নতুন কী ফিচার চান সামহোয়্যারইন ব্লগে? এখানে বলতে পারেন-
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১০
এতোদিন এদিকটা ভাবিনি। যদিও ব্লগিং করতে হয়েছে নানা কিছুর অভাববোধ করেছি অনেক সময়ই। আমার মনে হয়, অনেকেই এ বিষয়ে একমত হবেন।
১. একটি স্বয়ংসম্পূর্ণ টেক্সট কনভার্টার। যা প্রধান কয়েকটি দৈনিক পত্রিকার ফন্টের সঙ্গে সহজে কাজ করতে সক্ষম হবে এবং সরাসরি ব্লগে পেস্ট করা যাবে। (বিশেষ অনুরোধে- মিলটন)
২. সর্বমোট হিটের সঙ্গে আরো বিস্তারিত ট্রাফিক পরিসংখ্যান।
৩. কবিতা ও ফাউল পোস্টের জন্য ওপরের নমুনা অনুযায়ী আলাদা ক্যাটাগরি খোলা।
রাতমজুর বলেছেন:
যাদের ফাউল পোষ্ট দেখতে চাইনা, ব্লগ খুলে তাদের পোষ্ট যাতে না পাই, সেই ব্যাবস্থা দরকার।
লেখক বলেছেন: এইটা একটা ভালো প্রস্তাব। উপরে এ সংক্রান্ত একটা নমুনা যোগ করছি ।
বিবেক সত্যি বলেছেন:
পার্সোনাল ব্লগে একটা পোষ্ট স্টিকি করতে পারলে খারাপ হয় না ...
লেখক বলেছেন: আইডিয়া ব্যতিক্রমী আছে।
পারভেজ বলেছেন:
একটা বাংলা স্পেল চেকার!!
লেখক বলেছেন: বহু ক্রোশ হেঁটে দুর্গম গিরি ডিঙ্গিয়ে তারা একটি ফোনেটিক কি-বোর্ড বানিয়েছেন। সেদিকটা ভাবলে স্পেল চেকার আশা করা মনে হয় বেশি হয়ে যাবে।
গিফার বলেছেন:
রাতমজুর ভাইডির লগে একমত......আর মাঝে যে রেড বাটন চালু সইসিলো ঐটা আবার শক্তিশালি বানায়া আনা হউক......
লেখক বলেছেন: শক্তিশালী মানে বোল্ড হরফ? নাকি অন্যকিছু?
মানুষ বলেছেন:
টপরেটেড পোস্ট ফিরায় আনা দরকার। টপলেস পোষ্টাও রাখা দরকার। মেলা মজা থেকে বঞ্চিত হইতেছি।
লেখক বলেছেন: প্রস্তাব ঠিক আছে।
হাসিব মাহমুদ বলেছেন:
শিক্ষিত মডারেটর - শিক্ষিত মানে বাংলাদেশে সমাজ সংস্কৃতি বিষয়ে শিক্ষিত । সামহয়ারে এরকম মডারেটর নাই । মডারেটরের জন্য আরোও যেসব যোগ্যতা আবশ্যক -
ক. শুদ্ধ বাংলায় লিখতে জানতে হবে
খ. কমপক্ষে ৫টা সমকালীন লেখক, ১০টা পুরাকালীন লেখকের নাম ও তাদের লেখা পড়া থাকতে হবে
গ. ভারতবর্ষের ইতিহাস (অন্তত ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত) সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে ।
ঘ. শিল্প কি সে বিষয়ে জ্ঞান থাকতে হবে ।
আপাতত এটুক হলেই চলে । কারো কোন প্রস্তাব থাকলে এ্যাড করতে পারেন ।
লেখক বলেছেন: এটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি। যদি এটা সম্ভব না হয়, তাহলে অন্তত বাঙালি শিক্ষিত সমাজের এই নেতার ব্যাপারে ভাবতে বলি কর্তৃপক্ষকে।
গিফার বলেছেন:
টপরেটেড পোস্ট ফিরায় আনা দরকার। টপলেস পোষ্টাও রাখা দরকার। মেলা মজা থেকে বঞ্চিত হইতেছি।মানুষ ভাইয়ের লগে একমত......
রাতমজুর বলেছেন:
আর দুটো দরকার, নিজের পুরা ব্লগ ডিলিট এবং গ্রুপ সদস্যপদ প্রত্যাহার।
হাসিব মাহমুদ বলেছেন:
পুরা ব্লগ ডিলিট করার ক্ষমতা থাক্লে ব্লগের নাট্যকুলচুড়ামনিরা নাটক করবে কিভাবে ? @ রাতমজুর
নার্ভাস নাইনটিজ বলেছেন:
আমার আরেকটি প্রস্তাব হচ্ছে-কবিতা ও ফাউল পোস্টের জন্য নিম্নের তরিকায় আলাদা ক্যাটাগরি খোলা।
আবু সালেহ বলেছেন:
দারুন সব আইডিয়া...চালাইয়া যান...
কানা বাবা বলেছেন:
১.অন্য কারুর ব্লগে নির্দিষ্ট কিম্বা অনির্দিষ্ট মেয়াদে নিজেকে নিজে ব্যানানোর ব্যবস্থা থাকা দর্কার
২. কোনো এ্যাক্টা পোস্ট সর্বমোট কতজনের শোকেসে আছে সেটা যাতে সহজে বুঝা যায়... বিশেষ কোরে পোস্টদাতা যাতে আরো স্পেসিফিক্যালি জান্তে পারেন তার পোস্ট কোন্ কোন্ ব্লগারের শোকেসে জায়গা পেলো...
সেইসাথে 'হাত বাড়িয়ে দাও' বিভাগটার অবলুপ্তি চাই (ডরে ডরে কৈলাম...)।
এই মুহূর্তে ঐ বিভাগের পোস্টগুলো দেখুন; সর্বশেষে করা মন্তব্যগুলো যথাক্রমে ৭ই অগাস্ট, ৪ঠা অগাস্ট, ২৫শে জুলাই এবং ১৭ই অগাস্ট...
লেখক বলেছেন: হ্যাঁ, 'হাত বাড়িয়ে দাও' বিভাগটা উদ্দেশ্য অর্জনে পুরা ব্যর্থ হয়েছে।
গিফার বলেছেন:
মানে আগে ঐটাই হাজার বার চাপলেও কিছু হইতনা তাই কইলাম যাতে একবার চাপলেই হয় সেই ব্যবস্তা করা হউক........
অ্যামাটার বলেছেন:
"১. একটি স্বয়ংসম্পূর্ণ টেক্সট কনভার্টার। যা প্রধান কয়েকটি দৈনিক পত্রিকার ফন্টের সঙ্গে সহজে কাজ করতে সক্ষম হবে। (বিশেষ অনুরোধে- মিলটন)"----এইডা কর্লে অধুনালুপ্ত এম.কে.নিপু-দের অত্যাচারের মাত্রা বারাবারি রকমের বাড়িয়ে যাইবে বলিয়া আমার বিশ্বাস।
লেখক বলেছেন: শুধু নিজের কথা ভাবলে চলবে না। স্বয়ংসম্পূর্ণ টেক্সট কনভার্টারের অভাবে মিলটনসহ এমকে নিপুর অনুসারী আরো কয়েকজনকে প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে পোস্ট দিতে গিয়ে। তাই তাদের দিকটাও ভাবতে হবে।
লেখক বলেছেন: মানুষের প্রস্তাবে সায় দেওয়ার আগে এইটা তো ভাবি নাই! একমত।
লাল পিপড়া বলেছেন:
চিকনমিয়া আর আমারে একের বেশী মাইনাস দেওয়ের বিশেষ ক্ষমতা চাই ।
লেখক বলেছেন: এই ক্ষমতা আমাকেও দেওয়া হউক।
বিষাক্ত মানুষ বলেছেন:
যে ফিচারগুলা আছে সেগুলারইতো পারফর্মেন্স হতাশাজনক ।উদাহারন : 'কোন সমস্যা'
(এইটা কিন্তু সিরিয়াসলি কইছি)
লেখক বলেছেন: চেনা কিছু মুখ ছাড়া "কোন সমস্যা" থেকে কেউ কখনো রিপ্লাই পেয়েছেন বলে আমার অন্তত জানা নেই।
বিডি আইডল বলেছেন:
১মত
মনুমনু বলেছেন:
মেসেন্জারের মত কোন নিক'কে 'ইগনোর' অপসন চাই।(দাবি করছিনা ,অনুরোধ করছি)। কবিতা বা কবিতা জাতীয় রচনা প্রকাশের জন্য আলাদা ' কবিতা'র ছাদ' জাতীয় ফিচার রাখা যায়
লেখক বলেছেন: কবিতা ও ফাউল পোস্টের জন্য আমি একটা ভালো প্রস্তাব রেখেছি। উপরে নমুনাসহ দিছি।
লেখক বলেছেন: এইটা দেখার ব্যবস্থা তো একরকম আছেই। "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন"- এইটা দেখলেই বোঝা যায়।
অনন্ত দিগন্ত বলেছেন:
এ রকম ওপেন লিষ্ট থাকলে .... যে কোন একজনের পোষ্টে লুকিয়ে লুকিয়ে + অথবা - না দিয়ে যাদের সৎ সাহস থাকবে তারাই শুধুমাত্র + / - দিবে ..... সেই সাথে কমেন্টসের মান ও গ্রহনযোগ্যতা বাড়বে .... ( আমার ধারনা)
লেখক বলেছেন: কমেন্টসের আবার মান কী! যার যেমন ইচ্ছা মতামত দিক- এটাই কি ভালো নয়?
লেখক বলেছেন: হুমম। আলী-ঢালীর সঙ্গে মুন্নাও!
মাহবুব মোর্শেদ বলেছেন:
ভাল তো। ব্লগারদের চাহিদা দেখি খুবই কম।
লেখক বলেছেন: বিস্ময়কর! তবে ব্লগ কর্তৃপক্ষের ওপর সাধারণ ব্লগারদের ক্ষোভের কারণেও এটা হতে পারে।
নাফিস ইফতেখার বলেছেন:
টপরেটেড পোস্ট ফিরায় আনা দরকার........সহমত.....তাইলে আমার কিসু পোস্ট ফিরে আসবে....খ্যাক খ্যাক......
লেখক বলেছেন: টপরেটেড পোস্ট মনে হয় অনেকেই পছন্দ করেন না।


















