somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাসদের উত্থান

০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যালেক্স হ্যালীর রুটস এর কথা মনে আছে? একটা দৃশ্য শুধু আমার চোখে ভাসে। পালিয়ে যাওয়া দাসকে ঘোড়া দাবরিয়ে বড় জাল ছুঁড়ে ধরে আনা হলো । পালিয়ে যাওয়ার শাস্তিস্বরূপ কালো দাসটাকে ধরে গাছের সাথে বাঁধা হলো। তার চারিদিকে সাদারা দাড়িয়ে উল্লাস করছে । এর পরেই কুড়ালের এক কোপে কালো লোকটার পায়ের পাতা কেটে ফেলা হল যাতে আর দৌঁড়াতে না পারে। সেই অত্যাচারিত কালো দাসের উত্তরসুরী বারাক ওবামা এখন আমেরিকার প্রেসিডেন্ট। শত শত বছর পরের মধুর প্রতিশোধ। ওবামা সম্বন্ধে আমার বিশেষ কোন সফট কর্ণার নেই । কারন ওরা ওদের স্বার্থই দেখবে সে কালো কি সাদা হোক না কেন। তবু এই কথাটা এই জন্য উল্লেখ করছি যে অত্যাচার কখনো হারিয়ে যায় না। সেটা অত্যাচারীর ওপর ফিরে আসে অনেকগুণ হয়ে। আজ যে অত্যাচার করলো সে যদি আজ এর শাস্তি নাও পায়, তার পরবর্তী প্রজন্মের কাউকে না কাউকে হিসাব চুকাতেই হবে। সেটা আজ হোক , কাল হোক, বা হাজার বছর পরে হলেও হবে। মনে রাখবেন - প্রকৃতি খুব সূক্ষ্ম বিচারক। আপনার প্রতিটা কাজের প্রতিদান বা প্রতিফল আপনার জন্য অপেক্ষা করে আছে। শত বছর ধরে আফ্রিকা থেকে ধরে এনে যে কালোদের ওপর করা হয়েছে অমানবিক অত্যাচার , আজ আমেরিকার সাদারা তার প্রতিদান পেয়েছে একজন কালো মানুষকেই তাদের নেতা হিসাবে পেয়ে। তারা কি শুধুই আনন্দিত? তাদের কি পুড়ছে না? পুড়ছে অবশ্যই। এবং এটাই প্রকৃতির হিসাব চুকানোর সময়। অপেক্ষা করুন আজ পৃথিবীতে বুশের যে দম্ভ, দখল ও অত্যাচার , তারও প্রতিদান আসবে।
এই যে আমাদের দেশের কথাই ধরুন । ইদানীংকালের ঘটনাবলী দেখে কি মনে হল? যারাই দেশের ওপর জনগণের ওপর অত্যাচার করেছে, তারা কি খুব সহজে পার পেয়ে গেছে? তাদেরকে কি কিছুটা ভোগ হলেও ভুগতে হচ্ছে না? সকলের হিসাব চুকাতেই হবে । এটাই প্রকৃতির প্রতিশোধ বা প্রতিদান। তাই আমেরিকার এবারের নির্বাচন থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি এবং আমাদের ব্যক্তিগত জীবনেও ব্যাপারটা খেয়াল রাখতে পারি । আর ওবামার ব্যাপারে আমার ব্যক্তিগত কামনা হচ্ছে যে সে বাইরের ব্যপারে নাক না গলিয়ে নিজের দেশকে নিয়ে ব্যস্ত থাকলেই আমরা খুশি হবো আমরা উপকৃত হবো।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×