আমার প্রিয় পোস্ট

..

কখনো আমি কেউ ছিলামনা

১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫৫

শেয়ারঃ
0 3 0




আমি কেউ নই।কখনো আমি কেউ ছিলামনা।


সমুদ্রের ফেনায়িত মদে ভাঙ্গে প্রবাল-প্রাচীর

আমি তার কিয়দংশ;
মৃত;
ভঙ্গুর;
সামান্য।


রক্তস্রোতের মাঝে আদিমতম যাযাবর নেশা
তরঙ্গ-স্পন্দনে শিরায় শিরায় মাদলের বোল বেজে ওঠে;তবু
নিবিড় সমুদ্র-দর্শনে ব্যর্থ
তিন ঢেউ পেরুনো হয়না
প্রবল জোয়ার-জলোচ্ছ্বাসে বালুকাবেলায় ফিরে আসি
বার বার।
ছুটে চলা কেবল গন্তব্যে পৌঁছানো নয়;অভ্যস্ত পদক্ষেপ।
মধ্যাহ্নের খররোদে অনায়াস-রপ্ত পদযাত্রা শেষে
ছায়াবীথি
অশ্বত্থের মূলে ঠান্ডা ঘাস
তরুছায়ে বৃন্তচ্যুত দু'একটি বর্ণগর্বী পারিজাত;

কেউ অপেক্ষায় থাকেনা।


আমি কিছু নই।কিছুই হতে চাইনি।
না বাজীর রেসের ঘোড়া
না ইতিহাসের পাতায় লেখা এক নাম
লোকশ্রুত-কিংবদন্তী;কিছু নয়।

একক-বিশুদ্ধ আমাকে চেয়েছি
আমি
শুদ্ধতম-বিশুদ্ধতায় আমি

কোনটি সত্য ছবি-----------
লহর-মগ্ন জলের অস্থির কারুকাজ?
দর্পণের ক্ষীণ দোদুল্যমানতা?
নাকি দেয়ালের ফ্রেমে ঈষৎ হাসিমাখা স্থিরচিত্রের উদ্ভাস;
দ্বন্দ্ব ঘুচেনা...................................................

আমি নেই..............................
না আয়নায়;
না জলে;
না স্থিরচিত্রে............।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০১
আশরাফ মাহমুদ বলেছেন: আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।

কেমন আছো? অনেক শুভেচ্ছা।

২. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:০২
অরণ্য আনাম বলেছেন:
নাহি স্থির চিত্র কিংবা আলোকচিত্র
এ যেন আলোকিত এক আধাঁর
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: না আয়নায়;
না জলে;
না স্থিরচিত্রে.........

অনেক শুভকামনা।

১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন: আমি কিছু নই।কিছুই হতে চাইনি।


শুভেচ্ছা।

৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৫২
নাফিস ইফতেখার বলেছেন:


আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলামনা।


সমুদ্রের ফেনায়িত মদে ভাঙ্গে প্রবাল-প্রাচীর
আমি তার কিয়দংশ;
মৃত;
ভঙ্গুর;
সামান্য।


রক্তস্রোতের মাঝে আদিমতম যাযাবর নেশা
তরঙ্গ-স্পন্দনে শিরায় শিরায় মাদলের বোল বেজে ওঠে;তবু
নিবিড় সমুদ্র-দর্শনে ব্যর্থ
তিন ঢেউ পেরুনো হয়না


প্রবল জোয়ার-জলোচ্ছ্বাসে বালুকাবেলায় ফিরে আসি
বার বার।
ছুটে চলা কেবল গন্তব্যে পৌঁছানো নয়;অভ্যস্ত পদক্ষেপ।


মধ্যাহ্নের খররোদে অনায়াস-রপ্ত পদযাত্রা শেষে
ছায়াবীথি
অশ্বত্থের মূলে ঠান্ডা ঘাস
তরুছায়ে বৃন্তচ্যুত দু'একটি বর্ণগর্বী পারিজাত;
কেউ অপেক্ষায় থাকেনা।

আমি কিছু নই।কিছুই হতে চাইনি।
না বাজীর রেসের ঘোড়া
না ইতিহাসের পাতায় লেখা এক নাম
লোকশ্রুত-কিংবদন্তী;কিছু নয়।


একক-বিশুদ্ধ আমাকে চেয়েছি
আমি
শুদ্ধতম-বিশুদ্ধতায় আমি


কোনটি সত্য ছবি-----------
লহর-মগ্ন জলের অস্থির কারুকাজ?


দর্পণের ক্ষীণ দোদুল্যমানতা?
নাকি দেয়ালের ফ্রেমে ঈষৎ হাসিমাখা স্থিরচিত্রের উদ্ভাস;
দ্বন্দ্ব ঘুচেনা...................................................

আমি নেই..............................


না আয়নায়;


না জলে;


না স্থিরচিত্রে............।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন:

আরে !আরে! এই অসাধারণ-জিনিয়াস ছেলেটার এই অসাধারণ উপহারে যে কি খুশী হয়েছি কিভাবে বুঝাবো?

ব্লগীয় জীবনের সেরা মন্তব্য-উপহার। অনেক অনেক.....................ধন্যবাদ নাফিস। শুভেচ্ছা।

(তোমার এই চমৎকার সংযোজনের জন্য কবিতাটিকে আমার শোকেসে রেখে দিচ্ছি।)


৫. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন:
কেমন আছো?অনেক অনেক শুভেচ্ছা।

৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:২০
তনুজা বলেছেন:
সমুদ্রের ফেনায়িত মদে ভাঙ্গে প্রবাল-প্রাচীর

আমি তার কিয়দংশ;
মৃত;
ভঙ্গুর;
সামান্য .....

অপূর্ব
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ তনুজা। ভাল থেকো।

১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন:
ধন্যবাদ হাসান। শুভেচ্ছা।

৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: একক-বিশুদ্ধ আমাকে চেয়েছি
আমি
শুদ্ধতম-বিশুদ্ধতায় আমি ++++

চমৎকার
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন:
অনেক শুভকামনা রইল।

৯. ১৩ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:১২
মিলটনরহমান বলেছেন: কোনটি সত্য ছবি-----------
লহর-মগ্ন জলের অস্থির কারুকাজ?
দর্পণের ক্ষীণ দোদুল্যমানতা?
নাকি দেয়ালের ফ্রেমে ঈষৎ হাসিমাখা স্থিরচিত্রের উদ্ভাস;


এই কবিতায় জানলাম প্রশ্নের ধরণ!
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৮

লেখক বলেছেন:
ধন্যবাদ মিলটন। অজস্র শুভেচ্ছা।

১০. ১৩ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৭
মমমম১২ বলেছেন: হুমমম আজকে আবার শব্দের ঘাটতি।কত ভাল লেগেছে বোঝানো যাচ্ছে না।

১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন:

শুভকামনা রইল ম...............।অনেক অনেক ভাল থেকো।

১১. ১৩ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৮
অধর বলেছেন: একক-বিশুদ্ধ আমাকে চেয়েছি
আমি
শুদ্ধতম-বিশুদ্ধতায় আমি
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন:
কেমন আছো অধর? ভাল থেকো সবসময়।

১২. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৬
ইমন জুবায়ের বলেছেন: মহৎ কবিতার মুখোমুখী হওয়ার সেই অনুভূতি হল।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৮

লেখক বলেছেন:
এই কমপ্লিমেন্টগুলোই অনুপ্রেরণা।

ভাল থেকো ইমন।

১৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:১১
রিসাত বলেছেন: একক-বিশুদ্ধ আমাকে চেয়েছি
আমি

সুন্দরতম তবে মুহুর্তের যেনো
পাবো না কখনো দূর্বলতর ইচ্ছাশক্তি ,,
পরমহুর্তে আমি অন্যখানে,,,
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ রিসাত আমার ব্লগে আসায়।তোমাকে খুবই পছন্দ করি।

ভাল থেকো।

১৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:২৮
ফকির ইলিয়াস বলেছেন: ছুটে চলা কেবল গন্তব্যে পৌঁছানো নয়;অভ্যস্ত পদক্ষেপ।

একটি লাইন ই বলে দিয়েছে অনেক কথা ।

নাফিস ইফতেখার - আপনার এই কবিতার সাথে যে ছবি গুলোর সংযোজন ঘটিয়েছেন, তা - ই এই কবিতাকে করে তুলেছে একটি
পূর্নাংগ '' দৃশ্য কবিতা '' ।
যা এই সময়ে কাব্যভুবনের এক নতুন চমক ।

খুব ভালো লাগলো।
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন:
হ্যাঁ নাফিসের এই অনবদ্য সংযোজন আমার জন্য এক বিরাট চমক।

অনেক শুভেচ্ছা রইল।

১৫. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:০৬
শফিউল আলম ইমন বলেছেন: চমৎকার। মুগ্ধ আমি। সবকিছুর আগে আমাদের বিশুদ্ধ হতে চাওয়া উচিত। '' মরণের পরপারে বড়ো অন্ধকার, এইসব আলো প্রেম ও নির্জনতার মতো''
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন:
'' মরণের পরপারে বড়ো অন্ধকার, এইসব আলো প্রেম ও নির্জনতার মতো''

এই কথাগুলোর জন্য প্লাস।

অনেক শুভকামনা।

১৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:১১
পারভীন রহমান বলেছেন: ছুটে চলা কেবল গন্তব্যে পৌঁছানো নয়;অভ্যস্ত পদক্ষেপ.........

আমি নেই..............................
না আয়নায়;
না জলে;
না স্থিরচিত্রে............।

কি ক রে যে পারেন এতো সুন্দর করে লি খতে
খুব ভাল লাগলো আপু
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ পারভীন।কেমন আছো?

অনেক অনেক শুভেচ্ছা।

১৭. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: মেলা দিন পর ব্লগে আইসা আপনার কবিতা পৈরা ভাল লাগা রেখে গেলাম...


তবে নাপিচ্রে এক্টা ইশপিশাল ধইন্নাপাতা দিয়েন :)
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন:
কিগো কুটুম কেমন আছো?

বৌটাকে নিয়ে একদিন বাসায় আসোনা কেন?

১৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৭
শূন্য আরণ্যক বলেছেন: আমি কিছু নই।কিছুই হতে চাইনি।
না বাজীর রেসের ঘোড়া
না ইতিহাসের পাতায় লেখা এক নাম
লোকশ্রুত-কিংবদন্তী;কিছু নয়।

~~~~~~~~~~

অনেক ভালো লেগেছে
+++
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১০

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। শুভকামনা জানাই।

১৯. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫০
ফেরারী পাখি বলেছেন: আপু, কেমন আছেন?

অসাধারণ একটা কবিতা পড়লাম।

আমি নেই..............................
না আয়নায়;
না জলে;
না স্থিরচিত্রে............।



আমারও তাই মনে হয়--- নিজের অস্তিত্ব সম্পর্কে।
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন:
ব্লগে এত কম দেখি কেন?

অনেক অনেক শুভেচ্ছা।

২০. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৯
শিরোনামহীন বলেছেন: আপা,

অসাধারণ একটা কবিতা পড়লাম। সিম্পলি অসাধারণ!!!!
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন:
যাক বাবা তোমার দর্শন মিললো.....................

খুব মজায় আছো? অভিনন্দন আবারো।ভাল থেকো আনন্দে থেকো।

২১. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩০
রুবেল শাহ বলেছেন: ধীর লয়ে এসে যেনো স্বজোরে চিৎকার করে বলে উঠলে কেন

আমি কেউ নই।কখনো আমি কেউ ছিলামনা


..........কেউ অপেক্ষায় থাকেনা ?
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন:
এই কেউ সেই কেউ নয়রে..............................

কেমন আছিস? ভাল থাকিস । অনেক ভাল.........

২২. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫০
চাঙ্কু বলেছেন: একক-বিশুদ্ধ আমাকে চেয়েছি
আমি
শুদ্ধতম-বিশুদ্ধতায় আমি ।


কি কমু ??? এইডারে মুনে হয় কয় "কঠিন মুগ্ধতা"।

আপনে শব্দ নিয়ে এই রকম খেলা করেন কিভাবে ? তাও বার বার "আবার" । কবিদের দ্বারাই মনে হয় শব্দ নিয়ে এই রকম খেলা সম্ভব ।
আপনার কবিতার মাঝে শব্দরা খেলা করে নাকি শব্দের মাঝে পুরা কবিতাটাই খেলা করে সেটা বোঝাই কঠিন :(
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন:
কথার খেলায় চাঙ্কুর কাছেতো আমি নস্যি।

অনেক অনেক শুভেচ্ছা।

২৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৩
হাসান বায়েজীদ বলেছেন: নাফিস্যারে জাঝা...;) পোষ্টে ++++
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।

নাফিস্যারে আমার পক্ষ থেকেও আরেকবার উত্তম জাঝা।

শুভেচ্ছা।

২৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
জেরী বলেছেন: ভালো......

আছেন কেমন???
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন:
আরে জেরী এতদিন পরে ! ভাল আছি ।তুমি কেমন আছো?

অনেক শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন:
শুভ নববর্ষ ! তোমার একেবারেই পাত্তা পাওয়া যায়না কেন?

অনেক অনেক শুভেচ্ছা রইল।

২৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
রাশেদ বলেছেন: হি হি! মেলা বিজি।
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন:
সেই ফেইসবুকের অভিনন্দন টাইপ (কোট টাই পরা) বিজি নাকি?

২৭. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
রাশেদ বলেছেন: হা হা! ঐটা আরেকজনের বিয়েতে গেছিলাম। :(
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: পড়াশুনা বাদ দিয়ে অন্যের বিয়ে খাওয়া কি ভাল? নিজের হলে নাহয় একটা কথা ছিল।;)

২৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
চাঙ্কু বলেছেন: শুভ নববর্ষ @ কবি
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন:
শুভ নববর্ষ চাঙ্কু মাঙ্কু পিঙ্কু।

২৯. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৭
রাগ ইমন বলেছেন: ওহ দুর্দান্ত , দুর্দান্ত , দুর্দান্ত !

অসাধারন পাঠ, আবেগ এর বর্ননা আর দৃশ্যকল্পের এমন দারুন মিশেল , চমৎকার মুন্সিয়ানা !

অনেক দিন পর কবিতা পড়ে এমন বিমোহিত হলাম । খুব সুন্দর !
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন:
কেমন আছো তুমি? পারিবারিক খবর সব ভাল?

২/৩ দিন আগেই মেঘের সাথে তোমাকে নিয়ে কথা হচ্ছিল।


ভাল থেকো।শুভ নববর্ষ ।

৩০. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৫
চাচামিঞা বলেছেন: আপনাকে মনে হয় কিছু দিন ব্লগে দেখি নাই। ঐ দিকে বাংলা একাডমির মেলায় আপনার বইটা কিনবো বলে নিয়ত করেছিলাম, কিন্তু বিডিয়ার ইন্সিডেন্সের কারনে আর মেলায় যাওয়া হলো না, কেনেও হলো না। তবে এখোনো কেনার ইচ্ছা আছে.....এবং আমি জানি আমি কিনবোই সেটা..ইনশাল্লাহ।




আপনাকে নববর্ষের শুভেচ্ছা । ভালো থাকুন প্রতিটি ক্ষন প্রতিটি মুহুর্ত......এই কামনায়
চাচামিঞা
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন:
শুভ নববর্ষ।

অনেক অনেক সুন্দরে-মঙ্গলে ভরে থাক নতুন বৎসর।

আমার বইটি আজিজের তিনতালায় শুদ্ধস্বরে পাওয়া যাবে।

১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন:
শুভ নববর্ষ শতরূপা । ভাল থেকো।

১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন:
শুভ নববর্ষ নাফিস।

ভাল থেকো সারা বৎসর।

৩৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৫
নাফিস ইফতেখার বলেছেন: আমি কিন্তু স্রেফ শখের বশেই কবিতাটির চিত্রায়ণ করেছিলাম, তাও আবার রাত ৪টার সময় প্রায়। সেটা এতোজনের ভালো লেগে গেলো দেখে অবাকও হচ্ছি আবার অনেক খুশিও লাগছে। বিশেষতঃ আপনি এটাকে আপনার পাওয়া শ্রেষ্ঠ মন্তব্যের স্বীকৃতি দিয়ে দিলেন, সেটা ভেবে আরো খুশি লাগছে। ভালো থাকুন সবসময়! :)
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন:
আসলেও এটা আমার পাওয়া শ্রেষ্ট মন্তব্য।

শুভেচ্ছা।

৩৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১
সুজন ১২ বলেছেন: চমৎকার।
শুভ নববর্ষ আপা।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন:
শুভ নববর্ষ সুজন।

অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩৫. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০১
কালপুরুষ বলেছেন: কবিতা ভাল লাগলো দিদি।

শুভ বাংলা নববর্ষ। পহেলা বৈশাখের শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন:
শুভ নববর্ষ।

৩৬. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৯
মেঘ বলেছেন: আপু কবিতাটা অনেক বেশি ভালো লাগলো।
নাফিসের কাজটা আরো ভালো
Click This Link
দিলাম, দেখেন :)
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন:
আগেই পড়েছিলাম। আবার পড়লাম।

ভাল থেকো।

১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৪

লেখক বলেছেন:
পড়লাম ।এখন আর কিছু করা যাবেনা।এভাবেই থাক।

৩৮. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৮
দুরের পাখি বলেছেন: না, যেইটা বানাইছি এইটার কথা কৈ না তো । আবার বানাইলে কেম্নে কি করমু সেইটা জিগাইছিলাম ।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন:
একটু সুজি দেওয়া লাগবে।খুব বেশী না অবশ্য।মোট পরিমানের পাঁচভাগের একভাগ মতো।

৩৯. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৯
তারার হাসি বলেছেন:
** তুমি কে ?
***** আমি কেউ না ।
** তুমি কার ?
***** আমি কারো না।
** কে তোমার ?
***** কেউ আমার না।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন:
কারো কেউ নই তো আমি
কেউ আমার নয়
কোন নাম নেইতো আমার শোন মহাশয়(কিশোর কুমার)

৪০. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৪
তারার হাসি বলেছেন:
@ নাফিস ইফতেখার --- এই কবিতাটিকে কোন বিশেষণ দেবার বিদ্যা আমার নেই তবে আপনাকে ধন্যবাদ জানাই মন্তব্যের ভঙ্গীতে অন্যমাত্রা যোগ করার জন্য।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন:
আমি যে কত খুশী হয়েছি বলার মতো না।

১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন:
আগামীতে এরকম সুন্দর একটা কার্ড আমাকেও বানিয়ে দিতে হবে।

শুভ নববর্ষ।

৪২. ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:২৬
সান্তনা বলেছেন: গেওর্গে আব্বাসের কবিতা পড়ে আমি শুধু মন্তব্য করেছিলাম।
কিন্তু দেখা গেল তিনি আমার মন্তব্য শুধু মুছেই শান্ত হননি আমাকে ব্লকও করেছেন,
আমি তার সম্পর্কে এমন খারাপ কোন মন্তব্য করি নাই যে তিনি আমার মন্তব্য মুছে দেবেন।
তার কবিতা যে সবার ভাল লাগতে হবে তা কেন তিনি মনে করেন?

ভিন্নমতের প্রতি যাদের শ্রদ্ধাবোধ বা সহনশীলতা নেই তারা চরম মৌলবাদের ধারক ও বাহক।
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন:
এ কথা এখানে বলে লাভ নাইরে ভাই।যে কেউ নিজের পোস্টে অন্যের মন্তব্য মুছে দিতে পারেন।এটা তার নিজস্ব ব্যাপার।

শুভ নববর্ষ।

৪৩. ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৯
কঁাকন বলেছেন: "Ami koThao nei
cilam na kokhno
"

shuvo noboborso
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন:
শুভ নববর্ষ কাঁকন। অনেক শুভকামনা নতুন বৎসরের জন্য।

৪৪. ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫১
বিহগ বিম্ব বলেছেন: আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন:
অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ।

৪৫. ১৪ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৬
ভাস্কর চৌধুরী বলেছেন:



মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়----------------------------------------------

১৪ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন:
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৪৬. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৬
জিনাত বলেছেন: ছুটে চলা কেবল গন্তব্যে পৌঁছানো নয়;অভ্যস্ত পদক্ষেপ....সুমুদ্র টা এখনো দেখিনি...আমার লালিত স্বপন...শুভ নববর্ষ আপু
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন:
শুভ নববর্ষ জিনাত।বিরাট- বিশালকে প্রত্যক্ষ করতে হলে সমুদ্রের কাছে অন্তত একবার হলেও যেতে হয়।

ভাল থেকো। অনেক শুভেচ্ছা।

৪৭. ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৬
আমি ও আমরা বলেছেন: শুভ নববর্ষ দিদি। হ্যা আমাকে ও বলেছিল যে তোমার সাথে কথা হয়েছে।

তোমার কবিতাটা ভালো লাগলো।
১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন:
ধন্যবাদ বাপ্পী। শুভ নববর্ষ।

ভাল থেকো।

৪৮. ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
সহেলী বলেছেন: ভাল লাগল কবিতা । শুভনববর্ষ ।
@নাফিস , কবিতায় ছবি জুড়ে অনন্য করে দিলে !
১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন:
ধন্যবাদ সহেলী।শুভেচ্ছা।

৪৯. ১৬ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:২৬
রাজন রুহানি বলেছেন: কোনটি সত্য ছবি-----------
লহর-মগ্ন জলের অস্থির কারুকাজ?
দর্পণের ক্ষীণ দোদুল্যমানতা?
নাকি দেয়ালের ফ্রেমে ঈষৎ হাসিমাখা স্থিরচিত্রের উদ্ভাস;
দ্বন্দ্ব ঘুচেনা...................................................

সত্যিই দ্বন্দ্ব ঘুচেনা।

(+)
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন:
অনেক শুভকামনা।

৫০. ১৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮
মুনীর উদ্দীন শামীম বলেছেন: একক-বিশুদ্ধ আমাকে চেয়েছি
আমি
শুদ্ধতম-বিশুদ্ধতায় আমি

কোনটি সত্য ছবি-----------
লহর-মগ্ন জলের অস্থির কারুকাজ?
দর্পণের ক্ষীণ দোদুল্যমানতা?
নাকি দেয়ালের ফ্রেমে ঈষৎ হাসিমাখা স্থিরচিত্রের উদ্ভাস;
দ্বন্দ্ব ঘুচেনা...................................................

আমি নেই..............................
না আয়নায়;
না জলে;
না স্থিরচিত্রে..........................।

শেষ লাইনগুলো বেশি ভাল লেগেছে।
ভাল থাকবেন আপা...............
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন:
ধন্যবাদ শামীম। তুমিও ভাল থেকো।

১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন:
সময়ের মারাত্মক অভাবে খুবই বিরক্ত হয়ে আছি।

তুমি কেমন আছো? খুব লিখছো?

ভাল থেকো।

৫২. ১৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৪
আমিনুল ইসলাম মামুন বলেছেন: 'আমি নেই..............................
না আয়নায়;
না জলে;
না স্থিরচিত্রে............।''

-ভালো লাগলো আপা, খুব ভালো লাগলো।
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪১

লেখক বলেছেন:
কেমন আছো মামুন? অনেক শুভেচ্ছা।

৫৩. ১৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
আবু সালেহ বলেছেন: কোনটি সত্য ছবি-----------
লহর-মগ্ন জলের অস্থির কারুকাজ?
দর্পণের ক্ষীণ দোদুল্যমানতা?
নাকি দেয়ালের ফ্রেমে ঈষৎ হাসিমাখা স্থিরচিত্রের উদ্ভাস;
দ্বন্দ্ব ঘুচেনা...................................................
১৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৫৪. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৫
তারার হাসি বলেছেন:
এসে দেখতে পাচ্ছি তোমরা কেউ নেই ব্লগে, কোন সমস্যা?
কাল কথা হবে...
সুভেচ্ছা !
১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন:
ব্লগে ইদানীং তেমন ঢোকা হয়না।এই মাত্র এলাম।

কেমন আছো?ভাল থেকো।

৫৫. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:০৯
মেঘ বলেছেন: আপু, আমারে আমাদের পেয়ারের খলিল মাহমুদ ব্লক করছে, ওর ঐ ব্লগে যেখানে আমি কোনদিন তেমন মন্তব্য ই দেই নাই....আমি কি বলছি সে কত নিকে ব্লগিং করে? বলি নাই। তবু ব্লক মারছে:) খিক খিক Click This Link এইটা বলছিলাম দেখতে.......তারা হাসির মেবাইল নাম্বার দিয়েন তো আমারে
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৫

লেখক বলেছেন: ব্লক করার একমাত্র কারণ হতে পারে উনার ভাল লাগা কবিতাটিকে তুমি 'ভাল লাগে নাই' বলেছ।;)

৫৬. ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১:১১
মেঘ বলেছেন: ও এই মজার ব্লগটাও মনে হয় আপনে দেখেন নাই Click This Link পইড়েন
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৯

লেখক বলেছেন: হ্যাঁ পড়লাম!যদিও অপ্রচলিত তবুও অস্বাভাবিক নয়।লেখাটা ভালই।

তা.হা র নাম্বার কালকেই দেবো।

ভাল থেকো।

৫৭. ১৯ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৩
অদৃশ্য বলেছেন: নাজনীন আপু................................


..............অত্যন্ত চমৎকার...............



সবসময় ভালো থাকুন।
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: তুমিও ভাল থেকো অদৃশ্য।

অনেক শুভেচ্ছা।

৫৮. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৩৮
নিহন বলেছেন: আশরাফ মাহমুদ বলেছেন: আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
আমি কেউ নই। কখনো আমি কেউ ছিলাম না।
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন:
কেমন আছো নিহন? অনেক শুভেচ্ছা। ভাল থেকো সবসময়।

৫৯. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:২০
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছো আপু? তোমাদের লেখা খুব মিস করি। ব্যস্ততা কমলে ফিরে আসবো তোমাদের মাঝে।


ভালো থেকো।
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন:
তোমার ব্যাস্ততা কমার অপেক্ষায় রইলাম।সবাই না থাকলে ব্লগে ঢুকতে ভাল লাগেনা।

৬০. ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৩৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপু মেসেন্জার কিংবা জিমেইল এ এসো। তোমার সাথে অনেক দিন কথা হয়না।
৬১. ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:০৫
ঋভু অনিকেত বলেছেন: ``রক্তস্রোতের মাঝে আদিমতম যাযাবর নেশা
তরঙ্গ-স্পন্দনে শিরায় শিরায় মাদলের বোল বেজে ওঠে;তবু
নিবিড় সমুদ্র-দর্শনে ব্যর্থ
তিন ঢেউ পেরুনো হয়না
প্রবল জোয়ার-জলোচ্ছ্বাসে বালুকাবেলায় ফিরে আসি
বার বার।''

এরকম সুন্দর কবিতা পড়ার পর।
নিজেকে কবি বলে ভাবতেই লজ্জা লাগছে।
নাহ কবিতা লেখা আমাকে ছেড়ে দিতেই হবে।
এতো সুন্দর শব্দের খেলা যখন খেলতে পারিনা
তখন নিজেকে কবি ভাবা অন্যায়
কবিতা লেখা ছেড়ে দেয়াই উচিত।

নাজনীন খলিল আপনাকে স্যালুট।
কবিতা লেখার কিছু টিপস কী দেয়া যায়
আমাকে?
২০ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:১৪

লেখক বলেছেন:
কবিতা লিখতে লিখতে এমনি ভাল লেখা হাতে এসে যাবে।

তবে আমি নিজেকে খুব ভাল লেখক বলে দাবী করিনা।

অনেক শুভকামনা রইল।

৬২. ২১ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৭
নম্রতা বলেছেন: ~কেউ অপেক্ষায় থাকেনা।~

কোথাও কেউ নেই ! একথাটা মনে হচ্ছিলো বারবার কবিতা পড়ে !
ভাল লাগা কবিতা ..আপা আপনার সাথে নাফিসকেও শুভেচ্ছা !
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন:
কেউ অপেক্ষায় থাকেনা।

কেমন আছো নম্রতা?শুভেচ্ছা।

৬৩. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ২:২৮
প্রাকৃত বলেছেন: কখনো আমি কেউ ছিলামনা.........

কবিস্বত্ত্বার অস্তিত্ব-অনস্তিত্বের এক বিচিত্র শব্দের বুনন।


কবিতা লিখতে লিখতে মনেহয় এধরনের বোধ বড় বড় কবিদের মনে ঘর বাঁধে.........
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১০

লেখক বলেছেন:
হায় যদি সত্যিই বড় কবি হতাম!


কেমন আছো?তোমাদের কারো ব্লগেই ঢুকা হয়না ইদানীং।আসলে ব্লগেই ঢুকার সময় পাইনা।আর কারেন্টের কথা তো বলে লাভ নেই।

ভাল থেকো।

৬৪. ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৮
ফয়সল চৌধুরী বলেছেন: আপু সুন্দর হেয়েছে

ভালো লেগেছে
ভালো হয়েছে
অনেক ভালো লাগলো
আপনাকে অনেক ধন্যবাদ।




আপনি কেমন আছেন?
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ ফয়সল।

ভাল আছি। তুমি কেমন আছো?

ভাল থেকো?

৬৫. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৭
সবাক বলেছেন:
আপু.... কি হয়েছে?

কোন খবর নাই!!!!!!
২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:১৩

লেখক বলেছেন:
সময়-সংকটে হাবুডুবু খাচ্ছি।কালকে ফোন করবো।

ভাল থেকো।

৬৬. ২৪ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: আপনারে ও নাফিস রে ধন্যবাদ। ভালো তো!
+++


দিদি

ঘুরে আসবেন সময় হলে আমার ঘর। আমার লেখা নিয়ে আপনার মন্তব্যের প্রতাশা রইলো। শুভকামনা।

Click This Link
২৬ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন:
আসলে ইদানীং ব্লগে কম আসি এজন্য অনেক লেখা পড়া হয়না। অবশ্যই যাবো,লেখাগুলো পড়ে আসবো।

শুভেচ্ছা।

০১ লা মে, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন:

অনেকদিন ব্লগে ঢুকিনি।সিলেটে আছি। ভাল আছি। তুমি কেমন আছো?

ভাল থেকো।

৬৮. ২৮ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
আইরিন সুলতানা বলেছেন: সালাম আপু। আপনার কবিতা অনেকদিন পর পড়লাম এবং অনেক অন্যরকম লাগল আপনারই অন্যান্য কবিতাগুলো থেকে।

নাফিস ইফতেখার এর চিত্র-বিশ্লেষণ অসাধারণ ।


+++

শুভেচ্ছা আপু।
০১ লা মে, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন:
কেমন আছো আইরিন? তোমাকে বেশ মিস করি।ভাল থেকো।

৬৯. ০১ লা মে, ২০০৯ রাত ১:০৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ছুটে চলা কেবল গন্তব্যে পৌঁছানো নয়;অভ্যস্ত পদক্ষেপ।


নাগরিক জীবনের করুণ বাস্তব


অনেক সুন্দর হয়েছে আন্টি,বরাবরের মতই।

কিন্তু নতুন লেখা কোথায় ?অনেকদিন হোলো.....
০১ লা মে, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন:
লিখা হচ্ছেনা। ব্লগে আসা হচ্ছেনা।তারপরেও ভাল আছি। বেশ ভাল।সিলেটে এসেছি।যেখানে আমার নিজের জায়গা।৩/৪ মাস পরে এসেছি তো সবার সাথে আড্ডা হচ্ছে খুব।তুমি কেমন আছো?

অনেক অনেক শুভেচ্ছা।

৭০. ০১ লা মে, ২০০৯ রাত ১:১০
তারার হাসি বলেছেন:
অচেনা আর ঝাপসা সব...

লেখা দাও আপু।
০১ লা মে, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন:
লিখা হচ্ছেনা তেমন একটা।২/১ দিনের ভেতরেই নতুন কিছু দেবো।

অনেক অনেক ভাল থেকো সবসময়।

৭১. ০১ লা মে, ২০০৯ রাত ১:৫০
~স্বপ্নজয়~ বলেছেন: আমি নেই..............................
না আয়নায়;
না জলে;
না স্থিরচিত্রে............।

অসাধারন :|

[ এই লাইন গুলা মাথার মধ্যে ঘুরতেছে খালি :|:| ]
০১ লা মে, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: অনেক শুভকামনা জানাই।

৭২. ০৩ রা মে, ২০০৯ রাত ১:০০
জেনন বলেছেন: কোনটি সত্য ছবি-----------
লহর-মগ্ন জলের অস্থির কারুকাজ?
দর্পণের ক্ষীণ দোদুল্যমানতা?
নাকি দেয়ালের ফ্রেমে ঈষৎ হাসিমাখা স্থিরচিত্রের উদ্ভাস;
দ্বন্দ্ব ঘুচেনা...................................................
০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন:

অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৭৩. ০৪ ঠা মে, ২০০৯ রাত ১১:৫২
অগ্নিকন্যা বলেছেন: ++++++++++++++++++

অসাধারন আপনার কবিতা আর নাফিসের সংযোজন।দুজনকেই অভিনন্দন। ভালো থাকেন সবসময়।
০৫ ই মে, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন:
কেমন আছো তুমি? অনেক শুভকামনা রইল।

০৮ ই মে, ২০০৯ বিকাল ৪:২০

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আরিয়ানা। তোমার বাংলা সমস্যা সমাধান হয়ে গেছে দেখে খুব ভাল লাগল।

অনেক শুভেচ্ছা।

৭৫. ১৩ ই মে, ২০০৯ রাত ১:২৩
নৃপ অনুপ বলেছেন: আমি খুব সহজ-সরল প্রানী, প্রচুর ঘুরতে পছন্দ করি ।আর একটা কথা,আমি সম্ভবত একজন কুফা প্রকৃতির !!!!
১৩ ই মে, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: 'কুফা' শব্দটা ডিকশনারী থেকে বাদ দিয়ে দেওয়া উচিত।কোন মানুষ সম্পর্কে এভাবে ভাবতে আমি পছন্দ করিনা।মানুষ কখনো খুব সামান্য একজন,কখনোবা নিজের কাজের মাধ্যমে আসামান্য হয়ে ওঠে।কিন্তু কেউ 'কুফা'হতে পারেনা।সাধু অথবা অসাধু হতে পারে।

অনেক শুভকামনা রইল।

৭৬. ১৩ ই মে, ২০০৯ রাত ২:০৮
ঝুমী বলেছেন: "আমি নেই..............................
না আয়নায়;
না জলে;
না স্থিরচিত্রে............।"
হুমম্... কবি আপু থাকে শুধু আমাদের মনে! ++++:)
১৩ ই মে, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন:
তোমাদের মনে থাকলেই সব খানে থাকা হবে।আমি তাই চাই।আমার সব প্রিয় মানুষগুলোর মনেই যেন একটু জায়গা থাকে।

ভাল থেকো।

৭৭. ১৩ ই মে, ২০০৯ রাত ৯:১১
পারভেজ বলেছেন: "আমি কিছু নই।কিছুই হতে চাইনি।
না বাজীর রেসের ঘোড়া
না ইতিহাসের পাতায় লেখা এক নাম
লোকশ্রুত-কিংবদন্তী;কিছু নয়।

একক-বিশুদ্ধ আমাকে চেয়েছি
আমি
শুদ্ধতম-বিশুদ্ধতায় আমি"

অনন্যসাধারণ!!!!!!
কবিতা, তার ছবি চিত্র।
শোকেসে নিলাম আপা।
১৪ ই মে, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ পারভেজ।শুভেচ্ছা।

৭৮. ১৩ ই মে, ২০০৯ রাত ৯:১৪
মেহবুবা বলেছেন: ভাল লাগল আপনার কবিতাটি । নাফিসের ছবি সংযোজনে বাঙময় হল লেখা ।
১৪ ই মে, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন:
অনেক অনেক শুভকামনা।

৭৯. ২৬ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৬
রাস্তার ছেলে বলেছেন: আপনাকে ধন্যবাদ অপূর্ণতা দানের জন্য!
নাফিস কে ধন্যবাদ পূর্ণতা দানের জন্য!

হঠাৎই একটা কথা মনে পড়ে গেল -
"যদি কেউই তোমার বন্ধু না হয়,
তবে জেনে রেখো আমি কেউই নই!"

ভাল থাকবেন সিসটার!
০৬ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন:
অনেক শুভকামনা রইল।

৮০. ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
জুলফিকার বলেছেন:
ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।
০৬ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা।

৮১. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১:০৪
দ্রোহি বলেছেন: কবি কি কষ্টের আধার?

"কবি কে কেউ কষ্ট দিওনা
সে জলে স্থলে ছড়িয়ে দেবে
বিষন্ন অক্ষর"
১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন:
কবিদের কেউ কষ্ট না দিলেও কবিরা নিজেদের চারপাশে একটা দুঃখবলয় তৈরি করে রাখে।:)

শুভেচ্ছা।

৮২. ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:১৭
আইসিস বলেছেন: কি যে সুন্দর লাগলো , বুঝানো যাবে না ।
০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আইসিস।

অনেক শুভেচ্ছা রইল।

৮৪. ০৪ ঠা জুন, ২০১০ রাত ১২:৫০
সাদা কালো এবং ধূসর বলেছেন: আবার পড়তে এলাম, কেমন অনায়াস সুন্দর! অনায়াস ঘোর!

 

মোট সময় লেগেছে ০.১৭৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই