তখন আমাদের বাড়ি ছিল গ্রামে। ক্লাস থ্রিতে পড়ি। স্কুল থেকে এসেই খেলা ধুলায় মেতে উঠতাম। আমার খেলার সাথি হতো দুইজন কি তিনজন। খালাতো ভাই, আমার ছোট ভাই ও নাছির থাকতো।
খেলার ধরন নরমাল ছিল না। কারিগরি টাইপের খেলা খেলতাম। যেমন হেলিকপ্টার বানানো, বাস বানানো, রেলগাড়ী বানানো ইত্যাদী।
নিজের এই ক্রিয়েটিভিটি টা বেশী দূর আগাইতে পারি না। আমারে ইঞ্জিনিয়ার হইতে দিল না পরিবারের লোকেরা।
তো একদিন বৃষ্টি হলো। স্কুল থেকে এসেই কোন রকম ব্যাগটা ঘড়ে রেখেই চলে গেলাম খেলতে। আজ কয়েকজন বন্ধু বেড়ে গেল। সবাই এক সাথে হয়ে বললাম আজ আমরা একটা সেতু বানাবো। যার উপর দিয়ে গাড়ি চলবে আর নিচে দিয়ে পানি প্রবাহিত হবে।
একটা ড্রেনের উপরে আমার সেতু তৈরির কাজ শুরু হলো। নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্চে। সে ড্রেন দিয়ে আবার নৌকাও চলছে। সুতরাং সেতুটা একটু উচু করে তৈরি করতে হবে। রোড তৈরির নকসা তৈরি করছে হোসেইন।
অবশেষে আমরা সফল হলাম। সেতুর উপর দিয়ে বাস চলছে. নিচে দিয়ে নৌকা চলছে। খুব আনন্দ লাগছিলো আমাদের।
এদিকে কাদা মাটিতে খেলার কারনে কাপর চোপর সহ শরীরের বারটা বাজলো। পুরো শরীরে কাদা মাখা। একটু পরেই আমার বড় ভাই এসে পরলো। ভয়ে কাপছিলাম। কানে ধরে বাড়িতে নিয়ে গেল। এমন মাইর দিলো যে জনমের জন্য আমি সে টাইপের খেলা ভুলে গেলাম।
আমার আর ইঞ্জিনিয়ার হওয়া হলো না।
চলবে.........
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



