somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ত্রিভূজ প্যাড নিয়ে বিরোধিতার কী আছে, বুঝলাম না!
অভিনন্দন!]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28836544 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28836544 2008-08-30 03:18:51
সব শালা কবি হবে, পিপীলিকা পণ করেছে উড়বেই ওপরের লাইনটি বাংলাভাষার অন্যতম এক প্রধান কবি মোহাম্মদ রফিকের

আমার বাসার ইন্টারনেট সংযোগটি বিগড়ে যায় প্রায়ই, যখন-তখন। গতকাল অকবিদের নিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে একই দশা। ঘন্টাখানেকের চেষ্টাতেও আর সংযোগ পাওয়া গেল না।
অফিসে এসে পিসি খুলে দেখি গতরাতে রীতিমতো ঘূর্ণিঝড় বয়ে গেছে ব্লগের ওপর দিয়ে। আমার ওই পোস্টের পার্শ্ব-প্রতিক্রিয়ায় ১০-১২টি পোস্ট (বেশিও হতে পারে) পড়েছে গতরাতেই। কয়েকটি পড়েছে আজ সকালেও। আমার পোস্টটি ৩৩ জনের ভাল লেগেছে, ৪৫ জনের ভাল লাগেনি। যাদের ভালো লেগেছে, তাদের ধন্যবাদ। যাদের ভালো লাগেনি তাদেরও। তবে আমার অনুমান বলছে, মাইনাসদাতা ৪৫ জনের মধ্যে মাত্র ২০ জন অকবি। বাকি ২৫ জন চিত্রনায়িকা ববিতার ভক্ত। এই জায়গায় বোধহয় একটা ভুল হয়েছে। চিত্রনায়িকা ববিতা আমারও প্রিয়। ব্লগীয় কবিতার সঙ্গে যুক্তিযুক্ত তুলনাটা আসলে হতে পারতো চিত্রনায়িকা ময়ূরীর সঙ্গে। তারপরও আমার পোস্টে তুলনা হিসেবে ববিতার নাম এসেছে। আসলে অপকবিতার সঙ্গে মেলে এমন শব্দ নায়িকামহলে আর কীইবা আছে?

যা হোক, সবচেয়ে বড়ো কথা, সবচেয়ে বড়ো প্রাপ্তি এই যে, ভিমরুলের চাক কিংবা অপকবিদের দূর্গে ঢিল কিংবা গোলাটা মোটামুটি সফলভাবেই নিক্ষেপ করা গেছে। তাতে আশানুরূপভাবে অকবি আর অপকবিরা ক্ষেপেছে। ক্ষেপে যাওয়া মানেই একধাপ পতনের দিকে এগিয়ে যাওয়া। যতো বেশি ততো।

যে ব্লগে মাসুদ খানের কবিতায় পাঁচটা ক্লিক পড়ে না, যে ব্লগে জনৈক মেহেদী ইকবাল রমি কিংবা আরিফুল হোসেন তুহিনই প্রধান কবি, সেই ব্লগ নিয়ে আমার তেমন উচ্চাশা নেই। তবে সময় থাকলেই অপকবিদের দূর্গে আঘাত হেনে যেতে হবে ক্রমাগত, যতো বিপত্তিই আসুক না কেন। মনে রাখতে হবে, অকবিমাত্রেই অলস, নির্বোধও বটে। আর অপকবিতা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবচেয়ে বড়ো কথা, কবিতার নামে অরাজকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28834332 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28834332 2008-08-24 14:48:10
ব্লগে কবিতা কৈ, সব তো ববিতা! ঘন্টায় ঘন্টায় এই ববিতা পয়দার কাণ্ডকারখানা দেখে মেজাজটাই খারাপ হয়ে যায়।

::::::::::::::
অকবিমাত্রেই অলস, নির্বোধও বটে। অপকবিতা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দীর্ঘমেয়াদে হাতের কব্জিও এতেও ক্ষতিগ্রস্থ হতে পারে।
-প্রচারে : অপকবিতা নির্মূল কমিটি
::::::::::::::

ব্লগারদের সর্বশেষ প্রতিক্রিয়া
অ্যামাটারের পোস্ট পড়ুন এখানে
আগে প্রকাশিত আরেকটি লেখা ]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28834105 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28834105 2008-08-23 23:00:19
একটি বিনীত আবেদন ধন্যবাদ।]]> http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832869 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832869 2008-08-20 18:50:28 কোন্ কিবোর্ড আপনার পছন্দ?
১. ইউনিজয়
২. ফোনেটিক
৩. বিজয়

এটা কোনো সিরিয়াস জরিপ নয়, এমনি জানার ইচ্ছা। জানালে ভালো লাগবে।]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832450 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832450 2008-08-19 19:01:08
নতুন কী ফিচার চান সামহোয়্যারইন ব্লগে? এখানে বলতে পারেন-
১. একটি স্বয়ংসম্পূর্ণ টেক্সট কনভার্টার। যা প্রধান কয়েকটি দৈনিক পত্রিকার ফন্টের সঙ্গে সহজে কাজ করতে সক্ষম হবে এবং সরাসরি ব্লগে পেস্ট করা যাবে। (বিশেষ অনুরোধে- মিলটন)

২. সর্বমোট হিটের সঙ্গে আরো বিস্তারিত ট্রাফিক পরিসংখ্যান।

৩. কবিতা ও ফাউল পোস্টের জন্য ওপরের নমুনা অনুযায়ী আলাদা ক্যাটাগরি খোলা।]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832171 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832171 2008-08-18 23:10:21
কর্তৃপক্ষ মহোদয় সমীপে- http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832140 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832140 2008-08-18 21:21:16 হায় আল্লাহ, কবিকূলের কবল থেকে ব্লগ কবে রেহাই পাবে?
পুকুরে নামলে কচুরিপানা গায়ে লাগাটা স্বাভাবিক ভেবে কবিতার পোস্টে ক্লিক না করে শ্রেফ উপেক্ষা করে যাই প্রতিদিন। আমার ধারণা, সামহোয়্যারের ৯০ ভাগ ব্লগার এইসব কাব্যযন্ত্রণা পছন্দ করেন না। এই বিতৃষ্ণা, এই অপছন্দের বিষয়টি বোঝা যায় কবিতার পোস্টগুলোর দিকে তাকালে। প্রায় ৯৮ ভাগ কবিতায় বলতে গেলে কোনো মন্তব্যই থাকে না। এর সরল অর্থ, পাঠক কবিতা পড়ছে না কিংবা কবিতার দিকে পাঠকের আগ্রহ নেই।

অথচ ক্রমাগত এই উপেক্ষা, ধারাবাহিক এই করুণার পরও ব্লগীয় কবিদের সামান্যতম বিরামও নেই। ক্লান্তিহীন চলছে কাব্যযন্ত্রণা। ফলে ব্লগের পাতা কবি আর কবিতায় একাকার। হায় আল্লাহ, পঙ্গপালের মতো এই কবিকূলের কবল থেকে ব্লগ কবে রেহাই পাবে?

একটি ছোট পরিসংখ্যান

আজকে দুপুর দুইটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত আমাদের কিশোর-তরুণ-মধ্যবয়স্ক ব্লগাররা যেসব কবিতা পয়দা করেছেন, তার মধ্যে কিছু নিম্নে উল্লেখ করা হল-

ব্যাবধান : লিখেছেন মেহেদী ইকবাল রমি,
প্রতিপ্রভ আলোয় সুখ ও সঙ্গম ২ : ছন্নছাড়ার পেন্সিল
রুিটন কের ভালবাসা... : মো:হাফিজুর রহমান তরফদার
সমর্পিত শতাব্দি : েক আিম
প্রস্তাবিত স্লোগান (ভ্যালেনটাইন্স ডে ২০০৯) : রহমান হেনরী
আজ কোনো কবিতা লিখবো না : ফয়েজ রেজা
রহস্যময় সৃষ্টি : চন্দ্র্রালোক
মৌন কবিতা : সৌপ্তিক
আমার একদিকে শুধু তুমি : সূর্য পুত্র ও চাঁদ কন্যা
মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! : হমপগ্র
সব আজ লিখেই দেব আমার কবিতায় : অন্তিম
ভয় : নীল মানব
অথচ আমি : লিখেছেন মেহেদী ইকবাল রমি
জলাধার : লিখেছেন অ রণ্য
নিস্তব্ধতা : লিখেছেন ফয়সাল খালিদ
পারতে আলাদা রাখতে, আমার জন্যেই : লিখেছেন সুনীল সমুদ্র
কাঙ্খিত আকাঙ্খা-১ : মেহেদী ইকবাল রমি
যদি কখনো আমায়, মনে পড়ে যায়.. : শিরোনামহীন
কথার ফাঁকে প্রেমের নাচন : রাহামনি বৃষ্টি
তুমি যেওনা : মাসুদ রানা*]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832007 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28832007 2008-08-17 23:55:37
অপারেশন কাস্টমস
ইত্যবসরে ডিএইচএল ওরফে হোমবাউন্ড প্যাকার্স থেকে আমাকে ফোন করে জানাল, আমেরিকা থেকে আমার নামে আসা এইচপি নোটবুকটি কাস্টমস থেকে ছাড়ানোর জন্য সবমিলিয়ে ৩৫ হাজার টাকা লাগবে। ওই লোক বারবার ‌'স্যার' ডাকছিল আমাকে। মাল্টিন্যাশনাল চাকরগুলো যাকে-তাকে স্যার ডাকে। পারলে পায়ে ধরে। সুতরাং এই সম্বোধনে গর্বিত হওয়ার কোনো কারণ নেই। বরং অংক শুনে আমি ঘেমে উঠি। ৫৫ হাজার টাকার মূল্যের (ঘোষিত মূল্য) নোটবুক আরো ৩৫ হাজার টাকা দিয়ে খালাস করার মানেটা কী?

এক কলিগের পরিচিতজন- এই সূত্র ধরে আমি বিমানবন্দরে এক সহকারী কাস্টমস কমিশনারের অফিসে যাই। গিয়ে শুনি, উনি রাতে ডিউটি করেছেন, তাই আসতে উনার দেরি হবে। নিচতলার বারান্দায় নেমে অপেক্ষা করতে থাকি। মলিন মুখ দেখেই বোধহয় সিএন্ডএফ এজেন্সির এক লোক নিজে যেচে আমার সঙ্গে আলাপ শুরু করেন। কাহিনী শুনে উনি বললেন, কমিশনার ধরে আপনি কাজ করতে পারবেন না। আমাদের ফার্মের মাধ্যমে আসলে ২৫ হাজার টাকা দিয়ে কাজটি তিন দিনের মধ্যে করে দেব। কোনো সমস্যা নেই। আমি বলি, কিন্তু আমার সমস্যা আছে। ৫৫ হাজার টাকার জন্য আরো ২৫ হাজার টাকা আমি কেন দেব? ওই লোক হাসে। আমাকে ভাবতে বলে অন্য দিকে যায়। আমি অপেক্ষা করতে থাকি কমিশনারের আশায়।

শেষমেশ কমিশনার আসেন দুপুর দুইটার দিকে। আমি তড়িঘড়ি ওপরতলায় উঠে পিয়ন মারফত নেমকার্ড পাঠাই। কিন্তু কতো লোক আসে যায়, আমারই শুধু ডাক আসে না। বহু পরে ভেতরে প্রবেশের অনুমতি মিলল। সব শুনে সহকারী কমিশনার বললেন, আপনি সিএন্ডএফ এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন। ওদের মাধ্যমেই আপনাকে আসতে হবে। এর বাইরে আমার পক্ষ থেকে আর কিছু করার সুযোগ নেই।

আমি তাকে অফিসের ব্যস্ততার কথা বোঝানোর চেষ্টা করি। বলি যে, কাস্টমসে প্রতিদিন আসা আমার পক্ষে সম্ভব নয়। তাই আজকের মধ্যে কাজটি করার ব্যবস্থা নিলে কৃতজ্ঞ থাকবো। শুনে উনি একটু হাসলেন। বললেন, প্রধান উপদেষ্টা এলেও তো এ ধরনের কাজ মিনিমাম দুই-তিনদিন লাগার কথা। আপনি মনে হয়, কাস্টমসের রুলস জানেন না।

আমাকে পাত্তা যে দিচ্ছেন না- বোঝা যায় পরিস্কার। তাছাড়া এ ধরনের কথার পর ওই অফিসে বসে থাকাও কষ্টকর। বেরিয়ে আসি রাজ্যের হতাশা নিয়ে। আবার সেই বারান্দা, আবার সিগারেট। সিএন্ডএফ এজেন্সির সেই লোক এগিয়ে এসে জানতে চায়, তার প্রস্তাব ভেবেছি কিনা। আমি বললাম, দেখি! ক্ষোভ জমা হচ্ছিল আগে থেকেই। মোবাইল বের করে একজনকে জানালাম সবকিছু। সে বলল, আমি আসছি কিছুক্ষণ পর। আপনি অপেক্ষা করেন।

সে আসল। এসেই সোজা উঠে গেল সেই সহকারী কমিশনারের কক্ষে। পিছন পিছন আমি। এবার কমিশনারের আরেক চেহারা- যেন বিনয়ের সাক্ষাৎ অবতার। কেউ একজন খবর দিয়েছে বোধহয়, কয়েকজন লোক নিয়ে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছুটে এলেন সেই কক্ষে। আমার সেই লোককে বললেন, কী করতে হবে স্যার, বলেন। কোনো চিন্তা করবেন না।

দশ মিনিট পর লোহার বিশাল গরাদ (জেলখানার মতো) পেরিয়ে আমরা গেলাম কাস্টমসের গুদামের (?) দিকে। লোকজন দেখে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একটু হকচকিয়ে গেলেন মনে হল। আমার লোকটি তাকে বলল, স্পষ্ট নির্দেশের সুরে, এই কাজটি যতো দ্রুত সম্ভব করে দেন। কতোক্ষণ লাগবে? দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মধ্যবয়স্ক ভদ্রলোক বললেন, আগামীকাল বিকেলের মধ্যে কাজ হয়ে যাবে। কোনো চিন্তা করবেন না। আমার লোক বলল, এক ঘন্টার মধ্যে কাজ করে দেন। কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেলেন কাস্টমস ভদ্রলোক। শুধু বললেন, আমি অবশ্যই চেষ্টা করবো। আপনি ভাববেন না।

আমাকে বসিয়ে আমার লোক চলে গেল। বলল, কোনো সমস্যা হলেই যেন ফোন করি। তা করতে হল না। কাস্টমস ভদ্রলোক সবার চিৎকার-চেঁচামেচি থামিয়ে নির্দেশ দিলেন, অন্য সব কাজ বন্ধ। আমাকে দেখিয়ে বললেন, উনার কাজটি আগে করো। বিস্ময়করভাবে চা-বিস্কুটও এল। ফাঁকে ফাঁকে আলাপ চললো নানা বিষয়ে। আমি যে কলেজে পড়তাম, সেই কলেজে ভদ্রলোকের বোন অধ্যাপনা করতো- এই তথ্য আবিস্কৃত হল। আবার "কাস্টমসে চাকরি করে সৎভাবে জীবনযাপন করা খুবই কঠিন"- এই ধরনের আধ্যাত্মিক আলাপও বাদ গেল না। মাঝখানে উনি ভ্যাট কি ট্যাক্সের একটি রশিদ দেখিয়ে বললেন, শুধু এই টাকাটা রাখছি। একদম মিনিমাম। আরো কমানো যায় কিনা দেখছি। কাকতালীয়ভাবে সেখানেই ডিএইচএল প্রতিনিধির সঙ্গে দেখা। আমি তার পরিচয় পেয়ে একটু মুচকি হাসি।

দুই হাজার টাকা পরিশোধ করে, দুই ঘন্টা পর এইচপি নোটবুক নিয়ে যখন গাড়িতে উঠি, মনে তখন রাজ্যজয়ের আনন্দ। প্রগাঢ় স্বস্তিবোধ এসে ভর করে মনে। যদিও কাস্টমসকে এরপর আরো দুবার অস্বস্তিতে ফেলেছি আগের মতোই। সর্বশেষ কদিন আগে আমার ভাইয়ের জন্য একটি লেনোভো থিংকপ্যাড আনিয়েছি। ডিএইচএল-ফেডএক্সের মুখে জুতো মেরে দুহাজারের ওপরে উঠিনি কোনোবারই।

কুকুরের জন্য মুগুর লাগে। ভালোমানুষির দাম সেখানে নেই!]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28831764 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28831764 2008-08-17 11:19:02
পশ্চাদপদ মাদ্রাসাছাত্রের ব্লগটি বাতিল করুন ক্ষুদিরামের আত্মত্যাগের সাথে বাংলাদেশের মানুষের কোন সম্পর্ক নেই ।" বাংলার এই সাহসী সন্তানকে নিয়ে এমন অপমানজনক প্রলাপ আমাদের অনুভূতিতে আঘাত হেনেছে। মডারেটরদের আমি অনুরোধ করছি, অবিলম্বে পোস্টটি মুছে দিন এবং অবশ্যই বর্ণ. নামের ব্লগারের ব্লগটি বাতিল করা হোক। কারণ সে অতীতেও বাংলার সূর্যসন্তানদের বিরুদ্ধে কুৎসা রটনার চেষ্টা করেছে তার লেখায় (যদিও এগুলো ঠিক লেখা নয়, বলা যায় বিক্ষিপ্ত কিছু অক্ষরের সমষ্টি)।

ক্ষুদিরাম সম্পর্কে পড়ুন উইকিপিডিয়ায়]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28830363 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28830363 2008-08-13 10:43:19
পশ্চাদপদ মাদ্রাসাছাত্রের ব্লগটি বাতিল করুন ক্ষুদিরামের আত্মত্যাগের সাথে বাংলাদেশের মানুষের কোন সম্পর্ক নেই ।" বাংলার এই সাহসী সন্তানকে নিয়ে এমন অপমানজনক প্রলাপ আমাদের অনুভূতিতে আঘাত হেনেছে। মডারেটরদের আমি অনুরোধ করছি, অবিলম্বে পোস্টটি মুছে দিন এবং অবশ্যই বর্ণ. নামের ব্লগারের ব্লগটি বাতিল করা হোক। কারণ সে অতীতেও বাংলার সূর্যসন্তানদের বিরুদ্ধে কুৎসা রটনার চেষ্টা করেছে তার লেখায় (যদিও এগুলো ঠিক লেখা নয়, বলা যায় বিক্ষিপ্ত কিছু অক্ষরের সমষ্টি)।

ক্ষুদিরাম সম্পর্কে পড়ুন উইকিপিডিয়ায়]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28830359 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28830359 2008-08-13 10:38:43
হাইব্রিড নয়, হরলিকস নয়, আমিনুল বেড়ে উঠুক স্ব-প্রতিভায় বাণিজ্যিক ধান্ধা করার অপতৎপরতা চালাচ্ছে। অনেকে না বুঝে তাতে সহমতও প্রকাশ কর্ছেন। এ খুবই হতাশার ব্যাপার।
হাইব্রিড নয়, হরলিকস নয়, আমিনুল বেড়ে উঠুক তার নিজের প্রতিভায়, নিজের গুণে। নিরীহ এক স্কুলবালককে বাণিজ্যের হাতিয়ার না করার অনুরোধ করছি সংশ্লিষ্টদের প্রতি। সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকেও অনুরোধ করছি, এ ধরনের ফাঁদে পা না দিতে। আমিনুলকে তার মতো বিকশিত হতে দিন। প্লিজ।]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28829759 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28829759 2008-08-11 17:16:44
নিরীহ স্কুলবালককে বাণিজ্যের হাতিয়ার করবেন না কৌশিক বাণিজ্যিক ধান্ধায় অনেকে না বুঝে সহমত প্রকাশ করছেন দেখে হতাশ হলাম। কৌশিককে যারা চেনেন, তারা ঠিকই জানেন, এই ধান্ধা থেকে সে নিজের জন্য একটা অংক ঠিকই বের করে নিয়ে আসবে। কৌশিকের প্রতি অনুরোধ, নিরীহ এক স্কুলবালককে আপনার বাণিজ্যের হাতিয়ার না করলেই কি নয়? তাকে তার মতো বিকশিত হতে দিন। হাইব্রিড নয়, হরলিকস নয়, আমিনুল বেড়ে উঠুক তার নিজের প্রতিভায়, নিজের গুণে।]]> http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28829746 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28829746 2008-08-11 16:27:15 ণূঢ়ে য়্যালার্ম ভাইয়ের যে কমেন্ট মন ছুঁয়ে গেল সম্প্রতি একটি পোস্টে ণূঢ়ে য়্যালার্ম ভাইয়ের একটি কমেন্ট একেবারে মন ছুঁয়ে গেল। শুধুমাত্র উনার ভক্তদের জন্য তা শেয়ার কর্লাম এখানে।


বি.দ্র. : আমার কোনো উক্তিতে যদি ণূঢ়ে য়্যালার্ম ভাইয়ের প্রতি বিন্দুমাত্র অসম্মান প্রকাশ পায়, তার জন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28827118 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28827118 2008-08-04 00:35:13
কৌশিকের জন্য কৃমির ঔষধ আবশ্যক http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28826944 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28826944 2008-08-03 16:07:11 বন্ধু দিবস ফুল্লি এক্টা ভুয়া দিবস হায়!

তো, এইরম এক্টা ফালতু দিবসে ব্লগের ফ্রন্টপেজে ইয়াং পোলাপানদের ন্যাকামি দেখে হতাশ হলাম।

মোটের ওপর মূল কথা হচ্ছে, যেখানে স্বার্থ থাকবে, সেখানে বন্ধু মিলবে।

মেলাবে মিলিবে!


ফুটনোট
গত ১৭ ফেব্রুয়ারি আমরা অজ্ঞতার কারণে বিশ্ব বাঁধাকপি দিবসপালন করতে পারিনি। আগামী ১৯ নভেম্বর লক্ষ্য রাখুন বিশ্ব টয়লেট দিবসের দিকে।]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28826767 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28826767 2008-08-03 03:25:39
শুভেচ্ছা নিন, রাগ ইমন!
জানলাম, আজ আপনার জন্মদিন।
আমার শুভেচ্ছা নিন, রাগ ইমন!]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28825485 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28825485 2008-07-30 02:23:03
একটি এক্সক্লুসিভ অডিও ক্লিপ





--

শুনুন তাহলে এইখান থিকা ডাউনলোড কৈরা...]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28824416 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28824416 2008-07-26 19:16:35
শুভ জন্মদিন, জামাল ভাস্কর! জামাল আবেদীন ভাস্করকে, নির্বোধ দলবাজি ও সংকীর্ণতার বিপরীতে যার কন্ঠস্বর আমাদের আশাবাদী করে তোলে।

শুভ জন্মদিন।]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28824199 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28824199 2008-07-26 00:43:13
সচলায়তন বিষয়ে সরকারের ব্যাখ্যা চাই অনতিবিলম্বে
বাংলাদেশে আমরা এ ধরনের ঘটনার সঙ্গে একেবারেই অপরিচিত। এমনিতে সচলায়তনের নাক উঁচু স্বভাব আমার পছন্দ নয়, অনেকেরই নয়। সচলায়তনের নাক উঁচু স্বভাবের বিরোধিতা আমি প্রায়ই করি। তাদের প্রকাশভঙ্গি অনেকেরই পছন্দ নয়। সচলায়তনের কোনো লেখায়, কোনো বক্তব্যে দায়িত্বজ্ঞানহীনতা থাকতে পারে, অপরিমিতিবোধ থাকতে পারে। সচলায়তনে প্রকাশিত কোনো লেখার সমালোচনা হতে পারে খোলাখুলি, তাদের মতের সঙ্গে দ্বিমতও থাকতে পারে, কিন্তু তাই বলে সচলায়তনকে নিষিদ্ধ করে দিতে হবে- এটা কল্পনাও করা যাচ্ছে না কিছুতেই। কারণ এ ঘটনা যদি সত্যি হয়, তবে তা হবে সরাসরি মুক্তচিন্তার ওপর আঘাত। মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিবেচনাহীন কুঠারাঘাত। এর একটা প্রতীকী অর্থ দাঁড়িয়ে যায়। আজ সচলায়তন, কাল আমারব্লগ, পরশু সামহোয়্যারইন ব্লগ- এভাবে একে একে আমাদের চিন্তা প্রকাশের জায়গাগুলো কেড়ে নেওয়া অস্বাভাবিক কিছু নয়।

সচলায়তনকে সত্যিই যদি নিষিদ্ধ করা হয়, তাদের জন্য শুধু নয়, আমরা নিশ্চয়ই লড়বো আমাদের সহ-ব্লগারদের মতপ্রকাশের স্বাধীনতাকে রক্ষার জন্য, স্বাধীন চিন্তাপ্রকাশের অধিকার আদায়ের জন্য। মুক্তচিন্তার দ্বার বন্ধ করার যে কোনো উদ্যোগকে রুখতে যা কিছু সম্ভব আমরা করবো।

এ সবকিছুর আগে এ ব্যাপারে সরকারের ব্যাখ্যা চাই অনতিবিলম্বে- নাগরিক হিসেবে এ দাবি করার অধিকার আমার আছে। মনে রাখতে হবে, ইরানের উদাহরণ বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য কখনোই ভালো ফল বয়ে আনতে পারে না। আর সরকারের অভ্যন্তরে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি সক্রিয় থেকে নেপথ্য থেকে কলকাঠি নাড়ছে কিনা, নতুন করে এ দিকটা ভাবার সময়ও বোধহয় এসেছে।

লেখাটি এর আগে আমারব্লগে প্রকাশিত হয়েছে। ]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28823218 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28823218 2008-07-23 04:15:07
ধোলাইসমগ্র : একটি ক্ষুদ্র ক্রনোলজি







ছবিতে দেখুন...]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28822379 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28822379 2008-07-20 21:57:28
ফারুক ওয়াসিফের একটি ক্ষুদ্র সাক্ষাৎকার পাওয়ার আশায়...
প্রশ্ন ১ : আপনার লেখা আমাদের অনেকেরই প্রিয়। সামনে কী লিখছেন বা কোন্ বিষয়ে লেখার কথা ভাবছেন?]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821635 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821635 2008-07-18 18:26:39
সামহোয়্যারইনে এক্সেস পাচ্ছি না http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821417 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821417 2008-07-17 22:55:08 ব্লগসাইট ব্যানের উড়ো খবর : একটি আপডেট জুলাই 17th, 2008 at 6:28 pm

.....আমরা এখনও পর্যন্ত নিশ্চিত না কি কারনে ব্যান করা হয়েছে (যদি হয়ে থাকে আদৌ) কিছু বিষয়ে স্থিতধী হওয়াটা জরুরী। ব্যানের কারনটি ও সূত্র না জানা পর্যন্ত ধৈর্য্য ধরে থাকুন। সবচেয়ে ভালো হয় যদি এই বিষয়ে আমাদের কোন তথ্য দিতে পারেন।.....

ওপরের মন্তব্য থেকে আশা করি সবাই বুঝবেন যে, সচলায়তনের ব্যান (?) হওয়ার তথ্য সম্পূর্ণ অনুমানভিত্তিক। ব্যান প্রসঙ্গে সচলায়তনের অন্যতম প্রতিষ্ঠাতা অরূপ কামাল এইমাত্র জানালেন, "যদি হয়ে থাকে আদৌ"! ]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821372 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821372 2008-07-17 18:50:11
প্রকৃত ঘটনা আসলে কী? একটি বাংলা ব্লগ ব্যান হওয়ার উড়ো খবরে দেখছি, অনেকে নানাভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। আসলে প্রকৃত ঘটনা কী?

বিটিটিবি সূত্র ও অন্যান্য উৎস মিলিয়ে আমি জানতে পেরেছি, সরকার কোনো বাংলা ব্লগ তো নয়ই, এমনকি কোনো সাইটকেও নিষিদ্ধ করেনি। তারপরও ইচ্ছাকৃত বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে বলে আমার মনে হয়েছে। যদি সত্যিই কোনো সাইটকে সরকার নিষিদ্ধ করতো, তাহলে সত্যিই তা হতো দুঃখজনক এবং স্বাধীন মতের ওপর আঘাতস্বরূপ। কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি বলেই আমরা এখন পর্যন্ত নিশ্চিত। পত্রিকায় প্রকাশিত সংবাদেও কোনো বিশ্বাসযোগ্য কারণ দেখা যাচ্ছে না, বলতে গেলে একপেশে ধারণার ওপর সংবাদের ভিত্তি প্রতিষ্ঠিত।

তাৎক্ষণিক আবেগের ফসল হিসেবে প্রথম আলোবিডিনিউজে দুটি খবর প্রকাশিত হয়েছে। লক্ষ্য করে দেখবেন, দুটি সংবাদই সাধারণ ধারণার ওপর প্রতিষ্ঠিত। বিডিনিউজের সংবাদটির প্রতি স্পষ্ট দ্বিমত প্রকাশ করে সচলায়তনের অন্যতম প্রতিষ্ঠাতা অরূপ কামাল বলছেন, "....যারা বাংলাদেশে আছেন তারা ভালো বলতে পারবেন কেননা আমরা কিছুই অফিসিয়ালী জানিনা।...... এই প্রসঙ্গে আমার প্রকৃত বক্তব্য ছিল, আমরা জানি না আদৌ ব্যান করা হয়েছে কিনা কিংবা কি কারনে করা হয়েছে। যদি সত্যিই ব্যান করা হয় তাহলে হয়তো এক সপ্তাহের লেখালেখি দেখলে বোঝা যেতে পারে। উদ্ধৃত বাক্যটি তাই ঠিক নয়, এবং তাতে অহেতুক বিভ্রান্তি দেখা দিতে পারে।"

আজকে অনেকে প্রথম আলোতে ছোট্ট একটি সংবাদ দেখে থাকবেন এ বিষয়ে। প্রিন্ট সংস্করণে (যা স্থিরচিত্র হিসেবে প্রথম আলোর ওয়েবসাইটে দেওয়া আছে) এবং মূল ওয়েবসাইটের শিরোনামে বিশাল পার্থক্য (আপাতচোখে যা ক্ষুদ্র মনে হতে পারে) রয়েছে। রাতে প্রথম সংস্করণ বের করে দেওয়ার পরই ওয়েবসাইটে প্রথম আলো ব্যানের বিষয়টি নিয়ে সন্দেহ করেছে , যা বোঝা যায় একটি প্রশ্নবোধক চিহ্ন আরোপ করে দেওয়ার পর।

এরপরও আমি কোনো সাইট নিষিদ্ধ করাকে বিন্দুমাত্র সমর্থন জানাতে পারি না। তবে এখনো পর্যন্ত যা ঘটেনি, তা নিয়ে সরকারের অহেতুক অন্যায্য সমালোচনা দেশপ্রেমিক নাগরিকের কাজ হতে পারে না। সকল ব্লগারের কাছে আমার অনুরোধ, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে অনুসন্ধান করে প্রকৃত সত্যটি জানতে চেষ্টা করুন। সিডরে ভেসে যাক, ভূমিকম্পে ধসে যাক- তারপরও তো এই বাংলাদেশ আমাদেরই বাসভূমি!]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821318 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821318 2008-07-17 15:38:50
সচলের ব্যান বিষয়ে প্রথম আলো সন্দেহ প্রকাশ করেছে
প্রথম আলোর সংবাদেও এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে "সচলায়তন নিষিদ্ধ?" শিরোনামের প্রশ্নবোধক সংবাদে। আজকের পত্রিকার তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ "প্রথম কলামে" বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিকটি লিখেছে- "সচলায়তন নামের ইন্টারনেটভিত্তিক একটি বাংলা ব্লগকে বাংলাদেশে নিষিদ্ধ করার অভিযোগ করেছে ব্লগ কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে ওই ব্লগ যাঁরা পড়েন এবং যাঁরা সেখানে লেখালেখি করেন তাঁরাও একই অভিযোগ তুলেছেন।"

সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি সম্পর্কে প্রায় অজ্ঞতা প্রকাশ করেছেন। যা পরের লাইনে এসেছে এভাবে- "এ বিষয়ে যোগাযোগ করা হলে বিটিসিএলের ইন্টারনেটবিষয়ক দপ্তরের বিভাগীয় প্রধান এ বি এম হাবিবুর রহমান কোনো মন্তব্য করতে চাননি।"

ঘুরেফিরে আবার ব্লগ কর্তৃপক্ষের অভিযোগই প্রাধান্য পেয়েছে এভাবে- "ব্লগ কর্তৃপক্ষ বলছে, তাদের কোনো কারিগরি সমস্যা নেই। এ বিষয়ে তারা নিশ্চিত। তবে বাংলাদেশ থেকে ব্লগটি দেখা না গেলেও বিশ্বের অন্যান্য aস্থান থেকে অনলাইনে এ ব্লগে ঢোকা যাচ্ছে।"

প্রথম আলোর সংবাদের লিংক
বিডিনিউজের লিংক ]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821146 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28821146 2008-07-17 03:23:43
আহা, কবে আসবে মুগ্ধ হওয়ার সেই সময়!
অথচ দেখুন, ঘুরেফিরে এই আমরাই বারবার ব্যবহৃত হচ্ছি কর্পোরেটের প্রয়োজনে। তাদের প্রলোভনে মাথা নেড়ে নেড়ে যাচ্ছি কোনো প্রশ্ন ছাড়াই। কর্পোরেটের প্রয়োজনে আমাদের মেধাবী প্রোগ্রামাররা সস্তা শ্রমমূল্যে নিজের শ্রেষ্ঠ সময়টা বিকিয়ে দিচ্ছে।
ইউজার কিন্তু সব বাংলাদেশীই, এই আমরাই। ঢাকা থেকে আমি, চট্টগ্রাম থেকে তুমি, নিউইয়র্ক থেকে আমারই বন্ধু, লন্ডন থেকে তোমার ছোট ভাই- সবমিলিয়ে আমরা আমরাই তো! অথচ তারপরও আমাদের নিজস্ব বলতে কিছু নেই। আমাদের একটা সার্চ ইঞ্জিন নেই, ভালো একটা পোর্টাল নেই, এমনকি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্লগটিও বাংলাদেশীদের নয়।

এরপরও বিচ্ছিন্নভাবে কী না হচ্ছে! ভালো ভালো ব্লগার তো আছেই অনেক। ওয়েব প্রোগ্রামিং হোক আর ওয়েব ডিজাইন হোক- আমাদের ছেলেদের প্রতিভার ফুলকি কি দেখছি না অহরহ? পৃথিবীর জটিল ভাষাগুলোর একটি বাংলায় যে স্ক্রিপ্ট নিয়ে কাজ হচ্ছে, তা তো বাইরে থেকে এসে করে দিয়ে যাচ্ছে না, করছে আমাদের ছেলেরাই। তারপরও আমরা বিচ্ছিন্ন থাকতে পছন্দ করি। আমরা যতো বিচ্ছিন্ন থাকবো, কর্পোরেটের ততোই লাভ। কেউ কর্পোরেটের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে প্রশ্ন উত্থাপন করবে, তা হবে না। কর্পোরেট নীতিতে ভিন্নচিন্তা প্রকাশ করাটাই একটি দুঃসাহস। অথচ নরসিংদীর একজনের সঙ্গে সিলেটের আরেকজনের ভাবনায় হয়তো তেমন পার্থক্য নেই। কক্সবাজারের এক তরুণ ভাবছে হয়তো খুলনার আরেকজনের মতোই।
ইন্টারনেট, বাংলাদেশে তা যতোই শ্লথগতির হোক না কেন, মিরপুরের মশিউরের সঙ্গে উত্তরার ফখরুলের যোগাযোগ তো হচ্ছেই মিনিটে মিনিটে, ঘরের বাইরে না গিয়েই। ব্যস্ততার মাঝেও আজ দুপুরে মেইল কি পাঠাইনি তোকে, মীম?

ঠুনকো অজুহাতের চেয়েও আসল কথা হল, ভাবনাগুলোকে আমরা একত্র করতে পারি না, যূথবদ্ধ হতে পারি না নিজেরা। ঘাটতি যে আমাদের কম নেই, তা নয়। আমাদের তরুণরা যখন একটি পোর্টাল নামায় ওয়েবে, তখন বোঝা যায় সেটা 'পোলাপানের কাজ।' অ্যাজাক্সের মতো ওয়েব-ভাষা এসে যে সাধারণ ওয়েবসাইটগুলোকে আমূল বদলে দিচ্ছে, তারা সেটা জানে, তারা সেটার প্রশংসা করে, কিন্তু শেষপর্যন্ত তারা নিজেরা তৃতীয় শ্রেণীর ওয়েবসাইটই তৈরি করে। "তারা সিংহের প্রশংসা করে, কিন্তু নিজের জন্য পছন্দ করে একটি গাধা!" স্নিগ্ধ রুচির পরিচয় মেলে না। গোছানো ভাবটা থাকে না। ওয়েবে এই জায়গায় এসে সব বাংলাদেশী উদ্যোগই মার খায়। না বললেও বোঝা যায়, এটা পোলাপানের কাজ। কর্পোরেট-উদ্যোগ ঠিক এর উল্টো। ক্ষতিকর জেনেও আমরা তাদের টোপ গিলতে বাধ্য হই। টোপটাও তারা দৃষ্টিনন্দন করেই তৈরি করে।

এই যে, কেনা-বেচা নিয়ে সামহোয়্যার ইন যে নতুন সার্ভিস নিয়ে এল, তা দেখে আমি চমৎকৃত। কিন্তু এই কর্পোরেট-উদ্যোগের সঙ্গে আমি একাত্ম বোধ করি না। আমার মন টানে না কিছূতেই। চীনের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম কিন্তু গুগল নয়, ইয়াহু বা এমএসএনও নয়, তার নাম বাইডু। প্রায় পুরোটাই স্থানীয় উদ্যোগে তৈরি "বাইডু" ধীরে ধীরে হয়ে উঠছে ওয়েবে চীনাদের নিজস্বতার প্রতীক। লোভী কর্পোরেটকে তারা ঢুকতে দেয়, কিন্তু তা নিজেদের ভাগটা সবার ওপরে রেখে।

আহা, কবে দেখবো, আট-দশজন মেধাবী বাংলাদেশী তরুণের হাতে গড়া বাংলাভাষার সবচেয়ে জনপ্রিয় ব্লগটি? আহা, একটি বাংলা সার্চ ইঞ্জিন দেখে কবে আসবে মুগ্ধ হওয়ার সেই সময়?

-----------
লেখাটি একইসঙ্গে আমারব্লগে প্রকাশিত হল।]]>
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28811497 http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28811497 2008-06-19 22:52:52