আমার প্রিয় পোস্ট
- বাংলাদেশী ওয়েব এড্রেস (অনলাইনে প্রতিদিন) - সিটিজি৪বিডি
- প্রবাসীরা "আমরা প্রবাসী" গ্রুপের সদস্য হোন - নাজিরুল হক
- দেখুন, জানোয়ারদের কান্ড দেখুন!!! - অণৃণ্য
- আমার পিসি... ... আমার সার্ভার - ভাঙ্গা পেন্সিল
- আমরা যা চাই তা ফ্রী তে চাই , কি দরকার রেজিস্ট্রশন করে সময় নষ্ট করার তাই না !!
- জটিল
- Free Movies Download (direct) - আশরাফ৪৫৯
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- নাজিরুল হকঃ ব্লগের নিশব্দ শেরপা - কৌশিক
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- উইনএক্সপি তে করাপটেড ফাইল যেভাবে ঠিক করবেন। - আহমদ কায়েস
- ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ - এস. এম. মেহেদী আকরাম
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- CTRL + C - বোকা মানুষ
- প্রয়োজনীয় ১০০+ Run Command - লুলুপাগলা
- তীরন্দাজের ভিন্নমত: ভিন্নমতালম্বীকে উত্যেক্ত করা নিজেকেই দুর্বল করার সামিল - তীরন্দাজ
- যোগবিয়োগ - মুজিব মেহদী
- রাজাকার বা মুক্তিযুদ্ধা বানাবার মেশিনের সত্তাধিকারী কেউ নই - আবদুর রাজ্জাক শিপন
- সামহোয়ারে ৩য় সংস্করনে কমেন্টে যেভাবে লিংক এড করা হয় - নাজিরুল হক
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- ওরা তাকিয়ে আছে আপনারই দিকে। - নাজিরুল হক
- চুমু বা চুম্বন গবেষণা (পড়ার সময় অনুভূতি নিয়ন্ত্রণে রাখা হোক!+১৮ - সারওয়ারচৌধুরী
- বাংলা গান ডাউনলোডের জন্য সবচে ভাল সাইট কোনটি? - কেএসআমীন
- জেনুইন বানিয়ে ফেলুন আপনার উইন্ডোজ কে (এক্সপি) - নাজিরুল হক
- জেনে নিন কোন ওয়েব সাইট কোন দেশের - নাজিরুল হক
- ইন্টারনেট যখন সফটওয়্যার প্লাটফর্ম ... - আদনান™
- ৪ সেপ্টেম্বর, ০৭: যায়যায় দিনে একদিন.... - ত্রিভুজ
- দেখে নিন আপনার মোবাইল কোথায় প্রস্তুত হয়েছে... - অক্ষর
- নকিয়ার সফটওয়ার - নাজিরুল হক
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে আমার একটি ভাবনা - নাজিরুল হক
- বিদ্যুৎ সংকট সমাধানে - নাজিরুল হক
- আমরা কি তাদের জন্য কিছু করতে পারি না - নাজিরুল হক
মিডিয়ার কারনে বাংলাদেশী শ্রমিকরা আরেকটু পিছিয়ে আছে
০৯ ই জুন, ২০০৮ রাত ৮:৫৫
মধ্যপ্রাচ্যে বাংলাদেশী শ্রমিকরা আরেকটু পিছিয়ে আছে মিডিয়ার অনুপস্তিতির কারনে। ফলে কোন একটা অপরাধ করলেই সেটা ফলাউ করে ছাপা হয় এই দেশের আরবী ও অন্যান্য সব দৈনিকে। রিয়াদ থেকে প্রকাশিত Malayalam News এ বাংলাদেশী শ্রমিকরা কিছু একটা করলেই প্রথম পাতায় ছাপায়। ইন্ডিয়ার কেরালা প্রদেশের লোকদের ভাষা হলো মালায়ালাম। পুরো মধ্যপ্রাচ্যেই এই পত্রিকা পাওয়া যায়। (যেখানে কেরালা শ্রমিকরা আছে)
উর্দু ভাষী (পাকিস্তানী) শ্রমিকদের জন্যে রয়েছে Urdu News.
পুরো সঊদিতে কেরালা শ্রমিকের সংখ্যা ১০/১২ লক্ষের বেশী হবে না, এবং উর্দু ভাষী শ্রমিকের সংখ্যাও এই রকম ই হবে। ইসলামাদ, করাচী এর সংলগ্ন এলাকার লোকেরাই ঊর্দু পড়তে পারে। বেশীর ভাগ শ্রমিক ই পস্তু ভাষী (পেসওয়ার) এর।
সব চেয়ে বেশী শ্রমিক আছে এই দেশে বাংলাদেশী। তার পরেও এখানে বাংলা কোন পত্রিকা নেই। বছর চারেক আগে রিয়াদ ডেইলির সাথে সাপ্তাহিক একটা ম্যাগাজিন প্রকাশ হতো বাংলায়। সে পত্রিকাটা বর্তমানে বন্ধ। বাংলাদেশী কোন শ্রমিকের অপরাধ এই মিডিয়া গুলো সত্য মিথ্যা বানিয়ে প্রকাশ করছে। এই মিথ্যা গুলোকে প্রটেক্ট করার জন্য বাংলা কোন মিডিয়া নেই বা এই মিথ্যে গুলো যাচায় করার জন্যও নেই কেউ। ফলে মিথ্যাটাই সত্য হিসেবে রয়ে যাচ্ছে।
উর্দু নিউজ আর মালায়ালাম নিউজ এর কোন ওয়েব সাইট নেই বলে লিংক দিতে পারলাম না।
প্রকাশ করা হয়েছে: আমার ভাবনা বিভাগে ।
বদ্যি বলেছেন:
পত্রিকা বার করা তো সমস্যা না। অন লাইনে পিডি এফ ভারসনের পত্রিকা বার করন যায়, সাংবাদিক ও পাওন যাইবো মাগার ডিষ্ট্রিবউশন টা ঝামেলা
লেখক বলেছেন: হুম..... সেটা ঠিক।
আরিফুর রহমান বলেছেন:
ঝামেলা দেক্লেই বাঙালী চিন্তার পাহাড় আনিয়া পথটাকে রুদ্ধ করিয়া ফেলে....কোন বুইড়া জানি বলছিলো!!
লেখক বলেছেন: আমি পথ রুদ্ধ করতে চাই না। কিন্তু সাথে আরো কয়েকজন থাকলে সামনে আগানো যেত। ![]()
সাঈদ সৌদিআরব বলেছেন:
ডিস্ট্রিবিউশন সমস্যা শুধু বাঙ্গালীর কাছে? পাকিস্তানী কিংবা কেরালার কাছে সমস্যা নেই? এটা আসলে দেশপ্রেম ও সচেতনতার এর ব্যাপার। ইচ্ছা থাকলে উপায় হয়।
কেরালারা ডেইলি পত্রিকা ডেইলি পায় এবং পড়ে। আমরা কয়জনে পত্রিকা পড়ি?
লেখক বলেছেন: ঐ দুইটা পত্রিকাই কিন্তু আরব নিউজ থেকে পাবলিশ করা হয়, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কেউ লেগে থাকলে বাংলাতেও পত্রিকা বের হতো। কিন্তু সেইটা শুধু স্বপ্নেই সম্ভব।
লেখক বলেছেন: আমি আল মুরুজ ( দাল্লাতে) আছি।
আরিফুর রহমান বলেছেন:
গতকালকেও ব্লগের একজনের সঙ্গে আলোচনা হচ্ছিলো এই ব্যাপারে। প্রেক্ষিতটা যদিও ভিন্নছিলো।
আমরা প্রবাসীরা ভিনদেশে আসি... আমাদের পেটের ক্ষুধা, অর্থের প্রয়োজন সবই মেটে কিন্তু সংস্কৃতির ক্ষুধা মেটানোর কোন চেষ্টা আমরা করি না।
পোলিও হয়ে শুকিয়ে যাওয়া প্রত্যঙ্গের মত আমাদের মননশীলতা ক্ষীন থেকে ক্ষীনতর হয়ে যায়!
লেখক বলেছেন: ঠিক বলেছেন। ঝামেলা আর পরিশ্রম কে ভয় পেয়েই আমরা পিছিয়ে যাই।
সাঈদ সৌদিআরব বলেছেন:
আরিফুর রহমানের সাথে সহমত।
সাঈদ সৌদিআরব বলেছেন:
বাংলাদেশে এবং বিদেশে অনেক বাঙ্গালী ডোনার আছে যারা বিভিন্ন বৈধ ও অবৈধ(দলীয়) কাজে ডোনেট করে থাকে। তারা ইচ্ছা করলে একটি পত্রিকার জন্য ডোনেট করতে পারে অথবা প্রত্রিকা চালু করার ব্যাবস্থা করতে পারে।
লেখক বলেছেন: সে ইচ্ছেটা হবে কার?
আরিফুর রহমান বলেছেন:
পত্রিকা চালু করতে আসলে কি বিশাল কোন প্রজেক্ট হাতে নিতে হয়? শুরু টা একটা নিউজলেটারের মতো করেই করা যায়। ধীরে ধীরে প্রচার ও প্রসার ই এর গতিপথ বাতলে দেবে।
মূল উদ্দেশ্যটা হচ্ছে সমস্ত বাঙালীর একীভূত হওয়া।
তাতে জয় সবারই!
প্রবাস কন্ঠ বলেছেন:
আপনি নিজে উদ্যোগী হয়ে একটি পত্রিকা বের করে ফেলুন।
লেখক বলেছেন: কারে কইলেন?
অক্ষর বলেছেন:
আমাদের suburb-এ একটা বাংলা পত্রিকা বের হই, সেখানে খালি ছাপা হয় হাসিনা আর বঙ্গবন্ধু পরিষদ কি করল তা নিয়া। তাও আবার $২ কইরা বিক্রি করে। অন্য আর কোন খবর থাকে না। এখন কথা হইলো, হাসিনা আর বঙ্গবন্ধু পরিষদ কি করল না করলো তা নিয়া এই দেশে আইসাও মাথা ঘামাইতে চাইনা। আর ইংলিশ পেপারও ফ্রি পাওয়া যায়, যাতে অনেক খবরও থাকে।
পেপার যখান ছাপাবাই তাইলে সব রকম খবর দাও, তাইলে আরো বেশি দিয়া হইলেও পড়ি। সেইটা কেউ করব না
লেখক বলেছেন: সেইটাই তো টেনশান। তবে কয়েকজন এগিয়ে এলে বাকিরাও এগিয়ে আসবে ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
নাজিরুল খুব ভালো একটা বিষয় তুলে ধরেছো । সমস্যা হচ্ছে মান সম্পন্ন পত্রিকা বের করবে কে ? পত্রিকা যে একদম বেরুয় নি তা কিন্তু না । বেশ কিছু প্রচেষ্টার কতা জানি । একটা পত্রিকা বের হতো দেশে , এখানে আসতো । মানের বালাই নেই । মাঠে মারা গেছে ।
রিয়াদ ডেইলী পত্রিকাটি সুন্দর একটি প্রজেক্ট হাতে নিয়েছিল । মূল পত্রিকার সাথে সপ্তাহের সাতদিন ওরা বিভিন্ন ভাষায় চার পাতার সাতটি ট্যাবলয়েড বের করতো । বৃহস্প্রতিবারে আসতো 'বাংলা বিনোদন' এতে করে ওদের পত্রিকার কাটতি বাড়ানোর চিন্তা ছিল । কিন্তু পত্রিকার কোন লাভ না হওয়ায় হঠাৎ করেই এই প্রজেক্ট তারা বন্ধ করে দেই ।
মুকুল বলেছেন:
কোন উদ্যোগ নেয়া যায় কি না, চেষ্টা করে দেখতে পারেন...
একরামুল হক শামীম বলেছেন:
মিডিয়ার সঠিক সচেতনা জরুরী। মিডিয়া ভুল করলে তা বড় হয়ে দাড়ায়।
ওবায়েদ বলেছেন:
আমার জানামতো বাংলার জমিন নামে একটা ছিলো, কিন্তু বর্তমানে সক্রিয় আছে কিনা জানা নেই।
রেটিং বলেছেন:
মিডিয়া শক্তিশালী হওয়া দরকার ...দেশের জন্যই
সাইফুর বলেছেন:
মিডিয়া খুব শক্তিশালি জিনিস...ভালোই বলছো..
নিহন বলেছেন:
একরামুল হক শামীম বলেছেন: মিডিয়ার সঠিক সচেতনা জরুরী। মিডিয়া ভুল করলে তা বড় হয়ে দাড়ায়।

















