আমার প্রিয় পোস্ট

..

৭১'বধ্যভূমির লাশগুলো

২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭

শেয়ারঃ
0 0 0

যুদ্ধ যা দেয়--তার চেয়ে ঢের বেশী কেড়ে নেয়।


যে চোখ দু'টো আর কোনদিন বাংলার এই সুনীল আকাশ দেখবেনা
শরতের তীব্র বর্ণচ্ছটাময় মেঘপরী নৃত্য
রংধনু
কাশবনে শুভ্র ঢেউয়ের মাতন
রূপালী তরঙ্গ
---সেই মণি দু'টো ঠোকরানো শেষ করে
বুকের উপর থেকে এইমাত্র একটি শকুন উড়ে গেল;
এখন---
সেই দুই চোখ পিলপিলে পিঁপড়ার দখলে চলে গেছে;

পিঁপড়াতে তার খুব ঘেন্না ছিল
একবার--চায়ের কাপে একটি কালো পিঁপড়ার লাশ দেখে
পেয়ালা আঁচড়ে ভেঙ্গে দিলে--- চা-পরিবেশনকারী
তার বোন অভিমানে তিনদিন কথাই বলেনি।
তার ভাই আজ পিঁপড়ার খাবার হয়ে গেছে--বোনটি জানেনা।
আর তার মা --ছেলে ছুটিতে বাড়ী আসার দিনটিতে
রিকশার টুং টাং শব্দে দৌড়ে দৌড়ে দরোজায় ছুটে যাওয়া
সারাক্ষণ ঘর-বার, বার-ঘর করা--'খোকা এলো বুঝি'
সেই মা এখন কোথায়?

মৃত্যু-সহযাত্রীদের লাইনে দাঁড়িয়ে তার মনে পড়েছিলো
সেই বন্ধুটির কথা--- গ্রামে মায়ের কাছে পালিয়ে গিয়েও রেহাই পায়নি;
মা-বাবার সামনে বেয়োনেটে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে মারা হয়েছে।


সারিতে দাঁড়ানো ভীতু চেহারার আধবুড়ো লোকটি
দোয়া-দরূদ পড়ে আল্লাহ্‌র দরবারে প্রাণ-ভিক্ষা চাইতে চাইতে
আচমকা প্রচন্ড সাহসী উচ্চারণে-' জয় বাংলা'বলে চিৎকার দিয়ে ওঠে
কাতারে সারিবদ্ধ সব ক'টি মানুষের কোরাস-ধ্বনি ওঠে
জয় বাংলা
জয় বাংলা
জয় বাংলা

এক ঝাঁক বুলেটের ধাক্কায় শব্দগুলো থেমে গেলে
কাক-শকুন,পিঁপড়া আর ভনভনে মাছির পাহারায়
ছড়ানো-ছিঁটানো লাশগুলো পড়ে থেকে।

বাতাসের রেনুতে রেনুতে মিশে থাকে তাদের শেষ উচ্চারণ-ধ্বনি।




 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২০
ফাঁকি বাজ বলেছেন: শব্দের বাইরে....।বাক হীন কবি......।

আামার ঘরে আপনার ধুলো পেলে ধন্য হব
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন:
আপনার ঘর থেকে ঘুরে এলাম। শুভেচ্ছা রইল।

২. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২
একরামুল হক শামীম বলেছেন:
বাতাসের রেনুতে রেনুতে মিশে থাকে তাদের শেষ উচ্চারণ-ধ্বনি।

ভালো লাগলো।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা শামীম। তোমার খবর কি?

৩. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২
বৃত্তবন্দী বলেছেন: বলার মত কোন শব্দ নাই আমার ভান্ডারে...
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৯

লেখক বলেছেন:

অনেক শুভকামনা রইল।

৪. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩২
মমমম১২ বলেছেন: ঠিক যুদ্ধ যা দেয় তার থেকে ঢের বেশী কেড়ে নেয়।
আপনার এ ধরনের লেখা গুলো পড়লে কেমন যেন লাগে ঠিক বোঝানো যায় না।মাঝে মাঝে দম বন্ধ টাইপ।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। অনেক শুভেচ্ছা ।

৫. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫০
মেঘ বলেছেন: শুনেন বস্, ঐসব ধুনফুন ছাড়েন, আমার মেয়েরে অন্তত যেন আপনার একটা কবিতার বই দিতে পারি সেই ব্যবস্থা করেন। কিবতাডি একমলাটে লইয়া আনেন, আরাম কইরা পড়ি। আপনে দুর্নান্ত লেখেন ইটা কি চিক্কুর পাইড়া কইতে হইব আমারে? তাইলে কই এমন লিখা আপনাকেই মানায়। দুইটা হাতজোড় করে বলি, বই করেন অন্তত আমাদের জন্য।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫১

লেখক বলেছেন:

ওকে বস। পাবে...............।ভাল থেকো।

২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা জানাই।

৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩০
সারোয়ার হাবিব বলেছেন: আর যুদ্ধপরাধী,
কারা বিচার করবে?
কিভাবে করবে?
বি এন পি করবেনা কারন তাদেরই সহযাত্রী তারা ।লীগ করতে পারেনি যখন ক্ষমতায় ছিল?প্রশ্ন হলো কেন পারেনি?

ভাই ,
আমরা যতই গলা ফাটিয়ে চিৎকার করিনা কেন ,শুয়রগুলোর বিচার কখনই হবেনা,
তারা এটা ভালো করেই জানে ।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৩

লেখক বলেছেন:

প্রশ্নগুলোতো আমারো।

অনেক শুভকামনা।

২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৪

লেখক বলেছেন:


ধন্যবাদ। অনেক শুভকামনা রইল।

৯. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৪
একরামুল হক শামীম বলেছেন: খবর ভালো আপু। কেমন আছেন?
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৬

লেখক বলেছেন:
ভাল আছি। চাই --তোমরা সবাই যেন সবসময় ভাল থাকো।

১০. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপু কেমন আছো? অনেক দিন পর তোমাকে দেখলাম। তোমাকে খুব মিস করেছি এ ক'দিনে। আমিও বেশ অনিয়মিত ছিলাম। আমার কবিতাগুলো গোপনে কাঁদে তোমার জন্য। ওদের একটু দেখে এসো সময় হলে।

কবিতা সরাসরি প্রিয়তে গেলো। আর কিছু বলার মত সে ভান্ডার আমার নেই। ভালো থেকো।
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৮

লেখক বলেছেন:
এইমাত্র তোমার কবিতা পড়ে এলাম।খুব ভাল লাগল।

অনেক অনেক শুভেচ্ছা। ভাল থেকো সবসময়।

১১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৪৪
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
শরতের তীব্রবর্ণচ্ছটাময়মেঘপরীনৃত্য
রঙধনু
কাশবনে শুভ্রঢেউয়ের মাতম
রূপালীতরঙ্গ
সেই মণিদুটো ঠোকরানো শেষ করে
বুকের উপর থেকে এইমাত্র একটিশকুন উড়ে গেলো;
________________________________


শুভরাত্রি, দিদি।
২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন:
শুভেচ্ছা রইল।ভাল থেকো।

১২. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৭
উধাও ভাবুক বলেছেন: এক ঝাঁক বুলেটের ধাক্কায় শব্দগুলো থেমে গেলে
কাক-শকুন,পিঁপড়া আর ভনভনে মাছির পাহারায়
ছড়ানো-ছিঁটানো লাশগুলো পড়ে থেকে।

বাতাসের রেনুতে রেনুতে মিশে থাকে তাদের শেষ উচ্চারণ-ধ্বনি।
______________________________________
আজও মিশে আছে...
সেই শব্দ দেশপ্রেমিক ছাড়া আর কেউ শুনতে পায়না।
যারা শুনতে পায় তাদের কালা করে দেয়ারও চেষ্টা অবিরত।

কেমন আছেন আপা ?
ভাল থাকুন।
২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৬

লেখক বলেছেন:
অনেক শুভকামনা রইল।

১৩. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১২
আমি ও আমরা বলেছেন: এক ঝাঁক বুলেটের ধাক্কায় শব্দগুলো থেমে গেলে
কাক-শকুন,পিঁপড়া আর ভনভনে মাছির পাহারায়
ছড়ানো-ছিঁটানো লাশগুলো পড়ে থেকে।

বাতাসের রেনুতে রেনুতে মিশে থাকে তাদের শেষ উচ্চারণ-ধ্বনি।---
-----------------------------------------------------
টপি বিয়োজন দিদি
২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন:
শুভেচ্ছা রইল বাপ্পী। ভাল থেকো।

১৪. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
আইরিন সুলতানা বলেছেন: কি দু:সহ যন্ত্রনাই না বয়ে বেড়ায় সেই সব স্বজন হারানো পরিবার ...

ধন্যবাদ আপু এমন রক্তাক্ত একটি কবিতার জন্য । ভাল থাকুন ।
২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৯

লেখক বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভাল থেকো।

২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

১৬. ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫২
নম্রতা বলেছেন: ঘরে ঘরে এমন কত কাহিনী আজও শুনি আর চোখে আসে জল ! ++
২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন:
কিন্তু দুঃখ হল এই যে--বেশীরভাগ মানুষ এসব ভুলে গেছে।এজন্য আজ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার প্রার্থনায় দ্বিধাবিভক্ত।

ভাল থেকো।

১৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১
অদৃশ্য বলেছেন: আপু....................অসাধারন, অনেক অনেক অনেক ভালোলাগা জানালাম। বরাবরের মতো আর একটি ..................সৃষ্টি।

সবসময় ভালো থাকুন।
২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন:

অনেক শুভেচ্ছা ---আমার চারপাশের মানুষগুলো যেন সবসময় ভাল থাকে তাই চাই।

১৮. ২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
অরণ্য আনাম বলেছেন: আপনি সব সময় অসাধারণ কবিতা লেখেন
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন:

অনেক ধন্যবাদ আনাম। শুভেচ্ছা রইল। ভাল থাকুন।

১৯. ২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৪
কালপুরুষ বলেছেন: বাকরুদ্ধ হয়ে পড়ে গেলাম তোমার কবিতা। চোখের সামনে কিছু দৃশ্যপট ভেসে এলো। শুধুই বিভীৎসতা, নৃশংসতার আর বর্বরতার সেই কালো রাত্রির কথা মনে পড়ে গেল। তোমার কবিতা সেই দৃশ্যই মনে করিয়ে দেয়।

অত্যন্ত চমৎকার লিখেছো। অনেক শক্তিশালী কবিতা।
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

লেখক বলেছেন:

আরো ভাল কিছু লিখতে চাই দাদা।শুভেচ্ছা রেখো আমার জন্য।
ভাল থেকো।

২০. ২১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০
এম এ হক বলেছেন: জয় বাংলা
জয় বাংলা
জয় বাংলা
.......


অনেক ভালো লাগল,
জয় নাজনীন আপু
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন:
জয় হোক বাংলার সব মানুষের। অনেক শুভেচ্ছা রইল।

২১. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০০
নুশেরা বলেছেন: "বাতাসের রেনুতে রেনুতে মিশে থাকে তাদের শেষ উচ্চারণ-ধ্বনি।"
আমরা যেন তা বয়ে বেড়াই আজীবন।

ভাল থাকবেন আপা।
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন:
আমি-আপনি আমরা সবাই তাই চাই।চাই একে প্রতিষ্টিত করতে ।
কিন্তু কিভাবে....................................জানিনা।

শুভেচ্ছা।

২২. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
অধর বলেছেন: "বাতাসের রেনুতে রেনুতে মিশে থাকে তাদের শেষ উচ্চারণ-ধ্বনি।"

দিনে দিনে তোমার প্রতি আগ্রহ বেড়েই চলেছে। জানলাম, তুমি একটি পত্রিকা সম্পাদনা করতে সেটার নাম জানতে পারি?

একটু খানি আঁচ করা যায় তোমার বিশাল বর্নাঢ্য জীবন। আমাদের কাছে একটু খানি বলো, ভালো লাগবে।

ভালো থেকো।
২১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন:
অনেক শুভেচ্ছা তোমার জন্য অধর।আমার সম্পাদিত পত্রিকাটির নাম ছিল' দৈনিক জনধারা" সেটা সিলেট থেকে বের হতো।

ভাল থেকো।

২৩. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৯
মৈথুনানন্দ বলেছেন: যুদ্ধ যা দেয়--তার চেয়ে ঢের বেশী কেড়ে নেয়।

=====

এই লায়নটা পড়ে জানতে ইচ্ছে করছে a Prayer for Owen Meany পড়েছেন? এই কবিতাটি কি তার দ্বারা ইন্সাপায়ার্ড??
২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন:
পড়িনি।আমি সবসময় নিজের অনুভব থেকে অনুপ্রানিত হই।

ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল।

২৪. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৮
পারভেজ বলেছেন: অসাধারণ কবিতা ।
অনেক ধন্যবাদ।
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৭

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ পারভেজ। অজস্র শুভকামনা।

২৫. ২২ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯
লীনা ফেরদৌস বলেছেন: আপা, আপনার লেখা পড়ে কি বলবো বুঝে পাই না। এমন মন ছুঁয়ে যাওয়া কথা, তবে প্রথম লাইনটা হদয়ে গেঁথে রইল।
২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩

লেখক বলেছেন:
অনেক অনেক অনেক শুভেচ্ছা।

২৬. ২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫
সবাক বলেছেন: সেই মণি দু'টো ঠোকরানো শেষ করে
বুকের উপর থেকে এইমাত্র একটি শকুন উড়ে গেল;

অনেকদিন মনে থাকবে
২২ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৬

লেখক বলেছেন:
শুধু মনে রাখা নয়। তুমিও কিছু লিখো।

শুভেচ্ছা রইল।ভাল থেকো।

২৪ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা।

২৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৩
সুলতানা শিরীন সাজি বলেছেন: অসাধারন।
আপু কবিতাটা এক অনুষ্ঠানে আবৃত্তি করবো।
শুভেচ্ছা।
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৬

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ সাজি। তুমি এই কবিতা আবৃত্তি করলে খুব খুশী হবো।

কেমন আছো? অনেক শুভেচ্ছা।

২৯. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৪
রাশেদ বলেছেন: তাও তাদের মধ্যে দেশপ্রেম ছিলো!
২৯ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮

লেখক বলেছেন:
ছিল বলেইতো প্রাণ দিতে পেরেছিল।

শুভেচ্ছা রইল।

৩০. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
হিমালয়৭৭৭ বলেছেন: হায় হায়, আন্টি এটা কি কবিতা, নাকি ভিটিও ফুটেজ? আমি তো বিভ্রান্ত হয়ে যাচ্ছি। ডিসেম্বরে টিভি চ্যানেলগুলোতে যুদ্ধের যেসব দৃশ্য দেখায়, এই লেখাটিতে তো তার চেয়েও সুস্পষ্ট সচিত্র প্রতিবেদন রয়েছে মনে হচ্ছে।।।। পুরো সিরিজটাই প্রিয়পোস্ট হিসেবে নিততে হবে, আমার লেখার দৃশ্য নির্মাণে কাজে লাগবে।।।


কালকে আপনাকে যে লেখাটি পড়তে অনুরোধ করেছিলাম , আপনি ভুল করে অন্যটা পড়ে ফেলেছেন।।। সেই ৩পর্বের লেখাটা হচ্ছে লিখি চলো(৩ পর্বের লেখা আপনি ১মটা কাল পড়েছিলেন) .....২য় পর্ব পড়ার আগে ১মটা রিভিউ করে নিলে পড়তে সুবিধা হবে।।।
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন:
ঠিক আছে হিমু ভুল করে পড়ে ফেললেও কোন অসুবিধা নেই। তোমার লেখাগুলো পড়তে ভাল লাগে----দুইটা লেখাই নাহয় পড়ে নিলাম।

 

মোট সময় লেগেছে ১.৮৬২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই