ঈদ মুবারক- ঈদের উপহার সবার জন্য
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(ঈদ মুবারক, ঈদ উপলক্ষে সকল ব্লগার বন্ধুকে আমার উপহার এই কবিতাটি)
ঈদ মুবারক আসসালাম
ঈদ মুবারক আসসালাম
আজকে নাহয় সবার মুখেই
থাকুক জারী এই কালাম।।
দু:খী সুখী , ধনী নির্ধন,
আনন্দে সব থাকুক সমান-
খুশীর হাসি সবার মুখে
হোকনা পূরণ মনস্কাম।।
মোদের সবার জীবন খাতায়,
যুক্ত থাকুক নতুন পাতায়-
এবারের ঈদ আনন্দময়,
নতুন মূল্যে -পরম দাম।।
একা আমি নই এ ভীড়ে,
হাজারলোকের সাগরতীরে
লক্ষ লোকের মিলনমেলায়
এক হয়ে যাক সবার নাম।।
দু:খ শোকের সব আয়োজন,
ভুলবো আমি , ভুলবে ভূবন-
ক্লান্তি বিষাদ নাই প্রয়োজন,
আনন্দেতেই লীন হলাম।।
আজকে ঈদে তাইতো চলো,
বুক মিশিয়ে বুকে বলো-
জোড় একতায় আওয়াজ তোলো-
ঈদ মুবারক, আসসালাম !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন