আমার প্রিয় পোস্ট

যখন এ মন থমকে যায়

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

শেয়ারঃ
0 0 0

শহরের গলির ভেতরে গাড়ি নিয়ে একটা গাছের ছায়ার নিচে দাড়ালাম। মোবাইলটা হাতে নিয়ে ভাবছি কল করবো। সার্চ বাটনে প্রেস করার আগেই দেখি জানালার পাশে একজন লোক এসে বলছে, "ভাই আপনি কি বাংলাদেশী?" আমি বললাম হ্যা ভাই। আপনার বাসা কি এই এলাকায়? আমি বললাম না, এখান থেকে দূরে আছে।

বললো, ভাই আমরা ফ্রি ভিষায় বিল্ড্রিং কনস্ষ্ট্রাকশনের কাজ করি। আমাদের এক সহকর্মী পরে গিয়ে হাত ভেংগে গিয়েছে, যা টাকা ছিল সব ওর চিকিৎসার জন্য খরচ হয়ে গেছে। এখন ক্ষিদে পেয়েছে, যদি ১০টা রিয়াল দিতেন তাহলে আমরা তিনজন রুটি কিনে খেতে পারতাম।

কথা গুলো শুনে আমি লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম। চোখে পানি এল বুঝি। পানি না আসার খুব চেষ্টা করছে। তবুও চোখে পানি টল মল করছে লোকটার।

ওর মুখের করুণতা দেখে আমি আর কথা বাড়ালাম না যে, সে কাজ করে তবুও তার পকেটে খাওয়ার টাকাটা নেই কেন? ১০ রিয়াল দিয়ে দিলাম।

টাকাটা হাতে নিয়ে আমাকে বললো আমি আপনাকে পরে কোথায় পাব? আমি বললাম কেন? সে বললো, টাকাটা ফেরত দেয়ার জন্য। আমি বললাম টাকা ফেরত দিতে হবে না।

কিন্তু সে রিকোয়েস্ট করলো, আমি আপনাকে টাকা ফেরত দিতে চাই আপনাকে নিতে হবে। অগত্যা আমি আমার মোবাইল নাম্বার দিলম, বললাম এই নাম্বারে পাঠিয়ে দিয়েন। আর না দিলেও সমস্যা নেই।

তার পর সে চলে গেল।

বসে বসে ভাবছি, একটা মানুষ কতটা নিরুপায় হলে কারো কাছে টাকা চাইতে পারে? সেও প্রবাসী আমিও প্রবাসী। নিজ দেশের লোকদের এই ধরনের কাজ দেখে খুবই কষ্ট হয়।

তবুও তো মানুষ এখানে আসছে ..... আসবেও.........

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৪
নিঃসঙ্গ বলেছেন: কিছুই বলার নাই নাজিরুল ভাই :(
৫. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
আহসান হাবিব শিমুল বলেছেন: হুমম.......লোকজনকে হুটহাট বিদেশ যাবার পরিণতি কিংবা বিপদ সম্পর্কে জনগণকে সরকারের সতর্ক করার সময় এসেছে।মিডিয়াও এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

প্রবাসে কর্মরত অধিকাংশ শ্রমিকই বিদেশে যে পরিমান খাটে কিংবা অর্থব্যায় করে আসে, সেই শ্রম, অর্থ দেশে বিনিয়োগ করলেই ভালো থাকবে।

অনেকেই সবকিছুই ছোটে প্রবাসের দিকে; বৈদেশিক মুদ্রার মনে অন্যরকম ঘ্রাণ আছে।

২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: এদেরকে বুঝাবে কে?

৬. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
মনির হাসান বলেছেন: ... কি বলা যায় এখানে ? আমি'ও নির্বাক ।
৮. ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৭
সাইফ সামির বলেছেন:

তবুও জীবন যাচ্ছে চলে...
ঘটনাটা দেশে হলে হয়তো অন্যরকম হতো! +
১১. ২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: জীবনটা এরকম !!

কেমন আছো? ভালো তো?
২০ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: হ্যা আপু, ভাল আছি। আপনি কেমন আছেন?

 

মোট সময় লেগেছে ০.৯২৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কম্পিউটার তো মাইনসেই বানাইছে
পেশা: ঠেলাগাড়ী চালানো
অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি।


রিয়াদ- সউদি আরব
hoq999@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ