কালজীর্ণ পুঁথির একটি পৃষ্টা খসে পড়ে।জীবনের ঋণ বাড়ে।বাড়ে পরমায়ু।
জ্বলে জ্বলে নিঃশেষ আলোটুকু মুছে গেলে
মোমদানে পড়ে থাকে জমাট অশ্রুকণা;
উদাসী পথিক এমন নির্লিপ্ত চলে যায়
যেন---কোনদিনই এই আলোক-স্পন্দন তাকে ব্যাকুল করেনি
কোন হিমশীতল রাতে ---
প্রদীপের করতল থেকে উষ্ণতার একটি কণা ধার করেছিল
একবারও মনে পড়েনা।
জোনাকীর বুকের আগুন সারারাত জ্বলে নেভে
স্বপ্নের নগরীতে যাওয়া হয়না
হৃদয়ের ঘরে যার পাথর-দেয়াল
কে জানে তার বুকের গোলাপ কোথায় থাকে
আজীবন পাথর ভাঙ্গার গান তবু গেয়ে চলে গোলাপ-প্রেমিরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

