আমার প্রিয় পোস্ট

উইন্ডোজ রি ইনষ্টল করার পর উবুন্তুতে বুট করতে না পারার সমস্যায় পড়লে...

০৮ ই মে, ২০০৯ রাত ১২:৪২

শেয়ারঃ
0 0 0

যারা উবুন্তুতে নতুন তারা সাধারনত ডুয়াল বুট করে থাকেন। (উইন্ডোজ ও উবুন্তু) উবুন্তু সম্মন্ধে সব কিছু না জেনে হঠাৎ করে এই অপারেটিং সিস্টেম এ গেলে অনেক সমস্যাতেই পড়তে হয়।

যাই হোক যারা এই রকম ডুয়াল বুট করে থাকেন তারা হয়তো একটা সমস্যায় পড়েছেন উইন্ডোজ রি ইনষ্টল করে। ধরুন আপনি আপনার পিসির C Drive এ ইউন্ডোজ ইনস্টল করেছেন এবং D Drive ইনস্টল করেছেন উবুন্তু। ইউন্ডোজের পরে উবুন্তু ইনস্টল করে আপনি বুট অপশন পেতেন কোনটাতে বুট করবেন। কিন্তু ইউন্ডোজ রি ইনস্টল করার পর আর সে বুট অপশনটা আসছে না। এই ধরনের সমস্যায় পরে হয়তো আপনি সমাধানও খুজে বের করে ফেলেছেন, আর যারা পারেন নি তাদের জন্যই এই টিপস্। :)

প্রথমে আপনাকে উবুন্তু সিডিটাকে সিডি ড্রাইভে রাখতে হবে। অটোম্যাকিট রান হয়ে এই রকম ইউন্ডো আসবে।


এবার লিষ্ট থেকে সিলেক্ট করুন Demo and full installation।

এবারের উইন্ডো থেকে সবার নিচের অপশনটা সিলেক্ট করুন।
Help me to boot from CD


ব্যাস হয়ে গেল।
এবার রিস্টার্ট চাইলে মেনুয়াল রিবুট সিলেক্ট করুন।

সিডিটা বের করে এবার রিস্টার্ট দিন,বুট অপশন পাবেন এবং উবুন্তু তে বুট করুন। ডি ড্রাইভে আগের ইনষ্টল করা উবুন্তু ঠিক ঠাক মত থাকলে সহি সালামতেই বুট হবে। :)

প্রয়োজনে আপনি এই বুট অপশনটি রিমুভও করতে পারবেন। এটা করতে সব কিছু আগের ধাপেই করুন। যেহেতো বুট অপশনটি ইনস্টল করা আছে সেহেতো নিচের অপশনটি আসবে।

আনইনস্টল এ ক্লিক করলেই বুট অপশনটি মুছে যাবে।

যারা উবুন্তু এখনোও ইনস্টল করেন নি, তারা আজই নতুন ভার্শন সরাসরি ডাওনলোড করতে এখানে যেতে পারেন http://www.ubuntu.com/

আর যারা টরেন্ট দিয়ে ডাওনলোড করতে চান তারা এখানে যেতে পারেন। Click This Link

এই টরেন্ট আমারি আপলোড করা। :)

উবুন্তুর নতুন ভার্শনে কিছু সমাস্যার সমাধান করা হয়েছে, যেমন ইনস্টল করার পর অডিও ভিডিও ফাইল প্লে করা যেত না কোডেক ডাওনলোড করা ছারা। যা নতুন ইউজারদের উবুন্তু থেকে বিমুখ করতো।

 

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৯ ভোর ৫:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই মে, ২০০৯ রাত ১২:৪৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ধন্যবাদ। শোকেইসে। কাজে আসবে।
০৮ ই মে, ২০০৯ রাত ১২:৫০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২. ০৮ ই মে, ২০০৯ রাত ১:১২
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: নাজিরুল ভাইয়া দিকি এখন ফ্রিওয়্যার নিয়াও পুষ্টায়।
প্লাস।
০৮ ই মে, ২০০৯ রাত ১:৩৩

লেখক বলেছেন: থেংকু।

আছ কেমন? তুমার মোবাইল নাম্বারটা হারাইয়া ফালাইছি, মেসেঞ্জারেও তুমারে দেখা যায় না। ঘটনা কি?

৩. ০৮ ই মে, ২০০৯ রাত ১:১৫
তৃষ্ণার্ত পথিক বলেছেন: ভাইজান একটা সময় এই জিনিস টা বহুত দরকার ছিল। এটার জন্য বহুত ঝামেলা করছি একসময়। উবুন্তু ব্যবহার বন্ধও ছিল অনেকদিন।কিন্তু সেটা অনেক আগের কথা। ৭.১০ যখন রিলিজ পায় সেই সময়ের কথা।

আশা করি নতুনদের কাজে দেবে।
০৮ ই মে, ২০০৯ রাত ১:৩৬

লেখক বলেছেন: গত সপ্তাহে এই সমস্যায় পরে সমাধান বের করলাম। সামহয়ারে কাকে যেন দেখছিলাম এই সমস্যার কথা বলতে, তাই পোস্ট দিলাম যেন নতুনদের কাজে আসে।

৪. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৩৯
নাফিস ইফতেখার বলেছেন: ঠিক একই ধরনের আরেকটি সমস্যার সমাধান দিলাম। চাইলে পোস্টে এ্যাড করতে পারেন। উইন্ডোজ ও উবুন্টু ডুয়াল বুট করা অবস্থায় কেউ যদি উবুন্টুর পার্টিশন ফরম্যাট দিয়ে দেন তাহলে উবুন্টুর Grub Loader বুট করার সময় Error দেবে এবং আপনি আপনার সম্পূর্ণ অক্ষত Windows XP থেকে চাইলেও পিসি স্টার্ট করতে পারবেন না। এটা থেকে উদ্ধারে অনেকে উইন্ডোজ রি-ইন্সটল পর্যন্ত করেন। এতো কিছুর দরকার নেই। অনেক সহজ সমাধান আছে এটার -

১. আপনার Windows XP এর সিডিটি সিডি ড্রাইভে ঢুকিয়ে সিডি থেকে বুট করুন।

২. XP'র সিডি থেকে ফাইল লোড হওয়া শেষ করলে আপনাকে R বাটন চেপে Recovery Console ঢোকার অপশন দেবে। R বাটন চাপুন।

৩. কমান্ড প্রম্পট এর মতো একটি উইন্ডো আসবে। ভয় পাবেন না। এখানে আপনার পিসিতে বর্তমানে ইন্সটল করা সব অপারেটিং সিস্টেমের নাম ও তার জন্য একটি ক্রমিক সংখ্যা থাকবে। যদি আপনার এক্সপিটি C: ড্রাইভে ইন্সটল করা হয়ে থাকে তবে এর ক্রমিক হবে 1।

৪. 1 চেপে Enter চাপুন।

৫. এবারে লিখুন fixmbr ও Enter চাপুন। একটা ওয়ার্নিং দিতে পারে আপনি এটা আসলেই করতে চান কিনা জিজ্ঞেস করে। নিশ্চিৎ করতে Y চেপে Enter চাপুন। ব্যস আপনার কাজ হয়ে গেলো। এবার শুধু পিসি রিস্টার্ট দিন। সরাসরি XP লোড হবে।

**উইন্ডোজ ভিসতা ও উবুন্টুর এবত্রে ডুয়াল বুটের ক্ষেত্রেও একই সমাধান প্রযোজ্য**

:)
০৮ ই মে, ২০০৯ রাত ৩:২৭

লেখক বলেছেন: হ্যা এই তত্বটিও অনেকে কাজে আসবে।

ধন্যবাদ আপনাকে। পোষ্টে এড না করলেও মনে হয় চলবে কারণ আপনার কমেন্টাতো থাকছেই। :)

৫. ০৮ ই মে, ২০০৯ রাত ২:৪০
নাফিস ইফতেখার বলেছেন: এক্সট্রা একটা তথ্য :)

fixmbr = Fix Master Boot Record
০৮ ই মে, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: হুম..........

০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: ভালো, তোমার খবর কি?

৮. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৪
পারভেজ রবিন বলেছেন: যাক অনেক খোজার পর পোস্টটা পাওয়া গেল।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: কাজে আসলেই আপনার খোজাকুজি সফল। :)

৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:০৪
শওকত আহমেদ বলেছেন: আমার এই পদ্ধতিতে কাজ হয় নাই ।
১০. ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৮
হতাস৮৮ বলেছেন: ভাই আপনি বড় একটা উপকার করলেন......ধন্যবাদ।+++++++++++++++++
১১. ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:১৪
বুবলা বলেছেন: লাজাবাব সলিউশান লাগে রাহো

 

মোট সময় লেগেছে ০.৯৮৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কম্পিউটার তো মাইনসেই বানাইছে
পেশা: ঠেলাগাড়ী চালানো
অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি।


রিয়াদ- সউদি আরব
hoq999@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ