ওকে দেখি সারাক্ষন কার সাথে যেন কথা বলে। কার সাথে কথা বলে জিজ্ঞাসা করলে বলে আমার ইয়ের সাথে। এর কথা গুলো আমার ভাল লাগে না। ওর ভাষায় পুতু পুতু কথা গুলো শুনলেই আমার গা জালা ধরে। একটা মানুষ কতটা মিথ্যা বলতে পারে একদিনে। তুমি আমার অমুক, তুমি আমার তমুক, তুমি বললে আমি এটা করতে পারি, ওটা করতে পারি আরো কত কি।
মাঝে মাঝে আমার এসব কথা না শুনার জন্যে কানে তুলা দিয়ে থাকতে ইচ্ছা করে। এতটা অভিনয় মানুষে কিভাবে করতে পারে! মন থেকে কাউকে ভাল না বাসলেও মানুষ এভাবে কিভাবে ভালবাসার কথা বলতে পারে। আমি অবকা হই। কেন অবাক হই আমি সেটাই বুঝতে পারি না।
ভাবছি আমি এমন কেন হতে পারি না। এমন হতে হলে আমাকে কি কি করতে হবে। কিভাবে মানুষের মনে একটা আর মুখে আরেকটা রাখে সেটা শিখতে হবে আমাকে। নিজেকে পরিবর্তিত বানাবার চেষ্টায় আছি।
মেয়েদের ব্যাপারে আমার যা ধারনা ছিল, তার চেয়েও বেশী দেখিয়েছে সে। চিনেমা নাটকে যারা অভিনয় করে তাদের চেয়েও অনেকটা এগিয়ে আছে ওর অভিনয়। স্বামীকে রেখে কিভাবে অন্য জনের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে সেটা আসলেই দেখার বিষয়।
শুধু যে প্রেম/ভালবাসার ক্ষেত্রে এমনটা হচ্ছে সেটা নয়। নিজের স্বার্থ উদ্ধারের জন্যে এমন অভিনয় করে যাচ্ছে অনেকে। এদেরকেই দেখি সফল।
দেখছি আর অবাক হচ্ছি, হয়তো আরো হবো। ভাবি শুধু আমি কেন এমন হতে পারি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



