আমি তোমাকে কবিতা বুঝতে শেখাব,
যে কবিতায় চোখ পরলে তুমি এখন নিরাসক্তে ফিরিয়ে নাও মুখ,
যে কবিতা তোমার অন্তরকে ছেদ করে যেতে পারেনি এখনো
সেই কবিতার অপেক্ষায় তুমি প্রহর গুনবে দিবানিশি
আমি তোমাকে কবিতার সাথে কথা বলতে শেখাব
আমি তোমাকে কবিতা ভাল লাগাতে শেখাব।
আমি তোমার সুগঠিত অপুর্ণ সৌন্দর্যে পুর্ণতা এনে দেব,
শুধু তুমি একবার হাতে হাত রেখে দেখ-
একবার বল তোমার সাথে আছি।
আমি তোমার ব্যস্ত মনের আঁনাচে-কাঁনাচে
আবেগের অমৃত্ জল ঢেলে দেব।
যে বৃষ্টি তোমাকে কখনোই ডাকে নাই কাছে
যে আকাশের রঙ ধুসর ছিল এতকাল-
সেই আকাশ তবে রঙ্গিন হবে তোমার চোখে সারাখন
ঝরাবে বৃষ্টি অবিরাম মনের আঙ্গিনায়
আর তুমি নিজেকে বেধে রাখবার অভিপ্রায় খুজে পাবে না কোনোদিনও
ভাবতে ভাবতে বৃষ্টি পেরিয়ে যখন রংধনু উঠবে,
তোমার মনটাকে ছুয়ে যাবে সীমাহীন রঙ্গীন আঁচল।
আমি তোমাকে অভিমানী হতে শেখাব,
আমি তোমাকে ভেঙ্গে-চুরে নতুন করে গরবার সুযোগ করে দেব
এবার তুমি গরে উঠবে আমার মত করে;
এ ব্যাস্ত নগরীর বুকে যে চিঁতকার-চেঁচামেচি অহরহ;
সে শব্দগুচ্ছকে আমি তোমার কানে সুর করে দেব,
মনের যে ঘুড়ি লাটাই খুজেছে এতকাল-
আমিই তার গায়ে রঙ মেখে দেব;
আমি তোমার হৃদয়কে হাওয়ায় উড়তে দেব
আমি তোমায় কবিতার সাথে বন্ধুত্ত করতে শেখাব।
ত্যাগের সুখটাকে নতুন করে সজ্ঞায়ীত করব তোমার খাতায়,
জীবনের অর্থটা বদলিয়ে দেব তোমার ভাবনায়-
আমি তোমাতে চিন্তার বীজ বুনে দেব।
আমি তোমার ভাবনার দুয়ারগুলোর তালা ভেঙ্গে দেব।
তোমার মিথ্যে ইন্দ্রজালে আগুন লাগিয়ে দেব,
আমি তোমাকে কবিতা বুঝতে শেখাব।
তোমাকে বুঝতে শেখাব জীবনের সত্যিকারের অর্থটা।
শুধু তুমি একবার হাতে হাত রেখে দেখ-
একবার বল তোমার সাথে আছি।
আমি তোমাকে কবিতা বুঝতে শেখাব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬২টি মন্তব্য ৫৭টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।