রাজাকার: যারা আমাদের প্রিয় দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার বিরোধিতা করেছিল, যুদ্ধের সময় বা বোনদের ইজ্জত লুটে ছিল, হাজার হাজার দেশ প্রেমিক মানুষ দের হত্যা করেছিল, তারাই রাজাকার।
গালিবাজ: যারা কথায় কথায় বিশ্রি কথা বলে ব্যাক্তি আক্রমন করে তারাই গালিবাজ।
রাজাকার ও গালিবাজ কোনটাই কারো আপন নয়। এই রাজাকারদের গালি দিলে সেটাকে তবুও বৈধতা দেয়া যায় না। মন্দ সব সময় মন্দই থাকে।
ব্লগে ইদানিং গালিবাজ কিছু ব্লগারের সাথে সাথে ভাল ভাল কিছু ব্লগারকেও ব্যান করা হয়েছে। যারা কোন দিন কাউকে গালি দেয়নি।
এই রকম দুইজন ব্লগারকে আমি জানি। আব্দুর রাজ্জাক শিপন ও মানুষকে আমি কখনোই কাওকে গালি দিতে দেখিনি। সেদিনের ফ্লাডিং করার জন্যে তাদেরকেও ব্যান করা হয়েছে। আমি আশা করবো এই ধরনের যত ব্লগার আছে মডারেরটা তাদের আনব্যান করবে।
শুভ মডারেটিং.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



