somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামদা উঁচিয়ে শিক্ষকদের সম্মান জানাল সোনার ছেলেরা!

০৯ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছিনতাইয়ের সঙ্গে জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই ছাত্রকে পুলিশে সোপর্দ করায় ক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছে। সংগঠনের সদস্যরা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং শিক্ষকদের ওপর চড়াও হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা রামদা, রড ও লাঠিসোঁটা নিয়ে শিক্ষকদের ধাওয়া করে। হামলায় কমপক্ষে ২০ শিক্ষক আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষক সমিতি এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে আজ মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
বাকৃবির শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় ছিনতাই করার অভিযোগে গত রবিবার বিকেলে নিরাপত্তাকর্মীরা দুই ছাত্রকে আটক করেন। তারা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব হলের আবাসিক ছাত্র নূর মোহাম্মদ ও ফজুলল হক হলের আবাসিক ছাত্র আরিফ। এই দুই শিক্ষার্থী ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুদ্দিন আল আজাদের সমর্থক বলে জানা গেছে। তারা আটক হওয়ার পর প্রক্টর আবু হাদী নূর আলী খানের নির্দেশে পুলিশের কাছে সোপর্দ করা হয় তাদের। এরপর রাতে ছাত্রলীগের সভাপতির সমর্থক নেতা-কর্মীরা প্রক্টরের গাড়ি ভাঙচুর ও তাঁর বাসায় গিয়ে গালাগাল করে।
প্রক্টরের সঙ্গে এমন আচরণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গতকাল দুপুর ১২টার দিকে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের গ্যালারিতে জরুরি সভা করে। পরে দুপুর ১টার দিকে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মৌন মিছিল বের করেন শিক্ষকরা। মিছিল চলার সময়
ক্যাম্পাসের জব্বারের মোড়ে ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষকদের কটূক্তি করে। এতে কয়েকজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে চারজন শিক্ষার্থীকে জামার কলার ধরে টেনে প্রক্টর অফিসে নিয়ে যান। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর আলম, হাবিব, রাসেল ও তপু নামের ওই চার ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রক্টর কার্যালয়ের সামনে শিক্ষকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তাদের সঙ্গে কয়েকজন শিক্ষকের হাতাহাতির ঘটনাও ঘটে। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা রামদা, রড ও লাঠিসোঁটা নিয়ে শিক্ষকদের ধাওয়া করে এবং ইটপাটকেল ছুড়তে থাকে। ছাত্রলীগের হামলায় অন্তত ২০ জন শিক্ষক আহত হন বলে শিক্ষক সমিতি দাবি করেছে। ইটের আঘাতে পোলট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস মারাত্মক আহত হন। তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রক্টর কার্যালয়, ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়, টিএসসি, প্রশাসন ভবন, কৃষি অনুষদ ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। তারা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস ও শিক্ষক-কর্মকর্তাদের ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে। দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।
সূত্রঃ কালের কন্ঠ
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×