আমার আকাশে আজ তারার মেলা
চাঁদের আলো আকাশকে করেছে বিমলিন অথচ
আমি কি কখনো ভেবেছিলাম এমনটি হবে?
এতো দিনের বিশাল এক যাত্রা শেষে
আজ যেন আমি অন্য আরেক আপছা চেতনায় বন্দি।
কত পরিবর্তন আমার দু চোখের আলোতে
কত পরিবর্তন আমার কথা, আমার চেতনা আর
আমার মাঝে লুকিয়ে থাকা অভিমানী আবেগটার।
আসলে মানুষ বেঁচে থাকে নিজেকে পরিবর্তন করার লক্ষ্যে
তাদের জীবন পরিবর্তন বিনা অচল
আর স্থবিরতার দড়িতে আকড়ে বাঁধা।
আজকে যে তার পৃথিবীকে দেখছে এক চেতনাকে আশ্রয় করে
কালকে তার পৃথিবী বদলে যাবে আরেক চেতনার কষাঘাতে
বাস্তবতার কড়াল গ্রাসে দুঁমরে মুঁচরে যাবে তার তথাকথিত
আবেগি অস্তিত্তের।
কিন্তু সে তার নতুন চেতনার আড়ালেই খুজে পাবে
নতুন সম্ভবনার হাতছনি।
হতবাগ হয়ে থাকবে তার দুটি চোখ,
তার মুখ থাকবে বাক রুদ্ধ। কিন্তু তা ক্ষনিকের জন্য
আর এই কারনেই এতো পরিবর্তনের মাঝেও আমি
আমাকে নিয়ে, আমার প্রত্যাশাকে নিয়ে চিন্তিত নই
বরং আমাকে নিয়ে খুজে ফিরি নতুন আলোকিত
সম্ভনাময় ভবিষ্যতের দিক।
আর আমার মাঝে লুকানো মানুষগুলোর প্রতিচ্ছবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

