হিন্দু হিন্দু থাক, মুসলমান মুসলমান থাক,
শুধু একবার এই মহাগগনতলের
সীমা হারা মুক্তির মাঝে দাঁড়াইয়া
মানব তোমার কন্ঠে সেই সৃষ্টিতে
আদিমবানী ফুটাও দেখি।
বল দেখি "আমার মানুষ ধর্ম"।
দেখিবে দশদিকে সার্বভৌমিক সাড়ার
আকুল স্পন্দন কাঁপিয়া উঠিতেছে। --
মানবতার এই মহান যুগে একবার গন্ডী কাটিয়া
বাহির হইয়া আসিয়া বল যে,
তুমি ব্রাহ্মন নও, শুদ্র নও, হিন্দু নও, মুসলমানও নও,
তুমি মানুষ - তুমি ধ্রুব সত্য।
------------------------- কাজী নজরুল ইসলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

