আমার প্রিয় পোস্ট
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি বিশাল সংগ্রহশালা - অ্যাঙ্গেল বয়
- Call Block না করেও শিক্ষাদিন বিরক্তিকর কলারকে (বিনা খরচে বিনা সফটওয়্যার এ) - দৈনিক কপি-পেষ্ট
- নতুন GREর আদ্যোপান্ত - আসিফ মুভি পাগলা
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা - পিএইচডি নাকি মাস্টার্স - রাগিব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- হুমায়ুন আজাদ এর একটি অপ্রকাশিত সাক্ষাৎকার - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কিংবদন্তীর জীবন : পৃথিবীর দুঃখীতম শিল্পী ভ্যান গঘ - মুম রহমান
- কবি চন্ডীদাস ও মানবতাবাদ - ইমন জুবায়ের
- এক ছবির ইফেক্ট দিন অন্য ছবিতে সহজেই - মহসিন০৮
- আরো কয়খান ১৮+++, কমন পরলে দোষ নাইক্কা - মেহরিন সাদিয়া সুমি
- ওয়াই - ম্যাক্স নিয়ে কিঞ্চিত কচলাকচলি !!

- অসমাপ্ত-মহাকাব্য
- কিছু প্রয়োজনীয় ওয়েবসাইট - রিজভী
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- *** ফটো রসিকতা ***



- শূন্য আরণ্যক
আমি জানতাম হে স্বাধীনতা
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৫
আমি জানতাম হে স্বাধীনতা
বাংলার মানুষ
তোমায় নিয়ে গর্ব করবে,
উৎসবমুখর পরিবেশে
চিৎকার করে ওরা বলবে
আমরা আজ স্বাধীন।
অথচ কোথায়
সেই ভবঘুরে সর্বশান্ত মানুষটার স্বাধীনতা।
যে মানুষটা শীতের তীব্রতায়
বস্ত্রশূন্য অভিশপ্ত শরীর নিয়ে
থরথরে কাঁপছে,
কাঁদছে রাস্তার মোড়ে মোড়ে
দু-দানা আহারের খোঁজে।
আমি জানতাম হে স্বাধীনতা
একমুষ্ঠো জনতার মুখে
তুমি প্রতিধ্বনিত হবে - যখন মধ্যরাত,
অথচ এই মিছিলের ভীঁড়ে
মহাজাগতিগ যে দৈনতা
কে দেবে তার সমাধান বল।
বাদ্য বাজবে,উড়বে কত ফানুস
অতলনীলিমা মাড়িয়ে ওরা
উড়ে যাবে,মিশে যাবে
দূর থেকে দূরে
শুধু ক্ষীণ আশা বুকে নিয়ে পড়ে রবে
যাযাবর দল,
পড়ে রবে পরাধীন মানুষের কষ্টগুলো।
এরপর যখন ঠেঁকে যাবে
মধ্যরাতের ঘড়ির কাঁটা
মানুষগুলো ভুলে যাবে।
বন্ধ হবে প্রেরণার দ্বার।
আবার সকাল হলে -
পৃথীবিকে দেখা যাবে চিরচেনা রুপে
যেখানে রবে বৈশম্য -
ধনের বৈশম্য, আত্মার বৈষম্য
সর্বাপরি তোমার সংজ্ঞা নিয়ে বৈষম্য।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমি জানতাম হে স্বাধীনতা ;
প্রকাশ করা হয়েছে: আমার কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনার কথাটিও কঠিন সত্য
ক্যাটরিনা কাইফ বলেছেন:
আবার সকাল হলে - প্রত্যাশা করতে তো সমস্যা নেই।
লেখক বলেছেন: আমিও সেটাই প্রত্যাশা করি
নানু বলেছেন:
স্বাধীনতার প্রতিধ্বনি যেন চিরদিন যেগে রয়,এই প্রত্যাশা করি
নানু বলেছেন:
স্বাধীনতার প্রতিধ্বনি যেন চিরদিন জেগে রয়,এই প্রত্যাশা করি
লেখক বলেছেন: কঠিন প্রশ্ন
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















মধ্যরাতের ঘড়ির কাঁটা
মানুষগুলো ভুলে যাবে।
বন্ধ হবে প্রেরণার দ্বার।
কঠিন সত্যকথা............