আমার প্রিয় পোস্ট

একটা ইসলামীক দেশে শিশুদের কি ধরনের শিক্ষা দেওয়া উচিৎ

২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০২

শেয়ার করুন:                   Facebook

কোন ইসলামী দেশে শিশুদের কি ধরনের শিক্ষা দেওয়া উচিৎ? এ বিষয়ে আলোচনায় সউদি রেডিও বাংলা বিভাগে আলোচনায় বলা হয়েছে যে শিশুদেরকে ইসলামী কালচারে শিক্ষা দিলে তারা বড় হয়ে ভদ্র হবে, নম্র হবে, হালাল হারামের প্রার্থক্য বুঝতে পারেব ইত্যাদী।

পশ্চিমা কালচারের শিশুদের শিক্ষা ব্যাবস্থার সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে তারা শিশুদেরকে মানব জাতি সৃষ্টির কথা পড়ায় না। মানব রচিত বিভিন্ন ধারনা দেওয়া হয়।

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা উদাহারণ তুলে বলা হয়েছে যে, আমরা শিশুদেরকে পড়াই, অ- তে অজগর। আ- তে আনারস।

এখানে শুরুতেই একটা প্রানীকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, পরেরটিতে একটা ফলকে পরিচিত করা হয়েছে। এর এটা হল একটা লোভনীয় ফল। শিশুদেরকে এভাবে ভয় আর লোভ দেখিয়ে বড় করা ঠিক নয়। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়তে পারে ইসলামী শিক্ষা ব্যাবস্থা।

এখানে যদি অ-তে পড়ানো হয়, অ-তে অজু করা আর আ-তে আযান দেওয়া। তাহলে শিশুরা ইসলাম সম্মন্ধে জানতে চেষ্টা করবে, আর শিখবে ভাল কিছু।

.............................................................................................
.............................................................................................
উপরের কথা গুলো সউদি রেডিওর মূল বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। এখানে প্রশ্ন হলো শিশুদের শিক্ষার বর্তমান পদ্ধতি সঠিক কিনা বা এই পদ্ধতি গ্রহন যোগ্য কিনা।

বিষয়টির পক্ষে বা বিপক্ষে আমার অবস্থার জানাতে চাইছিনা। আপনাদের যুক্তি পূর্ণ মন্তব্য জানতে চাইছি। প্লিজ মন্তব্যের নামে কাদা ছুরা ছুরি করবেন না।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): একটা ইসলামীক দেশে শিশুদের কি ধরনের শিক্ষা দেওয়া উচিৎ ;
প্রকাশ করা হয়েছে:  আমার ভাবনা  বিভাগে ।

 

  • ৬১ টি মন্তব্য
  • ৪৩২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ৮ জনের ভাল লাগেনি
১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৬
comment by: ডক্ট৬৬৬ বলেছেন: সউদি রেডিও বাংলা বিভাগে আলোচনায় বলা হয়েছে যে শিশুদেরকে ইসলামী কালচারে কি সব ধর্মের শিশুদের শিক্ষা দেয়া হবে না শুধু মুসলিম শিশুদের?
২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৬
comment by: নাজিরুল হক বলেছেন: রেটিং করার দরাকার নেই। টপ রেটেট হওয়ার কোন সখ নাই আমার।
(সবাই ১ মাইরা যাইতেছে)
৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৭
comment by: ডক্ট৬৬৬ বলেছেন: আচ্ছা তাইলে যারা ধরেন কিরিস্চান তারা শিখবে
খ তে খ্রীষ্টান এরকম।
৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:১৯
comment by: নাজিরুল হক বলেছেন: আমার লেখা ঠিক করে পরেছো? আমি কিন্তু সেটা বলিনি। তোমার বক্তব্য তুমি পেশ করো।
৫. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২১
comment by: ডক্ট৬৬৬ বলেছেন: এখানে যদি অ-তে পড়ানো হয়, অ-তে অজু করা আর আ-তে আযান দেওয়া। তাহলে শিশুরা ইসলাম সম্মন্ধে জানতে চেষ্টা করবে, আর শিখবে ভাল কিছু।

এ লাইনে তাইলে কি কইলা নাজির শাইল
৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৬
comment by: চতুরভূজ বলেছেন: ভাল লিখেছেন, নাজিরুল ভাই।
৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:২৮
comment by: নাজিরুল হক বলেছেন: আমি তো সে রেডিওটার বক্তব্য তুলে ধরলাম।
৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩১
comment by: চতুরভূজ বলেছেন: রেডিওটার বক্তব্য তুলে ধরে ভাল করেছেন, ভাল বিষয় সেটাই বলতে চাইছিলাম।
৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৮
comment by: নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪১
comment by: হাসিব বলেছেন: হিন্দু, খৃষ্টান, বৌদ্ধরা কি শিখপে ?
১১. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪২
comment by: মাথামোটা বলেছেন: হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ পুলাপাইন ধইরা ধইরা মুসলমান বানানো কি ঠিক হইব?
পরে ভারত যদি কয় "ক তে কাশী" পরাইবো তখন তো আবার ওইখানকার মুসলিম বাচ্চাগো লাইগা আশরাফ ইরান থাইকা পুস্টিং করব।
সর্বসাকুল্যে ১।
১২. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
comment by: নাজিরুল হক বলেছেন: আমার প্রশ্ন শুধু ইসলামী দেশের জন্য। আমাদের দেশের অমুসলিম দের তো নয়।
১৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৫৪
comment by: মাথামোটা বলেছেন: - ১ স্কুলে বাংলা বই কয়টা থাকব?
- ভারত যদি কয় মুসলিম দেশের মত ভারতে "ক তে কাশী" পরাইবো তখন তো আবার ওইখানকার মুসলিম বাচ্চাগো লাইগা আশরাফ ইরান থাইকা পুস্টিং করব।
১৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:০৫
comment by: কণা বলেছেন: মন্তব্যের নামে ইতিমধ্যেই কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে... হি হি হি


১৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:১৩
comment by: মাথামোটা বলেছেন: কণা ৫ মানে কি?
১৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:২০
comment by: নাজিম উদদীন বলেছেন: Your son is not your son
He came through you.

Dont inflict your ideas in him.

কাহলিল জিব্রান পড়েন।
দার্শনিক রুশো ছিলেন এ মতের এক্সট্রিমিস্ট, তাই নিজের বাচ্চাদের এতিমখানায় দিয়ে দিতেন। যাতে তারা তার দ্বারা প্রভাবিত না হয়।
\ বাচ্চাদের মুসলিম বা খ্রীস্টান বাচ্চা বলা যাবে না। বলতে হবে মুসলিম বা খ্রীস্টান বাবা-মার সন্তান। কারণ ধর্মের মত একটা বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাচ্চাদের নেই।

১৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১১
comment by: ত/ত বলেছেন: বিয়ে সাদি করা দরকার
১৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:২৪
comment by: বীর বলেছেন: গুড পোষ্ট।
১৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৩৮
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: নাজিমুদ্দিন যথার্থ । আমরা ধর্ম পাচ্ছি পৈতৃক সুত্রে, সম্পতির উত্তরাধিকারের মত । আমরা কেউ বুঝে-শুনে হিন্দু বা মুসলিম নই, বাবা-মা যা, আমরাও তা । আমরা কেউ দশটা ধর্ম ঘেঠে দেখিনি, দেখে সিদ্ধান্ত নেইনি যে এটি আমার । না বুঝে গ্রহন করা সেই ধর্ম নিয়ে বেশী বড়াই করার মানে ব্যাঙের কাছে কুয়োই সমুদ্র ।
২০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৩৯
comment by: আমি মাহমুদ বলেছেন: " শিশুদেরকে এভাবে ভয় আর লোভ দেখিয়ে বড় করা ঠিক নয়। "

আমার তো মনে হয় ( পরকালের ) ভয় আর ( বেহেস্তের ) লোভ - ই পারে শিশুদের উপযুক্ত শিক্ষা দিতে !

প্রস্তাবনা বিবেচনা করা যেতে পারে -

ভয় -
প তে পূঁজ ( আগুন * ৭০ -এ গলিত )
র তে রক্ত ( আগুন * ৭০ - এ ফুটন্ত )

লোভ -
হ তে হুর ( ৭০ টা )
গ তে গেলেমান ( পুরা কচি ) ।
২১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৫০
comment by: নাজিরুল হক বলেছেন: সামহোয়্যার ইন মাহমুদ- আপনি খুব ভাল বুঝেছেন।

নাজিম উদদীন, সুন্দর মন্তব্য করেছেন।
২২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:৫৯
comment by: আলী বলেছেন: ফাউল। সাম্প্রদায়িকতা শিক্ষানোর প্রথম ধাপ
২৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৮
comment by: সন্ধ্যাপ্রদীপ বলেছেন: যথার্থ আলী ভাই । সউদী বাদশাহ যখন শিশু ছিল তখন বোধহয় পড়েছিল, আ-তে আব্বা, ব-তে বুশ....। এদেরকে বলেন আ-তে আইনস্টাইন, ব-তে ব্যবিলন শিখতে । ইতিহাস আর বিগ্গানটা শিখতে বলেন, বুশ আব্বা আর আযান দেয়া না শিখে ।
২৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২১
comment by: নাজিরুল হক বলেছেন: হ ফাউল ই।
২৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৫
comment by: হাসিব বলেছেন: আইচ্ছা, ইসলামীক দেশ কোনগুলা ? বাংলাদেশ কি এই লিস্টে পড়ে ?
২৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:০৪
comment by: আবূসামীহা বলেছেন: নাজিরুল হক ভাই,
যারা বুঝার জন্য আসেনি তাদের আপনি বুঝাতে পারবেননা।
আপনার পোস্টের জন্য ধন্যবাদ এবং ৫।
২৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:১৬
comment by: হতবাক বলেছেন: আমাদের দেশের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না মনে হয় কারণ এদেশে অনেক ধর্মের মানুষ আছে।
২৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৮:২১
comment by: নাজিরুল হক বলেছেন: বাংলাদশের প্রায় ৭৫ % মুসলমান । তাহলে কি সেটা ইসলামী দেশের আওতায় পরে না। হয়তো ইসলামের পুরো নিয়মে চলছে না দেশ।
২৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:১৯
comment by: তারিক হাসান খান নিপু বলেছেন: আপনি জানলেন কি ভাবে !?
৩০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৯
comment by: নাজিরুল হক বলেছেন: কোনটা, ৭৫% মুসলমানের তত্বটা?
৩১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
comment by: হাসিব বলেছেন: বাকী ২৫% এর জন্য কি আলাদা কিতাব লেখা হবে ? আর নাস্তিকদের জন্য কি ব্যবস্থা ?
৩২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১০
comment by: নাজিরুল হক বলেছেন: নাস্তিকরা তো কোন ধর্মেই বিশ্বাস করে না। সুতরাং তাদের জন্য ইসলামের শিক্ষার তথা কোন ধর্মীয় শিক্ষার দরকার আছে কি?
৩৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
comment by: সংস্থাপক বলেছেন: প্প্বৃ প্প্বমপ্প্ম েপ্প্বৃপ্প্ব্লপ্প্ম প্প্ব , প্প্ব েপ্প্বমপ্প্ম েপ্প্বপ্প্ব্লেপ্প্বজ্জপ্প্বক্ষ্ম, প্প্ব েপ্প্বমপ্প্ম েপ্প্বপ্প্বেমপ্প্বক্ক, প্প্ব ৈপ্প্বমপ্প্ম েপ্প্বপ্প্বৈ্লপ্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্বক্ষ...............
৩৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
comment by: নাজিরুল হক বলেছেন: সংস্থাপক, তুমি কোন ভাষায় লিখছো?
৩৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৩
comment by: হাসিব বলেছেন: তাইলে কি নাস্তিকগো পুলাপাইন বৈ পড়বো না ? আর খ্রেস্তান দেশে আমার পুলা মাইয়া হৈলে আপনার পুস্ট পইড়া যদি ওগো ধর্ম বেজ কৈরা এবিসিডি বৈ বানায় তাইলে কি বলবেন ? পুলামাইয়াগো সেইটা পড়তে দিমু ?
৩৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৪
comment by: সংস্থাপক বলেছেন: অ তে অবুঝ, আ তে আবাল, ই তে ইতর .....
৩৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৬
comment by: বাংলা আমার বলেছেন: যা কিছু ভাল তা সকল কিছুই ইসলামিক বলে বিবেচিত হবে। তাই একটি ইসলামিক রাষ্ট্রে ভাল শিক্ষাটাই হচ্ছে ইসলামিক শিক্ষা।
৩৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৭
comment by: নাজিরুল হক বলেছেন: এটা ইসলামীক দেশের শিক্ষা ব্যাবস্থাকে বুঝানো হয়েছে। আপনি যদি কোন খ্রেষ্টান দেশে বিয়া কইরা পুলা মাইয়া জন্ম দেন তাইলে তাদেরকে ব্যাক্তি পর্যায়ে নিজ উদ্ধোগে ধর্ম শিক্ষা দিতে হবে। নইলে তারাও খ্রেষ্টান হইভে।
৩৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
comment by: শাওন বলেছেন: আমার মনে হয়না বাংলাদেশ ইসলামিক দেশের মধ্যে পড়ে । কারণ এখানে ইসলামিক কোনো শাসন চালু নেই । তবে এটা বলা যেতে পারে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ । দেশের সমাজ ব্যবস্থার নিয়ম মানলে বলতে হয় ইসলামিক শাসনের চেয়ে যেটি অন্যদেরও ভালো হয় ( অন্য ধর্মালম্বিদের কথা বলছি ) সেটিই করা উচিৎ । তাহলে মুসলিমদের যেমন অসুবিধা হলোনা তেমনি অন্যদেরও অসুবিধা হবেনা ।

তবে আমার মনে হয়না ইসলামিক ভাবে পড়ালে অন্যদের অসুবিধা হবে । কারণ ইসলাম অন্য ধর্মালম্বিদের সম্মান করতে জানে । কোরানেই রয়েছে যেটি ।
৪০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
comment by: নাজিরুল হক বলেছেন: অ-তে অসুস্থ আ-তে আইজু এইটা কেমুন হয়, কও তো?
৪১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
comment by: হাসিব বলেছেন: হমম, বুঝা গেলো । তার মানে যেইসব বিদেশে বসবাসকারী বাবা মা নিজউদ্দোগে ধর্ম শিক্ষা দেননা তাদের ছেলেমেয়ে খৃষ্টান । চমতকার বলেছেন । তোফা ।আগে দেখি পাবলিক মুরতাদ ঘোষণা করতো । এখন খেরেস্তানও ঘোষণা করে । আমরা এগিয়ে যাচ্ছি ।
৪২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২০
comment by: নাজিরুল হক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ শাওন।
৪৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
comment by: নাজিরুল হক বলেছেন: ত্বোহা কেডা?
৪৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২২
comment by: হাসিব বলেছেন: ত্বোহারে কৈ দেহো @ নাজিরুল
৪৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
comment by: শাওন বলেছেন: হাসিব ভাই , নিজের কথাই বলি । ছোটবেলা থেকে বাবা মা যদি ধর্ম শিক্ষাটা না দিতেন তাহলে আমি এখন এরকম থাকতাম না ।
অন্যথায় কলেজের সামনে রিক্রেয়েশনের সময় সিগারেট টানতাম , না হলে নতুন ডেসপ্যারাডোস বিয়ার টা টেস্ট করে দেখতাম । কারণ আমি ১৮+ । কারর তো কিছুই বলার নেই ।

কিন্তু কেন ঐগুলা করিনা জানেন ? জাস্ট ধর্মের জন্য ।

সেদিন ইউটিউবে দেখলাম লন্ডনে বৈশাখী মেলা । সেখানে হিন্দি রিমিক্স কনসার্ট করে বৈশাখী মেলা উদযাপন করতেছে । নববর্ষ যদি হিন্দি রিমিক্স দিয়ে হয় তাহলে অবশ্য বলতে হবে আমরা এগিয়ে যাচ্ছি ।

এই পোস্ট টার থেম তো ঠিক ই ছিল । খারাপ ভাবে কথা না বলে ভালো ভাষায় তর্ক করলে কি হয় আপনাদের । খারাপ ভাষা বলতে গালি বোঝাচ্ছি না । খ্রিষ্টান কে খেরেস্তেন এর কথা বলতেছি ।
৪৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৫
comment by: হাসিব বলেছেন: ছোটবেলা থেকে ধর্মশিক্ষা না দিলে আপনে কি খ্রিষ্টান হইতেন ? নাজিরুল বলছে খ্রিষ্টান হইতেন । তার সাথে কি একমত কিনা কন । @ শাওন
৪৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
comment by: শাওন বলেছেন: উহু তা হইতাম না । তবে অকর্ম যে করে বেড়াতাম এটার গ্যারান্টি দিলাম ।
৪৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪১
comment by: নাজিরুল হক বলেছেন: আমি কি বলেছি সেটা তুমি ভুল বুঝছো। আমি বলেছি ধর তুমি জার্মানীতে জন্ম লইছো। তোমার বাবা বা তোমাকে তাদের ধর্ম ইসলাম শিক্ষা দেয়নি, তাইলে তুমি কি নামাজ পড়তে পাড়বা, নাকি নামাজের প্রতি আগ্রহ দেখাবা? এখন বলতে পারো আমার বাবা মাকে নামাজ পড়তে দেখে আমি নামাজ পড়া শিখেছি। সেটাও এক ধরনের ধর্ম শিক্ষা।
আর যদি এমনটা না করা হয় তাইলে তো তুমি তোমার সহপাটিদের সাথে চার্জে যাইবা চকলেট খাইতে পরে কিছু বাইবেলের বানীও শুনে আসবা।
৪৯. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
comment by: গন্ডার বলেছেন: ছোটোতে না হই অ তে অজু আ তে আজান শিকল, বড় হইয়া এনজিনিয়ার/ডাকতর হইতে চাইলে কি পরবে, এনজিনিয়ারইং/ডাকতারী এর প্রায় সব বই তো ইহুদী নাসারা দের লিকা
৫০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮
comment by: নাজিরুল হক বলেছেন: মানুষকে ছোট কালে যে নৈতিকতা শিখানো হয়, বড় হয়ে সে সেটাই অনেক ক্ষেত্রে ফলো করে থাকে।

এনজিনিয়ার/ডাকতর হওয়াটা তো সে বড় হয়ে সিদ্ধান্ত নেয়।
৫১. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
comment by: ডাক্তার খাটাস বলেছেন: উল্টাটা হয় অনেক ক্ষেত্রে যেমুন সাদ্দাম রে নিশ্চয় শিশু কালে ভালা জিনিষ শিখাইসে, মাগার সে তারপর কুর্দুগো গ্যাস মারসে
৫২. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৩
comment by: নাজিরুল হক বলেছেন: আইজু তোমার নিক সংখ্যা কি একশো হয়ছে? হইলো একটা পার্টি দেওনের দরকার না?
৫৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
comment by: গন্ডার বলেছেন: ডাকতর/এনজিনিয়ার তো একদিনে হইয়া যায়না, ছুডু থাইকাই অনেক কিচু শিকতে হই, কিনতু হে গুলার বই তো নাসারাদের লিকা ,
৫৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
comment by: নাজিরুল হক বলেছেন: নাসারাদের ভাল বই পড়া ইসলাম নিষিদ্ধ করে নাই। পোষ্টা কিন্তু একটা শিশুর ছোটকালের ধর্ম শিক্ষা নিয়ে।
৫৫. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
comment by: ডাক্তার খাটাস বলেছেন: না দিন বিশেকের মধ্য হইবো
৫৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৪
comment by: নাজিরুল হক বলেছেন: আইচ্ছা চালায়া যাও।
৫৭. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
comment by: গন্ডার বলেছেন: পারটি না এপতার পারটি??? পারটি করা কি ইসলামে যায়েয??
৫৮. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৩
comment by: বনহমি বলেছেন: শাওন ভাই এর কমেন্ট সবচেয়ে ভাল লেগেছে। নৈতিকতার উতস ধর্ম। তা যে ধর্মই হোক না কেন। গভীরভাবে দেখলে পৃথিবীর সব মানুষের নৈতিক বোধ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্ম থেকেই এসেছে। নাজিরুলকে ধন্যবাদ একটা ভাল বিষয় উতথাপনের জন্য। অবশ্য আপনার অনুরোধ উপেক্ষা করে অনেকেই কমেন্টের নামে কাদা ছোড়াছুড়ি করেছে। ভেরি স্যাড।
৫৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৮
comment by: নাজিরুল হক বলেছেন: এদেরকে কইয়াও কাম হয় নাই। তাই কইয়া লাভ নাই।
৬০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০১
comment by: নাজিম উদদীন বলেছেন: বনহমি,
নৈতিকতার উত্স কখনই ধর্ম নয়। এ নিয়ে অনেক তর্ক হয়েছে।
দার্শনিক কান্ট বলেছেন, আপনি কারও কোন ক্ষতি করতে পারেন না, কারণ ঐ একই ঘটনা আপনার ক্ষেত্রে ঘটলে আপনি খুশী হবেন কি?

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন ছোট ছোট সাইনবোর্ড আছে, যেখানে লেখা,

Morality lies in reality

৬১. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:০৬
comment by: এস এম মোমিন বলেছেন: ৫

 



 


কম্পিউটার তো মাইনসেই বানাইছে
পেশা: ঠেলাগাড়ী চালানো
অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি।


রিয়াদ- সউদি আরব
hoq999@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮৬২৮৯