্দেহে অভাবনীয়। এ সম্পর্কে লেডকস্কি বলছেন :
"Thus the development of capitalism in India during the general crisis of Capitalism led to the formation of a small stratum of indigenous monopolies. In this respect India was unique, because, nowhere else in the world did monopolies spring up under conditions of colonialism.” (Capitalism in India : Basic Trends and Its Development’; People Publishing House-1966, page – 379)
ভারতের পুঁজির বিকাশের এ দিকটি নজরে পড়েছিল কমরেড স্ট্যালিনের। ১৯২৫ সালে 'কমিউনিস্ট ইউনিভার্সিটি অব দি টয়লার্স অফ দি ইস্ট'-এ প্রাচ্যের উপনিবেশগুলির মুক্তি আন্দোলনগুলো সম্পর্ক বক্তৃতা দিতে গিয়ে স্ট্যালিন দেখিয়েছেন, সেই সময়ের ভারতবর্ষ প্রাচ্যের সমস্ত উপনিবেশগুলির মধ্যে পুঁজিবাদী অর্থনীতির বিকাশের দিক থেকে সবচাইতে অগ্রসর এবং শক্তিশালী। এখানকার বুর্জোয়ারা একটা অখণ্ড শ্রেণীসত্ত্বা (homogeneous class) হিসাবে বিরাজ করছে।
স্ট্যালিনের এ কথাটি বোঝার জন্য আমাদের আগের কথায় ফিরে যেতে হবে। আমরা আগেই দেখেছি যে ভারতের পুঁজির দুইটি অংশ ছিল : comprador এবং nationalist বা স্বরাজিস্ট। ১৯৩০-এর আগ পর্যন্ত এ দু' অংশের বিরোধ ছিল, এরপর তারা একীভূত হতে শুরু করে। এবং এভাবে, ভারত স্বাধীন হওয়ার আগেই একচেটিয়া পুঁজির আবির্ভাব ঘটে যায়।
স্বাধীন ভারত
ভারত স্বাধীন হওয়ার পর সে দেশে অর্থনীতির ক্ষেত্রে স্বাধীন জাতীয় অর্থনীতির বিকাশের লক্ষ্যে নিয়ন্ত্রিত, সুরক্ষাকবচ সম্পন্ন অর্থনৈতিক নীতি গ্রহণ করা হল। ভারতের শাসকদের পক্ষ থেকে এটাকে বলা হল সমাজতান্ত্রিক অর্থনৈতিক নীতি। কিন্তু এ আসলে ছিল ভারতের জাতীয় পুঁজিকে শক্তিশালী করার ব্যবস্থা। এ সম্পর্কে লেডকস্কি তার বিশ্লেষণে বলছেন, এ নীতির উদ্দেশ্য ছিল -- (১) উপনিবেশিক আমলের বিচ্ছিন্ন ও অসংগঠিত পুঁজি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংগঠিত হতে দেওয়া, যাতে এরা একটি সংহত পুঁজিবাদী ব্যবস্থার অঙ্গ হিসাবে গড়ে উঠতে পারেঠ। (২) পুঁজিবাদী ব্যবস্থার উন্নয়ন ঘটানো, নতুন নতুন ক্ষেত্র তার প্রসারণ, এবং (৩) পুঁজিবাদের সামগ্রিক অগ্রগতির স্বার্থে ব্যক্তিপুঁজির মধ্যকার দ্বন্দ্বকে যথাসম্ভব নিয়ন্ত্রণ ও কমিয়ে আনা। (পূর্বোক্ত, পৃ: ৫৭৬)
ভারতের অর্থনৈতিক বিশ্লেষকরাও এ সত্যকে স্বীকার করেছেন : “Public sector acts as a guarantor of private enterprise.” (The Times of India, April, 3, 1959)
ভারত স্বাধীন হওয়ার পর থেকেই ভারতের বুর্জোয়ারা লগ্নীপুঁজি রপ্তানি শুরু করেনি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারা লগ্নীপুঁজি রপ্তানি শুরু করে। এখানে সব খুঁটিনাটি তথ্য দিয়ে লেখাটি ভারাক্রান্ত করতে চাই না। আমার ধারণা, শুধু মূল প্রবণতাগুলো তুলে ধরতে পারলেই বিষয়টি বোঝা যাবে।
১৯৫৫-৫৬ এর পর থেকেই লগ্নীপুঁজির রপ্তানি ভারতের অর্থনীতিতে একটা লক্ষণীয় দিক হিসাবে পরিস্ফূট হয়। ৭০-এর দশকে বিদেশের বাজারে পুঁজি লগ্নীর হার ও ব্যাপ্তি দুই-ই বাড়িয়ে তোলো। ১৯৭০ সালে বিদেশের মাটিতে ভারতীয় পুঁজিপতিদের ৩৬টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে, তৎকালীন বাজার মূল্যে যার দাম প্রায় ৪৪২ মিলিয়ন টাকা।
১৯৭৫ সালে এসে শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ৬৪টি, বিনিয়োজিত টাকার পরিমাণ কমপক্ষে দ্বিগুণ হয়। ৮০-র দশকে শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় ৯১টি, আর বিনিয়োগকৃত অর্থের পরিমাণ তখনকার বাজার মূল্যে ২০৩০ মিলিয়ন টাকা।
ভারতের পুঁজির এ বিকাশমান দিকটি সম্পর্কে সেখানকার বিখ্যাত একটি সাপ্তাহিক 'ইকনমিক এন্ড পলিটিক্যাল উইকলি'-তে (Economic and Political Weekly) নাগেশকুমার একটি প্রবন্ধ লিখেন ১৯৯৫ সালে। সেখানে তিনি বিস্তারিত তথ্য-প্রমাণ সন্নিবেশ করে দেখিয়েছেন --
“By the beginning of 1980’s India had emerged as a significant among developing countries of capitalist goods, including turnkey plants, consultancy services, licensing of know-how. The 1970’s also marked the emergence of out ward FDI (Foreign Direct Investment) by enterprises in a significant manner.”
অর্থাৎ ৭০-এর সময়টা বিদেশের মাটিতে ভারতীয় পুঁজির লগ্নী চোখে পড়ার মতো জায়গায় এসেছে, আর ৮০-তে এসে ভারত শুধু পণ্য রপ্তানি নয়, প্রযুক্তি এবং পরামর্শক পর্যন্ত রপ্তানি করছে।
শুধু তাই নয়। ওই সময় ভারতীয় বিনিয়োগের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। এতদিন যেখানে কেবল উন্নয়নশীর হিসাবে খ্যাত দেশগুলোতে ভারত বিনিয়োগ করত, এখন মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপের দেশগুলোতেও বিনিয়োগ করছে। তাদের ৯১টির মধ্যে ২৭টি গড়া হয়েছে ওইসব শিল্পোন্নত দেশগুলোতে।
এরপর ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নসহ পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়ের পর এক বিশাল বাজার উন্মুক্ত হয়। ভারতের পুঁজি সে সুযোগ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। ওই সময়টাতে মুক্তবাজার নীতি গ্রহণ করে ভারত তার বাজার যেমন খুলে দেয় বিদেশী পুঁজির জন্য, আবার সে নিজেও বিদেশের বাজারে অবাধে প্রবেশের সুযোগ নেয়।
নব্বুই পরবর্তী পরিস্থিতি তুলে ধরে নাগেশকুমার, Economic and Political Weekly-তে লিখেছেন :
“The removal of these restriction as well as improved transparency of policy regime perhaps explains a record 345 outward investments being approved with a projected Indian equity of Rs. 11.65 billion. Thus 57.3 percent of 600 ventures abroad at the end of 1993 accounting for 7.7 percent of total Indian outward FDI have been committed between 1991 and 1993.”
অর্থাৎ শুধু ১৯৯১-৯৩ সালে এসে বিদেশের মাটিতে ভারতীয় শিল্প-প্রতিষ্ঠান বা উদ্যোগের সংখ্যা দাঁড়ায় ৬০০টিতে যার মধ্যে ৩৪৫টি গড়ে উঠেছে ওই তিন বছরে। যার মূল্যমান ১১.৬৫ বিলিয়ন রুপি।
১৯৯৬ সালের হিসাবে আমরা দেখতে পাই, পশ্চমি এশিয়ায় অর্থাৎ লগ্নী পুঁজির পরিমাণ মোট এফডআই-এর ২৫%। এর প্রায় পুরোটাই প্রেট্রোল প্রজেক্টে। ইসরাইলে আছে সার কারখানা। দক্ষিণ পূর্ব এশিয়ায় ৬৭টি শিল্পপ্রতিষ্ঠান যেখানে বিনিয়োগের পরিমাণ মোট এফডিআই-এর ২৪%। আফ্রিকায় আছে ২৭টি প্রজেক্ট, মোট বিনিয়োগের ৭.৮৬ ভাগ সেখানে।
ওই সময়, সালে ভারতের বাণিজ্যমন্ত্রী চিদাম্বর রাও গর্ব করে বলেছিলেন, ভারতের ১৪৫টি শিল্পপ্রতিষ্ঠান আছে যাদের বহুজাতিক হয়ে ওঠার সুযোগ আছে। বলা বাহুল্য, ভারত তার ওইসব সম্ভবনাময় বহুজাতিকদের স্বার্থেই পরিচালিত হচ্ছে।
ক্রমশ ...
পরের পর্ব
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনার আগের বক্তব্যে জবাব দিয়েছি। ধন্যবাদ।
লেখক বলেছেন: পুঁজি বোঝার জন্য এবং পুঁজির একচেটে রূপ সাম্রাজ্যবাদ বোঝার জন্য বাবা আদম আ: থেকে শুরু করতে পারলেই বোধ হয় ভাল। তবে অত বিশাল কাজ আমার সাধ্যের বাইরে , ওগুলো আপনাদের জন্য রেখে দিলাম।
টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহে
Click This Link
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
আপনি বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। আদম আ: এখানে অপ্রাসঙ্গিক। আমি কি করবো সেটাও।
লেখক বলেছেন: আমি অত্যন্ত সৎ ভাবেই বলেছি, পুঁজি বোঝার জন্য বা পুঁজির একচেটিয়া রূপ -- সাম্রাজ্যবাদ বোঝার জন্য , ভারত রাষ্ট্রের পুঁজির চরিত্র এবং ভারতের সাম্রজ্যবাদী চরিত্র বোঝার জন্য আমার বিবেচনায় যেটুকু দরকারি মনে হয়েছে, আমি সেটুকুই আলোচনা করেছি। আপনার কথা শুনে মনে হয়েছে বাবা আদম থেকে শুরু করা দরকার। অর্থাৎ যেটুকু আলোচনা হয়েছে তা যথেষ্ট নয়, ফলে সে কাজ তো আর আমার সামনে প্রয়োজনীয় নয়, যার কাছে প্রয়োজনীয় তাকেই করতে হবে।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
নাঈম ভাই বিষয়টা প্রয়োজনের নয়। আলোচনার। ভারত রাষ্ট্রের ইতিহাস ইংরেজ আমল থেকেই শুরু নয়, আরো আগে থেকেই আলোচনাটা করতে হবে। কারণ আমাদের দেশে সামন্তবাদকে ভেঙ্গে পুঁজিবাদ আসেনি, সমান্তবাদ প্রান্তে থেকেই গেছে-কেন্দ্রে পুঁজির দ্বন্দ চলেছে। বিভিন্ন শাসনামলে বিভিন্ন রকমভাবে পুঁজি সঞ্চিত হয়েছে।সেই পুঁজি পুঁজিবাদ হয়ে উঠেছে কোন সময় থেকে। এটা আপনার আলোচনায় পরিষ্কার নয়। প্রান্তে তখন কি ছিল। প্রান্তে সামন্তবাদ ছিল প্রবলভাবেই। ইংরেজ মূলত পুঁজি নিয়ে এ অঞ্চলে আসেনি সমস্তকিছু নিয়েই এসেছে। এখন টাকার অর্থে অর্থাৎ অর্থনীতির প্রশ্নে যে পুঁজি সেই পুঁজি ভারতে কিভাবে ছিলো। দেশভাগওতো পুঁজির দ্বন্দ। কিন্তু সেই পুঁজি রাজনৈতিকভাবে যদি বিদেশনীতি দ্বারা পরিচালিত হয় তাহলে তাকে কি দেশি পুঁজি বলা যায়।
বিজ্ঞ জনের তত্ত্ব আপাতত হাজির করতে পারছি না। ভারতীয় পুঁজি যদি বলেন তবে তা অবশ্যই ভারতের ইতিহাস বাহিত পুঁজি এর বয়েস অনেক এর চরিত্র আলাদা। আর ইংরেজ আসার পর ভারতীয় পুঁজি টাকার প্রশ্নে ভারতীয় কিন্তু সে আবার ভারতীয় নিজস্বতার হত্যাকারী।
অর্থাৎ আমাদের ভূখন্ডের পুঁজির নিজস্ব ধারাটা চিহ্নিত না করে যে আলোচনা তৈরি হবে তা পরিবর্তনের পশ্চিমা পথকেই নির্দিষ্ট করবে। তাছাড়া কেন্দ্রের আলোচনা আর প্রান্তের আলোচনা ভিন্ন অবশ্যই ভিন্ন। টাটাবিড়লাই ভারতীয় পুঁজির ইতিহাস না। আমি আগেও বলেছি এখনো বিনিময় প্রথা আছে। কেন্দ্রে নাই-প্রান্তে আছে। এবং বিনিময় প্রথা নিম্নবর্গের জন্য স্বস্তিকর।
আর পুঁজিবাদ নিজস্ব সংস্কৃতিকে হত্যা করে বিকশিত হয় এই আলোচনা ছাড়া পুঁজির বিকাশের আলোচনা অসম্পূর্ণ।
ভিন্ন চিন্তা বলেছেন:
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:১) ''এটুকুই বলবো সংস্কৃতির দমন ছাড়া পুঁজির বিকাশ সম্ভব না। ফলে এটা বাদ দিয়ে আলোচনায় কেবল ইতিহাসই উঠে আসে। বিশ্লেষণ নয়। মানে পরিবর্তনের জন্য বিশ্লেষণ নয়।''
'সংস্কৃতির দমন' বলতে কি বুঝাতে চেয়েছেন।'সংস্কৃতি' কি? এর উত্তর নিভর করে কি প্রসঙ্গে আমরা 'সংস্কৃতি' ব্যবহার করিছি।
এখানে সমাজের উৎপাদন পদ্ধতির পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোকে একটি সমাজের 'সংস্কৃতি' হচ্ছে উক্ত সমাজের বিদ্যমান উপাদন ব্যবস্থা এবং উৎপাদন সম্পর্কে ভিত্তিতে, ঐ সমাজের বসবাসকারীদের জীবণ যাপণ- চিন্তা প্রক্রিয়ায় যে সাধারণ বহিঃপ্রকাশ ঘটায়।
সুতরাং যে কোন পুজিবাদী রাষ্ট্র কাঠামোতে ক'সংসকৃতি মূর্ত হয়ে উঠে তা উক্ত রাষট্রের পুজিবাদী কাঠামো কতটুকু এবং কিরূপ নিয়ে বিকশিত তার ওপর ভিত্তি করে দাড়িয়ে থাকে।
পুজির প্রত্যক্ষ শোষণের চেয়ে পুজি বাদী সংস্কৃতির শোষন (আপনার ভাষায় দমন ) কোন ভাবে খাটো করে বা পৃথকভাবে দেখবার উপায় নেই। তাই,কোন রাষ্ট্রের পুজির চরিত্র বিশ্লেষন করলে পৃথক ভাবে আর 'সংস্কৃতি' নিয়ে বিশ্লেষন করার করার প্রয়োজন নেই। অনেকটা কান টানলে মাথা আসে ভরা যায়।
ভিন্ন চিন্তা বলেছেন:
২।সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:''ভারত রাষ্ট্রের ইতিহাস ইংরেজ আমল থেকেই শুরু নয়, আরো আগে থেকেই আলোচনাটা করতে হবে। কারণ আমাদের দেশে সামন্তবাদকে ভেঙ্গে পুঁজিবাদ আসেনি, সমান্তবাদ প্রান্তে থেকেই গেছে-কেন্দ্রে পুঁজির দ্বন্দ চলেছে। বিভিন্ন শাসনামলে বিভিন্ন রকমভাবে পুঁজি সঞ্চিত হয়েছে।''
ইংরেজ আগমনের পূর্বে ভারত বর্ষে বিভিন্ন শাসনামলে বিভিন্ন রকমভাবে পুঁজি সঞ্চিত হয়েছে , তা আমি নিচের লেখায় নাঈম ভাই এর সাথে সাধারণ ধারণা হিসাবে যোগ করতে চেয়েছি।
'' বন্ধুবর 'আবু নাইম' : এর "ভারত রাষ্ট্রের চরিত্র বিচার'' এর রাষ্ট্র চরিত্র বিশ্লেষন প্রসঙ্গে।''
নাঈম ভাই তাঁর ২য় কিস্তিতে শেষে ভারত বর্ষে নিজস্ব পুজিপতি শ্রেনী বিকাশের লকষন প্রকাশ কাল সুনির্দিষ্ট করেছেন।( সিপাহী বিদ্রোহ উত্তর কাল)।
কার্ল মার্কস ও তার 'ভারত বর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রম' এ এই সময় টাকে সুনির্দিষবট করেছেন।
''আমাদের দেশে সামন্তবাদকে ভেঙ্গে পুঁজিবাদ আসেনি, সমান্তবাদ প্রান্তে থেকেই গেছে-কেন্দ্রে পুঁজির দ্বন্দ চলেছে।''..............আমার ধারণা আমাদের দেশের বামপন্থি শিবিরে বাংলাদেশের রাষ্ট্রচরিত্র বা ভারতের রাষ্ট্র চরিত্র ব্যাখায় যে বিভ্রান্তী আপনার উক্তির থেকেই সৃষ্টি।
শরৎ বাবুর গল্পের ' গফুর ' এর ( যে সামন্ত ব্যবস্থার ক্রান্তি কালের মানুষ) মত তার প্রিয় গরু 'মহেশ' ( যে সামন্তীয় মূল্যবোধের প্রতীক) মাথায় লাঠির ঘা মেরে , ভোর হতে চটকরের শ্রমিক হয়ে যাবে...............এ রকম বৈপ্লবিক রূপান্ত সমাজ কাঠামো বা রাষ্ট্র কাঠামোতে প্রত্যাশা করা যায় না।বরং বাস্তব ক্ষেত্র কৃষি ব্যবস্থা থেকে বিছিন্ন হওয়ার প্রক্রিয়া কালে 'গফুর'রা টিকে থাকার শেষ চেষ্টায় 'মহেশ'কে কসাইদের হাতেই সমর্পণ করে তাদের নিঃস্বকরণ প্রক্রিয়া চুড়ান্ত করে।
লেখক বলেছেন: ভিন্ন চিন্তা-কে ধন্যবাদ সহযোগিতার জন্য।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
সময় করে আসবো।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
@ভিন্ন চিন্তা-.......এখানে সমাজের উৎপাদন পদ্ধতির পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোকে একটি সমাজের 'সংস্কৃতি' হচ্ছে উক্ত সমাজের বিদ্যমান উপাদন ব্যবস্থা এবং উৎপাদন সম্পর্কে ভিত্তিতে, ঐ সমাজের বসবাসকারীদের জীবণ যাপণ- চিন্তা প্রক্রিয়ায় যে সাধারণ বহিঃপ্রকাশ ঘটায়।
*****সমাজ অভিধাটি গুরুত্বপূর্ণ। সমাজ থাকলে তার সংস্কৃতিও থাকবে। এখন প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যবস্থার সাথে সংস্কৃতির সম্পর্ক। আমাদের দেশে সামন্তবাদ ছিলো-ইংরেজরা আসার পরেও ছিলো। সেই সামন্তবাদ অসংখ্য সংস্কৃতির জন্ম দিয়েছে-আমাদের নিজস্বতাকে তৈরি করেছে। সেই সামন্তবাদের আড়ালে পুঁজি সঞ্চিত হয়েছে। কিন্তু সেই পুঁজি তার নিয়মে হাঁটতে পারেনি। এখানে একটা আলোচনা আছে। আমাদের সেই নিজস্ব পুঁজি কোন পথে তৈরি হয়েছে? সেই পুঁজি কোন সংস্কৃতির চর্চা করেছে। আর তারপর ইংরেজ এসে কোন সংস্কৃতি এবং কোন পুঁজিকে প্রতিষ্ঠিত করেছে। এটা না জানলে পুঁজিবাদ ভেঙ্গে যা আসবে তা কি গড়ে তুলবে।
সংস্কৃতি নিয়েও কথা বলতে হয়। আমাদের সংস্কৃতি উৎপাদন ব্যবস্থার ওপর নির্ভর করে অবশ্যই। যারা হাল বায়-মাঠে যায়-নিজেদের গাছগাছালি আছে-গোয়ালে গরু আছে-তাদের সংস্কৃতি এক রকম। এদের জন্য বাজার খুব গুরুত্বপূর্ণ না। আবার যারা কলের শ্রমিক তাদের সংস্কৃতি অনেকটাই বাজারমুখী। প্রথমটা সামন্তবাদ প্রভাবিত-পরেরটা পুঁজিবাদ। সামন্তবাদে বাজার প্রধাণ ছিল না, পুঁজিবাদে বাজার প্রধাণ। এখনো আমাদের সংস্কৃতি বাজার প্রধাণ না। তাহলে উৎপাদন ব্যবস্থার সাথে সংস্কৃতি মিললো কোথায়। এখনো অনেকেই আছেন যারা কেবল মাছ ধরেন-বাজার মানে তাদের কাছে মাছ বিক্রি। তাদের সংস্কৃতি বলতে ধর্মীয় বিশ্বাস আর দেহজ আচার-উৎসব হিসেবে মেলা-যদিও মৌলবাদ এবং পুঁজিবাদ মিলে তা ধ্বংস করে দিচ্ছে। এখানে উৎপাদন ব্যবস্থার সাথে এদের সংস্কৃতির সম্পর্ক বোঝান।
তারপর বলেছেন-
........পুজির প্রত্যক্ষ শোষণের চেয়ে পুজি বাদী সংস্কৃতির শোষন (আপনার ভাষায় দমন ) কোন ভাবে খাটো করে বা পৃথকভাবে দেখবার উপায় নেই। তাই,কোন রাষ্ট্রের পুজির চরিত্র বিশ্লেষন করলে পৃথক ভাবে আর 'সংস্কৃতি' নিয়ে বিশ্লেষন করার করার প্রয়োজন নেই। অনেকটা কান টানলে মাথা আসে ভরা যায়।
******বাণিজ্য এখন যে ছদ্মবেশ গ্রহণ করতে সবচেয়ে বেশি পছন্দ করে তা হল স্থানিকতা-সে স্থানিক হতে চায়। লোকজ না হয়ে উঠলে বাজারে সে বহুল পরিচিত এবং গ্রহণযোগ্য হয়ে উঠবে না। অনেক বিজ্ঞাপণ আছে, বাঙালী হয়ে উঠতে চায়। আমার দেশ আমার পণ্য কাদের স্লোগান। এইটা বুঝতে হবে। রাজনীতিতে এটা নাই অথচ বাজারে আছে। তার মানে কি।
আজ এটুকুই.......বাকি আলাপ পরে আসছে।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
........পুজির প্রত্যক্ষ শোষণের চেয়ে পুজি বাদী সংস্কৃতির শোষন (আপনার ভাষায় দমন ) কোন ভাবে খাটো করে বা পৃথকভাবে দেখবার উপায় নেই। তাই,কোন রাষ্ট্রের পুজির চরিত্র বিশ্লেষন করলে পৃথক ভাবে আর 'সংস্কৃতি' নিয়ে বিশ্লেষন করার করার প্রয়োজন নেই। অনেকটা কান টানলে মাথা আসে ভরা যায়।***** পুঁজির শোষণ মানে কি। পুঁজি একই সাথে মানুষ এবং মানবতাকে হত্যা করে। আমাদের জন্য প্রশ্নটা হচ্ছে পুঁজিটা কার ভারতের না ইংরেজের-যদি ইংরেজের হয় তাহলে সে আমাদের কতোভাবে শোষণ করেছে। পুঁজি নিয়ে আলোচনা আর পুঁজিবাদ নিয়ে আলোচনা এক নয়। যদি পুঁজি ভারতের হয় তাহলে তার শোষণটা কোথায় হচ্ছে। আমাদের দেশের পুঁজি তাইলে কোথায়। আমাদের দেশের পুঁজি ভারতের বিরুদ্ধে লড়তে গেলে যে হাতিয়ার লাগবে স্ই হাতিয়ার কোনটা। জাতীয়তাবাদ, তার মানে সংস্কৃতি। ফলে আমার দেশ আমার পণ্য বিজ্ঞাপনের ভাষা হতেই পারে। সংস্কৃতি কেবলমাত্র পৃথকভাবেই নয়-প্রাথমিকভাবেই আলোচ্য।
আমি আবারো বলছি এদেশে সামন্তবাদকে ভেঙ্গে পুঁজিবাদ আসেনি।
গফুর সামন্তব্যবস্থার ক্রান্তিকালের মানুষ নয়-গফুর পুঁজিবাদের শিকার। এদেশে এখনো বিনিময় প্রথা আছে। এবং বিনিময় প্রথাই প্রান্তিকের কাছে গ্রহণযোগ্য-স্বস্তিকর।
মহেশ সামন্তীয় মূল্যবোধের প্রকাশ নয় মহেশ মানবিকতার প্রকাশ। এটাই আমাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতি উৎপাদন ব্যবস্থা নিরপেক্ষ।
আশা করছি আরো আলোচনা চলবে।
লেখক বলেছেন: আলোচনার জন্য ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














আর আগেই বলেছি ভারতের ইতিহাস কয়েক হাজার বছরের।