আমাদের সহকর্মি তারসিম। খুবিই মজার একটা মানুষ। সব মানুষের ই কিছু না কিছু দুঃখ-কষ্ট থাকে। তার ও আছে। কিন্তু সে তা কাউকে বুঝতে দেয়নি। সারাক্ষন সে চেষ্টা করে নিজেকে হাসি খুশিতে রাখার জন্য। লাভ মেরিজ করে বিয়ে করেছিল। কিন্তু স্ত্রীকে সে বেশী সময় দিতে পারে নাই। জীবনের যুদ্ধে ঝাপিয়ে পরতে হয়েছে। বিয়ের পর থেকেই সে প্রবাস করে। আজও করছে। মাঝে মাঝে সে মজার মজার কথা বলে সবাইকে আনন্দ দেয়।
নিম্নে তার কয়েকটি:
১/ একদিন আমরা কয়েকজন এক সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ তারসিম এলো আমাদের মাঝে। এসেই বললো, নাজির আজ না এক অবাক করা কান্ড ঘটলো। আমরা বললাম কি হয়েছিল?
সে বললো, সকালে খুব ঠান্ডা লাগছিল। তার পর জ্যাকেট গায়ে দিলাম আর ঠান্ডা চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। আমরা সবাই কিছুক্ষন ওর কথা শুনে চুপ হয়ে বসে রইলাম। সেও চুপ।
তার পর সবাই হেসে ফেললাম। এমন ভাবে বলছিলো যেন অনেক বড় কিছু হয়ে গেছে।
২/ হোটেলে সবাই নাস্তা করতে বসলাম। সবে মাত্র বানিয়ে আনা রুটি সবাইকে দিল। তারসিম গরম রুটিতে হাত দিয়েই বললো, ও ও ও ও কি গরম।
আমি বললাম হ্যা এই মাত্র বানালো তো তাই।
সে বললো মনে হয় আগুন দিয়ে বানিয়েছে।
৩/ যখন এখানে বাঙালীদের দূর্দিন চলছিলো, তার কয়েকদিন পর আরব নিউজের একটা নিউজ পড়ে এসে হাতে পত্রিকাটা নিয়ে বলছে, আমরা কতটুকু উপরে উঠে গেলাম দেখেছো?
আমি বললাম কেন কি হয়েছে?
বললো, বাংলাদেশের নাম সবার মুখে মুখে এখন। আমরা অনেক ফেভারিট হয়ে গেলাম। অবাক হয়ে গেলাম নিউজটা পড়তে। পড়েই তো চুপ হয়ে গেলাম। দশ বাঙালীর মৃত্যু দন্ডের আদেশ।
হেসে ফেললো সবাই। এটাই কি আমাদের উপরে উঠা?
ঠাট্টার সূরে মনের কষ্টটা মনে করিয়ে দিল সে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

