ছন্দভাবনা : খাওয়ার তাল
০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খাওয়ার কত তাল দেখেছো?
খাওয়ার কত তাল-
কেউবা খেয়ে অক্কা গেলো
খাইয়ে কেউবা লাল।
শিশুখাদ্যে বিষ মিশিয়ে
কেউবা বলে – খা।
এসব খেয়ে এই জীবনে
রসাতলে যা।
এই বিশ্বে তোরা হলি
থার্ড ওয়ার্ল্ডের লোক,
তোদের বেঁচে কি বা হবে
তারচে বিনাশ হোক।
তোরা হলি সবার বোঝা
তোদের নিয়ে আর-
করবোটা কি? তাইতো শুধু
ব্যবসাটুকুই সার।
কি বা দিলাম, কি মেশালাম,
ভাবছে আবার কে?
যা-ই বুঝাই বিজ্ঞাপনে
তা-ই মেনে নে।
বহুজাতিক এই ভাবনায়
এই যে ভীষন ফাঁদে।
আটকে গিয়ে সবাই এখন
কেমন দেখো কাঁদে।
কত হাজার মরলো শিশু
খোঁজ রেখেছে কেবা-
আমরা শুধুই তৃপ্ত নিয়ে
বহুজাতিক সেবা।
শিশুখাদ্য- সে আবার কি?
ভাবতে হাসি পায়,
মায়ের দুধ আর শাক ভাত মাছ
যথেষ্ট তো তায়।
তবু মোরা মডার্ন হতে
চলছি বোকার মতো।
সেই সুযোগে ওরা দেখায়
অশ্বডিম্ব কতো!
হায়রে মানুষ- এখন সময়
ঘুরে দাঁড়াই চলো।
কৃত্রিমতা, সহজ পাওয়া
ছুঁড়ে ফেলে বলো-
বাঁচবো মোরা নিজের করে
মা ও মাটির রসে,
এই পৃথিবীর সেরা হবো-
খ্যাতি, মান ও যশে ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন