আমার প্রিয় পোস্ট

আপনার তুলা ছবিটি গুগল আর্থ এ শেয়ার করুন

০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪২

শেয়ারঃ
0 0 0

(শুধু মাত্র নয়া ইউজারদের জন্য)

আপনার তুলা ছবিটি গুগল আর্থ এ শেয়ার করুন। নিজের এলাকাকে বা আপনার ক্যামেরায় তুলা ছবিটি তুলে ধরতে পারেন বিশ্বের কাছে। আপনার ভাল লাগা কোন প্রকৃতির ছবিটি আপলোড করতে পারেন। panoramio.com তে ছবিটি আপলোড করে ম্যাপিং করে দিন। কর্তৃপক্ষ ছবিটি যাচায় করে গুগল আর্থ এর জন্য নির্বাচন করবে। প্রায় ১ মাস পর সে ছবিটি গুগল আর্থ এ দেখা যাবে।

ছবি আপলোড করার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে কোন পারসোনাল ছবি আপলোড করবেন না। যেমন নিজের ছবি, বন্ধুর ছবি ইত্যাদী। শুধু মাত্র প্রাকৃতিক দৃশ্য, স্কুল কলেজ, হাসপাতাল, রাস্তা, সেতু, কোন ভাল নির্মান ইত্যাদী।

ছবি ম্যাপিং করার সময় ভাল করে জুমিং করে নির্দিষ্ট জায়গায় বসানোর চেষ্টা করবেন। এতে করে পর্যটকদের সে জায়গাটি বের করা খুব সহজ হবে। আপনি যতটুকু জুম করে ছবিটি বসাবেন গুগল আর্থের ভিজিটররা ততটুকু জুম করার পর সে ছবির আইকন দেখতে পাবে।

ম্যাপিং করার সময় আশ পাশের কোন জেলা বা থানা লিখে সার্চ দিন। আর যারা মোবাইল দিয়ে ছবি তুলেন আর সে মোবাইলটি যদি GPS এনাবল হয়ে থাকে তাহলে ইমেজ সেটিং এ সেইভ ইমেজ লোকেশন সিলেক্ট করে নিন। তাহলে আপনাকে খুজে আর ছবির সে জায়গাটি বের করতে হবে না। আপনি যখন ছবিটি আপলোড করবেন তখনি অটোম্যাটিক্যালি সেটা ম্যাপিং হয়ে যাবে। তাও আবার একচুয়াল লোকেশনে।

আপনার তুলা আপনার পিসিতে কোন ভাল ছবি থাকলে আজই আপলোড করুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুগল আর্থ ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:০৮
নুরুন নেসা বেগম বলেছেন: চমৎকার! বিশেষ করে নতুন দের জন্য বিবেচনার কথা উল্লেখ করায়। অনেক নতুন সংকোচে উপযাচক হয়তো হয় না। ধন্যবাদ।
৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০২
জুয়েল ফুজি বলেছেন: অনলি +++++++++++++++++++++++++++++++++++
৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৩৯
নাজিরুল হক বলেছেন: সবাইকে ধন্যবাদ।
৮. ০২ রা মার্চ, ২০১০ রাত ১১:১৩
সাইফুর বলেছেন: কম্পিউটার তো মাইনসেই বানাইছে পেশা: ঠেলাগাড়ী চালানো অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি।

কম্পিউটার তো মাইনসেই বানাইছে -- এই কথার মাজেজা বলেন :P
পেশা: ঠেলাগাড়ী চালানো ঠেলা গাড়ি চালাতে কেমন লাগে
৯. ০২ রা মার্চ, ২০১০ রাত ১১:১৪
সাইফুর বলেছেন: :P

নাজু ভাইজানের খবরটবর কি?
১০. ১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৩৩
পারভেজ রবিন বলেছেন: প্যানারামিও ছাড়া গুগল আর্থে বসে ডাইরেক্ট আপলোডের ব্যবস্থা নাই?
প্লেসমার্ক পাঠাব কি করে? প্লেস মার্ক করলে শুধু আমার কম্পিউটারেই থাকে। এটার কেএমডেড ফাইল ইমেইল করে পাঠাতে হয়। কোথাও খুজেও সেই ইমেইল ঠিকানা পেলাম না যেটাতে পাঠাতে হয়! ইমেইল ঠিকানাটা জানলে জানাবেন কি?
১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: এই ফোরামে আপনাকে সে প্লেস মার্কটি শেয়ার করতে হবে।
Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯৪৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কম্পিউটার তো মাইনসেই বানাইছে
পেশা: ঠেলাগাড়ী চালানো
অবসর সময়ে গান শুনি, বই পড়ি, বিভিন্ন ব্লগে চক্কর মারি।


রিয়াদ- সউদি আরব
hoq999@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ