আমার প্রিয় পোস্ট

আমার ঈদ ও আমি

১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৯

শেয়ারঃ
0 0 0

আবারো দিন পেরিয়ে সেই কষ্টের ঈদ এসে গেল। ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনলেও আমার জন্য তা আনন্দের নয়। চেষ্টা করি আনন্দে থাকতে, চেষ্টা করি সবার সাথে আনন্দে ঈদ যাপন করতে, কিন্তু আমি ব্যার্থ হই। হয়তো ব্যার্থই থেকে যাব। না সফল হওয়ার চেষ্টাও করি না।

মা ফোন ধরেই কেঁদে ফেললো। আমিও কিছু বলতে পারলাম না। বাবা কেমন আচিস? হ্যা মা আমি ভাল আছি। একজন ভাল অভিনেতার মতো খুব সুন্দর করে বললাম আমি ভাল আছি। আসলে আমি কি ভাল আছি? ভাল ছিলাম না চলে যাওয়া প্রতিটি ঈদেই। তবুও বলি আমি ভাল আছি। হ্যা মা আমি অনেক ভাল আছি।

সব চেয়ে বেশী খারাপ লেগেছিল প্রথম যে ঈদটা করেছিলাম বাবা মাকে ছারা। এর পরের ঈদ গুলোকে মানিয়ে নিতে নিতে আমি আছি আজকের এই ঈদে। ফোনে কথা বলা, টিভি দেখা, মোবাইলে মেসেজ লেখা, নেটে ঘুরা ফেরা, আর বন্ধুদের সাথে সীমিত সময়ের আড্ডা এ গুলোই হল ঈদের ছুটির টাইস পাসের কর্ম।

বন্ধুদেরকে ভুলতে পারি না। ঈদে বন্ধুদের নিয়ে আনন্দ করাটা ইদেরই অংশ মনে হতো। ঈদ কার্ডের ছড়া ছড়ি। কে কত সুন্দর আর আকর্ষনীয় ভাবে উইশ করতে পারবে, সেটার প্রতিযোগিতা চলতো। ২০০০ সালের ঈদটা ছিল অন্যরকম। সে ঈদে বন্ধুদের সাথে একটা বন্ধু যোগ হয়েছিল, আর সেই ঈদ কার্ডটা দেখে দেখে আমি অনেক ফাল পেরেছিলাম।

আজ সেই সব ঈদ আর ঘটনা গুলো স্মৃতির আলমারিতে পরে আছে। মাঝে মাঝে বন্ধুরা ফোন করে বলে আমি নাকি স্বার্থপর হয়ে গেছি। আমি বলি কিছুটা তো বোধ হয় হয়েই গেছি। আসলে বুঝানো তো কঠিন হয়, প্রবাসে আসলে মানুষ কেন এমন হয়।
সময় ও স্রোত যেহেতো থেমে থাকে না সেহেতো বছর পেরিয়ে আবার ঈদ আসবে, আবার আনন্দ ফিরে আসবে, আবারো আমার কষ্টের দিন আসবে, আবারো চোখের পানির দিন আসবে।

ভাল থাকবেন সবাই। বাংলাদেশ সহ দক্ষিন এশিয়ার সকল বাংলা ভাষীদের কে জানাই ঈদ মোবারক।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার ঈদ ও আমি ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:০৩
চতুরভূজ বলেছেন: ৫
তোমরা মানো কিংবা নাই মানো, জীবন এক বহতা নদী, যে কিনা বারবার ফিরে আসে তার উত্সের কাছে! সময় যেহেতু থেমে থাকেনা সেহেতু বারবার আসবে ঈদ, হয়ত আসবেনা। তাই যেটা সামনে পেলাম সেটার মজাই নিয়ে নিই, কি বলেন?
প্রবাসের ঈদ আসলেই কষ্টের, বিষন্নতার!
ঈদ মুবারাক
২. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:০৭
কালপুরুষ বলেছেন: লেখাটা ভীষণ টাচি। আপনার জীবনে ঈদ খুশী বয়ে আনুক।
৩. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:০৭
নাজিরুল হক বলেছেন: চতুরভূজ সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ এবং ঈদ মোবারক।
৪. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:০৮
অক্ষর বলেছেন: বাংলাদেশ সহ দক্ষিন এশিয়ার বাইরে যারা বাংলা ভাষীরা তাগো ঈদ মোবারক দিলেন না যে?
৫. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:১৩
নাজিরুল হক বলেছেন: তাদেরকে আগের পোষ্টে দিয়েছি।
৬. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২২
আরণ্যক যাযাবর বলেছেন: আমরা যে কী করতে পরবাসে পড়ে থাকি?
সবাই ভাবে, না জানি কত সুখ, কতো কিছু। সবই অলীক আর দুঃস্বপ্ন এই পরবাসী সময়ে।

কষ্টমাখা দিন আর স্বপ্নহারানো স্মৃতি নিয়ে উৎসব কিংবা পার্বণ পার করা। আত্মজনের মুখ, শৈশবের ঈদে নামাজ পড়তে গিয়ে সবাই সিজদা দেয়, আর ছোট শিশুটি আকাশে উড়োজাহাজ দেখতে ব্যস্ত থাকে। কিংবা, বোনের দেখাদেখি নিজেও ঈদের আগে হাতে মেহেদী লাগিয়ে ফুল আঁকিয়ে নেয়া। সেইসব টুকরো ক্যানভাস আর প্রায় অস্বচ্ছ ছবি। সব স্বচ্ছ হয়ে আসে-যায় এই সময়গুলোতে।

আপনার ভালো হোক।
শত অমত আরণ্যকের সাথে থাকতে পারে, কিন্তু আপনার ভালো হোক - এ প্রার্থনা আরণ্যকের প্রাণের।
সর্বশক্তিমান আপনার ও আপনার আত্মজনের মঙ্গল করুন।
৭. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৫
নাজিরুল হক বলেছেন: আরণ্যক যাযাবর, আপানার জণ্যও শুভ কামনা রইলো, সেই সাথে ঈদ মোবারক।
....................................................................
মতের অমিল তো ক্ষনিকের। আপনি আমাকে কখনো সরাসরি দেখেছেন? আমিও আপনাকে দেখিনি। এটা কথার ঢিল ছুড়া ছুরি আর কি। আমি আমার বন্ধুর সাথে (এখানে) প্রতিদিন ঝগড়া করি, পরে এক সাথে খানা খাই। এগুলো আমি সিরিয়াস কিছু মনে করিনা।
৯. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১:০৯
নাজিরুল হক বলেছেন: আপনাকেও ঈদ মুবারাক।
১০. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১৪
আহমেদ শারফুদ্দীন বলেছেন: এমন দিনে সবাইকে মিস করছি। কিছুই করার নেই , তবুও বলি "সুখী হোক প্রতিটি প্রান, সুখী হোক সে, আনন্দে মেতে উঠুক দেশের প্রতিটি ধূলোকনা"
১১. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১:২১
ছায়ার আলো বলেছেন: ঈদ মোবারক নাজিরুল হক :)
১২. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১:২৪
নাজিরুল হক বলেছেন: ঈদ মোবারক আহমেদ শারফুদ্দীন ও ছায়ার আলো।
১৩. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ২:১৯
ফারহান দাউদ বলেছেন: ঈদ মোবারক। দূরে আছেন,কিন্তু আমরা আপনাদের সাথে আছি,ভালো থাকবেন সব প্রবাসীরা।
১৪. ১৪ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:০২
গন্ডারঃ বলেছেন: নাজিরুল তুমি চৌদিতে একা একা কি কর? বিয়া কর্ছনি?
১৫. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:০০
নাজিরুল হক বলেছেন: গন্ডার, আমি একা কই, আর তুমি আমার বিয়ার খবর নিতাছো, ব্যাপার কি?
১৬. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:০৮
গন্ডারঃ বলেছেন: একা না আবার বিয়াও করোনাই মনে হইতাছে তই কি গারলফেরেন্ড এর লগে আচ নাকী?
১৭. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:১২
নাজিরুল হক বলেছেন: গন্ডার, তুমি কি এই ঈদের দিনেও মানুষ হইবানা?
১৮. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:১৬
গন্ডারঃ বলেছেন: ঈদ বইলাইতো পরতিবেশির খূজ খবর লইতেছি।

খেজুর গাছে হেলান দিয়া পানজাবী পরা ঐডা কি তুমি?
১৯. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:১৯
নাজিরুল হক বলেছেন: হ, আমি ই। তোমার কি অবিশ্বাস হয় নাকি?
২০. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২০
বিহংগ বলেছেন: নাজিরুল, আপনার লিখা পড়ে মনের আকাশে কিছু মেঘ জমলো ,আমি এখন "ডাম এন্ড ডাম্বার" মুভিটি দেখে এই মেঘকে দ্রবীভুত করার চেষ্টা করবো।
২১. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৫
নাজিরুল হক বলেছেন: ঈদ মোবারক বিহংগ।
মনের আকাশে মেঘ রেখে লাভ নেই, এটাকে বৃষ্টিতে পরিনত করে ফেলুন। আর ঈদ কেমন কাটালেন?
ডাম্ব এন্ড ডাম্বার! আমি সেটা দেখে খুব হেসেছিলাম। কয়েকবার দেখেছি।
২২. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৫
কেমিক্যাল আলী বলেছেন: ঈদ মোবারক নাজিরুল হক, লেখাটা পড়ে খারাপ মনটা আরও খারাপ হয়ে গেল।

আজকে আমার এইখানে ঈদ ছিল, গতরাতে এক বড় ভাই ফোন করে বলল আমাকে সকালে নিয়ে যাবে নামাজে কারন আমার বাসা থেকে নামাজের জায়গাটা বেশ দূরে। আমি উনার জন্য অপেক্ষা করতে করতে নামাজে বাসে যাওয়ার সময়টাও নষ্ট করলাম।


সন্ধ্যায় আরেকজনের বাসায় দাওয়াত ছিল, উনি আর উনার বউ কম করে হলেও ১০ বার দাওয়াত দিয়েছিল আর বলেছিল রাতে যেন আর কোথাও দাওয়াত না নেই।

উনার বাসায় গিয়ে দেখি উনারা বাসায় নাই। এখন তাই ব্লগিং সাইটে ঝিমাই।

আবার ও ঈদ মোবারক আর আপনার জন্য অনেক শুভ কামনা।
২৩. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৮
নাজিরুল হক বলেছেন: ঈদ মোবারক আপনাকেও কেমিক্যাল আলী।
আপানর ঈদের ঘটনা শুনে কষ্টের মাঝে হাসি এল। ভাল থাকবেন।
২৪. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩২
গন্ডারঃ বলেছেন: না সানগেলাস লাগাওনিতো তাই সনদেহ হইতাছিলো
২৫. ১৪ ই অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩৩
কেমিক্যাল আলী বলেছেন: হেসেন না রে ভাই।
এই হল জীবন, আর ঈদ
২৭. ১৪ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫০
নাজিরুল হক বলেছেন: ঈদ মোবারক মানুষ।
২৮. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
রাশেদ বলেছেন: ঈদ মোবারক। কেমন আছেন?
২৯. ১৪ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
নাজিরুল হক বলেছেন: রাশেদ, হ্যা ভাই ভাল আছি। আপনি কেমন আছেন?
ঈদ মোবারক আপনাকে।
৩০. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:১৭
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
আপনার লেখাটিতে মায়ের প্রসঙ্গ পড়তেই চোখ ঝাপসা হয়ে যায়।
মা কে নিয়ে আমার একটি গল্প আছে। সমকালের সাহিত্য সাময়িকী 'কালের খেয়া'তে ছাপা হয়েছিলো।
ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া পেয়েছিলাম যে 'আপনার গল্পটি পড়ে একেবারে ভিজে গেছি!'


'মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে
মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে।'

আর প্রবাসের ঈদ -হায় পরবাস!
৩১. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:২৭
অজানা একজন বলেছেন: আহহারে মনটা খারাপ ছিল আরো খারাপ হইয়া গ্যালো ।
৩২. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৫
নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ সারওয়ার ভাই।
অজানা একজন, মন খারাপ রেখে লাভ নেই। ঈদের আনন্দ নিতে চেষ্টা করুন।
৩৩. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৮
বিহংগ বলেছেন: নাজিরুল ভাই,
নতুন গল্প পোস্ট করেছি, সময় থাকলে পড়বেন আশাকরি।
৩৪. ১৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৩
মানবী বলেছেন: চমৎকার লেখা! ৫

বেশি মন খারাপ হলে তাঁদের কথা মনে করুন যাঁরা মা বাবা'র সাথে ফোনে কথা বলারও সুযোগ থেকে বন্চিত। যাঁদের বাবা মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তখন, নিজের জন্য তেমন কষ্ট হবেনা।


সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ নাজিরুল হক। ভালো থাকুন।
৩৫. ১৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৪
নাজিরুল হক বলেছেন: মানবী আপনাকেও ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০১৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কম্পিউটার তো মাইনসেই বানাইছে
পেশা: ঠেলাগাড়ী চালানো
অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি।


রিয়াদ- সউদি আরব
hoq999@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ