অন্তরবীক্ষন ছড়া -- রাগ
২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:১০
রাগলে তুমি হারবে জেনো
আমার কথা সত্যি মেনো-
রাগে আগুন জ্বলা,
হঠাৎ করেই ভীষন ভাবে-
রাগো যদি জানতে হবে,
ভুল হলো পথ চলা।
ভাবছো এতে বুঝায় তেজী,
যদি থাকি বদমেজাজী,
সে ভাবনা নয় ঠিক।
বুদ্ধি করে ঠান্ডা মাথায়-
চলো যদি ডালে পাতায়,
তাই হবে সঠিক।
হারতে কেবল চাইনা যদি,
জিতেই যাবো নিরবধি-
তবে এসো সব-
হারিয়ে দেই সব রাগেরে,
সদাচারন হোক আগেরে
মিষ্টি কলরব।
১. ২০ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৩
মৃন্ময় আহমেদ বলেছেন:
অনিন্দ্য আহবান।।
মৃন্ময় আহমেদ বলেছেন:
অনিন্দ্য আহবান।।
২. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ৮:৩৩
নিয়াজ মোহাম্মদ খান বলেছেন:
ধন্যবাদ
নিয়াজ মোহাম্মদ খান বলেছেন:
ধন্যবাদ

















