'নক্ষত্রের ফুলে ফুলে এ আকাশ ভরে যাবে
যাই মা--নক্ষত্রের ফুল নিয়ে আসি।'
মা শুধু অপেক্ষায় থাকে...........................
আকাশে-বাতাসে বিজয়-ধ্বনিটি বেজে ওঠে
রাজা-ধীরাজের বেশে বীর-সেনানীরা ফিরে আসে;
নিজেকে দ্বিখন্ডিত করে বিধবার ছেলেটিও ফিরে আসে
হুইল-চেয়ারে বসা-----হাঁটু পর্যন্ত দুই পা কাটা
তবু মুখে হাসি--সবুজ পতাকাটি দুই হাতে ধরা।
---' কেঁদোনা মা--আমিতো ফিরেছি।ভাবো
তোমার মতো আরো কত মায়ের সন্তানের,ফেরাই হয়নি।
আমরা এবার স্বাধীন হয়েছি।
এবার আমাদের সব দৈন্য ঘুচে যাবে;
এবার ঠিকই আমাদের আকাশে নতুন সূর্য ঊঠবে
রাতগুলো নক্ষত্রের ফুলে ভরে যাবে।'
৩৭ বছর পর---ছেলে ভাবে
মাকে দেয়া কথাটি রাখা হলোনা;
আমাদের নক্ষত্রের বাগান আর আমাদের হলোনা
পিশাচেরা সেখানে আজো খেলে যাচ্ছে--গোল্লাছুট খেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

