চায়ের দোকানে বহুজাতিক এক মনুষ্য আড্ডায়
এ কোন ধ্যানে পড়েছি আমি,
হঠাৎ এ কোন বিপ্রতীপ চিন্তায়।
এ সমাজ বদলে গ্যাছে বেশি –
মানুষগুলো বড্ড চঞ্চল, শুধু আমি স্থির,
সব পাখি হাড়ায়েছে নীড়, হাড়ায়েছে মায়া –
যত্ত সব ছায়া সুনিবির।
শোকের আশ্রয় আজ দিগ্বিদিগ বিষণ্ণ মনে।
আকার ইঙ্গিতে বোঝা মুশকিল বটে,
সব ঘাস সবুজত্ব ছেড়ে,
পালায়েছে অরৌদ্রের শ্বেত কাঁশবনে।
নাবিকের পাল তোলা সাদা;
উড়ন্ত মেঘেদের সাথে, ছলনার বেড় পরে পায়ে
এ সমাজ বদলে গ্যাছে বেশি,
আমি শুধু পিছুটানে –
অতৃপ্ত আবেগেতে বাঁধা।
এ সমাজ বদলায় তবু;
মানুষের মন ভেঙ্গে যায়, মানুষের মন জোড়া লাগে,
শুধু আমি তোমায় ভেবে ভেবে –
থেকে যাব বঞ্চিত; ভাঙ্গবো না কভু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

