এইচএসসিতে ভালো ফল করেও অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ নাও পেতে পারে। জিপিএ- ৫ পাওয়া অনেকেও আসন স্বল্পতার কারণে কাক্সিক্ষত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না।
বর্তমানে মেডিক্যালসহ সম্মান (অনার্স) পর্যায়ে আসন সংখ্যা দুই লক্ষাধিক। ডিগ্রি পাস কোর্সে রয়েছে আরও এক লাখের মতো। অথচ সাত বোর্ডে এইএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৭১ হাজার ৩৮২ জন। এর সঙ্গে আলিমে পাশ করা অনেক শিক্ষার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবে। এবার আলিমে পাস করেছে ৫০ হাজার,৮৮২ জন। এর ফলে তীব্র প্রতিযোগিতা করে আসন জয় করতে হবে। এমনকি সাধারণ মানের কলেজগুলোতেও ভর্তি হতে সমস্যা পড়বে শিক্ষার্থীরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৫টির মতো অনার্স কলেজে প্রথম বর্ষে আসন রয়েছে এক লাখ চল্লিশ হাজারের মতো। ডিগ্রি (পাস) কলেজগুলোতে প্রথম বর্ষে আসন রয়েছে প্রায় এক লাখ।
অন্যদিকে ১৪টি সরকারি মেডিক্যালে আসন রয়েছে ২২৬০টি। বেসরকারি মেডিক্যালে আসন রয়েছে পাঁচ হাজারের মতো।
বুয়েটে আসন রয়েছে সাড়ে আটশ'র মতো। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আরও কয়েক হাজার আসন। মাদ্রাসাগুলোতেও রয়েছে আরও কয়েক হাজার। এছাড়া কিছু কারিগরি প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানে রয়েছে আরও কিছু আসন। এই হিসাবে উচ্চ শিক্ষায় অনেক শিক্ষার্থী ভর্তি হতে সমস্যায় পড়বে।
তবে দুই একটি বাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র পেলেই ভর্তি করা হয়। এছাড়া ডিগ্রি কলেজগুলোতে প্রয়োজনে আসন সংখ্যা বাড়ানো হয়। সেই হিসেবে হিসেবে হয়তো ভর্তি হতে পারলেও সবাই ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে না।
বুধবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে নয় বোর্ডে জিপিএ- ৫ পেয়েছে ২২ হাজার ৪৫ শিক্ষার্থী। এরমধ্যে এইচএসসিতে জিপিএ- ৫ প্রাপ্তদের সংখ্যা ১৯ হাজার ১০৮।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

