আগের মেমোরী
তখন আমি ছোট। আমার এক দূর সম্পর্কের বোন ছিল। নাম তার বিউটি। আসলে বিউটি নামের সব মেয়েরাই সুন্দরী হয়। আমার দেখা সব বিউটিরাই সুন্দরী ছিল। সুন্দরী হয়েও বিউটির বিয়ে হচ্ছিল না। কারন ছিল তার পেটের অপারেশন। ডাক্তার বলেছে বিউটির এই অপারেশনে তার বাচ্চা নিতে কোন সমস্যা হবে না, তার পরও যারা বিয়ে করাতে আসে লোক মুখের কথা শুনেই আর বিয়ে করাতে চায় না এই মেয়েকে।
তো আমি একদিন তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেদিন বিউটি আপুর ছোট ভাই গল্প করতে করতে আমার সাথে বলছিল, আপুর বিয়েটা হল না। বিয়ে হলে আমরা খুব মজা করতাম। আমি তখন কেন বিয়ে হল না সেটা জানতে চেয়েছি। সুমন বললো আপুর পেটের অপারেশনের কারণে মানুষ মনে করে আপুর বাচ্চা হবে না, তাই বিয়ে ভেঙে যায়।
সুমনের কথা শুনে আমি বলেছিলাম, আমি যদি বড় হতাম তাহলে বিউটি আপুকে বিয়ে করতাম।
এই কথা বলার সময় পাশের রুমেই বসা ছিল বিউটি আপু। সে আমাদের সব কথা শুনেছে। একটু পরে আমারদের কাছে এসে হাসি দিয়ে আমার গালে একটা টিপ দিয়ে হাসি দিয়ে বললো চল তোরা খেতে আয়।
আমি তখন লজ্জা পেয়েছিলাম খুব। যাই হোক আপুর একদিন বিয়ে হল, বাচ্চাও হল। আমি এখনো যদি সেই আপুর সামনে যাই লজ্জা পাই। আপু মাঝে মাঝে সে ঘটনা মনে করিয়ে দেয়।
(চলিতে পারে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।