somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখন আমরা কোথায় ছিলাম?

১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভানু বন্দ্যোপাধ্যায়ের একটি কৌতুক নকশা আমার খুব প্রিয়।আপনাদের অনেকেই হয়ত শুনে থাকবেন।চোর এসে বাড়ীতে ঢুকেছে। গৃহকর্তা জেগে আছেন।চোরের আগমন সম্পর্কে পুরোপুরি ওয়াকেবহাল।চোর একে একে জিনিষ-পত্র জড়ো করছে আর গৃহকর্তা সীমাহীন কৌতুহলে শুধু অবলোকন করে যাচ্ছেন--চোর শেষপর্যন্ত কি করে।শুধুই ভাবছেন-'দেখিনা কি করে'।এই ভাবনা -প্রক্রিয়াটা চলল চোরের প্রস্থান পর্যন্ত।'দেখিনা কি করে'--ভাবতে ভাবতে এতই মশগুল হয়ে রইলেন,চোর চোখের সামনে ঘরের সমস্ত জিনিষ বাঁধাছাদা করে নিয়ে নিশ্চিন্তে চলে গেল।গৃহকর্তা তখন বাস্তব জগতে ফিরলেন।তারপর গেলেন থানায় ডায়েরী লেখাতে।পুলিশ অফিসার একের পর এক ঘটনার বর্ণনা শুনে যাচ্ছেন আর প্রশ্ন করছেন --তখন আপনি কি করলেন?- ভদ্রলোক বারবার একই উত্তর দিচ্ছেন--' আমিতো তখন ভাবছি দেখিনা কি করে'। ডায়েরী লেখা শেষ করে ভদ্রলোকের চূড়ান্ত বোকামীতে মহাবিরক্ত পুলিশ অফিসার বললেন--এবার তাহলে বাড়ি যান আর বসে বসে ভাবুন',দেখিনা পুলিশ কি করে '।
প্রসঙ্গ লালনের ভাস্কর্য ভাঙ্গা।মূর্তি না ভাস্কর্য তা নিয়েও বিতর্ক। আরেকদল ব্যস্ত এর শিল্পগুণাগুণ বিচারে। এযেন পালাগানের আসর।একদলএক চরণ গাইল প্রত্যুত্তর দিল অন্য দল আগের চরণের বিরোধিতা করে।
আসল কথাটি হচ্ছে- এটা একটা পুতুল, মূর্তি বা ভাস্কর্য যাই হোক না কেন স্থাপিত হয়েছিল লালনের স্মারক রূপে। এই ভাস্কর্যটি অপসারণ একে অপমান করারই নামান্তর মাত্র।
সমস্ত দেশ জুড়ে বিক্ষোভ -অসন্তোষ চলছে। এব্যাপারে আমার একটা প্রশ্ন আছে সকলের কাছে, আমার নিজের কাছেও।
ভাস্কর্য ভাংগার এই সিদ্ধান্তটি যখন নেওয়া হয়েছিল তখন থেকে বাস্তবে
কার্যকরী হওয়ার মাঝখানের সময়টাতে আমরা কোথায় ছিলাম?সম্মিলিত হাতের শক্তিতো অপরিসীম।আমরা কেন সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে পারিনা আমাদের অস্তিত্বের প্রতি হুমকি
স্বরূপ এসব অনভিপ্রেত কার্যকলাপ?
ঘটনা কি এখানেই সীমাবদ্ধ --লালনের ভাস্কর্য পর্যন্ত?এরকম ঘটনা কি একের পর এক ঘটবেনা যা আমাদের সংস্কৃতির শিকড় শুদ্ধ ধরে একসময় টান দেবে?
কি করব আমরা ? ভানুর কৌতুক-নকশার বোকা গৃহকর্তা হয়ে ভেবে যাবো ' দেখিনা কি করে'--পরে থানায় গিয়ে ডায়েরী লিখিয়ে আসার জন্য?
২৭টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×