আমার প্রিয় পোস্ট

ওরা তাকিয়ে আছে আপনারই দিকে।

২২ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:০০

শেয়ার করুন:                   Facebook

ছোট শিশুটা কেঁদে কেঁদে বলছে " আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, বড় বোন, ছোট ভাই আর বড় ভাই ও মারা গেছে।

কারো চোখের পানি হয়তো এতটা কঠিন নয় যে এই শিশুটার কান্না দেখে চোখে পানি আসবে না। কারো মন হয়তো এতটা শক্ত নয় যে এই শিশুটির কান্না দেখেও মন গলবে না।

সবাই সব কিছু হারিয়েছে সেই ভয়াল সিডরের আঘাতে। যে লোকটার স্ত্রী, সন্তান, মেয়ে , মা মারা গেছে, তাকেও খাবারের জন্যে আকাশের পাণে তাকিয়ে থাকতে হচ্ছে। হেলিকপ্টারের আওয়াজ ই এখন শান্তির প্রতিক। স্বজন হারানোর কষ্ট চাপা পড়ে গেল হেলিকপ্টার থেকে ছুরে ফেলা ত্রানের দিকে চেয়ে। আশা একটাই, একটা ধলে যেন আমার হাতে এসে পরে।

থাকার জন্য ভিটে মাটিটাও বিলীন হয়ে গেছে। বৃষ্টি আর ঠান্ডা বাতাস আর এখন তাদের কষ্ঠ দেয় না। কষ্ট শুধু একটাই, বাপ হারানো ছেলেটাকে খেতে দিতে না পারা। সে এখন কার জন্যে কাঁদবে? উঠোনে গায়ে চাদর মুড়িয়ে শুয়ে থাকা স্বামীর জন্যে, নাকি সে খোকনের জন্য যে কিনা মায়ের জ্বরের সময় সারা রাত জেগে মায়ের মাথায় পানি ঢেলেছিল?

যে তার প্রিয় কাউকে হারিয়েছে, সেই জানে স্বজন হারানোর কষ্ট কেমন। আমি বুঝব না তাদের কষ্ট। আমি বুঝব না ক্ষেতের মাঝে পড়ে থাকা পিতার লাশের গন্ধ। আমি বুঝব না নদীতে মায়ের লাশ ভেসে যাওয়ার কষ্ট।

যারা সেখানে গিয়ে সরেজমিনে দেখেছেন সেখানের অবস্থা, তারা জানে সে এলাকার কি অবস্থা। আসুন আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাদের জন্যে। নিজের পুরনো পোষাকটি দিয়ে আসি বিডিআর এর কেম্পে। হয়তো আপনার সেই শারী বা সার্ট টি হবে কোন আক্রান্তের মুখের হাসি। আপনি হয়তো সে হাসিটা কোন দিনও দেখেন নি। সমর্থ অনুযায়ী দিয়ে আসি খাদ্য সামগ্রী। আপনার দেয়া খাবারে হয়তো কেও এক বেলা খেতে পারে পেট ভরে।

সিডরের আঘাতে লন্ড ভন্ড এলাকার বেঁচে যাওয়া কোন একটা লোকও যেন না খেয়ে মারা না যায়, সে জন্য আমারাও কিছু একটা করতে পারি।

আপনার হাত বাড়িয়ে দিন তাদের জন্য। ওরা তাকিয়ে আছে আপনারই দিকে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওরা তাকিয়ে আছে আপনারই দিকে।ওরা তাকিয়ে আছে আপনারই দিকে। ;
প্রকাশ করা হয়েছে:  আমার ভাবনা  বিভাগে ।

 

  • ৩৮ টি মন্তব্য
  • ৪৩৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৮
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: নাজিরুলরে ৫ দাগানো হইলো !
২. ২২ শে নভেম্বর, ২০০৭ ভোর ৬:১১
comment by: রাশেদ বলেছেন: হু!
৩. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:২৮
comment by: পজিটিভ বলেছেন: আপনাকে আমার এক দিতে ইচ্ছে করছে, এতো কস্টের কথা বলে, মানুষ হিসেবে আমার অক্ষমতা কথা আমাকে মনে করিয়ে দেওয়াতে। কিন্তু দিলাম না।
৪. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:৪৩
comment by: মুনিয়া বলেছেন: হাত বাড়িয়ে দিলাম(সাধ্যের মধ্যে)
৫. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:৫১
comment by: প্রচেত্য বলেছেন: দীর্ঘশ্বাস !
খুব কষ্ট লাগে
৬. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫১
comment by: সাইফুর বলেছেন: নাজুরে ৫
সুন্দর লেখছো..
৭. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
comment by: এলোমেলো বলেছেন: আসুন সবাই দুর্গতদের পাশে দাড়াই
৮. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:২৭
comment by: এলোমেলো বলেছেন: নাজিরুল হক@ সুন্দর পোষ্টের জন্য ৫
৯. ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫২
comment by: নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ শিপন, সাইফুর,এলোমেলো, পজিটিভ,মুনিয়া,রাশেদ ও প্রচেত্যকে।

আসুন আমরা কিছু করি তাদের জন্যে আর প্রিয়জনদেরকেও বলি।
১০. ২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯
comment by: দূরের তারা বলেছেন: ৫
আর কিছু বলতে পারছিনা।
১১. ২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:০৫
comment by: ইলা বলেছেন: আমারও মন কাঁদে। কিন্তু করার কিছু নাই। আমি অল্প কিছু টাকা পাঠাতে চাই। কিভাবে পাঠাবো?
১২. ২২ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৫
comment by: চে বলেছেন: নাজিরুল, ধন্যবাদ। ৫।
১৩. ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৪
comment by: রুধীণ বলেছেন: নাজিরুল, ধন্যবাদ। ৫


১৪. ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৮
comment by: নাজিরুল হক বলেছেন: ইলা, আপনি দেশে হলে প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে টাকা পাঠাতে পারেন। আর বিদেশ থেকে হলে রেড ক্রিসেন্ট এর ঠিকানায় পাঠাতে পারেন।
১৫. ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: ভালো পোস্ট....৫
টেলিভীশনে চোখ রাখলে মন খারাপ হয়ে যায়!
কেমন আছেন নাজিরুল?
১৬. ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৪
comment by: খালেদা আকতার বলেছেন: তুিম েতা অামােক বেলছ ৫ িদেল কম হয় িকন্তু েদোিন েতা ১ ো িকন্তু অািম েতামােক ৫ ই িদলাম
১৭. ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০০
comment by: নাজিরুল হক বলেছেন: খালেদা আমি তোমাকে ৫ দিয়েছি।
আমার কথার অর্থ হল ইচ্ছা করছে তোমার লেখাটাকে আরো বেশী দিতে কিন্তু অক্ষমতার কারণে দিতে পারিনি।

সারওয়ার ভাই, ভাল আছি।
১৮. ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২১
comment by: খালেদা আকতার বলেছেন: ধন্যবাদ নািজরুল ভাই
১৯. ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪
comment by: নাজিরুল হক বলেছেন: ধন্যবাদ তোমাকেও খালেদা।
২০. ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪
comment by: ললিতা বলেছেন: ৫
২১. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৫২
comment by: মানুষ বলেছেন: ধন্যবাদ নাজিরুল ভাই
২২. ২৩ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:০৩
comment by: নূরে আলম বলেছেন: ৫৫৫৫৫৫৫৫৫
যে তার প্রিয় কাউকে হারিয়েছে, সেই জানে স্বজন হারানোর কষ্ট কেমন। আমি বুঝব না তাদের কষ্ট। আমি বুঝব না ক্ষেতের মাঝে পড়ে থাকা পিতার লাশের গন্ধ। আমি বুঝব না নদীতে মায়ের লাশ ভেসে যাওয়ার কষ্ট।

আসলেও।
২৩. ২৪ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:১২
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ৫
২৪. ২৪ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫
comment by: নাজিরুল হক বলেছেন: ললিতা, মানুষ, নূরে আলম ও মেহরাব শাহরিয়ারকে ধন্যবাদ।
২৫. ২৪ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৩
comment by: চতুরভূজ বলেছেন: ৫
চমত্কার ভাবে প্রকাশ করেছেন মনের ব্যাথা নাজিরুল। অনেকদিন পরে ব্লগের পেইজ ওপেন করে প্রথম কমেন্ট করলাম।
কেমন আছেন?
২৬. ২৪ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৭
comment by: মিরাজ বলেছেন: সবাই যার যার অবস্থান থেকে সাধ্যমত সাহায্য করুন আমাদেরই বাবা, মা, ভাই কিংবা বোনদের যারা প্রকৃতির নির্মম নিষ্ঠুরতার শিকার।

পোষ্টের জন্য ৫ ।
২৭. ২৪ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৩
comment by: নাজিরুল হক বলেছেন: মিরাজ ধন্যবাদ।
হ্যা চতুরভূজ, ভাল আছি। আপনি কেমন আছেন?
২৮. ২৪ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৮
comment by: চতুরভূজ বলেছেন: বেশি ভাল নেই নাজিরুল। জ্বর ছিল এ কদিন। আজ একটু সুস্থ।
২৯. ২৪ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২২
comment by: নাজিরুল হক বলেছেন: তাই নাকি?
আমি একবার ভেবেছিলাম মেইল করবো। আসলে আমিও ইদানিং খুব ব্যাস্ত। তাই বেশীক্ষন নেটে সময় দিতে পারি না।
যাই হোক তারা তারি পুরো পুরি সুস্থ হয়ে উঠুন, এই কামনা রইলো।
৩০. ২৪ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৩
comment by: বিকেলবেলার সপ্ন বলেছেন: ধন্যবাদ নাজিরুল। ভাল পুষ্টের জন্য ৫
৩১. ২৪ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৯
comment by: দেবতা বলেছেন: ওরা তাকিয়ে আছে আমাদের দিকে.....৫
৩২. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৪৯
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: ৫
৩৩. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১
comment by: সাইফুর বলেছেন: আরো পোষ্ট ছাড়ো ভাই
৩৪. ২৫ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
comment by: ইেলারা বলেছেন: ৫
৩৫. ২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ৯:৪১
comment by: বজলু মহাজন বলেছেন: 5
৩৬. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৩২
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন: এ্যাড করা হইয়াছে
৩৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৪৪
comment by: নিহন বলেছেন: ৫
৩৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:৫০
comment by: নাজিরুল হক বলেছেন: থেংকু নিহন।

 



 


কম্পিউটার তো মাইনসেই বানাইছে
পেশা: ঠেলাগাড়ী চালানো
অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি।


রিয়াদ- সউদি আরব
hoq999@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮৬৩৮১