বরফ শীতল দু'টো হাত
০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছুই আর সরল থাকেনা
এক অমোঘ দ্বান্দ্বিকতাকে কেবলি ভারাক্রান্ত করা
পতনের অবিনাশী পরাক্রম
ক্ষরণে ক্ষরণে ঝাঁঝরা করেছে লাভাস্রোত
রিক্ত-গর্ভ এক অবয়ব শুধু ওই দৃপ্ত-পাহাড়।
রূপকথা নেই
সবুজ বাড়ীটি নেই
নেই পঙ্খীরাজ
সোনার পালঙ্ক
স্পর্শ মাত্র খসে যাবে এতটাই
টলমল হয়ে আছে
কেবলি ভাং-চুর
ভাঙ্গনের শব্দ ছাড়া আর কোন শব্দ বেঁচে নেই;
সবই কি তবে নির্মাণের বিপরীতে জানু পেতে আছে?
তীব্র দাহে গলেনা বরফ
এতটাই শৈত্য-প্রবাহ ছুঁয়ে আছে
বরফ শীতল দু'টো হাত;
একটি কৃষ্ণ-গোলাপ ধরে আছে তবু
নেবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন