দুই নেত্রীর আলাপ নাকি হবে-
দেশটা এবার বদলে বুঝি যাবে!
মারামারি হানাহানি
পরবে তাতে ঠাণ্ডা পানি,
শুনছি শোনো এবার হবে মজা,
দুই নেত্রীর আলাপ -বাদ্য বাজা!
এবার বলো আসলে কি খবর?
সাক্ষাতে কি মিলবে কোন জবর
রুটি কলা খানা,
আছে কারো জানা?
হৃদয় যদি বদল না হয় কারো
শত আলাপ গোল বাঁধাবে আরো।
হবে নাতো কোন কিছুর ভালো-
যা ছিল তাই তেমনি রবে কালো।
দুই নেত্রীর আলাপ নহে,
মিলন চাহি -মিলন ওহে
দেশের জন্য নিজের কোনা ছাড়ো-
তবেই তোমরা কিছু দিতে পারো।
নইলে দুজন যে যার ঘরে থাকো,
কেউই কারো পিছু লেগো নাকো-
তাতেই খুশী হয়ে যাবো,
নিজের সেবা নিজেই নেবো,
খেলো যদি স্বার্থ ত্যাগের খেলা-
আলাপ প্রলাপ না হলেও খুশী হবো ম্যালা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



