আমার প্রিয় পোস্ট

হাইব্রিড নয়, হরলিকস নয়, আমিনুল বেড়ে উঠুক স্ব-প্রতিভায়

১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৬

শেয়ারঃ
0 0 0

অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য কর্তেছি, একশ্রেণীর লোক আমিনুলের মতো নিরীহ এক স্কুলবালককে নিয়ে বাণিজ্যিক ধান্ধা করার অপতৎপরতা চালাচ্ছে। অনেকে না বুঝে তাতে সহমতও প্রকাশ কর্ছেন। এ খুবই হতাশার ব্যাপার।
হাইব্রিড নয়, হরলিকস নয়, আমিনুল বেড়ে উঠুক তার নিজের প্রতিভায়, নিজের গুণে। নিরীহ এক স্কুলবালককে বাণিজ্যের হাতিয়ার না করার অনুরোধ করছি সংশ্লিষ্টদের প্রতি। সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকেও অনুরোধ করছি, এ ধরনের ফাঁদে পা না দিতে। আমিনুলকে তার মতো বিকশিত হতে দিন। প্লিজ।

 

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩১
সালাউদ্দিন আইউবী বলেছেন: স্ব-প্রতিভায় বেড়ে উঠুক- কেমন করে? হায়রে আমার স্ব-দেশ! এই দেশে জামাতীরাই তো বিকশিত হয় অন্য কারো সহায়তায়।

আর আমিনুল বেড়ে উঠবে স্ব-প্রতিভায়।

আর কত?
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: কায়দা অবশ্য আরেকটি আছে। কৌশিক বাতলে দিয়েছে সেই কায়দা- "বিবর্তন, লিটল ট্যালেন্টস, হরলিকস এবং সামহোয়ারইনের সাথে একটা ফোর-পার্টি মিটিং আয়োজন করে এ বিষয়ে সম্ভাবনা যাচাই করা সম্ভব। "

২. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৪
আসিফ আহমেদ বলেছেন: আমিনুল বয়সে অল্প এটা ঠিক। কৌশিক ভাই কিংবা আপনাকেও আমি ব্যাক্তিগত ভাবে চিনিনা। কিন্তু আমরা বানিজ্য জিনিসটাকে এতটা নেগেটিভ ভাবি কেন?
সারা দুনিয়াতেই যেখানে বানিজ্য ছাড়া কোন উপায় নেই। বানিজ্য করতে যেয়ে মূল লক্ষ্য নষ্ট না হলেই হলো। আর তার সাথে অসততার মিশ্রণ না হলেই হলো।
আপনার কি মনে হয়?
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: হাইব্রিড কর্তে আমাদের ধানের যে করুণ অবস্থা, কৌশিকের বাণিজ্যে আমিনুলেরও একই অবস্থা হবে। উদ্যোক্তাদের ধারাবাহিক অসততা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার। অন্য কিছু নিয়ে ওরা বাণিজ্য করুক অসুবিধা নেই। ক্লাস নাইনে পড়ুয়া এক স্কুলবালককে অন্তত ওরা রেহাই দিক- এই কামনা করি।

৩. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৬
মন মণষা বলেছেন: আপনি কি আশা করেন সরকার আমিনুলের এই প্রতিভায় তাকে পেট্রনাইজ করবে? আপনি বলুন সম্ভাবনা কতটুকু। কিন্তু এক্স, ওয়াই, জেড করবে কারন এতে করেই তার বানিজ্য বাড়বে।

বিশ্বসাহিত্য কেন্দ্র ডোনেসনের বিনিময়ে তাদের বিভিণ্ণ গ্যালারীর নাম ডোনেসন দ্বাতার ইচ্ছা অনুজায়ী করার আবেদন করে। বলুন তো, কতখানি বানিজ্যিকতায় ভেসেছে বিশ্বসাহিত্য কেন্দ্র? আমিত ৩য় শ্রেনির কর্মচারীদের কলনীতে ও কাল তাদের ভ্রাম্যমান লাইব্রেরী দেখলাম।

জ়ানালা উন্মক্ত থাকলে সুবাতাসের সাথে ময়লাও ঘরে ঢুকে...আমরা কি তাই বলে বদ্ধ ঘরে থাকব নাকি ময়লা বাচিয়ে প্রান ভরে সুবাতাস নেব?

যার উদ্দেশ্য সৎ সে শত বানিজ্যিকতার মাঝেও তার অগ্রগতী চালিয়ে যাবে...
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: হ্যাঁ, সততার বিষয়টি গুরুত্বপূর্ণ। লক্ষ্য করবেন, ব্লগ আর নির্দোষ ব্লগের জায়গায় নেই। সুযোগসন্ধানীরা তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে ঘাপটি মেরে আছে। আমিনুলকে নিয়ে একশ্রেণীর লোক যে খেলাটা চাইছে, তাতে আমি শঙ্কিত তার ভবিষ্যৎ নিয়ে।

৪. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪২
আসিফ আহমেদ বলেছেন: আপনার মূল অবজেকশন যদি আমিনুলের বয়স হয়, সেজন্য হয়তো তার অভিভাবক আছেন তারাই ভালো বিচার করবেন এ ব্যাপারগুলো। যেহেতু তার বয়স এখনো ১৮ হয়নি।
কিন্তু স্বাভাবিকভাবেই, প্রতিভা আর অর্থ এক জায়গায় জন্মে না। একজনকে অবলম্বন করে আরেকজন পথ চলে। আমি সেটাই বোঝাতে চেয়েছি।
ধন্যবাদ আপনাকে।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: মানবেন নিশ্চয়ই, অর্থই আবার প্রতিভাকে নষ্ট করে দেয়। হরলিকস এমনি এমনি কোথাও টাকা ইনভেস্ট করবে না। তারা লাভসহ পুরো বিনিয়োগ তুলে আনার জন্য যা করা দর্কার, সবই করবে। আর মাঝখান থেকে আমিনুল ঝরে পড়বে অকালে- এ খুবই স্বাভাবিক। যেখানে আমিনুল এখনো এক স্কুলবালক!

৫. ১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৫
মন মণষা বলেছেন: চিন্তা করবেন না, আপনার শঙ্কাই আমিনুলদের রক্ষা করবে...আপ্নার সুরেই বলছি, আমিনুল দের আমিনুলদের মত করেই বাঁচতে দিন...সামনে আসা চ্যালেঞ্জ গুলো আমিনুলদেরই মুখোমুখী হতে দিন।
৬. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০১
কেএসআমীন বলেছেন: হারপিক বাড়তি শক্তি যোগায়...
৭. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
কঁাকন বলেছেন: আসিফ আহমেদের সাথে একমত
৮. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬
রিয়াজ শাহেদ বলেছেন: আরে লোকালদা এইটা লয়া চিন্তার কিছু নাই, আমিনুল না চাইলে এইসব কিস্যু হইবোনা, আমিনুলের মতামত নেওয়াটা জরুরী।
৯. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮
লাল পিপড়া বলেছেন: +


আমিনুল বেড়ে উঠুক স্ব-প্রতিভায়
১২. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫২
কৌশিক বলেছেন: সমালোচনা অবশ্যই জারি থাকুক। এইগুলানই তো আমাদের সততা নির্ধারণ করে। +
১৩. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৫
হুদাই বলেছেন: @ কৌশিক ভাই
একবার "তিন চাকা"র কথা ভাবুন। শিশির এর এখন কি অবস্থা? অথচ এই শিশির বেচারা নিজের পকেটের টাকা খরচ করে রিক্সা ওয়ালাদের নেয়ে গানের অনুষ্ঠান শুরু করেছিল। কর্পোরেট পলিটিক্সে মূল উদ্যোক্তাই এখন হারিয়ে যাচ্ছে। আমার শিশিরকে হেল্প করার আপ্রান চেষ্টা এখনো বলবত আছে।

আমিনুল ছোট মানুষ। কে ওকে আগলে রাখবে? কর্পোরেট পলিটিক্স সামলানোর মত বয়স এখনো আমিনুলের হয়নি বলে আমার বিশ্বাস।
১৪. ১৩ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৭
হুদাই বলেছেন: আমার শিশিরকে হেল্প করার আপ্রান চেষ্টা এখনো বলবত আছে।
আমার = আপনার

সরি... আঙ্গুল পিছলাইয়া গেছিলো
১৫. ১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০২
কৌশিক বলেছেন: কর্পোরেট এখানে মুখ্য না। কর্পোরেট ইনভলবেশন ছাড়াও চলতে পারে। বিষয়টা দরকার কেবল ওয়াইড মার্কেটিং এর জন্য। কর্পোরেটের এনরমাস পাওয়ার সবসময় শেষ কথা নয়, তাদের বিরুদ্ধে রেসিসটেন্সও বর্তমান থাকে সবসময়। দেখার মূল জায়গা সেটাই। তিনচাকাকে হাপিস করে দিলে কোম্পানীর গুডউইল নিয়ে প্রশ্ন উঠবে - দুইদিকেই চাপ থাকে। কর্পোরেট নিজেও ভালনারেবল হয়ে পড়ে, দেখার বিষয় সে জায়গাটাই। বা খুঁজে আনার সুযোগ সেখানে থেকেই যায়।
১৬. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৩
আমিনুল ইসলাম বলেছেন: হুদাই এর মন্তব্যটা নজরে আসবার মত।

আসলে কৌশিক ভাই সবকিছু পরিষ্কার করে বলেননি যার দরুণ বিতর্কের সৃষ্টি হচ্ছে। এমনকি আমি নিজেও সিদ্ধান্ত নিতে পারছি না কি করা উচিৎ। তবে প্রাথমিকভাবে একটি বিষয় পরিষ্কার করে রাখছি, অর্থ-সংক্রান্ত কোন বিষয়ে বিবর্তনকে এখনই জড়িত করার ইচ্ছা আমার নেই। তবে সামহোয়্যার ইন বা এ জাতীয় কোন প্রতিষ্ঠান যদি বিনালাভে কো অপারেট করতে চায়, তাহলে আমরাই এগিয়ে গিয়ে তাদের স্বাগত জানাবো। এছাড়া কৌশিক ভাইয়ের পরিকল্পনা অনুসারে শিশু-কিশোরদেরকে পুরস্কার দেয়া হবে তাদের প্রতিভার জন্য। আসলে হরলিক্স-জাতীয় লাভজনক প্রতিষ্ঠানই এসব করতে পারে। ব্যক্তিগতভাবে তৈরি করা বিবর্তন অর্থ-সংক্রান্ত ব্যাক-আপ দিতে পারবে?


এখানেও আবার কৌশিক ভাইকে প্রশ্ন করছি, অর্থ-সংক্রান্ত বিষয়গুলোকে পরিষ্কার করার জন্য। হরলিক্স যদি আমাদের সাথে যুক্ত হয়, তাহলে তাদের লাভ কী? আমি বিনাদ্বিধায় স্বাগত জানাতে পারি সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে যতক্ষণ এটি অলাভজনক মনোভাব নিয়ে কাজ করবে। এছাড়া প্রাথমিকভাবে বিবর্তনের কাজকর্ম অনলাইন-ভিত্তিকই থাকছে। তবে আমরা আপনাদের সবার পরামর্শমত বিবর্তনে পরিবর্তন সাধন করব। আমরা চাই ইন্টারনেট/কম্পিউটার সুবিধা বঞ্চিত যেকোন বয়সের লেখক/লেখিকা বিবর্তনে স্বরচিত লেখা পাঠাক। টাইপ করতে না পারলে সমস্যা নেই, বিবর্তন কম্পোজ করবে। শুধু প্রয়োজন "আমিনুল ইসলাম, ২৫১/৩, ২য় কলোনী, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬" ঠিকানায় লেখা সম্বলিত একটি চিঠি।
এ বিষয়ে আরো জানতে ০১৬ ৭০৪০৯০০৯ এ ফোন করতে পারেন।

আর হ্যাঁ, বিবর্তনের অগ্রযাত্রায় আপনাদের ভূমিকা ছাড়া চলা প্রায় অসম্ভব। পোস্ট লেখককে বলছি বিষয়টা আপনি অন্যভাবে নিয়ে ফেলেছেন। কৌশিক ভাই এখানে বাণিজ্য করছেন না, তিনি শিশু কিশোরদের জন্য একটি ভাল উপায় খোঁজ করছেন। তবে অর্থ-সংক্রান্ত বিষয়টি পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত বিবর্তন কোন সিদ্ধান্ত নিচ্ছে না।
১৭. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩০
আমিনুল ইসলাম বলেছেন: একটি বিষয় পরিষ্কার করা দরকার। আমি এখানে কাউকে নিরুৎসাহিত করছি না। এমনকি কৌশিক ভাইকেও না। আমি শুধু পুরো বিষয়টাকে পরিষ্কার করার অনুরোধ করছি।
১৮. ১৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৩
সৌপ্তিক বলেছেন: কিরে নার্ভাস কই গেলি? ব্লগে বমি করার মত মাল মসলা শেষ?

 

মোট সময় লেগেছে ১.৩৬৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রসায়ন শাস্ত্রের কিছু যদি জানার থাকে, হুমায়ূন আহমেদের কাছ থিকা সময় ধার নেব। পদার্থবিদ্যা হৈলে মুহাম্মদ জাফর ইকবালের বউকে ধরবো।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই