somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজা ১৮: বর্জনীয় - আসক্তি

১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের চাওয়ার শেষ নেই । আর সুনির্দিষ্ট কোন বিষয়ে চাওয়া যখন তার স্বাভাবিক সীমা ছাড়িয়ে যায় তাকে তখন আসক্তি বলা হয়। আরো বলতে পারি কোন কিছু পাওয়া যখন আমাদের মন ভরাতে পারে না , তৃপ্ত করে না বরং সেই জিনিসই আরো চাওয়ার জন্য অস্থিরতা সৃষ্টি হয় । তা আসক্তি। খুব সাধারন উদাহরন ধরুন – খানাদানা। আমরা কোন খাবারের প্রতি যখন অতিমাত্রায় আগ্রহী হই এবং সেটা বারবার গ্রহন করি সেটা তখন আসক্তির পর্যায়ে পরে । যে কোন প্রয়োজন সাধারনভাবে কল্যাণকর । কারন প্রয়োজন সৃষ্টি না হলে আমরা তা পূরনের জন্য সচেষ্ট হই না । কিন্তু আসক্তিতে প্রয়োজন তার সীমা ছাড়িয়ে অকল্যানের ঘরে অবস্থান করে। আসক্তি সাধারনভাবে অকল্যানকর । আমরা কত কিছুতে ই আসক্ত হই তা দেখুন :
খাবারে আসক্তি- প্রয়োজনের অতিরিক্ত খাওয়া।
পোশাকে আসক্তি – অনেক থাকার পরেও আরো পোশাক কেনার ও সংগ্রহের বাতিক।
টাকার বা সম্পদের প্রতি আসক্তি – দুর্নীতিবাজদের দিকে তাকালে এর উদাহরন পাবেন।
নেশায় আসক্তি – সকল নেশাই আসক্তির পূর্নরূপ।
বিনোদনে আসক্তি – বর্তমান যুগের টিভি, ডিসের সামনে অহেতুক বসে থাকা ।
ইন্টারনেট আসক্তি – এটা আধুনিকতম আসক্তির নাম।
নর, নারীতে আসক্তি
আলস্য , অতি ঘুমে আসক্তি
ক্ষতিকর আড্ডায় আসক্তি
.......ইত্যাদী বহু আসক্তি আপনি চিহ্নিত করতে পারবেন। এখন কথা হলো সকল আসক্তিই কি ক্ষতিকারক? সাধারন উত্তর : হ্যা। কারন আসক্তিতে আপনি আপনার স্বাভাবিকতাকে হারিয়ে ফেলেন। আকাঙ্খা থাকবে, কিন্তু আসক্তি থাকবে না – এটাই স্বাভাবিক হওয়া উচিত । আপনার জুতার প্রতি খুব সখ। আপনি বিভিন্ন ডিজাইনের জুতা কিনতেই থাকলেন । ঘর ভরে ফেললেন জুতা দিয়ে। আপনার শাড়ীর সখ। দুটো আলমিরা বোঝাই শাড়ী । বাজারে গেলেই আরো নতুন কিনতে থাকেন। টিভিতে কোন সিরিয়াল একদিন না দেখলে আপনার জীবন বৃথা মনে হয়। বাসায় ফিরে টিভি নিয়ে বসেন ,রাত বারোটায় রিমোট হাত থেকে ছাড়েন ।এগুলো কি ক্ষতিকারক নয়? আপনার সাধারন বিচার বুদ্ধিতে কি বলে? যতধরনের অপচয় মানুষ আসক্তির কারনে করে তা কি আপনি হিসাব করেছেন । গৌতম বুদ্ধ দীর্ঘ সাধনার পরে দু:খের কারন আবিস্কার করতে গিয়ে বলেছেন :
দু:খ আছে, দু:খের কারন আছে, দু:খের কারন আসক্তি ।
আসলেই আমাদের সকল দু:খের কারন অনুসন্ধান করতে গেলে দেখবেন তা হচ্ছে আসক্তি । তাহলে এখন আসক্তি থেকে কিভাবে মু্ক্ত থাকতে পারবেন? এখনই কাগজ কলম নিয়ে বসে যান:
১। আপনার জীবনে আসক্তিগুলোকে চিহ্নিত করুন। সেগুলোর একটা লিস্ট তৈরী করুন।
২। আসক্তিগুলো আপনার কিভাবে ক্ষতি করছে তা পাশাপাশি লিখুন।
৩। সেগুলো কিভাবে দূর করতে পারেন –তার উপায় আবিস্কার করুন। যেমন: আজ একঘন্টা টিভি কম দেখে বই পড়তে পারেন বা কিছু লিখতে পারেন।
আসলে জীবনকে দু:খময় করার জন্য মানুষের নিজের অভ্যাসই দায়ী। অতিরিক্ত আকাঙ্খা মানুষকে আসক্তির দিকে নিয়ে যায় এবং দু:খে নিমজ্জিত করে।
আল্লাহতাআলা পবিত্র কোরানে বলেছেন :
--অপরের চেয়ে অধিক সুখ সম্পদ লাভের আকাঙ্খাই মানুষকে আজীবন মোহাচ্ছন্ন করে রাখে , যতক্ষন না সে কবরে উপনীত হয় । --সুরা তাকাছুর: ১-৩

আসুন আমরা আমাদের জীবনকে দু:খমু্ক্ত করে গড়ে তোলার জন্য সচেষ্ট হই। সকল আসক্তি বর্জন করি এবং অনন্য মানুষ হবার পথে অগ্রসর হই ।
ধন্যবাদ।আগামীকাল আবার দেখা হবে।




৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×