ধ্বংস পুরান
১৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০
যাক না চলে যাক পুরাতন
আসবে নতুন- আহা !
এই নীতিতে কর্তা চলেন,
যাচ্ছে বোঝা- বাহা...!
কি দরকার ঐ বন্ধ দুয়ার
পুরানো জঞ্জালে-
পুরানো ইট পাথর দিয়ে
নতুন দিন কি চলে?
তাইতো ওসব নেই প্রয়োজন
রও তাকিয়ে সোজা,
কি দরকারে ভাঙা গড়া ,
ইতিহাসটা খোঁজা ..?
প্ল্যান কিছুটা হতে পারে,
টাকার হিসাব ভেবে,
আসবে কত এই পকেটে
সেইটা দেখে তবে........।
হায়রে জাতি - বীর বাঙালী,
ইতিহাসের ফাঁদে
বারে বারে খেয়ে ধরা
কেমন দ্যাখো কাঁদে ।
পূর্বপুরুষ দিলো কত
সেইটা ভুলে থাকা
করছে মোদের জীবনটাকে
বিষমরকম ফাঁকা।
এবার হলো সময় দেবার,
চলুন সবে সাজাই আবার-
কীর্তিগাঁথা - হাজার বছর,
ঐতিহ্যে গাওয়া।
তাদের থেকে শিক্ষা নিয়ে
হোকনা সামনে যাওয়া।।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসান মাহবুব বলেছেন:
ভালো লিখেছেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















প্রতিটি দেশের নিজস্ব পরিচয় কীর্তি ও বিশিষ্টতা থাকে, যা জাতির শিকড় স্পর্শ করে। ঐতিহ্যের বিষয়টিও তেমনি।
এই ঐতিহ্য আমাদের গর্বের সোনারগাঁও- এর পানাম নগরীর।
কিন্তু দখলদারদের ক্রমবর্ধমান আগ্রাসন আর আমাদের দায়িত্বের অবহেলায় এই গর্ব আজ হুমকির সম্মুখিন।
ছবিগুলো সোনারগাঁর বিখ্যাত পোদ্দার বাড়ির। বর্তমানে এটি একজন ব্যক্তি ক্রয়কৃত সম্পত্তি বলে দাবি করছেন। বছর খানি আগে চালু করেন রাবার কারখানা। তবে বর্তমানে তা বন্ধ আছে।
এই ঐতিহ্য আমাদের কাছে আমাদের পূর্বপুরুষের আমানত ভবিষ্যত প্রজন্মের জন্য। কারও সম্পত্তি বা কর্তৃত্বের খোরাক নয়।
একটি র্ফামের মুগীর দোকান দেওয়া হয়েছে।
নিজেস্ব সম্পত্তি দাবি করে স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে প্রভাবশালীরা তাদের দখলদারিত্ব বজায় রাখার জন্য, এমন দোকান কিংবা দালানের আকারআকৃতি পরিবর্তন করছেন ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সরজমিনে গিয়ে দেখা যায় খুব কাছেই পৌরভবন। কিন্তু পৌর পিতাও স্বয়ং ব্যস্ত তার দখলদারীত্ব প্রমাণে। এখানে কিছু ভবনের তিনিও দাবিদার । তাই অস্থায়ী লোকজন রেখে দখল প্রমাণ রাখছেন।
ঐতিহাসিক এই সম্পদের কোন মূল্য আমরা এখনো অনুধাবন করতে পারিনি। প্রতিটি উপজেলার চেয়ারম্যানের জন্য কেনা হচ্ছে নতুন নতুন গাড়ি । মন্ত্রীর তার শখ মিটানোর জন্য কিনছেন কোটি টাকা দামের নতুন মডেলের গাড়ি। আর টাকার অভাব এই অজুহাতে বিলীন হচ্ছে আমাদের গর্ব ................
সংবিধানের ২৪ অনুচ্ছেদের পুরাকীর্তি রক্ষার দায়িত্ব রাষ্ট্রর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। উপরের ছবিগুলো আমাদের আটশ বছরের ঐতিহ্যের বর্তমান চিত্র। দেশে নানা রকম থিমপার্ক এবং বিনোদনকেন্দ্র করা হচ্ছে, অন্যদিকে অনাদর আর অবহেলায় অজস্র পুরাকীর্তি ও অনেক ঐতিহ্য বিলীন হচ্ছে।
বড্ড দেরি হয়ে যাচ্ছে, আমাদের সকলের এই সম্পদ রক্ষায় এগিয়ে আসা প্রয়োজন।